আমার প্রিয় পোস্ট
- কবিতার অভিমানের সময় - সুলতানা শিরীন সাজি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- নবীনদের জন্য - নাদান
- রাজনৈতিক জিঘাংসা ব্লগে- - অপ বাক
- গরুপ্রধান দেশে শুয়োরের ঘোঁত ঘোঁত শব্দে আমাদের তাল কেটে যায় - মৃদুল মাহবুব
- জোনাক ধরার কাচের বয়াম - মুয়ীয মাহফুজ
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( শেষ পর্ব ) - একরামুল হক শামীম
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- টুকুনের জন্য । - নরাধম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌবনের দিনগুলি - বিবর্তনবাদী
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- বিহংগের বয়কট - বিহংগ
- বাঙ্গালির আন্দোলনের স্লোগানমালা: '৫২ থেকে '৭১ (দ্বিতীয় পর্ব--'৬৯-'৭১) - ফারহান দাউদ
- একজন কীর্তিমান বাংলাদেশী : যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আইটি সিকিউরিটি সলিউশন কোম্পানীর CIO এবং Senior Vice President হিসাবে নিয়োগ পেলেন ওমর ফারুক খন্দকার - মিরাজ
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- একজন জাকির হোসেন ও একটি রুখে দাড়ানোর গল্প - হাসিব
- তোরা সব বোকার দল, মরবি না তো কে মরবে - এহেছান লেনিন
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- জিজ্ঞাসার অন্তরালে - শেখ জলিল
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ
২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১২
(এই সংখ্যা ব্লগটি উত্সর্গ করছি মুক্তিযুদ্ধের বীর সেনানী আমাদের মুক্তিযোদ্ধাদের । স্বাধীনতা দিবসের প্রাক্কালে ব্লগটি পুন:প্রকাশ করছি)
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে। আর সেজন্যই একটু ভিন্নধর্মী এই সংখ্যা ব্লগ ।
২৬৭ - দিন স্থায়ী হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ
২৬ - শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষনা করে
৩০,০০,০০০ - শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা
২০০,০০০ - নারী ও শিশু ধর্ষিত হয় মুক্তিযুদ্ধের সময়কালে
১১১১ - জন বুদ্ধিজীবিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়
১ - টি মাত্র মামলা দায়ের করা হয়েছিল পাক বাহিনীর যুদ্ধাপরাধের বিরুদ্ধে, যেটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়।
১০০,০০০ - জন সংগঠিত মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। অসংগঠিত ও সহযোগী যোদ্ধার সংখ্যা এর কয়েক গুন।
১৭ - ই এপ্রিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়।
১১ - ই জুলাই ১৯৭১, এই দিনে আনুষ্ঠানিকভাবে কর্ণেল ওসমানীর (পরবর্তীকালে জেনারেল) নেতৃত্বে নিয়মিত বাহিনী হিসাবে মুক্তিবাহিনীর যাত্রা শুরু হয়।
৫,০০০ - জন (অন্যূন) যুদ্ধ শিশু (পাক বাহিনীর ধর্ষনের ফলে জন্ম নেয়া) মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে।
২১ - শে নভেম্বর, প্রথমবারের মত বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী (মুক্তিবাহিনী) যৌথভাবে হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে
৪৫ - জন নৌসেনা নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌ-বাহিনী গঠিত হয়
৬৭ - জন বিমানসেনা নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয়
৩ - ডিসেম্বর, ভারত সরাসরি মু্ক্তিযুদ্ধে অংশ নেয়ার কথা ঘোষণা করে
