আমার প্রিয় পোস্ট

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ১ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৭

১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৭

শেয়ারঃ
0 0 0

স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ ৯ মাসের ঘটনাপ্রবাহ বিশ্লেষন করলে দেখা যায় ১৯৭১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে যেতে থাকে। মুক্তিবাহিনীর ক্রমাগত চোরাগোপ্তা ও গেরিলা হামলার পাশাপাশি বেশ কয়েকটি ফ্রণ্টে সংঘটিত আকারে যুদ্ধ শুরু হয়। দিশেহারা পাক বাহিনী তাদের অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়ালেও বেশ কয়েকটি স্থান থেকে পিছু হটতে বাধ্য হয়। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই স্বাধীনতা যুদ্ধে ভারতের সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা তৈরী হয় এবং শেষ পর্যন্ত ডিসেম্বরের ৩ তারিখ থেকে ভারত মুক্তিবাহিনীর সাথে মিলে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়।

এই সময়কালে আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিম পাকিস্তানের তথা ইয়াহিয়ার পক্ষে ব্যাপক তত্পরতা লক্ষ্য করা যায় যার কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরী কিসিন্জার। এই সময়ে নিক্সন প্রশাসন ভারতের উপর ব্যাপক কূটনৈতিক চাপ প্রয়োগ করে স্বাধীনতা যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য। ভারত তখনকার অন্যতম প্রধান পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের সরাসরি সমর্থনে যুক্তরাষ্ট্রের সেই চাপ অগ্রাহ্য করতে সক্ষম হয়। তবে ভারত কখনোই যুক্তরাষ্ট্রের সরাসরি বিরুদ্ধাচারণ করে নাই। আমি এখানে ১৯৭১ এর নভেম্বর-ডিসেম্বরে দৃষ্টির আড়ালে ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক ঘটনার লিংক দিচ্ছি, আগ্রহী পাঠককে অনুরোধ করছি মুল লিংকে যেয়ে অনেক অজানা তথ্যকে জানার জন্য।

১। ৫- নভেম্বর ১৯৭১ : নিক্সন, কিসিন্জার এবং চিফ অব ষ্টাফ অল্ডারম্যানের মধ্যে ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইন্দিরা গান্ধীর সাথে বৈঠকের ব্যাপারে কথোপকথন

২। ৫ নভেম্বর ১৯৭১ : মার্কিন পররাষ্টমন্ত্রীর কাছে পেশ করা গোপন রিপোর্ট : পূর্ব-পাকিস্তানের উপর ইয়াহিয়া খানের কন্ট্রোল সীমিত : সেনা বাহিনী নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিচ্ছে এবং অন্যান্য....

৩ । নভেম্বর ১১ - ভারত - পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের করণীয় বিষযে স্পেশাল একশন গ্রুপের জন্য তৈরী করা গোপন প্রতিবেদন

৪। নভেম্বর ১৫ - প্রেসিডেন্ট নিক্সন, হেনরী কিসিন্জার ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সুলতান খানের মধ্যে কথোপকথন। নিক্সন কর্তৃক সুলতান খানকে সর্বতো সহায়তা প্রদানের আশ্বাস এবং ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধ এড়াতে করণীয় নিয়ে আলোচনা।

৫। নভেম্বর ২৩ - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রাজার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরী কিসিন্জারের মধ্যে পূর্ব- পাকিস্তানে ক্রম বর্ধমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথোপকথন। এই কথোপকথনে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তাদের মধ্য মতপার্থক্য স্পষ্ট হয়ে পড়ে।

(চলবে)

পদটীকা :

তথ্যসূত্র : Foreign Relations, 1969-1976, Documents on South Asia, 1969-1972
Released by the Office of the Historian

 

সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৯
গনি মিয়া বলেছেন: ৫ । বাকি গুলোও চাই।
৪. ১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৭
মিরাজ বলেছেন: গনি মিয়া, রোদ্দুর মিছিল এবং আবদুর রাজ্জাক শিপন, ধন্যবাদ আপনাদেরকে।
৫. ১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৮
মিরাজ বলেছেন: @ গনি মিয়া
বাকীগুলিও পাবেন। বিজয় দিবসের আগেই এই সিরিজের সবগুলি লেখা প্রকাশ করার ইচ্ছা আছে।
৭. ১০ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৫
অমি রহমান পিয়াল বলেছেন: এটিও প্রিয় পোস্টে সংযুক্ত
৯. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০১
মিরাজ বলেছেন: ধন্যবাদ এস্কিমো, অমি রহমান পিয়াল এবং প্রত্যুৎপন্নমতিত্ব ।
১০. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৮
সংস্থাপক বলেছেন: আগ্গুন পোষ্ট। ৫
১১. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২০
মিরাজ বলেছেন: আগ্গুন মন্তব্যের জন্য ধন্যবাদ @ সংস্থাপক
১৪. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১১
নাদান বলেছেন: অসাধারণ... চলুক... ৫
১৫. ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: মিরাজ, এই পোস্টে সবাই ৫ দিয়েছে। আমিও।
১৬. ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
মিরাজ বলেছেন: ফারহান দাউদ, বিহংগ, নাদান এবং উম্মু আব্দুল্লাহকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

আর সেইসাথে ধন্যবাদ সকল পাঠককে যারা রেটিং দিয়ে এই পোষ্টটিকে টপরেটে এনেছেন।
১৭. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩২
ইরতেজা বলেছেন: দারুন মিরাজ ভাই।
আমিও ৫ দিলাম
১৮. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১:০৪
মিরাজ বলেছেন: ধন্যবাদ ইরতেজা।
১৯. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
ম স রানা বলেছেন: ফেভারিটে + করলাম।৫
২০. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩
মিরাজ বলেছেন: ধন্যবাদ ম স রানা।
২৩. ১২ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
মিরাজ বলেছেন: ধন্যবাদ মেহরাব শাহরিয়ার এবং নাভদ
২৪. ১৩ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:০৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: মিরাজ, এটাই বোধকরি এই সময়ের একমাত্র লেখা যা সবার কাছ থেকে ৫ পেয়েছে।
২৫. ১৩ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০৩
তীরন্দাজ বলেছেন: মহান কাজ করছেন মিরাজ। চিলিয়ে যান! ধন্যবাদ!
২৬. ১৫ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৪৮
মিরাজ বলেছেন: ধন্যবাদ উম্মু আব্দুল্লাহ এবং তীরন্দাজ আপনাদের উত্সাহের জন্য।

পরবর্তী পর্ব প্রকাশিত হলো।
২৭. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:৩৩
একস্লিপ বলেছেন: সন্দেহাতীতভাবেই ভালো কাজ। প্রথম দিককার পর্বগুলো আগেই দেখেছি। সবগুলো পর্ব একটি পোস্টে দিলেই কি ভালো হতো না মিরাজ ভাই? তাতে এক জায়গায় সব তথ্য একসঙ্গে দেখার সুযোগ পাওয়া যেতো।
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: ঠিক আছে । বর্তমান যুদ্ধাপরাধী নিয়ে সিরিজটি শেষ হলে সবগুলি পর্ব একসাথে করে একটি পোষ্ট দেবো ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বর্তমানে যুক্তরাজ্যে ক্যান্সার এর বিপক্ষে কার্যকরী ওষুধ উদ্ভাবনের চেষ্টায় যৌথভাবে কাজ করছি ক্যান্সার রিসার্চ ইউকে ও ন্যাশনাল ক্যান্সার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই