বাংলাদেশ নিয়ে আমার আগের পোষ্টটি ( বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি - পড়ুন, ভাল লাগবে) দেবার পর থেকেই ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গানটি খুজছিলাম। আজ আমার এক বন্ধু আমাকে গানটার একটা ভিডিও লিংক পাঠিয়েছেন। অসাধারণ ভিডিও । গানটির চিত্রায়ণের মাধ্যমে একেবারে মুক্তিযুদ্ধের দেশ গড়ার চেতনাকে তুলে ধরা হয়েছে। দেখতে দেখতে বার বার আবেগে আপ্লুত হলাম। মনে হল এই গানটির ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি।
গানটির ভিডিওটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ এবং গেয়েছেন সাদি মোহামম্দ।
সময় থাকলে একবার দেখুন এই অসাধারণ ভিডিওটি ।
(পুনশ্চ : এই গানটির একটি অডিও লিংকটি আগের পোষ্টে দেবার জন্য সহব্লগার মোসতফা মনির সৌরভকে আবারো কৃতজ্ঞতা আর বন্ধুকে কৃতজ্ঞতা এই ভিডিওটি শেয়ার করার জন্য)
আজকাল আমার মনে হয় - আমাকে কেউ পছন্দ করে না, কারো কাছে গেলে, সে বিরক্ত হয়। পোশাক অগোছালো, এলোমেলো চুল, চোখের দৃষ্টি কেমন ঘোলাটে! বীরত্ব দেখানোর কিছু নেই। চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।" তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন