আমার প্রিয় পোস্ট

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১

০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪১

শেয়ারঃ
0 0 0

১৯৬৯ থেকে যখন বাংলাদেশের স্বাধিকার আন্দোলন যখন স্বাধীনতার আন্দোলনে রূপ নিতে শুরু করল, সেই সময় থেকে ঘটে যাওয়া অনেক ঘটনার কলকাঠি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রায় সকল ঘটনাই সংগঠিত হয়েছে আমেরিকার জ্ঞাতসারে। সেই সময়ের অনেক অনেক মুল্যবান গোয়েন্দা তথ্য, টেলিগ্রাম, রিপোর্ট ক্লাসিফায়েড হিসাবে মার্কিন ষ্টেট ডিপার্টমেন্ট এর কাছে সংরক্ষিত ছিল্।

২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬৯ থেকে ঘটে যাওয়া স্বাধীনতার পূর্বাপর ঘটনাগুরিকে সাধারণ জনসাধারণের জন্য উন্মুক্ত বা ডি-ক্লাসিফায়েড করে দেয়। এই ডকুমেন্টসগুলি মার্কিন Foreign Relations, 1969-1976, Volume E-7, Documents on South Asia, 1969-1972 নামে সংরক্ষিত ও সর্বসাধারনের জন্য উন্মুক্ত আছে। এই E-7 ভলিউমের ভিতর আছে অনেক অজানা তথ্য, অনেক বর্বরতার ইতিহাস, সেই সময়ের রাজনৈতিক পটপরিক্রমার খবর।

আমি এখানে লিংক গুলি দিচ্ছি। নতুন প্রজন্ম ও যারা স্বাধীনতার অনেক অজানা সত্যকে জানতে চান তাদের এই লিংকগুলি ভিজিট করার জন্য অনুরোধ করছি।


১৯৭১ এর ১০ই মার্চ শেখ মুজিবুর রহমানের রক্তপাত এড়াতে ইয়াহিয়ার সাথে আলোচনার ইচ্ছাপ্রকাশ সংক্রান্ত টেলিগ্রাম

২৫শে মার্চের গণহত্যা নিয়ে ঢাকাস্থ মার্কিন দুতাবাসের টেলিগ্রাম -১

মার্চের গণহত্যা নিয়ে ঢাকাস্থ মার্কিন দুতাবাসের টেলিগ্রাম -২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা নিয়ে ঢাকাস্থ মার্কিন দুতাবাসের টেলিগ্রাম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে মার্কিন Assistant Secretary of State এর প্রথম রেসপন্স

(চলবে)



 

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৬
এস্কিমো বলেছেন: মিরাজ,
ধন্যবাদ শেয়ার করার জন্যে।
ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ন।
যদি সম্ভব হয় - ডকুমেন্টগুলোর গুরুত্বপূর্ন অংশগুলোর সামারি বাংলায় পোস্ট দেন - সবাই উপকৃত হবে।

আবারো ধন্যবাদ।
২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সুন্দর এবং দরকারী । ৫

শিরোনামে "স্বাধীনতা পূর্বাপর (এর) গুরুত্বপূর্ণ.."

পূর্বাপর-এর পরে আলাদা করে 'এর' যোগ না করলে হয়তো আরেকটু ভাল লাগবে । আপনি যা ভাল মনে করেন ।
৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:০৮
মিরাজ বলেছেন: ধন্যবাদ এস্কিমো মন্তব্যের জন্য।
এর পরের পর্ব থেকে সামারি বাংলায় পোষ্ট করব।
এই পর্বটির ডকুমেন্টগুলির সামারি কাল সকালে এই পোষ্টেই যোগ করে দেব।
৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:১০
মিরাজ বলেছেন: ধন্যবাদ আব্দুর রাজ্জাক শিপন। শিরোনাম ঠিক করে দিলাম।
৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:১২
ইরতেজা বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই। আমি লিঙ্কগুলো খুলে খুলে দেখছি।
৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:১৩
এস্কিমো বলেছেন: ধন্যবাদ, অপেক্ষায় থাকবো।
৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:১৫
মিরাজ বলেছেন: ইরতেজা, লিংকগুলো পড়ে দেখবেন অনেক ধোঁয়াশা ব্যাপার পরিস্কার হবে।

সময় থাকলে আমি প্রতিটি টেলিগ্রাম বাংলায় অনুবাদ করে পোষ্ট করতাম।
৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:১৮
ফারহান দাউদ বলেছেন: অসাধারাণ মিরাজ ভাই। কথা কম বলে 'ফ্যাক্ট' এর দিকে সরাসরি নজর দিয়েছেন,এটাই দরকার। প্রিয় পোস্টে যোগ করে নিলাম,তবে সবগুলো পর্ব শেষে একসাথে সবগুলো মিলে ১টা পোস্ট দেয়া যায় কি? তাহলে ১টাকে ফেভারিটে যোগ করলেই সব একসাথে পাওয়া যেত।
১০. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:১৮
ইরতেজা বলেছেন: মিরাজ ভাই কেমন আছেন?
একটা পিটিশন বানানো হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে । একটু দেখবেন কি?
আমাদের বাংলাক্রিকেটে ফোরামে পোষ্ট করে দিলে কেমন হয়? ( অপ্রসাঙ্গিক মন্তব্য)
১১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৬:২২
মিরাজ বলেছেন: ইরতেজা,
যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত পিটিশনটি বাংলাক্রিকেটে পোষ্ট করে দিন। আমার মনে হয় ভালো রেসপন্স পাওয়া যাবে।

@ ফারহান দাউদ
ধন্যবাদ ভাই। আসলে অনেক ডকুমেন্ট, একপর্বে দিলে ঠিকমতো ফলো করা ডিফিকাল্ট। তবে সবার শেষে একটি পোষ্ট দেয়ার আইডিয়াটা ভাল।
১২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৭:১৮
বিবণ বলেছেন: ধন্যবাদ মিরাজ।
১৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
মিরাজ বলেছেন: ধন্যবাদ বিবণ ও রাশেদ।
১৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
সৈয়দ দেলগীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ মিরাজ। যদিও আগেই এগুলো হস্তগত হয়েছে... তারপরেও সবার সাথে শেয়ার করার জন্য থ্যাঙ্কস।
ইতিহাসবিদ এনায়েতুর রহিমকে চেনেন বস ? উনি এই বিষয়টা নিয়ে গবেষনা করতেছেন। যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে থাকেন। ইতিহাসবিদ। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। এখন তার হদিস যদিও আমি জানিনা।
১৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
মিরাজ বলেছেন: ধন্যবাদ সৈয়দ দেলগীর । এনায়েতুর রহিম এর নাম শুনেছি তার দু একটি কাজের ব্যাপারে পড়াশোনাও করেছি।

দু:খের বিষয় উনি ২০০৩ সালের ৩১ শে মে আমাদের মাঝ থেকে চলে গেছেন। এই ক্ষতি আসলে অপূরণীয়।

আমি জানি যে এই ডকুমেন্টগুলো সচেতন অনেকের কাছেই আছে তবে নতুন প্রজন্মের অনেকের জন্য এখানে শেয়ার করছি।
১৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
সৈয়দ দেলগীর বলেছেন: এই তথ্যটা আমার জানা ছিলোনা। মনটা খারাপ হয়ে গেলো।

 

মোট সময় লেগেছে ০.৯৯০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বর্তমানে যুক্তরাজ্যে ক্যান্সার এর বিপক্ষে কার্যকরী ওষুধ উদ্ভাবনের চেষ্টায় যৌথভাবে কাজ করছি ক্যান্সার রিসার্চ ইউকে ও ন্যাশনাল ক্যান্সার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই