অনেক দিন পরে ব্লগে লিখছি । আশা করি ব্লগ বন্ধুরা সবাই ভালো আছেন । আমাদের মুক্তিযুদ্ধের উপর ব্লগারদের লেখাগুলি নিয়ে একটি ই-সংকলন প্রকাশ হতে যাচ্ছে সম্ভবত: আজই । চমৎকার এই উদ্যোগটির জন্য যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ । এই ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে আজ প্রথমবারের মত ইউটিউবে একটি ভিডিও আপলোড করলাম যেটিতে ১৯৭১ এ আমাদের বিজয় মুহুর্ত এবং পাক হানাদার বাহিনীর আত্মসমর্পনের দৃশ্য আছে ।
ভিডিওটির নাম দিয়েছি The Victory - 1971. Emergence of Independent Bangladesh. এটি যতনা পাক বাহিনীর আত্মসমর্পন তার চাইতে আমাদের জাতির জীবনের সবচাইতে আনন্দঘন মুহুর্ত । এই ভিডিওটি উৎসর্গ করলাম সামহোয়্যারইন এর মুক্তিযুদ্ধ নিয়ে লেখালিখি করা সকল ব্লগারকে যারা তাদের মুল্যবান সময় ইতিহাস ধরে রাখার কাজে ব্যয় করছেন ।
বি : দ্র : ভিডিওটি অনলাইন থেকে সংগ্রহ করে সামান্য কিছুটা এডিট করা ।
সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই, বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই? ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার, তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন