কোন এক নিঝুম রাতে, আমার কথা মনে পড়বে---
সেদিন আমি তোমার থেকে অনেক দুরে, দুর অজানায়---
সেদিন তুমি মনে করবে--বকুলতলায় ভোরের শিশির মাখিয়ে--
হাতে রেখে হাত হেটেছি দু'জন মেঠো পথে।
কোন এক নিঝুম রাতে, আমার কথা মনে পড়বে---
অচেনা পরশে, বিষাদ নয়নে, দেখবে তুমি, তোমার পরাজয়--
সেদিন তোমার, আমার কথা মনে পড়বে--প্রথম সুখের নির্জনতায়--
হারিয়ে যাবার আনন্দমেলা।
কোন এক নিঝুম রাতে, আমার কথা মনে পড়বে---
যখন তোমার কেউ ছিল না, আবেগভরা নিবীড় মমতায়, বিনিয়ে বলার--
আকুল ভালবাসায় পরম নির্ভরতা--
আমি যে ছিলাম তোমারি ছায়ায়।
কোন এক নিঝুম রাতে, আমার কথা মনে পড়বে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


