আমার প্রিয় পোস্ট
- কবিতার অভিমানের সময় - সুলতানা শিরীন সাজি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- নবীনদের জন্য - নাদান
- রাজনৈতিক জিঘাংসা ব্লগে- - অপ বাক
- গরুপ্রধান দেশে শুয়োরের ঘোঁত ঘোঁত শব্দে আমাদের তাল কেটে যায় - মৃদুল মাহবুব
- জোনাক ধরার কাচের বয়াম - মুয়ীয মাহফুজ
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( শেষ পর্ব ) - একরামুল হক শামীম
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- টুকুনের জন্য । - নরাধম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌবনের দিনগুলি - বিবর্তনবাদী
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- বিহংগের বয়কট - বিহংগ
- বাঙ্গালির আন্দোলনের স্লোগানমালা: '৫২ থেকে '৭১ (দ্বিতীয় পর্ব--'৬৯-'৭১) - ফারহান দাউদ
- একজন কীর্তিমান বাংলাদেশী : যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আইটি সিকিউরিটি সলিউশন কোম্পানীর CIO এবং Senior Vice President হিসাবে নিয়োগ পেলেন ওমর ফারুক খন্দকার - মিরাজ
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- একজন জাকির হোসেন ও একটি রুখে দাড়ানোর গল্প - হাসিব
- তোরা সব বোকার দল, মরবি না তো কে মরবে - এহেছান লেনিন
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- জিজ্ঞাসার অন্তরালে - শেখ জলিল
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা)
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:১৮
বাংলাদেশ বাচিয়ে দিচ্ছে বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে? বছরব্যাপী গবেষণার পর পৃথিবীর সবচাইতে নামকরা জার্নাল Nature এ প্রকাশিত হলো যে বিশ্বে গ্লোবাল ওয়ার্মি রোধে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করছে এই শান্ত সৌম্য ব-দ্বীপটি যেটি নিজে লন্ডভন্ড হয়ে বিশ্বকে বাচিয়ে চলেছে। একটু খুলে বলি ।
ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় । বঙ্গোপসাগরের এই শান্ত সৌম্য ব-দ্বীপটিতে প্রায় প্রতি বছর হানা দেয় মৃত্যু ঘূর্নিঝড়,বন্যা আর জলোচ্ছাস রূপে। নভেম্বর ১৯৭০ (ঘূর্ণিঝড়), জুলাই ১৯৭৪ (বন্যা), জুন ১৯৮৮ (বন্যা), এপ্রিল ১৯৯১ (ঘূর্ণিঝড়), জুলাই ১৯৯৮ (বন্যা) এর পর এল নভেশ্বর ২০০৭, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর । বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর সবচেয়ে বড় শিকার এই বাংলাদেশ এবং সামনের দিনগুলিতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আর
গত ৮ই নভেম্বর Nature এ প্রকাশিত গবেষণা রিপের্টে দেখা যাচ্ছে যে প্রতিবছর হিমালয় থেকে বয়ে আসা গঙ্গা ব্রহ্মপুত্র বাহিত ভূ-মন্ডলীয় কার্বন (যেটি বিশ্বের প্রায় এক পন্চমাংশ ভূমন্ডলীয় কার্বন এর সমতুল্য) সাগরতলে রেখে দিচ্ছে এই বঙ্গীয় বেসিন এবং একে ভূমন্ডলে কার্বন ডাই অক্সাইড হিসাবে ফিরে যেতে বাধা দিচ্ছে। বাংলাদেশের ভূ-প্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান পৃথিবীর জন্য একটি অনন্য বাফার হিসাবে কাজ করছে।
এই ঘটনাটি অনন্য এবং এটি অন্যান্য নদী উপত্যকায় যেমন আমাজন উপত্যাক্যায় ঘটছেনা। গবেষকগন এর কারণ হিসাবে গঙ্গা ব্রহ্মপুত্র বাহিত পলিমাটির অস্বাভাবিক বেশী রকমের ঘনত্বকে দায়ী করছেন (যার ফলে আমরা বছর বছর বন্যার শিকার হচ্ছি)। এর ফলে এই ভূ-মন্ডলীয় কার্বন বায়ুমন্ডলের অক্সিজেনের সংস্পর্শে আসতে পারছেনা এবং কার্বন - ডাই অক্সাইড হিসাবে ফিরে আসতে পারছেনা। প্রতি বছর বাংলাদেশ এভাবে কয়েক বিলিয়ন টন কার্বনকে নিজের শরীরের উপর দিয়ে বহন করে সাগরতলে জমা করছে। নিজে মরছে কিন্তু বিশ্বকে ভয়াবহ বিপর্যয় থেকে বাচাতে সাহায্য করছে।
গবেষণা কর্মে নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের ন্যান্সী বিশ্ববিদ্যালয়ের ভ্যালিয়ের গ্যালি । যারা Nature সম্পর্কে জানেন না তাদের বলি, পৃথিবীর সবচাইতে বড় বড় আবিস্কারগুলি ছাপা হয় Nature এ।
হায়রে স্ব-দেশ এত উদার তোর জমিন । খবরটা জানার পর থেকেই প্রাণ ভরে গাইতে ইচ্ছা করছে
" ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা"
কেউকি একটু গানের লিংকটা দেবেন?
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মৈথুনানন্দ বলেছেন:
আমার ঠিক মনে পড়ছে না, এ রকম কিছু একটা পড়েছিলাম কোথাও, কলকাতা-ঢাকা-শ্যাংহ্যাই মেটাডেল্টা তিনটে ২০২৫ / ৫০ সালে জলের তোড়ে পুরো ভেসে যাবে যদি এ ভাবে চলে - বোধ হয় পাচৌরি সায়েব কোথাও লিখেছিলেন।
নরাধম বলেছেন:
৫ এবং প্রিয় পোস্ট।আমরা একদিন মাথা তুলে দাঁড়াবই ইনশাআল্লাহ আর উন্নত দেশগুলো থেকে কড়াই গন্ডাই বুঝে নেব সব হিসাব।
মিরাজ বলেছেন:
ধন্যবাদ সবাইকে মন্তব্যের জন্য। নরাধম, আপনি একেবারে মনের কথা বলেছেন। হিসাব বুঝে নিতে হবে একদিন আর সেজন্যই দেশটাকে গড়তে হবে।
ফারহান দাউদ, আমাদের অস্তিত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে । সবাই নিজের মেধা কাজে লাগালে প্রযুক্তি দিয়ে এই বিপর্যয়ের হাত থেকে স্বদেশ ভূশিকে আমরাই রক্ষা করতে পারব ।
মিরাজ ভাই,এখানে আমাদের কি করার আছে,মানে এদেশের মানুষের,বিশেষ করে,যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা দায়ী না,এব্যাপারে একটু আলোকপাত করলে ভালো হয়।
মিরাজ বলেছেন:
@ ফারহান দাউদএকটা উদাহরণ দেই । নেদারল্যান্ড দেশটির অধিকাংশ অংশ সাগর সমতল থেকে নিচে অবস্থিত হলেও অসংখ্য ক্যানাল নেটওয়ার্কের মাধ্যমে এরা একটি কার্যকর পানি ব্যবস্থাপনা গড়ে তুলেছে । এর ফলে সী লেভেল এর নীচে হয়েও অস্তিত্ব হুমকির মুখে নয় নেদারল্যান্ডের।
গ্লোবাল ওয়ার্মিং এর ফলে প্রায় একই রকম একটি সমস্যার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে এবং এর একটি বড় অংশ তলিয়ে যেতে পারে বঙ্গোপসাগরে ।
আমাদেরকেই বের করতে হবে এ থেকে পরিত্রানের একটি কার্যকর ব্যবস্থা । সমস্যা আমার, সমাধানে এগিয়ে আসতে হবে আমাদেরকেই ।
আমি মাহমুদ বলেছেন:
৫
মিরাজ বলেছেন:
ধন্যবাদ মুনতাসির আলম এবং আমি মাহমুদ। ফারহান এবার আপনি বুঝতে পেরেছেন।
এই পোষ্টটা যদি সব ব্লগারদের একবার করে পড়াতে পারতাম!!
বিকেলবেলার সপ্ন বলেছেন:
মিরাজ ভাই ভাল পুষ্টের জন্য ৫এ সমস্যার কথা শুনেছি। আবার জানলাম। ধনী দেশগুলোর জন্য বসে থাকলে হবেনা। আমরা নিজেরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটা নিয়া একটা ব্লগ লিখবেন যদি সময় হয়
রাশেদ বলেছেন:
ধন্যবাদ মিরাজ ভাই।
মিরাজ বলেছেন:
ধন্যবাদ বিকেলবেলার স্বপ্ন এবং রাশেদ।
মিরাজ বলেছেন:
" ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা"কারো সংগ্রহে গানটা থাকলে লিংকটা দিবেন প্লিজ ।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
৫,প্রিয় পোস্ট। এবারের ঘূর্ণিঝড়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের পাশাপাশি সুন্দরবনের বিশাল অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সমস্যা হচ্ছে সুন্দরবনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা খুব একটি সুবিধার নয়।
!@@!2438813 !@@!2438814 !@@!2438815
নেই মানুষ বলেছেন:
5, and pr pst
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
চমত্কৃত
আওরঙ্গজেব বলেছেন:
সালাম,আমার দেশের উপর সুন্দর লেখার জন্য ৫।
কিন্তু আবেগ কমানোর অনুরোধ করছি: "ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা" - দেশকে পুঁজা করার দরকার নেই। এমন দেশে জন্মানোর জন্য আল্লাহর কাছে মাথা ঠেকাতে পারেন।
ডিপ্লোম্যাট বলেছেন:
অাওরঙ্গজেব একজন উন্মাদ ও রেসিস্ট।
নরাধম বলেছেন:
আওরংগজেব, এটা কি বললেন বুঝলাম না। দেশ কি কোন মূর্তি নাকি? অথবা এটার কোন টেনজিবল অস্থিত্ব আছে নাকি যার কাছে মাথা ঠেকানো যায়? এটা ত সম্পুর্ণ প্রতীকি অর্থে ব্যবহার করা হয়েছে।আজব!
মিরাজ বলেছেন:
অনেক ধন্যবাদ মোসতফা মনির সৌরভ আপনার মন্তব্য এবং বিশেষ করে গানটির লিংকের জন্য।
মিরাজ বলেছেন:
@ আওরঙ্গজেবএটা দৃষ্টিভঙ্গী ও শিক্ষার ব্যাপার। ""ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা" গানটি আমার কাছে দেশের প্রতি ভালবাসার প্রকাশ, আপনার কাছে হয়ত দেশকে পুঁজা করার কথা মনে হয়।
নিজের মননকে আর একটু উন্নত করার চেষ্টা করে দেখুন তাহলে সবকিছু সহজভাবে নিতে শিখতে পারবেন ।
৩/৪ দিন আগে পত্রিকায় পড়ছিলাম কুয়াকাটার সমুদ্র গত কয়েকবছরে অনেক কাছে চলে এসেছে ।
এমন অবস্থা চলতে থাকলে আমাদেরকে নিঃসন্দেহে অনেক মূল্য দিতে হতে পারে । আগামী ৪০ বছরে আমরা যদি বিপর্যয় প্রতিহত করার ব্যাপারে অনেকটা অগ্রগতিও অর্জন করতে পারি , হয়তো অনেক কিছু হারাতে হতে পারে ।
শিল্পোন্নত দেশগুলির মধ্যে যুক্তরাষ্ট্র সবসময় গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে গড়িমসি করে আসছে , কিয়োটো চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হয়ে যাচ্ছে । চীন , যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে কয়েকবছরের মধ্যেই শীর্ষ একটি নির্গমনকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে । এ বছরের জি-৮ সম্মেলনে ইউরোপের দেশগুলি গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে বেশ উদ্্যোগী দেখা গেলো । নিকোলাস সারজোকি কত পার্সেন্ট নির্গমন কমানো হবে সেটা সুস্পষ্ট ভাবে বেধে দেওয়ার কথা বলেছিলেন । কিন্তু চীন , ভারত কোন কমিটমেন্ট করেনি এই অজুহাতে যুক্তরাষ্ট্র এমন কোন সুস্পষ্ট ঘোষণায় বাধা দিয়ে বসলো ।
৯৭ থেকে ২০০৭ অনেকটা সময় পেরিয়ে গেছে, এর মাঝেও যুক্তরাষ্ট্রকে বারবার বিভিন্ন যুক্তিতে তাপমাত্রা পরিবর্তনে ব্যবস্থা বাধা দিতে দেখা গেছে (আল গোর প্রেসিডেন্ট হলে কি এ নীতিতে পরিবর্তন আসতো কোন ?) । এর মাঝে দৃশ্যপটে হাজির হয়েছে চীন , ভারত । এ তিনটি দেশ কমিটমেন্ট না করলে যেহেতু বাস্তব অবস্থার তেমন হেরফের হচ্ছে না , কাজেই কবে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে সেটার অপেক্ষা নিজেদের ধ্বংসই কেবল ডেকে আনবে ।
কাজেই নিজেদের দ্রুত ব্যবস্থা নেয়াটা জরুরী , যদিও আমরা কতটা সচেতন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ।
মিরাজ বলেছেন:
@ জামাল ভাস্করশুধুই হুমম...
@ নেই মানুষ, ডিপ্লোম্যাট, প্রত্যুৎপন্নমতিত্ব
মন্তব্যের জন্য ধন্যবাদ
@নরাধম
সহমত
মিরাজ বলেছেন:
@ মেহরাব শাহরিয়ারশিল্পোন্নত দেশগুলি নিজেদের জিডিপি আর উন্নয়ন নিয়ে ব্যস্ত। বৈশ্বিক পরিবেশ ওদের এজেন্ডার তলানিতে পড়ে থাকে।
আসলে আমি চমত্কৃত হয়েছি এটা দেখে যে বাংলাদেশ সকল উন্নত দেশ অপেক্ষা এককভাবে গ্লোবাল ওয়ার্মিং রোধে অনেক বেশী ভূমিকা পালন করছে।
হোক সে প্রাকৃতিক, কিন্তু এর জন্য আমাদের তো অনেক মূল্য দিতে হচ্ছে প্রতিবছর।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ এবং প্রিয় পোষ্টে যোগ করায় কৃতজ্ঞতা ।
মিরাজ বলেছেন:
এই বিষয়ে এ এফ পি এর পরিবেশিত একটা নিউজ, এতে ব্যাপারটি আর একটু বিস্তারিতভাবে বলঅ আছে । !@@!2444398
নির্ভয় বলেছেন:
ধন্যবাদ মিরাজ ভাই।৫
আরণ্যক যাযাবর বলেছেন:
আপনি যদি জার্নাল পেপারটি পড়ে থাকেন, লিংক দিতে পারবেন? আমার স্কুলে নেচার এর অনলাইন সাবস্ক্রিপশন আছে, পড়তে সমস্যা হবে না।
`হাসান বলেছেন:
হুম
মিরাজ বলেছেন:
ধন্যবাদ মাথামোটা । আসলেই আমার এ প্রাণের দেশ আর সব দেশের চেয়ে আলাদা।@ নির্ভয়, আপনাকেও ধন্যবাদ।
@ দহাসান, হুম দিয়ে কি বোঝালেন?
মিরাজ বলেছেন:
অবাক করা ব্যাপার হলো এই ব্যাপারটা নিয়ে এ এফ পি, ইয়াহু নিউজ, রয়টার্স সংবাদ পরিবেশন করলেও বাংলাদেশের কোন সংবাদ মাধ্যমে (প্রিন্ট বা টিভি) কোন নিউজ দেখলাম না।ব্লগেতো অনেক সাংবাদিক আছেন। এ ব্যাপারটি নিয়ে রিপোর্ট করলে ভালো হয়, তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে প্রস্তত আছি ।
সাংবাদিকদের জন্য---!@@!2449880 !@@!2449881
@ কর্তৃপক্ষ
নির্বাচিত পোষ্ট নির্বাচনের ক্রাইটেরিয়াটা কি? এই পোষ্টটা আরো অনেকে দেখতে পেলে ভালো লাগত । সবার ভিতরেই সচেতনতা সৃষ্টি দরকার আছে।
মিরাজ বলেছেন:
ধন্যবাদ সুমি। প্রিয়তে যোগ করায় কৃতজ্ঞতা ।
মিরাজ বলেছেন:
@ মৈথুনানন্দআপনার মন্তব্যের রেফারেন্সটা দিতে পারলে ভালো হতো। সাংহাই ও কোলকাতার ব্যাপারটা নিয়ে জানার ইচ্ছা ছিল।
মিরাজ বলেছেন:
সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্য আর যারা প্রিয় পোষ্টে রেখেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















