(পূর্ববর্তী পর্বের পর)
স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ ৯ মাসের ঘটনাপ্রবাহ বিশ্লেষন করলে দেখা যায় ১৯৭১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে যেতে থাকে। মুক্তিবাহিনীর ক্রমাগত চোরাগোপ্তা ও গেরিলা হামলার পাশাপাশি বেশ কয়েকটি ফ্রণ্টে সংঘটিত আকারে যুদ্ধ শুরু হয়। দিশেহারা পাক বাহিনী তাদের অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়ালেও বেশ কয়েকটি স্থান থেকে পিছু হটতে বাধ্য হয়। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই স্বাধীনতা যুদ্ধে ভারতের সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা তৈরী হয় এবং শেষ পর্যন্ত ডিসেম্বরের ৩ তারিখ থেকে ভারত মুক্তিবাহিনীর সাথে মিলে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়।
এই সময়কালে আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিম পাকিস্তানের তথা ইয়াহিয়ার পক্ষে ব্যাপক তত্পরতা লক্ষ্য করা যায় যার কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরী কিসিন্জার। এই সময়ে নিক্সন প্রশাসন ভারতের উপর ব্যাপক কূটনৈতিক চাপ প্রয়োগ করে স্বাধীনতা যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য। ভারত তখনকার অন্যতম প্রধান পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের সরাসরি সমর্থনে যুক্তরাষ্ট্রের সেই চাপ অগ্রাহ্য করতে সক্ষম হয়। তবে ভারত কখনোই যুক্তরাষ্ট্রের সরাসরি বিরুদ্ধাচারণ করে নাই। আমি এখানে ১৯৭১ এর নভেম্বর-ডিসেম্বরে দৃষ্টির আড়ালে ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক ঘটনার লিংক দিচ্ছি, আগ্রহী পাঠককে অনুরোধ করছি মুল লিংকে যেয়ে অনেক অজানা তথ্যকে জানার জন্য।
৬। ২৪ নভেম্বর ১৯৭১ : হোয়াইট হাউসে নিক্সন, কিসিন্জার এবং পররাষ্ট্রমন্ত্রী রজার এর মধ্যে কথোপকথন। ভারত-পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার উপায় সম্পর্কে আলোচনা
৭। ২৬ নভেম্বর ১৯৭১ : তত্কালীন পূর্ পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম নিয়ে নিক্সন এবং কিসিন্জারের মধ্যে মিটিং। নিক্সন এই যুদ্ধে ভারতকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য উন্মুখ
৮। ৩ ডিসেম্বর ১৯৭১ : ভারতকে কিভাবে চলমান সংকটের জন্য দায়ী করা যায় সে ব্যাপারে নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী রজার এর মধ্যে আলোচনা
৯। নিক্সন এবং মার্কিন অর্থমন্ত্রী কনলী এর মধ্যে আলোচনা। আলোচনায় তারা এই মর্মে একমত হন যে পূর্ব পাকিস্তানের বিদ্যমান সংকট উস্কে দেয়ার ক্ষেত্রে ভারত ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা আছে এবং এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের উচিত ভারতের বিরোধিতা করা।
১০। ৬ ডিসেম্বর ১৯৭১ : নিক্সন এবং কিসিন্জারের মধ্যে পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে চলমান ভারত-পাকিস্তান সংকট নিয়ে আলোচনা। নিক্সনের মতে এ সংকটে পাকিস্তানের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ
(চলবে)
পাদটীকা :
তথ্যসূত্র :
Foreign Relations, 1969-1976, Documents on South Asia, 1969-1972
Released by the Office of the Historian

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