২৫০,০০০ - মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী (৬ - ১৫ ডিসেম্বর) ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা
১২৫,০০০ - হানাদার পাকবাহিনীর সংখ্যা যারা ৯ মাস ব্যাপী হত্যা ও ধর্ষন চালিয়েছে । এর মধ্যে ২৫,০০০ জন প্যারা মিলিটারী বাকীটা নিয়মিত সেনাবাহিনী।
১৪২৬ - মুক্তিযুদ্ধে জীবন দানকারী ভারতীয় সেনা সদস্যের সংখ্যা
৮.০০০ - যৌথ বাহিনী (মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী) এর হাতে নিহত হানাদার পাকবাহিনীর সংখ্যা
৭ - জন শহীদ মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করা হয়।
২২ - জন মুক্তিযোদ্ধাকে ২য় সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বীরউত্তম খেতাব প্রদান করা হয়।
১১ - টি সেক্টরে বাংলাদেশকে বিভক্ত করে মুক্তিবাহিনী স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করে।
১৬ - ই ডিসেম্বর লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় মুক্তিযুদ্ধের বিজয়, স্বপ্নের স্বাধীনতা
পাদটীকা : তথ্যসূত্র - বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন,বিভিন্ন ওয়েবসাইট, গবেষণা পত্র এবং মার্কিন তথ্য আর্কাইভ।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তানজিলা হক বলেছেন:
ধন্যবাদ বিষয়টা সংখেপে তুলে ধরার জন্য।
লেখক বলেছেন: মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে।
তীরন্দাজ বলেছেন:
ধন্যবাদ। মুল্যবান সংগ্রহ!তবে দেখবেন
"৩০,০০,০০০ - শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা"
এ নিয়ে এক্ষুনি শোরগোল তোলা হবে।
লেখক বলেছেন: দেখি আমার ব্লগে এসে কারা শোরগোল করে!!
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে, যদি সে বাংলাদেশী হিসাবে নিজেকে পরিচয় দেয় ।
লেখক বলেছেন: সামী মিয়াদাদ ভাইজানকে ধন্যবাদ পোষ্টটি পড়বার জন্য । ![]()
আকাশচুরি বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ ।
লেখক বলেছেন: মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
তবে দেখবেন
"৩০,০০,০০০ - শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা"
এ নিয়ে এক্ষুনি শোরগোল তোলা হবে।
********
অনুমতি নিয়া আমিই তুল্লাম।
কারণ সংখ্যাটা আসলেই যুক্তিসংগত না।
রাগ করলে করেন বা যাই বলেন।
যুক্তি মানতেই অবে। আবেগ দিয়া ইতিহাস রচিত হতে পারে না।
অন্য সব ইনফোর সংগে আমি একমত।
লেখক বলেছেন: এখানে আবেগের প্রশ্ন আসছে কোথা থেকে?
মুক্তিযুদ্ধ আমাদের আবেগের অংশ কিন্তু এখানে বর্ণিত প্রতিটি সংখ্যাই ইতিহাসের দলিলগুলির দ্বারা প্রমাণিত সত্য এবং সেজন্যই যুক্তির অন্তর্গত ।
আপনারা মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে কোন পুরনো আবেগতাড়িত হয়ে কিনা সেই প্রশ্ন অবশ্য তোলা যেতে পারে ।
শাওন বলেছেন:
ছোট্ট একটা কথা । সেটি হলো + দিয়ে গেলাম ।
লেখক বলেছেন: মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
প্রশ্ন কত বলেছেন:
তিরিশ লাখ ইতিহাসের সবচেয়ে বড় বিকৃতি , মুজিব যার উৎস। তাই মুজিবই মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রথম ও প্রধান বিকৃতিকারী ।কতজন মারা গেছে এই নিয়া কোন জরিপ হয়েছে কিনা জানতে চাইছিলাম ।
দিয়েছেন কি ?
লেখক বলেছেন: পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধে নিহতদের সংখ্যা জরিপ দ্বারা নির্ণয় করা হয়েছে একটু জানাবেন কি?
এইসব ফালতু প্রশ্ন তুলে আপনারা বারবার প্রমাণ করেন যে ৭১ এর অস্থান থেকে এখনো আপনারা সের আসতে পারেননি ।
লেখক বলেছেন: সের = সরে
লেখক বলেছেন: মন্তব্য করলে প্রথম পাতায় আসছেনা ।
মিরাজ বলেছেন:
পোষ্টটি প্রথম পাতায় আছে কিন্তু নিজের ব্লগে খুজে পাচ্ছিনা ।
মিরাজ বলেছেন:
টেস্ট
রাতমজুর বলেছেন:
স্যালুট স্যার। ৫+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাতমজুর ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে
রাতমজুর বলেছেন:
স্যালুট স্যার। ৫+
হাসিবুল বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
সাগর নীল বলেছেন:
মুক্তিযুদ্ধ বিষয়ক এই পোস্টটি খুবি ভাল লেগেছে। কেননা এই ধরনের পজিটিভ ইতিহাস চর্চাই আমাদের দরকার। এমন কোন ইতিহাস চর্চা চাইনা যা নুতন প্রজম্মের মাঝে হেইট্রেড জম্ম দেয়। ডেভেলাপড ওয়ার্ল্ডে নুতন প্রজম্ম কে ভালবাসা শিখানো হয় হেইট্রেড নয়। আমাদেরকেও এই ধরনের পজিটিভ আউটলুক দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। যাতে নুতন প্রজম্ম মুক্তিযুদ্ধের অনুপ্রেরনায় একটি সুন্দর বাংলাদেশ গড়তে এগিয়ে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি পোস্ট দেয়ার জন্য। আমি সামহোয়ার অথরিটির কাছে আবেদন জানাই এই পোস্ট টিকে স্টিকি করা হোক। ধন্যবাদ।
দূরন্ত বলেছেন:
প্রিয় পোস্টে যোগ হলো।
লেখক বলেছেন: প্রিয় পোষ্টে যোগ করায় কৃতজ্ঞতা ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
দূরন্ত বলেছেন:
প্রিয় পোস্টে যোগ হলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইরতেজা ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো।চোখের সামনে অল্পকথায় মুক্তিযুদ্ধের ইতিহাস........।
আমার বড় ছেলেটা মাঝে মাঝে স্কুলে প্রোজেক্ট করে বাংলাদেশ নিয়ে।
ওর জন্য কাজে লাগবে।
প্রিয়তে থাকলো।
শুভেচ্ছা ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ । প্রিয়তে যোগ করায় কৃতজ্ঞতা ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
রুবেল শাহ বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
'২৬৬ দিনে স্বাধীনতা' নামে একটা বই দেখেছিলাম। ভদ্রলোকের নাম মনে হয় নুরুল কবির, মুক্তিযুদ্ধের সংগঠক । বিভিন্ন মেলায় তার সব পদক গায়ে ঝুলিয়ে ঢাউস বইটা বিক্রয় করে। সর্বশেষ তাঁকে শেরাটনে ২০০৭ এ এন আরবি সম্মেলনে দেখেছি। বিষয়টা ক্লীয়ার করবেন।
লেখক বলেছেন: নাজিম উদ্দিন ঠিক কি জানতে চাচ্ছেন একটু খুলে বললে উত্তর দিতে সুবিধা হতো ।
এটা কি ২৬৬ হবে না ২৬৭ দিন হবে? খুলে বলার কিছু নাই, আমি জাস্ট কিউরিয়াস।
লেখক বলেছেন: ওহ! হো, আমি আসলে আপনার প্রশ্নটি ধরতে পারিনি । স্যরি ।
যুদ্ধ ২৫শে মার্চের কালোরাত থেকেই প্রকৃতপক্ষে শুরু হয়েছিল । ২৬শে মার্চ থেকে নয় । ২৫শে মার্চকে ধরলে ২৬৭ দিন আর ২৫শে মার্চকে বাদ দিলে ২৬৬ দিন ।
কিন্তু ২৫শে মার্চের বীভৎসতাকে কিভাবে বাদ দেই বলেন?
প্রশ্ন কত বলেছেন:
৭১ এ জন্মই হয়নি ,তাই কোন অবস্হানও ছিল না । আর তাই সরে আসার প্রশ্নও অবান্তর । আর আপনারা চেতনার ব্যবসায়ীরা আপনাদের সাথে একমত না হলেই ওদের দলে ঠেলে দেন কেন ?
রাগিব বলেছেন:
@প্রশ্ন কত -কতজন মারা গেছে এই নিয়া কোন জরিপ হয়েছে কিনা জানতে চাইছিলাম ।""রাজাকারদের সাফাাই গাওয়া ব্লগারদের এই প্রশ্নের জবাব ইতিমধ্যে ১০-২০ বার দিয়েছি। আর জে রুমেলের স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইড পড়ে দেখুন। অধ্যায় ৮।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাগিব ভাই ।
তবে মুক্তিযুদ্ধের মত বিশ্বের ইতিহাসের বড় বড় যুদ্ধে নিহতের সংখ্যার জরিপের যে দাবী "প্রশ্ন কত" করছেন সেটি আসলে অবান্তর । এরকম কোন জরিপ পৃথিবীতে কোথাও হয়েছি কিনা জানা নেই । সাধারণভাবে গৃহীত পরিসংখ্যান থাকে এবং সেই পরিসংখ্যান মেনেই যুদ্ধে নিহতদের সংখ্যা পরিমাপ করা হয় ।
আমার আপনার রেফার করা বইটি পড়া নেই । আমি অবশ্যই পড়ে দেখবো ।
শফিউল আলম ইমন বলেছেন:
অল্পতে তথ্যপূর্ণ পোষ্ট।অনেক ভালো লাগল।
প্রিয়তে এ্যড করলাম।
মিরাজ ভাই ভালো থাকুন।
লেখক বলেছেন: প্রিয়তে যোগ করায় কৃতজ্ঞতা ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
সাগর নীল বলেছেন:
প্লীজ এইটা দ্যাখেন আমি জাস্ট উইকিপিডিয়া থেকে কপি করলাম। এইখানে থার্ড লাইনে কি সিভিল ওয়ার বলতেছেনা। The violent crackdown by West Pakistan forces[11] led to East Pakistan declaring its independence as the state of Bangladesh and to the start of civil war. The war led to a sea of refugees (estimated at the time to be about 10 million)[12][13] flooding into the eastern provinces of India[12]. Facing a mounting humanitarian and economic crisis, India started actively aiding and organising the Bangladeshi resistance army known as the Mukti Bahini.
লেখক বলেছেন: মুক্তিযুদ্ধের শুরুটা সিভিল ওয়ার ছিলো এবং অনেক নিরপেক্ষ দেশের ডকুমেন্টে সেটা লেখা আছে । পাকিস্তান সেটিকে সব সময়ই সিভিল ওয়ার বলেছে ।
কিন্তু কোন অবস্থাতেই একজন বাংলাদেশী তার জন্মযুদ্ধকে মুক্তিযুদ্ধ না বলে সিভিল ওয়ার বলবেনা । যদি বলে তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে ।
বিদেশী কোন ব্যক্তি কোন ডকুমেন্ট পড়ে কি বুঝবে সেই চিন্তা কোনদিন লক্ষ প্রাণের বিণিময়ে অর্জিত স্বাধীনতার যুদ্ধকে কোন বাংলাদেশীর কাছে সিভিল ওয়ার হিসাবে ভাবতে শেখায়না ।
লেখক বলেছেন: সকল স্বাধীনতা যুদ্ধের শুরুটাই সিভিল ওয়ার থাকে কিন্তু মুক্তিকামী জনগণের কাছে সেটি সব সময়ই লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ ।
রাগিব বলেছেন:
@miraj bhai,""আমার আপনার রেফার করা বইটি পড়া নেই । আমি অবশ্যই পড়ে দেখবো ।"
http://www.hawaii.edu/powerkills/SOD.CHAP8.HTM
এখানে দেখুন। টেবিল ৮-১ দেখুন।
লেখক বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।
আকাশ কুশুম বলেছেন:
মুক্তিযুদ্ধের উপর আপনার অনেক গুলো তথ্যবহুল লেখা পড়ে, এই ব্লগ এ নাম লেখিয়েছি। যেই লেখা গুলো আমা খুব পছন্দ, কেমন করে favorite add করব। একটু দয়া করে কেউ যদি জানাতেন, উপকূত্ হব। অনেক ধন্যবাদ লেখাটির জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
রেটিং দেবার যে বারটি রয়েছে সেখানে একটি হলুদ রং এর ষ্টার দেখতে পাবেন । সেই হলুদ রং এর ষ্টারটিতে ক্লিক করলেই কোন একটি পোষ্ট ফেভারিটে যোগ হয়ে যাবে ।
লেখক বলেছেন: জ্বিনের বাদশার রাজত্ব কেমন চলছে?
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
রন্টি চৌধুরী বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
রোবোট বলেছেন:
এই পোস্ট স্টিকি করা হোক।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
এমনিতেই চার চারটি পোষ্ট ষ্টিকি হয়ে আছে । আর দরকার নেই ।
রোবোট বলেছেন:
মিরাজসাগর নীল, প্রশ্ন কত - এদের মন্তব্য থেকে গন্ধ বের হচ্ছে, তাই বেশী সময় আপনার ব্লগে থাকা গেলো না, মাপ করে দেবেন।
রাশেদ বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
আর খান বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
রাজামশাই বলেছেন:
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহআমি স্বাধীনতার পরবর্তী প্রজন্ম
মুক্তিযুদ্ধ দেখি নাই।
স্বাধীনতা সংগ্রাম প্রশ্নে আমার কোন দ্বিমত নাই।
এইটা একটা ভাল পোষ্ট তাতে কোন সন্দেহ নাই।
বুজুর্গ গনকে বলতে শুনি ৬ দফা লইয়া দেশ স্বাধীন হইছে।
ইদানিং আবার অনেক বুজুর্গ গন রে বলতে শুনি যে উদ্দশ্য লইয়া দেশ স্বাধীন হইছে তা পূরণ হয় নাই। ( টিভির বিভিন্ন টক শো আর স্বাক্ষাৎকারে বীর খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা)
এই ছয় দফা সম্মন্ধে - স্বাধীনতা পরবরর্তী ব্যর্থতা সম্মন্ধে কিছু লিখবেন বইলা আশা রাখি।
লেখক বলেছেন: ভবিষ্যতে লেখার আশা রাখি ।
ধন্যবাদ আপনাকে ।
রিয়াজ শাহেদ বলেছেন:
মিরাজ স্যারের কোন লেখাটা খারাপ শুনি?স্যার, আপনি ঢাবির কোন ডিপার্টমেন্টে আছেন জানাবেন কি?
লেখক বলেছেন: আমি ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিষ্ট্রি বিভাগে আছি ।
লেখা ভালো লাগে শুনে ভালো লাগলো ।
লেখক বলেছেন: কোন ধরণের তথ্য জানতে চাইছিলেন বলবেন কি?
সারওয়ার জামান চন্দন বলেছেন:
++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ ।
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
মুক্তিযুদ্ধকে জানার জন্যে এই সংখ্যাগুলিকে জানা প্রয়োজন আছে ।
সাগর নীল বলেছেন:
@ Miraj: I have removed the posts where I used your posts as references. Otherwise some people might brand you as a razakar as they do. Thanks a lot. I have learnt a lot of staff from your posts. Thanks again.
ইয়র্কার বলেছেন:
উত্তম পোস্ট।আচ্ছা, রাজাকার, আল-বদর নিয়া কোনো সংখ্যা নাই? যেমন, রাজাকারে কতজন ছিলো, শান্তিকমিটিতে কতজন? এদের কতজন মারা গিয়েছিল, কতজন এখনও বাইচা আছে?
আরেকটা বিষয়, সিভিল ওয়ারের সংজ্ঞা কি? সেনাবাহিনীর সাথে নরমাল পাবলিকের যুদ্ধ, না নরমাল পাবলিক ভার্সেস নরমাল পাবলিক? আর বাংলাদেশ ২৬ শে মার্চ স্বাধীন হয়ে গেলে, ১৭ই এপ্রিল তার এমনকি একটা সরকারও গঠিত হয়ে গেলে সিভিল ওয়ার দিয়ে পুরো বিষয়টাকে কিভাবে খাপ খাওয়ানো যায়?
মিরাজকে সংখ্যাগুলো তুলে দেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ইয়র্কার, আল বদর ... রাজাকারের সংখ্যা .. শান্তি কমিটি ইত্যাদি নিয়ে পোষ্টটা লেখার দায়িত্ব আপনে নেন ।
সিভিল ওয়ারের ব্যাপারটি দৃষ্টিভঙ্গীগত । পাকিস্তানের কাছে এটি সিভিল ওয়ার.. আর আমাদের কাছে এটি মুক্তিযুদ্ধ । সাধারণভাবে সকল মুক্তিযুদ্ধের শুরুটাই সিভিল ওয়ার হিসাবে চিন্তা করা যায় । মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হলে পরাজিত গোষ্ঠী আর সেটাকে সিভিল ওয়ার হিসাবে দেখাবার সাহস করেনা বা দেখাতে পারেনা । আর যদি অস্ত্রের মুখে স্বাধীনতা আন্দোলনকে দমাতে পারে তখন সেই স্বাধীনতার জন্য যুদ্ধকেই সিভিল ওয়ার বলে চালিয়ে দেয় ।
আমরা বিজয়ী হয়েছি... স্বাধীনতা ঘোষণা করেছি... সরকার গঠন করেছি এবং সেই সরকারের নেতৃত্বে দেশকে স্বাধীন করেছি । তাই মুক্তিযুদ্ধকে সিভিল ওয়ার বলার অবকাশ নেই ।
লেখক বলেছেন: ধন্যবাদ । স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
ইয়র্কার বলেছেন:
মিরাজ, আমি ঠিক তা জিজ্ঞেস করিনি। পাকিরা তো এমন কথাই বলবে, যাতে তাদের কুকর্ম ঢাকার সুযোগ সৃষ্টি করা যায়।আমি সিভিল ওয়ারের সংজ্ঞা জানতে চাইছিলাম।
রাজাকার, আল-বদরের সংখ্যাগুলো থাকলে পোস্টটা পূর্ণতা পেত। আমি দলিল-টলিল তেমন ঘাটি নাই। জানা থাকলে দিতে পারতাম। অথবা এখানে কমেন্টে দিয়ে দিতাম, আপনি এই পোস্টে যোগ করে দিলেই হতো। একটু দেখেন তো, পাওয়া যায় কি না।
লেখক বলেছেন: উইকি থেকে সিভিল ওয়ার এর সংজ্ঞা
A civil war is a war in which parties within the same culture, society or nationality fight against each other for the control of political power.
Some civil wars are categorized as revolutions when major societal restructuring is a possible outcome of the conflict. An insurgency, whether successful or not, is likely to be classified as a civil war by some historians if, and only if, organized armies fight conventional battles. Other historians state the criterion for a civil war is that there must be prolonged violence between organized factions or defined regions of a country (conventionally fought or not).[citation needed]
Ultimately the distinction between a "civil war" and a "revolution" or any other name may be arbitrary, and is determined by usage.
অনলাইন ডিকশনারি থেকে
civil war
A war between factions or regions of the same country.
আরো কিছু সংজ্ঞা... একাডেমিক দৃষ্টিকোণ থেকে...
- Civil war refers to a violent conflict between organized groups within a country that are fighting over control of the government, one side's separatist goals, or some divisive government policy.
- For a conflict to qualify as a civil war, most academics use the threshold of 1,000 dead, which leads to the inclusion of a good number of low-intensity rural insurgencies.
- A conflict may be both a civil and an interstate war at the same time.
রাজাকার.. আল বদরদের সংখ্যা এই পোষ্টে দেবার প্রয়োজন মনে করছিনা ।
লেখক বলেছেন: আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
পুতুল বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ । স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
ইয়র্কার বলেছেন:
তাইলে দেখা যাচ্ছে, বিদ্রোহও সিভিল ওয়ারের অংশ। তবে মুক্তিযুদ্ধকে সিভিল ওয়ার বলে দুই ভাইয়ের হাতাহাতি বলার একটা সুযোগ সৃষ্টি করা যায়। সুযোগ-সন্ধানীদের সে সুযোগ না দেয়াই উত্তম।রাজাকার, আল-বদরদের সংখ্যা দিলে পূর্ণতা পেতো পোস্টটি। তারাও যুদ্ধের একটা অংশ ছিলো। পাকিস্তানি সৈন্যের তথ্য থাকলে এদের তথ্যও থাকা দরকার বলে মনে করি।
অবশ্য পোস্ট আপনার। কোন তথ্য ফিলটার করবেন, এটা আপনার ইচ্ছা। আমি শুধু আমার পছন্দটা জানালাম।
লেখক বলেছেন: ধন্যবাদ । স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
একস্লিপ বলেছেন:
ছোট কিন্তু ব্যতিক্রমী পোস্ট। আপনার ব্লগে অবশ্য আগেই পড়েছি এটি।
লেখক বলেছেন: এটি পুরনো লেখা । স্বাধীনতা দিবস উপলক্ষে রিপোষ্ট করেছি ।
রাজনীতি বলেছেন:
@ স্যার ৩০লক্ষ হবেনা হবে ৩লক্ষ।@ ২লক্ষ নারী নির্যাতনের স্বিকার এটাও সঠিকনা।
@ ভারতীয় সৈনিকের সংখ্যাটিও ।
দেখুন-২৬৬দিনে স্বাধিনতা-মুক্তিযোদ্ধা নুরুল কাদির।
স্যার আপনি যেভাবে তথ্যসুত্র দিয়েছেন এটাও নির্দিষ্টভাবে উল্লেখ করা উচিত।
তবে ধন্যবাদ পোষ্টের জন্য।
লেখক বলেছেন: শহীদের সংখ্যা নিয়ে এই পোষ্টের মন্তব্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে । আর কোন কথা বলা প্রয়োজন বলে মনে করিনা ।
আশরাফ মাহমুদ বলেছেন:
খুব ভালো লাগলো।
রাজনীতি বলেছেন:
স্যার আপনার ব্যাখ্যাটা নেহায়েত আবেগ। যুদ্ধের সঠিক ইতিহাসটি ভবিষৎ প্রজন্মের সামনে উপস্থাপন না করলে তারা দিধান্বিত হয়ে ইতিহাকে পাশকাটিয়ে যেতে পারে । তার দায় কে নিবে?
লেখক বলেছেন: আমার কথা আবেগ নয়, যুক্তি । আর আপনাদের কথা হলো উট পাখীর মত মাথা গুজে চিৎকার করা । চোখ বন্ধ করলেই চারপাশ অন্ধকার হয়ে যায়না । শুধু আপনার দেখার জগতটা অন্ধকার হয়, চারিপাশ কিন্তু ঠিকই আলোকিত থাকে ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আবারো পড়লাম । আবারো প্লাসাইলাম !
পলাশ রহমান বলেছেন:
অসাধারন হয়েছে, ধন্যবাদ।
আসিফুল ইসলাম বলেছেন:
প্রিয়তে যোগ করলাম
প্রশ্ন কত বলেছেন:
@রাগিব এন্ড মিরাজ,বিদেশী বইয়ের সাথে সাথে " তিরিশ লাখের তেলশমাতী' বইটাও পড়বেন ।
কোন কোন জরিপ হইছে কিনা, হইলে কতটুকু সেটাও জানতে পারবেন ।
আকাশচুরি বলেছেন:
১টা মাইনাস দিলো কে?!!
অহনা বলেছেন:
কী করে বলি ভালোবাসি তোমায়তুমি যে আমার বাংলাভাষায় নিত্য ভালোবাসা,
তোমার কাছে আমাদের হাজারও প্রত্যাশা।
আলোয় আলোকিত করো , বিশ্বজয়ে
তোমার কীর্তি রবে আমরণ, যাবে না ক্ষয়ে।
নাঈম বলেছেন:
+
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন:
প্রশ্ন কত রে আমার থাপ্রাইতে থাপ্রাইতে ত্রিশ লক্ষ সংখ্যাটা চিনাইতাম।মুক্তিযুদ্ধ সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকলে কেউ এই টাইপের কথা কইতে পারে? এডিরে ধইরা মনে কয় পাকিস্থানে পাঠাইয়া দেই। বেশি না ঢাকার দু তিনটা গনকবর এর হিসেবেই তো তিন লাখ ছাড়াইয়া যায়। মুক্তিযুদ্ধ যাদুঘরে এদের কানটা ধইরা নিয়া যাওয়া উচিত।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















