somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্থার গর্ডন পিম –এর রোমঞ্চকর অভিযাত্রা …………….পর্ব পাঁচ

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[প্রখ্যাত মার্কিন লেখক Edgar Allan Poe সারা বিশ্বের সাহিত্যপ্রেমীদের কাছে একটি অতি পরিচিত নাম। তাঁর লিখিত জগদ্বিখ্যাত সম্পূর্ণ্ উপন্যাস The Narrative of Arthur Gordon Pym of Nantucket (1838) এর বাংলা রূপ এটি। বাংলা রূপান্তর © হামিদ]

এখুনি চল, জামাকাপড় গায়ে চড়িয়ে নৌকা নিয়ে বেড়িয়ে পড়া যাক - বলল অগাস্টাস। শুনেই কেমন এক শিহরণ জাগল আমার সারা শরীরে। তখন অক্টোবরের শেষ। বেশ ঠান্ডা পড়েছে স্বাভাবতই। তার উপর বাতাস বইছে বেশ জোরেশোরে যেন ঝর বয়ে যাচ্ছে। তারপরও আমার মন নেচে উঠে তার কথায়। তার পাগলামী যেন আজ আমাকেও পেয়ে বসেছে। লাফিয়ে নামলাম খাট থেকে। দ্রুত জামাকাপড় গায়ে দিয়ে দুই বন্ধু দ্রুত ছুটলাম জেটির দিকে।

পানিতে ভরে গিয়েছিল নৌকাটি। অগাস্টাস নিজেই পানি সেচে খালি করল নৌকাটি। তারপর পাল তোলে দুজনে বেড়িয়ে পড়লাম সমুদ্রে।

আগেই বলেছি, বেশ জোরালো বাতাস বইছিল দক্ষিণ পশ্চিম দিক থেকে। কনকনে শীত। পরিস্কার আকাশ। অগাস্টাস হাল ধরল আর আমি দাঁড়ালাম মাস্তুলের পাশ। কারো মুখেই রা নেই। দ্রুত বেগে এগিয়ে চলছে নৌকাটি।

বেশ কিছু দূর আসার পর জিজ্ঞেস করি, কোথায় যাচ্ছি আমরা, আর ফিরবই বা কখন? সাথে সাথে কোনো উত্তর দিল না অগাস্টাস। মুখ দিয়ে কেবলই শিসের মতো শব্দ করল। কিছুক্ষণ পর বলল, আমি তো যাচ্ছি সমুদ্রে। তুমি যেতে না চাইলে বাড়ি ফিরে যেতে পার।

মুখ দেখেই বুঝা যাচ্ছে কতটা উত্তেজিত আজ সে। তবে প্রাণপনে সে তার উত্তেজনা লুকানোর চেষ্টা করে যাচ্ছ। সাদা মার্বেল পাথরের চেয়েও বেশি ফ্যাকাশে হয়ে গেছে ওর চেহারা। চাঁদের আলোতে সেটা স্পষ্টই বুঝা যাচ্ছে। হালের উপর হাত দুটি ওর কাঁপছে ভীষণ। ফলে ওগুলো ঠিক মতো হালের উপর রাখতেও পারছে না।

সেসময় নৌকা চালানোতে আমি বেশ আনাড়িই ছিলাম। আমি তো ভয়ই পেয়ে গেলাম। তারপরও অগাস্টাস এর উপর ভরসা ছিল। বাতাসের গতি বেগ বেশি থাকয় বেশ দ্রুতই আমরা চলে গেলাম ডাঙ্গা থেকে বেশ অনেকটা দূরে। তারপরও আধ ঘন্টার মতো নির্বিকার রইলাম আমি। মনের ভয় প্রকাশ করতে লজ্জাই করছিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×