আমার প্রিয় পোস্ট

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ

০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২০

শেয়ারঃ
0 0 0

(এই সংখ্যা ব্লগটি উত্সর্গ করছি মুক্তিযুদ্ধের বীর সেনানী আমাদের মুক্তিযোদ্ধাদের)
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে। আর সেজন্যই একটু ভিন্নধর্মী এই সংখ্যা ব্লগ ।

২৬৭ - দিন স্থায়ী হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ
২৬ - শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষনা করে
৩০,০০,০০০ - শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা
২০০,০০০ - নারী ও শিশু ধর্ষিত হয় মুক্তিযুদ্ধের সময়কালে
১১১১ - জন বুদ্ধিজীবিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়
১ - টি মাত্র মামলা দায়ের করা হয়েছিল পাক বাহিনীর যুদ্ধাপরাধের বিরুদ্ধে, যেটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়।
১০০,০০০ - জন সংগঠিত মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। অসংগঠিত ও সহযোগী যোদ্ধার সংখ্যা এর কয়েক গুন।
১৭ - ই এপ্রিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়।
১১ - ই জুলাই ১৯৭১, এই দিনে আনুষ্ঠানিকভাবে কর্ণেল ওসমানীর (পরবর্তীকালে জেনারেল) নেতৃত্বে নিয়মিত বাহিনী হিসাবে মুক্তিবাহিনীর যাত্রা শুরু হয়।
৫,০০০ - জন (অন্যূন) যুদ্ধ শিশু (পাক বাহিনীর ধর্ষনের ফলে জন্ম নেয়া) মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে।
২১ - শে নভেম্বর, প্রথমবারের মত বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী (মুক্তিবাহিনী) যৌথভাবে হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে
৪৫ - জন নৌসেনা নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌ-বাহিনী গঠিত হয়
৬৭ - জন বিমানসেনা নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয়
৩ - ডিসেম্বর, ভারত সরাসরি মু্ক্তিযুদ্ধে অংশ নেয়ার কথা ঘোষণা করে
২৫০,০০০ - মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী (৬ - ১৫ ডিসেম্বর) ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা
১২৫,০০০ - হানাদার পাকবাহিনীর সংখ্যা যারা ৯ মাস ব্যাপী হত্যা ও ধর্ষন চালিয়েছে । এর মধ্যে ২৫,০০০ জন প‌্যারা মিলিটারী বাকীটা নিয়মিত সেনাবাহিনী।
১৪২৬ - মুক্তিযুদ্ধে জীবন দানকারী ভারতীয় সেনা সদস্যের সংখ্যা
৮.০০০ - যৌথ বাহিনী (মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী) এর হাতে নিহত হানাদার পাকবাহিনীর সংখ্যা
৭ - জন শহীদ মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করা হয়।
২২ - জন মুক্তিযোদ্ধাকে ২য় সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বীরউত্তম খেতাব প্রদান করা হয়।
১১ - টি সেক্টরে বাংলাদেশকে বিভক্ত করে মুক্তিবাহিনী স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করে।
১৬ - ই ডিসেম্বর লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় মুক্তিযুদ্ধের বিজয়, স্বপ্নের স্বাধীনতা



পাদটীকা : তথ্যসূত্র - বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন,বিভিন্ন ওয়েবসাইট, গবেষণা পত্র এবং মার্কিন তথ্য আর্কাইভ।



 

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: অসাধারণ পোস্ট মিরাজ ভাই ।
শহীদদের প্রতি শ্রদ্ধা ।
৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
মিরাজ বলেছেন: ধন্যবাদ মেহরাব শাহরিয়ার, কোবরা এবং অমি রহমান পিয়াল।

মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে। আর সেজন্যই একটু ভিন্নধর্মী এই সংখ্যা ব্লগ ।
৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৯
মিরাজ বলেছেন: এই সংখ্যাটি আমার কাছে দূর্বোধ্য -
১ - টি মাত্র মামলা দায়ের করা হয়েছিল পাক বাহিনীর যুদ্ধাপরাধের বিরুদ্ধে, যেটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়।

উত্তর খোজার চেষ্টা করছি ।
৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০
চতুরভূজ বলেছেন: বিনম্র শ্রদ্ধা সেই সকল বীর সন্তানদের প্রতি।
ভিন্ন ধর্মী পোষ্টের আইডিয়াটা সুন্দর।
৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
মিরাজ বলেছেন: ধন্যবাদ চতুরভূজ।

সনাতন ধারার ব্লগ ছাড়াও বিভিন্ন ধরণের ব্লগ নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করছি। তাই একটু ভিন্ন এই সংখ্যা ব্লগ। আশা করি অন্য ব্লগাররাও নতুন ধারা সৃষ্টির চেষ্টা করবেন।
৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
সব্যসাচী বলেছেন: মিরাজ,
অসাধারণ পোস্ট।
অনুভুতিকে নাড়িয়ে দেয়ার জন্য যথেস্ট।
উপলব্ধির জন্য নতুন কিছুর সন্ধান।
অনেক ধন্যবাদ।
১০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
মদনবাবু বলেছেন: মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে।

> সহমত

১ - টি মাত্র মামলা দায়ের করা হয়েছিল পাক বাহিনীর যুদ্ধাপরাধের বিরুদ্ধে, যেটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়।

উত্তর খোজার চেষ্টা করছি ।

> আমরাও উদ্বিগ্ন । তবে সামনের দিনগুলিতে এই সংখ্যাটি পরিবতিত হবে এই কামনা করছি ।

আপনার গবেষনা কে ৫ ।
১১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২০
মিরাজ বলেছেন: ধন্যবাদ সব্যসাচী চমত্কার একটি মন্তব্যের জন্য।

উপলব্ধির জন্য নতুন কিছুর সন্ধানের নামইতো জীবন, তাই না!
১২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২১
মিরাজ বলেছেন: ভাল লাগলো নাদান ভিন্নধর্মী এর ভিন্নধর্মী ৫
১৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৭
মিরাজ বলেছেন: @ মদনবাবু
আপনি বলেছেন
"আমরাও উদ্বিগ্ন । তবে সামনের দিনগুলিতে এই সংখ্যাটি পরিবতিত হবে এই কামনা করছি । "

দেশীয় যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে সংখ্যাটি পরিবর্তিত হবার ব্যাপারে আমিও আশাবাদী কিন্তু পাকিস্তানী হানাদারদের যুদ্ধাপরাধের মামলার ব্যাপারে খুব একটা আশাবাদী হতে পারছিনা।
১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৬
মদনবাবু বলেছেন: @ মিরাজ কি বলবো আর এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে ...

" হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে "
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২১
মিরাজ বলেছেন: হতাশ, তবে হাল ছাড়িনি বন্ধু..

@ মদনবাবু

১৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫০
বিহংগ বলেছেন: অসাধারণ পোস্ট মিরাজ ভাই ।
শহীদদের প্রতি শ্রদ্ধা ।


১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৮
মিরাজ বলেছেন: ধন্যবাদ বিহংগ।

এই পোষ্টটিই আমার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা ।
১৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৪
মিরাজ বলেছেন: একটি উল্লেখযোগ্য সংখ্যা বাদ পড়ে গিয়েছিল

১১ - ই জুলাই ১৯৭১, এই দিনে আনুষ্ঠানিকভাবে কর্ণেল ওসমানীর (পরবর্তীকালে জেনারেল) নেতৃত্বে নিয়মিত বাহিনী হিসাবে মুক্তিবাহিনীর যাত্রা শুরু হয়।

মূল পোষ্টে যোগ করে দিচ্ছি
১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৭
এস্কিমো বলেছেন: ধন্যবাদ।

কিছু শব্দ যদি একটু লক্ষ্য করেন:
১) ২৬ - শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষনা করে

এটাকে আসলে বলা দরকার -

২৬ - শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় এবং স্বাধীন দেশ হিসাবে আত্নপ্রকাশ করে।

১৬ - ই ডিসেম্বর লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বপ্নের স্বাধীনতা -

এটাকে এভাবে বলি -
১৬ - ই ডিসেম্বর লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বপ্নের বিজয়।

প্রকৃতপক্ষে ২৬ শে মার্চ বাংলাদেশ স্বাধীন হয় - তারপর দেশী বিদেশী শত্রুর বিরুদ্ধে লড়াই করে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়। সেই সময় কালে বাংলাদেশ চলেছে ১৭ এপ্রিল গঠিত সরকারের অধীন। যারা সেই সরকারের নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে - তারাই অপরাধী।

দু:খিত - লম্বা কমেন্টের জন্যে।

২০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: অসাধারন !!! প্রিয় তে রাখলাম
২১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫১
মিরাজ বলেছেন: @ এস্কিমো
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আমিও তো ভিন্ন কিছু লিখি নাই।

২৬ - শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষনা করে
১৬ - ই ডিসেম্বর লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বপ্নের স্বাধীনতা

বিজয় ছাড়া তো স্বাধীনতা অর্জিত হয় না। শুধু ঘোষণা করলেই তো আর স্বাধীন বলা যায়না যতদিন পর্যন্ত বিজয় না অর্জিত হচ্ছে।

বিশ্বে অনেক স্বাধীনতাকামী আন্দোলন স্বাধীনতা ঘোষণা করার পরও বিজয় অর্জন না করায় স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে নাই। চেচনিয়া হতে পারে একটি উদাহরণ, বিজয় অর্জন করতে না পারায় তারা এখনও পরিচিত বিচ্ছিন্নতাবাদী হিসাবে।

আপনার পরামর্শ অনুযায়ী ১৬ই ডিসেম্বর এ বিজয় অর্জন এর কথাটা যোগ করে দিলাম।
২২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৯
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
ভিন্ন রকম ব্লগিং প্রয়াসকে সাধুবাদ

এক নজরে অনেক কিছু জেনে ফেলা যায়।
২৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৭
মিরাজ বলেছেন: @ বিষাক্ত মানুষ
প্রিয় পোষ্টে যোগ করায় কৃতজ্ঞতা

@ সারওয়ারচৌধুরী
ধন্যবাদ আপনাকে।
২৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৯
নরাধম বলেছেন: মিরাজ ভাই, অসাধারণ। প্রিয়তে এড করলাম।
৫........
২৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১২
মিরাজ বলেছেন: প্রিয় পোষ্টে যোগ করায় কৃতজ্ঞতা ......

@ নরাধম
২৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৮
ফারহান দাউদ বলেছেন: মাত্র ৮,০০০ পাক জানোয়ার মরেছিলো শুনে একটু অখুশি হলাম,৯৩,০০০ সেনা ফেরত না দিয়ে কিছু কমিয়ে দেয়া দরকার ছিলো।(মন্তব্যটা একটু হিংসাত্মক হয়ে গেলো মনে হচ্ছে) ৫ তো বরাদ্দ।
২৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:০৯
মিরাজ বলেছেন: ধন্যবাদ ফারহান দাউদ,
আসলেই এতগুলো মানুষ মারার পর এত কম পাক জানোয়ার মারা যাবাটা কষ্টের । ইচ্ছে হয় অতীতে ফিরে গিয়ে সংখ্যাটা বাড়িয়ে দিয়ে আসি।
২৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:১০
ৈকলাশ বলেছেন: খুবই ভাল প্রয়াস মিরাজ ভাই।
৩০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১০
মিরাজ বলেছেন: @ এস্কিমো
আপনাকেও ধন্যবাদ

@ কৈলাশ
চেষ্টা করছি একটু ভিন্নভাবে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করতে।
৩১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১
মিরাজ বলেছেন: এই সংখ্যাগুলি যেন শুধুই সংখ্যা না হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৩২. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৫
লাল সালু বলেছেন: "১১১১ - জন বুদ্ধিজীবিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়" কে এভাবে লেখার অনুরোধ করছি:

১১১১ - জন বুদ্ধিজীবিকে জামাতী ইসলামি পরিকল্পিতভাবে হত্যা করে।

৫।
৩৩. ১১ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২০
চে বলেছেন: মিরাজ বলেছেন :
২০০৭-১২-০৯ ১৫:৪১:৩৩
এই সংখ্যাগুলি যেন শুধুই সংখ্যা না হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩৪. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
মিরাজ বলেছেন: ধন্যবাদ লাল সালু এবং চে ।

@ লাল সালু
জামাতে ইসলামী ছাড়াও মুসলিম লীগ এবং সমমনা কয়েকটি রাজনৈতিক দলের এ হত্যাকান্ডে সম্পৃক্ততার ব্যাপারে তথ্য আছে। তাই শুধু জামাতের কথা লিখিনি। তবে সিংহভাগ দায় নিশ্চয়ই জামাতে ইসলামীর ছিল।

 

মোট সময় লেগেছে ১.০৭৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বর্তমানে যুক্তরাজ্যে ক্যান্সার এর বিপক্ষে কার্যকরী ওষুধ উদ্ভাবনের চেষ্টায় যৌথভাবে কাজ করছি ক্যান্সার রিসার্চ ইউকে ও ন্যাশনাল ক্যান্সার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই