আমার প্রিয় পোস্ট
- শর্তাবলী - হাসান মাহবুব
- বুড়া লোল-পুরুষদের জন্য গ্রুপ- সকলে অতি স্বত্বর যোগাযোগ করুন - নিধিরাম সর্দার
- পছন্দের কিছু গজল - জগজিৎ সিং - মে ঘ দূ ত
- ক্ষ্যাত (TM) গ্রুপের ১০১ তম সদস্য উদযাপন (আরেক্টি ক্ষ্যাতিশবুডিয় পুস্ট) - কাক ভুষুন্ডি
- একটি ঐতিহাসিক (লুল) গানের লিরিক - অন্যরকম
- প্লাস্টিকের ফুল আর খেলনা একতারার গল্প - হাসান মাহবুব
- রাঙ্গামাটি ভ্রমণ: পথের কথা - গৌতম রায়
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- সত্যালাপ - হেমায়েতপুরী
-
ঈদ ও পূজা উপলক্ষে একখানা স্বপ্নদৃষ্ট পোস্ট
- আশরাফ মাহমুদ
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- প্রচেষ্টা - ১
- নাফিস ইফতেখার
- পোস্টার(গল্প) - হাসান মাহবুব
- আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিকথা(বিশাল গিয়ানি পোস্ট
) - হাসান মাহবুব
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- আবোল-তাবোলঃ ৫ ( বৌদি সকাশে ২৮তম বিসিএস প্রিলি! ) - তায়েফ আহমাদ
- ছুটাগল্প: বিকেল থেকে গোধূলি বাদ দিলে যা থাকে, তা-ই জীবন - গৌতম রায়
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- জীবনে একটি বুক রিভিউ লিখেছিলাম, সেই গল্প বলি আপনাদের... - গৌতম রায়
- সন্তানের সিজার বনাম নর্মাল ডেলিভারী; বাস্তবতার প্রেক্ষিত - ডালটন
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- বাগেশ্রী: মধ্যযামিনীর রাগ - ইমন জুবায়ের
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
Thank you very much for teaching me the new policy! I'd just love to spit on it!

একজন অভিনেতা, কিছু মুভি রিভিউ এবং আমার পাগলামি- ২ 
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৯
শিন্ডলার্স লিস্ট ছবিতে অস্কার শিন্ডলারের চরিত্রটা এত সহজে লিয়াম নিসনের পাওয়ার কথা ছিলো না। আসলে লিয়াম তখন অভিনেতা হিসেবে এত বিখ্যাত ছিলো না, সে বিখ্যাত ছিলো বিভিন্ন বিখ্যাত নায়িকাদের প্রেমিক/ডোমেস্টিক পার্টনার হিসেবে! কেভিন কস্টনার এবং মেল গিবসনের মত বড় বড় তারকা অভিনেতারা এই চরিত্রটি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু সেই ব্রডওয়ে মঞ্চনাটক ‘আনা ক্রিস্টি’তে অভিনয় করতে গিয়েই অভিনেতা লিয়াম পরিচালক স্টিভেন স্পিলবার্গের নজরে পড়ে যান। স্পিলবার্গ বুঝতে পেরেছিলেন যে এই ভদ্রলোককে দিয়েই তাঁর হবে, তবু একটা স্ক্রিন টেস্ট নিয়েছিলেন আরেকটু পরীক্ষা করে দেখার জন্য, আর তারপর তো যা হলো তা আর নতুন করে বলার কিছু নেই। শিন্ডলারের কাহিনী আর না বলে এবারে মুভি রিভিউয়ে যাওয়া যাক।
Les Miserablés
![]()
একেবারে টানটান একটা মুভি , একবার দেখতে বসলে শেষ না করে ওঠা যায় না। মূল কাহিনীর সাথে ঠিক কতটুকু মিল আছে সেটা আমার পক্ষে বলা কঠিন, কারণ এই বইটা সেই ক্লাস সেভেন থাকতে বিশ্বসাহিত্যকেন্দ্র স্কুল কার্যক্রমের সদস্য থাকা অবস্থায় পড়েছিলাম, তাও আবার অনেক সংক্ষেপিত ফরম্যাটে। এতদিন পর আর সেই উপন্যাসের তেমন কিছুই মনে পড়ে না। এখানে আসলে মুভি তৈরীর জন্য পরিচালক বিলি অগাস্ট কেবলমাত্র কাহিনীর শেষের অংশটিকে বেছে নিয়েছেন (ওনার দোষ দেয়া যায় না, এত বিশাল উপন্যাস নিয়ে মুভি বানাতে গেলে হয় বিপুল পরিমাণ কাটছাঁট করতে হবে, আর নইলে সিক্যুয়াল করে ৩/৪ পর্বে রিলিজ করতে হবে)। মুভি তৈরীর সুবিধার্থেই কাহিনীর প্রথম অংশগুলো ফ্লাশব্যাক হিসেবে এসেছে, যখন যেটুকু লাগে। সত্যিই খুব চমৎকার মেকিং, আর ডায়ালগগুলোও দারুণ। এটা তো ঠিক টিপিক্যাল নায়ক নায়িকা মার্কা মাসালা মুভি নয়, নায়কের নায়ক ফাংশনের চেয়ে বাপ ফাংশনটাই মুখ্য। তবে জাঁ ভালজাঁকে (লিয়াম নিসন) নায়ক ধরা হলে নায়িকা নিশ্চয়ই হবে ফন্টিন (উমা থারম্যান)। তো লিয়াম এখানে উমার দিকে কি মারাত্মক রোমান্টিক চাহনি দেয় একবার সেটার নমুনা দেখুনঃ
![]()
দেখলেই আমার কান্না পায়। মনে হয় ধুর, কেন ওই মেয়েটা উমা থারম্যান হতে গেলো?
কেন ওইটা আমি হলাম না?
![]()
Michael Collins
![]()
লিয়াম নিসনের ক্যারিয়ারে যে কয়েকটা মাইলফলক চরিত্র আছে , এটা তার মধ্যে একটা। তার অন্য আরও অনেকগুলো মুভিতে রিয়াল লাইফ ক্যারেক্টার আছে (ও হ্যাঁ, গতপর্বে বলতে ভুলে গিয়েছিলাম, রব রয় চরিত্রটাও কিন্তু একটা বাস্তব চরিত্র এবং বাস্তব ঘটনার ওপরে নির্মিত), এই মাইকেল কলিন্স ছবিতেও তাই। মাইকেল কলিন্স ছিলেন আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী একজন বিপ্লবী, আয়ারল্যান্ডের স্বাধীনতায় যাঁর নাম চিরদিন অক্ষয় অম্লান হয়ে থাকবে। যেহেতু ব্যক্তিগতভাবে লিয়াম নিজে একজন আইরিশ, কাজেই এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তার ঠিক সেরকমই অনুভব করার কথা যেমনটি শহীদ মাইকেল কলিন্স করেছিলেন।
এই ছবিতে মাইকেল কলিন্স চরিত্রটা যেভাবে তুলে ধরা হয়েছে, দেখলে বোঝা যায় যে তিনি ব্যক্তিগত জীবনে খুব দেশপ্রেমিক ছিলেন, কিন্তু অনেক মজারও ছিলেন, খুবই একটা পাগলাটে স্বভাব ছিলো তাঁর। অস্থির একজন মানুষ… কি দেশের জন্য, কি প্রেমের জন্য! তিনি নিজেরই সবচেয়ে প্রিয় বন্ধু এবং সহকর্মী হ্যারি বোল্যান্ড (আইদান কুইন) এর প্রেমিকা কিটি কিরন্যান (জুলিয়া রবার্টস) এর প্রেমে পড়েছিলেন এবং তাঁরা দু’জন বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন, দুর্ভাগ্য যে বিয়ের আগেই তাঁকে মাত্র ৩২ বছর বয়সে আইরিশ সিভিল ওয়ারের সময় অ্যান্টি ট্রিটি স্নাইপারদের হাতে মৃত্যুবরণ করতে হয়।
এই ছবিতে সর্বসাকুল্যে বিচার করলে জুলিয়া রবার্টসের চরিত্রটা বেশ ছোট, তবু তার মত নামকরা অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করতে কেন রাজি হলো কে জানে? অনেক আগে একসময় দীর্ঘদিন লিয়ামের সাথে ভালোবাসাবাসি ছিলো বলে নয়তো? ![]()
কিছুদিন আগে রাগ ইমন আপার একটা পোস্ট থেকে জানতে পারলাম যে এককালে উনিও লিয়াম নিসনের খুবই পাংখা ছিলেন, খুব মজা লাগলো দেখে। তো আমি জানান দিলাম যে আমিও উনার গোত্রেই পড়ি, তখন উনার সাথে আমার যে কথোপকথন (কমেন্ট বিনিময় আর কি) হয়েছিলো তার স্ক্রীনশট দেখুনঃ
![]()
Taken

সাম্প্রতিক সময়ে এটাই লিয়ামের সবচেয়ে ব্যবসাসফল ছবি । মূলত অ্যাকশন থ্রিলার ঘরানার কাহিনী, যেখানে এক বাবা জীবনমরণ পণ করে তার হতভাগ্য মেয়েকে পাচার হয়ে যৌনদাসী হিসেবে ব্যবহৃত হবার পর দেহ ব্যাবসায়ীদের হাত থেকে উদ্ধার করে। মেয়ের প্রতি বাপের ভালোবাসা যে কত তীব্র হতে পারে তা বোঝার জন্য নিশ্চয়ই মুভি দেখার প্রয়োজন নেই, কিন্তু এই ছবিটি দেখলে সেটা নতুন করে উপলব্ধি হবেই।
এখন পর্যন্ত এই ছবিটি কারো খারাপ লেগেছে বলে শুনিনি, আমার নিজেরও অনেক ভালো লেগেছে (ফেসবুকে লিয়ামের অনেক বড় একটা ফ্যানক্লাব আছে, একবার সেখানে ঢুকে দেখুন এই ছবি নিয়ে মানুষের কি পাগলামি, তারা লিয়ামকে খুব ভালো করে হয়তো চেনেও না, এমনকি শিন্ডলার্স লিস্ট ছবিটাও দেখেনি, শুধু টেকেন টেকেন করে ফাল পাড়তে থাকে… হা হা হা)। ![]()
আচ্ছা, এই লোকটা এত লম্বা (৬’৪” বা ১৯৪ সে.মি.), কিন্তু এই ছবিতে তাকে এত পিচ্চি পিচ্চি দেখায় কেন?
![]()
Five Minutes of Heaven
![]()
কিভাবে যে দুইনম্বরি পরিচালকের হাতে পড়ে ভালো কাহিনীর একটা মুভির বারোটা বেজে যেতে পারে, তার মোটামুটি প্রকৃষ্ট উদাহরণ হলো এই ছবিটি । এত সুন্দর একটা স্টোরিলাইন কিন্তু এমন ত্যানা প্যাঁচানো মেকিং, কি আর বলবো! ১৯৭৫ সালে আয়ারল্যান্ডে ক্যাথলিক-প্রটেস্টান্ট সাম্প্রদায়িক দাঙ্গায় অ্যালিস্টার লিটল (লিয়াম) নামের এক তরুণের হাতে জিম গ্রিফিন নামের একটি তরুণ খুন হয়, দুর্ভাগ্যবশতঃ খুনের সময় সামনেই জিমের ছোটভাই জো গ্রিফিন(জেমস নেসবিট) সেখানে উপস্থিত ছিলো। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকে জো এর জীবন আমূল পালটে যায়, সে পাগলের মত অ্যালিস্টার লিটল নামক সেই লোকটিকে খুঁজতে থাকে, মনের মাঝে ভয়াবহ ঘৃণা লালন করতে করতে সে ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চায় এবং বহুবছর পর এই ঘটনাকে উপজীব্য করে একটি টিভি শো তৈরী করা হয় যেখানে এই দু’টি চরিত্র মুখোমুখি হবার সুযোগ পায়।
কি হবে এরপর? অ্যালিস্টার কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সে কি বোঝাতে পারবে যে কোনও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে সে জিমকে হত্যা করেনি, সে এমন একটা সময় এই কাজটা করেছিলো যখন প্রতিটি ক্যাথলিক কিশোর-তরুণকে প্রটেস্ট্যান্ট হত্যার জন্য বাহবা দেয়া হতো? কিংবা জো কি পারবে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে, তার বুকের জ্বালা জুড়াতে? ব্যাটা পরিচালক চাইলেই খুব সুন্দর করে বানাতে পারত মুভিটা, কিন্তু খুবই অপ্রয়োজনীয় কিছু দৃশ্য সংযোজন মুভিটার আবেদন অনেকখানি নষ্ট করে দিয়েছে। উইকিপিডিয়া দেখুন, সাকুল্যে এই মুভির দৈর্ঘ্য ধরা হয়েছে দেড় ঘন্টা, কিন্তু এইসব আলগা ত্যানা প্যাঁচানো বাদ দিলে মাত্র ৪০-৪৫ মিনিটেই মুভিটি শেষ করে দেয়া যেত। সেক্ষেত্রে হয়তো এটা আর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র থাকতো না, কিন্তু তাতে এর আবেদন একটুও কমতো না। হোয়াট আ ডিজঅ্যাপয়েন্টমেন্ট ইট ইজ!
The Other Man

সবচেয়ে বেশি যে অভিনেত্রীর সাথে লিয়ামের কাজ করার সুযোগ হয়েছে তার নাম হচ্ছে লরা লিনি, আর এই ছবিটিও তার মধ্যে একটা। একজন মানুষ ২৫ বছর সুখেশান্তিতে তার স্ত্রীর সাথে সংসার করার পর জানতে পারে যে, তার অসম্ভব ভালোবাসার স্ত্রীর জীবনে সে-ই একমাত্র পুরুষ নয়, দেয়ার ইজ অ্যান আদার ম্যান! রাগে দুঃখে ক্ষোভে হতাশায় সে তার স্ত্রীর প্রেমিককে খুঁজতে বের হয় এবং একসময় ঠিকই তাকে বার করে ফেলে।
মুভির বাকি অংশটুকু আর বলছি না, শুধু বলি- বড় ধরনের একটা টুইস্ট আছে এই কাহিনীতে। প্রথমবার আমি যখন দেখি তখন একেবারে মদন হয়ে গিয়েছিলাম, মাথায়ই আসেনি এমনটা হতে পারে। কাজেই আগ্রহীদেরকে বলছি, দেখে ফেলুন, ভালো লাগার কথা। ![]()
লিয়ামের ব্যাপারে আমার ব্যক্তিগত একটা মজার অভিজ্ঞতা শেয়ার করেছি নিচে, জনারণ্যে...পথিক ভাইয়ের ১৭ নং কমেন্টের রিপ্লাইয়ে। ![]()
****************************************
![]()
আবারও পোস্টের শেষে লিয়াম আর নাতাশার একটা ছবি দেয়ার লোভ সামলাতে পারলাম না। বিশ্বাস হতে চায় না যে, এই ছবিগুলো এখন শুধু ছবি হয়েই রয়ে গেছে।
একজন অভিনেতা, কিছু মুভি রিভিউ এবং আমার পাগলামি - ১
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার চলচ্চিত্র চিন্তা ;
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাধারণমানুষ বলেছেন:
Taken মুভিটা দারুন । বাকিগুলা দেখার চেষ্টা করব
লেখক বলেছেন: নিশ্চয়ই... দেখুন, তারপর কেমন লাগলো জানান, ওকে?
লেখক বলেছেন: দেখুন, ভালো লাগবে আশা করি। ![]()
হাসান মাহবুব বলেছেন:
মাইনাস দিতে আয়া ব্যর্থ মনোরথে ফিরা গ্যালাম। তয় তিন্নাম্বার্পর্ব বাইর কর্লে কিন্তু খবর আছে! লেখক বলেছেন: আহা... এমন প্লাসদাতা আর কোথায় পাবো?
![]()
[বাংলায় একটা কথা আছে, 'বিষ নেই তার কুলোপানা চক্কর'... জানেন তো?] ![]()
অ্যামাটার বলেছেন:
ব্যাপক।
লেখক বলেছেন: সত্যি??? (কি আনন্দ! কি আনন্দ!! কি আনন্দ!!!)
![]()
রিমি (স. ম.) বলেছেন:
Taken দেখে লিয়াম নিসনকে খুব ভাল লেগেছিল। আসলেই তার একটা আলাদা ইমপ্রেশান আছে। এখন পোস্টটা পড়ে মনে হচ্ছে আমিও মনে হয় তার ফ্যান। দেখতে ইচ্ছা হচ্ছে মুভিগুলো। দেখব আশা করি যা পারি। ধন্যবাদ।
লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লিয়াম & হিজ ফ্যানস, ডিয়ার! খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
![]()
ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিমুখে থাকুন সবসময়। ![]()
আকন্দ বলেছেন:
nai!!!
লেখক বলেছেন: আহা রে............
নির্ভয় নির্ঝর বলেছেন:
টেকেনটা দেখেছি। খুব ভালো লেগেছিল। "দেখলেই আমার কান্না পায়। মনে হয় ধুর, কেন ওই মেয়েটা উমা থারম্যান হতে গেলো? কেন ওইটা আমি হলাম না? "
হে হে হে..... মন্তব্য নিষ্প্রয়োজন।
সব ক্যাটাগরি মিলিয়ে ধরলে আমার প্রিয় অভিনেতাদের মাঝে লিয়ামের স্থান ৩ নম্বরে।
১ম স্থানে শন কনোরি(স্কটিশ)।
২য় স্থানে রবিন উইলিয়ামস

৩য় স্থানে লিয়াম নিসন(আইরিশ)
লেখক বলেছেন: আপনি তো তাও ৩ নম্বরে স্থান দিতে পেরেছেন, অনেকে তাও পারে না। আসলে তাদেরও দোষ দেয়া যায় না, লিয়ামের খুব বলার মত মুভি তো বেশি নেই। তবে আপনি ৩ নম্বরে জায়গা দিয়েছেন দেখে ভালো লাগলো। থ্যাঙ্কস! ![]()
[আসলে 'মন্তব্য নিষ্প্রয়োজন'এর ব্যাপারে আমি নিজেই মন্তব্যহীন... হি হি হি]
![]()
লেখক বলেছেন: নিশ্চয়ই, এর আগের পর্বে আরও কিছু রিভিউ দেয়া আছে, সেগুলোও দেখতে পারেন। ভালো লাগবে আশা করি। ![]()
নির্ভয় নির্ঝর বলেছেন:
আমার অভ্যাস হল, হিট কিংবা ফ্লপ মুভি দিয়ে কারও অভিনয় বিচার করি না। কোন মুভি দেখলে আমার মাথায় যেটা প্রথম থেকেই ঘুরে, সেটা হল কার অভিনয় কেমন। আমি সকল অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের প্রতিই সবসময় খেয়াল রাখতে চেষ্টা করি। এবং, আমার কাছে যার অভিনয়ের মান যেমন বলে মনে হয়, তাকে সেই স্থানে রাখি। সেই দিক থেকে আমার কাছে লিয়ামের অভিনয় দেখে মনে হয়েছে, ও আমার প্রিয় অভিনেতাদের মাঝে ৩য় স্থানে থাকার যোগ্য। তাই ও আমার ৩য় প্রিয় অভিনেতা।
লেখক বলেছেন: আমারও একই ব্যাপার, হিট/ফ্লপের ধার ধারি না, তবে পুরস্কার জাতীয় ব্যাপারগুলোর ধার ধারি।
আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, সব মুভিতে লিয়ামের অভিনয় একইরকম ভালো নয়, মাঝেমাঝে বেশ শীতলতা দেখা যায় তার অভিনয়ে বা ডায়ালগ থ্রোয়িং এ। তবে আসলে সে অনেক প্রতিভাধর, চেষ্টা করলে বোধহয় আরও অনেক কিছু করতে পারতো। ![]()
লেখক বলেছেন: হা হা হা... অনেক ধন্যবাদ। ভালো থাকুন। ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হা হা হা... এখনও সেই আগের মত অবস্থা? আর দেরি করবেন না, এবার দেখা শুরু করে দিন। ![]()
আফনে তো পুরা লিয়াম বিশেষজ্ঞ হইয়া গেছেন।
যে কঠিন কইরা ল্যাখছেন, ভাইগ্য ভালা যে ফিল্মগুলান আমার দেখা আছিলো। নাইলে, কিছুই বুঝতাম না!
যথারীতি ভাল লেখা।
গতরাতের বদর যুদ্ধ সংক্রান্ত ক্যাঁচালে এই লেখাটা অনেকের নজর এড়িয়ে গিয়েছে বোধ হয়।
লেখক বলেছেন: হে হে হে... তবেই বোঝো, কি মারাত্মক এই প্রেম যা আমাকে লিয়ামের ব্যাপারে বিশেষভাবে অজ্ঞ হতে বাধ্য করেছে। ![]()
ইয়াহ, গতরাতে বদর যুদ্ধ নিয়ে খুবই বিচ্ছিরি ক্যাতা হয়েছে। আমার লেখা এমনিতে কারও নজর এড়িয়ে গেলে আমার কিছু মনে হতো না, কিন্তু কাল রাতে যা হয়েছে, দ্যাটস ঠু মাচ! একটা সীমা থাকা উচিত!
[এই ফিল্মগুলো তুমি সবগুলো দেখেছো? গতপর্বে যে বলেছিলে ওগুলো একটাও দেখনি? তুমিও তো আমার লাইনে চলে আসছো মনে হয়?
]
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মাইকেল কলিন্স দ্যাখছিলাম, কাহিনী বুঝার জন্য পরে ম্যালা গুঁতাইতে হইছে। কাহিনী আর ডায়লগ না বুঝলে আমার পেটের মইধ্যে কেমন কেমন জানি করে
শিন্ডলার্স লিস্ট দ্যাখছিলাম কুটিকালে, তেমন একটা বুঝি নাই আবেগটা; কাহিনীই দেইখা গেছিলাম । গতবছর সেই অশউইৎস- বিরকেনিঊ ঘুরে আসার পর আবার দেখলাম। এইবার চরম আবেগাক্রান্ত হইলাম। একটা পোষ্ট লিখছিলাম অশউইৎস নিয়া ; তখন মুভিটা আবার মনে পড়লো।
>>
আপ্নেরা দ্যাখি লিয়াম রে নিয়া ইয়াম ইয়াম শুরু করছেন। ভাইজান জানতে পারলে হয়তো খুশীতে হৃদক্রিয়া বন হইয়া যাইতো ।
লেখক বলেছেন: আমারও আপনার মত অবস্থা ভাই, কাহিনী-ডায়ালগ না বুঝলে শান্তি হয় না। মাইকেল কলিন্স মুভিটা অনেক সুন্দর কিন্তু যেহেতু আয়ারল্যান্ডের স্বাধীনতা নিয়ে আমরা একটু কম জানি তাই বুঝতে অনেক সময় লাগে (আমি তো মনে হয় মুভি দেখেও খুব বেশি কিছু বুঝি নাই)।
আর শিন্ডলার্স লিস্ট খুবই নাড়া খাওয়ার মত মুভি, ঠিক যেমন আপনার অশউইতস-বিরকেনাউ নিয়ে লেখাটা খুবই চমৎকার! ![]()
লিয়ামের ব্যাপারে আপনাদের ভাইজানের প্রতিক্রিয়া নিয়ে একটা মজার ঘটনা আছে, পরে চান্স পেলে শেয়ার করবোনি।
ঘাসফুল বলেছেন:
টেকেন টা আসলেই ভাল লেগেছিলো... বাকিগুলো কালেক্ট করছি...
চমৎকার পোষ্টের জন্য ধন্যবাদ পাওনা হলেন
লেখক বলেছেন: বাকিগুলোও কালেক্ট করছেন? বাহ, এমন একটা কাজ করার জন্য তো আপনিই আমার ধন্যবাদ পাওনা হলেন!
![]()
লেখক বলেছেন:
ও অনেক মুভিখোর, কিন্তু লিয়ামকে ঠিক চিনতে পারতো না। এমনিতে সে খুবই লিবারেল কিন্তু আমার মাত্রাছাড়া পাগলামি দেখে এক একসময় বিরক্ত হয়ে বলতো, "দাঁড়াও, তোমার লিয়ামের নামে আমি একটা ছাগল পুষবো!"
![]()
তো সে খুবই ডিটারমাইন্ড, লিয়ামের নামে সে ছাগল পুষবেই। একদিন বসুন্ধরা সিটি গেছি লিয়ামের 'লাভ অ্যাকচুয়ালি' মুভিটা কিনতে। সেলসম্যান ডিভিডিটা প্লে করে দেখাচ্ছে, তখন আমি লিয়ামকে দেখিয়ে ওকে বললাম, "এই যে এখন স্ক্রীনে যে লোকটাকে দেখতে পাচ্ছো, এই হচ্ছে লিয়াম"। আর কি অদ্ভুত, আমাকে বোকা করে দিয়ে সে বললো, "ও... এইটা লিয়াম? একে চিনি তো! হি ইজ সিম্পলি অওসাম!!" !! ![]()
আমি হতবাক হয়ে বললাম "কি বললে আরেকবার বলো তো?" ![]()
সে বললো, "ইয়াহ, হি ইজ সিম্পলি অওসাম!!"
তারপর থেকে সে আর লিয়ামের নামে ছাগল পোষার কথা বলে না। ![]()
আট আনা বলেছেন:
হুমম .... শিন্ডলার্স লিস্ট, লা মিজারেবল এসব মুভির সমালোচনা করার যোগ্যতা নাই এই অধমের।টেকেন সিনেমাটা দেখার আগে ওটার রিভিউয়ে দেখেছিলাম-- গ্রেইট আ্যকশান প্যাক --- নো লেসন অল ফান -- টাইম পাস মুভি। এরকম অভিনেতার কাছে থেকে টেকেন'র মত অন্তঃসারশুন্য সিনেমা আশা করিনি। ট্রান্সফর্মার বা ডেথ রেস এর মত সিনেমায় এরকম আল্ট্রা হিরোইজম মানায়। যাহোক, সিনেমাটা ওভারওল ভালই। ই প্রত্যয় খিয়াল কৈরা।
লেখক বলেছেন: হুম... শিন্ডলার্স লিস্ট, লা মিজারেবল এর ব্যাপারে কোনও দ্বিমত নেই।
কিন্তু আপনার পরের কথাগুলো ঠিক বুঝলাম না। একবার বললেন টেকেন অন্তঃসারশুন্য মুভি, আবার বললেন ওভারঅল ভালোই... নেহাত অন্তঃসারশুন্য জিনিস তো খুবই খারাপ হওয়ার কথা, ভালোই হয় কেমনে?
আট আনা বলেছেন:
একটা "গ্রেইট আ্যকশান প্যাক --- নো লেসন অল ফান -- টাইম পাস মুভি" কে খারাপ বলি কিভাবে? এরকম আরো কয়েকটা মুভি হলো ডেথ রেস, ট্রান্সপোর্টার১,২,৩, স্টিভেন সিগালের মুভিগুলা (আন্ডারসিজ১,২) , ভ্যান ড্যামের মুভিগুলা, র্যামবো সিরিজ।
লেখক বলেছেন: হুম... নানা মুনির নানা মত... এটাই স্বাভাবিক। ![]()
অ.ট. নতুন জব হয়েছে আপনার? আর পোস্ট দেখি না কেন?
আট আনা বলেছেন:
জবের আ্যপ্লাই শুরুই করিনি এখনো। বেড়াইতে গেছিলাম পাশের স্টেটে কালকে আসছি, রেস্ট খাইলাম কয়টা দিন। ধইন্যা জিগানির লাইগা।"আর পোস্ট দেখি না কেন?" প্রশ্নটা একটু চেন্জাইতে হবে---> "দ্বিতীয় পোস্টখানা কি মনে করে দিসিলেন?"
লেখক বলেছেন: ধুর মিয়া, কি যে কন! ২য়টা দিসেন ভালো করসেন, এখন ৩য়টাও দিয়া ফালান।
আর ভালো জব পান এইটাই কামনা করি... উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অফ লাক। ![]()
লেখক বলেছেন: পুরা ধরা
![]()
অন্ধ দাঁড়কাক বলেছেন:
লিয়াম নিসনকে নিয়ে এত অবসেসড হতে এই প্রথম কাউকে দেখলাম। জুলিয়া রবার্টসের সাথে অ্যাফেয়ার ছিলো এটা জানতামনা।
লেখক বলেছেন: হ্যাঁ... ইয়ে মানে... একটু অবসেসড আছি আর কি... (লজ্জার ইমোটা যেন কেমনে দেয়??) ![]()
আরে মিয়া, লিয়ামের সাথে একগাদা বড় বড় অভিনেত্রীর অ্যাফেয়ার ছিলো। লিয়ামের উইকিপিডিয়া পেজটা দেখেন, বিশাল একটা লিস্ট পাবেন (ঐখানে আমার নাম নাই... আফসুস
)
লেখক বলেছেন: প্রেমের মরা জলে ডোবে না...
![]()
তাজা কলম বলেছেন:
Les Miserablés দেখিয়া প্রাণভরে উপভোগ করিয়াছিলাম। আপনার লেখাটির জন্যও ধন্যবাদ জানাইয়া গেলাম।
লেখক বলেছেন: তাই না? আমিও ম্যালা উপভোগ করিয়াছিলাম ! ![]()
ধইন্যা খালি দেওনের জিনিস না গো আফা/ভাই, নেওনেরও জিনিস (মানে আমার থিকাও লইয়া যান!)।
কাঙাল মামা বলেছেন:
লোকটারে তেমন একটা চিনি না, টেকেন ছাড়া আর একটাও দেখি নাই......টেকেন ভালা লাগছে, বাকিগুলা দেখা লাগবো। পোস্ট প্রিয়তে নিয়া গেলাম। সময় সুজোগ কইরা একটা একটা দেখুম। লেখক বলেছেন: আহা, এত ভালো ছোট ভাই আর কয়টা আছে সামুব্লগে?
![]()
কাব্য বলেছেন:
আমি হইলাম বিশাল মুভি পাগল আর যাগো নাম কইছেন, কয়জনরে যে চিনি
লেখক বলেছেন: ভাইজান তো দেহি পুরা আমার দলের লোক। গোপনে কই (শুধু আপনেরেই ছোড ভাই মনে কইরা কইতেসি, কাউরে কইয়েন না য্যান), লা মিজারেবল ফিলিমডা আমি অহনও দ্যাখবার পারি নাই, ঘুমের জ্বালায়... হে হে হে... (হুদাই ভাব লইসি যে দ্যাখছি)
![]()
পাথুরে বলেছেন:
" মনে হয় ধুর, কেন ওই মেয়েটা উমা থারম্যান হতে গেলো? ---------------------------------
লিয়াম জ্যাডা
লিয়াম জ্যাডা
লিয়াম জ্যাডা
লিয়াম জ্যাডা
লিয়াম জ্যাডা
লিয়াম জ্যাডা
লিয়াম জ্যাডা
খ্যাক খ্যাক
লেখক বলেছেন: পাথুরে বাথিজা
পাথুরে বাথিজা
পাথুরে বাথিজা
মুহাহাহাহাহাহাহা.....................
![]()
পাথুরে বলেছেন:
জ্যাডা ডাকি কারে
বাথিজা বনি কার..
ভাইজান কোনায় ভাইজান??
ঘটনা দিমু জানান।
মুহাহাহাহাহাহাহা.....................
লেখক বলেছেন: হে হে! ভাইজান তো জানে, বেচারা হের সতীন ( ! ) ভাইগ্য মাইনা লইসে......
![]()
অপরিচিত_আবির বলেছেন:
ইয়াল্লা লিয়ামের এত্তা বড় ভক্ত আছেতো জানতাম না!! লিয়ামকে আমারো ভালো লাগে তবে প্রিয় অভিনেতাদের লিস্টি করতে বসলে বোধহয় ওয়েটিং লিস্টেই থাকতে হবে ...
লেখক বলেছেন: আহারে, ছুডু ভাইরা আমার পিরিতের মর্ম বুইঝলো না.....
![]()
লেখক বলেছেন: Better late than never! এখুনি শুরু করে দিন।
![]()
কাঙাল মামা বলেছেন:
ছোট ভাই?? ছি ছি কি যে বলেন.....আমি আপনার মামা লাগি.....কথা বার্তা সাবধানে আদবের সাথে বলেন.....
লেখক বলেছেন: তাই না? আচ্ছা, এখন থেকে ছোট মামা বলবো, কেমন? ![]()
কাব্য বলেছেন:
চিন্তাইয়েন নাহ,কাউরে কমুনানে।বড় ভইনগোরে ভুঁই পাই লা মিজারেবলে কি মারামারা আছে? থাকলে আওয়াজ দিয়েন। ঘুমাইয়া ঘুমাইয়া দেইখ্যা শেষ করুমনে
লেখক বলেছেন: আহা কাব্যু বড় ভালা পুলা, আল্লা ওরে বাচায় রাখুক ![]()
লা মিজারেবলে মারামারি নাইগো ভাইডি, এইডা একজন মানুষের জীবনযুদ্ধের কাহানি। ভালা ফিলিম, দেইখা ফালাও। সবসময় কি আর মারামারি দ্যাখলে হইবো? আর সবডি দ্যাখতে হইবো না?
লেখক বলেছেন: হ্যাঁ, মাইকেল কলিন্স আসলেই ভালো মুভি। ঐযে একটা দৃশ্য আছে না, একটা ঘরোয়া অনুষ্ঠানে জুলিয়া নিজের গলায় একদম কোনও ইন্সট্রুমেন্ট ছাড়া একটা গান গেয়ে শোনায়, দারুণ লাগে না শুনতে? ![]()
গৌতম রায় বলেছেন:
আমি যদি ভবিষ্যতে কোনো ফিল্ম ইনস্টিটিউট বানাই, তাহলে আপনাকে সেখানে মুভি রিভিউয়ার হিসেবে একটা পোস্ট দিতে চাই। নিবেন? লেখক বলেছেন: হায় হায় বলে কি... এটাকে কি আমি প্রশংসা বলে ধরে নেবো গৌতম বাবু? ![]()
লেখক বলেছেন: মিয়া, একদিন আপনেও সুর কইরা গাইবেন 'ম্যায় জরু কা গুলাম বনকে রহুঙ্গা... "
![]()
লেখক বলেছেন: ছোটমামা ছোটমামা তুমি সবসময় হাতে নীলচুড়ি পরে থাকো কেন? আর ঐ লাল লাল ফুলগুলো তোমাকে কে দিয়েছে? আমাকে দেবে? ![]()
ভালো থাকুন।
লেখক বলেছেন: ও, ওটা 'সুর' হবে, না? ওকে, এক্ষুনি ঠিক করে দিচ্ছি, অনেক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য ... কিন্তু আপনিও কি আমার মত মান্না দে'র ফ্যান? ইশ, খুব ভালো লাগলো দেখে, আমি যে মান্না দে'র কি পরিমাণ ফ্যান আমি বলে বোঝাতে পারবো না, এতবছর ধরে শুনছি গানগুলো অথচ পুরনো হয় না। দেখি, উনাকে নিয়ে একটা পোস্ট দেয়া যায় কিনা ![]()
লেখক বলেছেন: ন্যায় আন্যায় জানিনে জানিনে শুধু লিয়ামরে জানি ![]()
কাঙাল মামা বলেছেন:
উহু, এডি আপনার জন্য না, হাতের ফুলগুলা একজনের গলায় পড়ানোর জন্য সেই কবে থেকে ওয়েটিংএ আছি লেখক বলেছেন: সবুরে মেওয়া ফলে! ![]()
লেখক বলেছেন: আই লাভ বেতন............ হি হি হি
![]()
সুদীপ চৌধুরী বলেছেন:
লেখাটা পড়ে লিয়াম নিসনকে রোমান্টিক হিরো মনে হচ্ছে। এটা আপনার বয়ানের জন্যেও হতে পারে। যদিও জানা মতে ওর থ্রিলার এবং এডভেন্চার ছবিই বিখ্যাত বেশি। নিসনের কথা উঠলেই আমার "সেরাফিম ফলস" এর কথা মনে পড়ে। পিয়ার্স ব্রসনানের সাথে করা একটা ওয়েস্টার্ন। আমার খুব প্রিয় একটা ছবি। না দেখে থাকলে মিস করছেন। কাউবয় হ্যাটেও আপনার নিসনকে হেব্বি কুল লাগে।
লেখক বলেছেন: হ্যাঁ, সেরাফিম ফলস অনেকদিন ধরেই খুব দেখার ইচ্ছা কিন্তু হয়ে উঠছে না। এভাবে বলছেন, তাহলে তো বোধহয় আর মিস করা যাচ্ছে না এবার! ![]()
লেখক বলেছেন: লিয়ামরে দেইখা এইরাম কিছু জিনিস শিখ্যা লন মিয়া, এইগুলান জানেন না বইলাই তো বালিকাগো মাথা খাইবার পারেন না! ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
আপু, অফটপিক, তবুও লিখছি।প্রথমে আপনার পিসি থেকে আইডিএম আনইন্সটল করতে হবে। এজন্য প্রথমে এই সফটওয়্যারটি নামিয়ে ইন্সটল করুন।
রিভো আনইন্সটলার
ইন্সটল হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন। এখানে আপনার পিসির ইন্সটল করা প্রোগ্রামগুলোর তালিকা দেখতে পাবেন। ওখান থেকে আইডিএম এর উপর ডাবল ক্লিক করুন। কনফারমেশনের পর আইডিএম এর আনইন্সটলার ওপেন হবে। আনইন্সটল হয়ে গেলে "রিভো আনইন্সটলার" রেখে যাওয়া তথ্য ও রেজিস্ট্রি ভ্যালু স্ক্যান করবে।
যে উইন্ডো টি আসবে তাতে "সিলেক্ট অল" বাটনে ক্লিক করে "নেক্সট" বাটন চাপুন। রেখে যাওয়া তথ্য ও রেজিস্ট্রি ভ্যালু মুছে যাবে। এরপর রিস্টার্ট চাইতে পারে। রিস্টার্ট হলে আমার দেয়া আইডিএম সাধারণ ভাবে ইন্সটল করে নিন। কাজ হবার কথা। যদি না হয় তবে অবশ্যই জানাবেন।
ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফ্লাইং ভাই, অনেক অনেক ধন্যবাদ। খুবই বাধিত হলাম। আশা করি কাজ হবে ইনশাআল্লাহ (দোয়া করেন যেন কাজ হয়, নইলে আপনাকে আবার বিরক্ত করতে হবে)! ![]()
হাসান মাহবুব বলেছেন:
नमस्ते! मैं तुम्हारी कविता के लिए इंतज़ार कर रहा हूँ.
লেখক বলেছেন: ওরে ঠ্যালায় পড়লে দেখি বাঘেও ধান খায় রে.........
![]()
কাঙাল মামা বলেছেন:
শুনলাম কালকে নাকি ইফতারে আসতেছেন? হাচানি?
লেখক বলেছেন: হ্যাঁ ছোটমামা, খুবই ইচ্ছে আছে যাওয়ার।
তা ভাগ্নির সাথে কি মামার দেখা হবে না? ![]()
কাঙাল মামা বলেছেন:
বুঝতেছি না তো। পার্টনার পাইতেছি না, এতদূর একলা যাওয়া আসা করতে মন চায় না সাথে কাউরে পাইলে আসবো।
লেখক বলেছেন: হ্যাঁ, আমারও এটাই হয়েছে সমস্যা। কোনও সঙ্গীসাথী পাই নাই, অতএব একলা চলো রে...
তা আমাদের ণাপিষ ভাইকে বলে দেখুন না, উনি রাজি হন কিনা। ![]()
কাঙাল মামা বলেছেন:
নাহ, উনি আসবে না। দেখি কি হয়....আপনাকে আর শান্তির দেবদূতকে দেখার ইচ্ছা আছে....
লেখক বলেছেন: আমারও তো কাঙাল ছোটমামাকে দেখার অনেক ইচ্ছা... ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
ইয়ে মানে, অভিনেত্রীদের নিয়ে কোন পাগলামি নেই? পোস্ট মজা হয়েছে, নামানো শুরু করব কালকে।
লেখক বলেছেন: থ্যাঙ্কস বস, আসলে অভিনেত্রীদেরকে নিয়েও আমি মারাত্মক পাগল... কিন্তু লজ্জায় পড়ে লিখতে পারি না, পাছে লোকে কিছু বলে!
![]()
নির্ভয় নির্ঝর বলেছেন:
অফটপিকঃ আফাগো.... আপনের কথাই সত্যি হইয়া গেছে। মুই খুব কষ্ট পাইছি। দেল পোত্রোই শ্যাষম্যাষ ফাইনালটা জিতছে। আফনেরে আমি খাইছি......
লেখক বলেছেন: ভাইডি, পেত্যেকদিন তো খেলা শ্যাষ হওয়ামাত্র নুতুন পুস্ট দিয়ালান, আইজকা আপ্নের কি হইলো? লজ্জায় কইবার পার্তাসেন না যে আপ্নের জানের জান পরাণের আধখান ফেদেরার বাবাজি ডাব্বা খায়া গ্যাছে? মুহাহাহাহাহাহা...............
![]()
নির্ভয় নির্ঝর বলেছেন:
এইডা কি কইলেন আফা?? মুই এহন নতুন পুষ্টিহীন পুষ্ট লিখবার বসছি। ফাইনালটা দেখার পর আমার আর লেখার মত মন-মানসিকতা ছিল না। সত্যি সত্যি খুব কষ্ট পেয়েছি।তারওপর ঘুমাইনি সারারাত। গত ৪৮ ঘন্টায় আমি সর্বমোট ঘুমিয়েছি মাত্র ৫ ঘন্টা। সেমিফাইনাল দেখতে গিয়ে গতকাল রাতে ঘুম হারাম করেছিলাম। আর এবার ফাইনাল দেখতে গিয়ে। শেষ পরিণতিটা যে এমন হবে, ভাবতেই পারিনি।
সবমিলিয়ে আমার অবস্থা খুবই করুণ। আর আপনে কিনা হাসবার লাগছেন?
সত্য কথা লজ্জায় বলতে না পারার কোন কারণ আছে??
লেখক বলেছেন: আয় হায় ভাইডি মাইন্ড খাইলাইছেন মুনে অয়। আইচ্ছা, নেক্সটবারে ফেদেরার হের নিজের ডাব্বা আর সবতেরে খাওয়াইয়া দিবো আর নিজে কাপ লইয়া আইবো--- ঈমানে কৈতাছি, টিকাছে?
অখন আপনের লিগা শরবত আইন্যা দিলাম ![]()
নির্ভয় নির্ঝর বলেছেন:
আরে ধুর!!! আমি মাইন্ড খাইতে যামু ক্যান?? আমি কখনোই মাইন্ড খাই না। আর মাইন্ড খাইলে আমার রোজা.......!! ফেদেরার যথেষ্ট জিতেছে। আর কত জিতবে? এবার...........
হায় হায়রে..... মোর অবস্থা তো খ্রাপ বানাইলাইলেন!!! প্রথম ব্যাপার হইল, রোজা হালকা বানাই ফালাইছেন। দ্বিতীয় ব্যাপার হইল, শরবতটা আমি চোক্ষের সামনে দেখতেছি। কিন্তু এখনই হাত বাড়াইয়া তুইল্যা লইয়া পান করার কুন উপায় নাই।
লেখক বলেছেন: তাই না? আহারে বড় দুষ্ক
... আইচ্ছা তাইলে রোজা শ্যাষ অইলে পরে বাকি নাশ্তাপানি আইন্যা দিমুয়ানে, উখে? ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস ডিয়ার... ভালো লাগলো খুব। ভালো থেকো। ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: যে কারণেই যান নির্ঝর, যাওয়াটা যাওয়াই। আপনার সরলতা এবং স্পষ্টবাদীতা নিয়ে যদি কোনও ঝামেলা হয় তাহলে অন্য ভালো ব্লগারদের দিকে তাকান, নুশেরা আপার মত ব্লগারকেও আজেবাজে খোঁচা হজম করতে হয়েছে, হাসান মাহবুবের মত ব্লগারকে নিয়েও কাদা ছোঁড়াছুঁড়ি হয়েছে, ২বার জেনারেল হতে হয়েছে। লক্ষ্য করুন, আপনি কেন যাচ্ছেন সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো আপনি যাচ্ছেন। আমার আপত্তিটা এখানেই, এটা কল্পনাও করা যায় না যে আপনি যাচ্ছেন... কি মনে করে আপনি এরকম (আমি এটাকে বোকামিই বলবো) একটা ডিসিশন নিলেন, ইটস স্টিল আনথিঙ্কেবল ফর মি!
বোহেমিয়ান কথকতা বলেছেন:
আপ্পি আপনার লিখা তো ভয়াবহ ভালা!!!!! ব্যাটম্যান বিগিন্স এও ও আছে কিন্তু । স্টার ওয়ার্সেও আছে । আমি স্টার ওয়ার্সে ই প্রথম দেখছি
পৌরুষ ব্যাপার টা আছে
আমার ও ভালা লাগে ওরে।
লেখক বলেছেন: তাই? আমার লেখা এত ভালো? শুনে ব্যাপক গর্ভ(!)বোধ করছি! ![]()
ব্যাটম্যান বিগিনস আর স্টার ওয়ার্স এখনো দেখে উঠতে পারিনি, দেখতে হবে ![]()
পৌরুষ? উমমম... ঠিক এভাবে তো ভাবিনি, তবে লোকটা জানে কিভাবে পাগল করতে হয়, এটা দেখেই বোধহয় পাগল হয়েছি! ![]()
আপনারও ভালো লাগে ওকে? গুড গুড, জানিয়া প্রীত হইলাম (ওকে আবার অনেকেরই ভালো লাগে না তো, তাই) ![]()
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
লিয়াম নিসনকে নিয়ে আপনার আগের পোস্টটা পড়ে খুঁজে খুঁজে 'নেল' আর 'রব রয়' ডাউনলোড করেছি। এখনও দেখা হয়নি, তবে জানিয়ে গেলাম। আর অনেক ধন্যবাদ দিয়ে গেলাম!আপনি তো দেখি ওনার পাঙ্খা, এসি ছাড়িয়ে একেবারে রেফ্রিজারেটর!
লেখক বলেছেন: হাহাহা! কিছু কিছু কমেন্ট আছে, পড়তে দারুণ লাগে, আপনারটাও সেরকমই একটা। ![]()
ও ইয়াহ, আমার ব্লগে আপনাকে স্বাগতম জানাতে ভুলে গেছি। অনেক অনেক স্বাগতম। ভালো থাকুন। ![]()
নির্ভয় নির্ঝর বলেছেন:
অফটপিকঃ আমি সত্যিই যেতে পারলাম না। গতকাল থেকেই মন খুব খারাপ লাগছিল। আজ সকালে তো আরও। মনকে অনেক শক্ত করার চেষ্টা করেছি। কিন্তু পারলাম না। আমার মনের শক্তি গত কিছুদিন ধরে অনেক কমে গেছে।জানতাম, আপনাদের সাথে আমার সম্পর্কটা খুবই গভীর হয়ে গিয়েছে। কিন্তু এতোটা, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।
যাই হোক, আমি শেষমেষ ফিরেই আসলাম। আগের সিদ্ধান্তটির জন্য দুঃখিত এবং প্লিজ.... কিছু মনে করবেন না।
লেখক বলেছেন: Really! wow... that's like our Nirbhoy Nijhor... congrats!!! খুবই খুশি হলাম!
![]()
তা জনাব, এভাবে 'ফিরে এলাম' বললেই তো আর হবে না! যাবার সময় যেমন সাড়ম্বরে গেছেন, আসার সময়ও তেমনি সাড়ম্বরে ফিরে আসুন! 'এই তো আমি ফিরে এলাম' বলে পোস্ট না দিলেও চলবে, তবে টেনিস নিয়ে একটা মারদাঙ্গা পোস্ট কিন্তু না হলেই নয়, মনে থাকে যেন! ![]()
নকীবুল বারী বলেছেন:
আই লাইক মান্না দে...........আপনার প্রোফাইল-এর লেখাটা দেখে বল্লাম। আর আপনার রিভিউ দেয়া একটা মুভীও দেখী নাই।
লেখক বলেছেন: ইউ অলসো লাইক মান্না দে!... গুড, মান্না দে কে নিয়ে পোস্ট দিলে ভালোই হিট পাওয়া যাবে মনে হচ্ছে। ![]()
আর এই মুভিগুলোর একটাও এখনও না দেখে থাকলে ক্ষতি থাকলে নেই, শুরু করে দিন, হয়ে যাবে নিশ্চয়ই। তবে শিন্ডলার্স লিস্ট মিস করাটা কিন্তু ঠিক হবে না, কেমন? ![]()
নির্ভয় নির্ঝর বলেছেন:
হে হে হে...... আপনাদের মাঝে এসে আমার আবার ভালো লাগছে....আজ রাতেই একটা পোষ্ট দিব। তবে টেনিস নিয়ে নয়। যে পোষ্ট দিব, সেটার নাম হবে "আমি একটা অপদার্থ!!"।
লেখক বলেছেন: তাই নাকি? তাহলে তো এখুনি আবার একটু পদার্থবিজ্ঞান বইটা খুলে, পদার্থ কাকে বলে কত প্রকার ও কি কি সেটা একটু দেখে নিতে হয়! ![]()
নির্ভয় নির্ঝর বলেছেন:
পদার্থবিজ্ঞান বইয়ে অপদার্থ কোথায় পাবেন? অপদার্থ পেতে হলে বাংলা ব্যাকরণ দেখা দরকার। লেখক বলেছেন: আমি যে ব্যাকরণে কাঁচা!
![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: এইতো আমার ভাগ্যে ছিলো গো ভাইডি...
![]()
বৃত্তবন্দী বলেছেন:
নো প্রবস। বাসায় কি অবস্থা? বিসাকের বই পড়া কর্মসুচীর আগেই এই বইটা পড়ছিলাম। তয় তখন উচ্চারণ আছিলো লা মিজারেবল।
জাঁ ভলজাঁ এর জন্য ঐ শিশু মনে দারুণ একটা কষ্ট জমা হৈছিলো গো বৈন্ডি
লেখক বলেছেন: হেহেহে ... ভাইডি, আমারও তো বই পৈড়া হের লিগা দুক্ষুই হইছিলো... কিন্তু ফিলিমে জাঁ ভালজাঁরে দ্যাখনের পরে দুক্ষু আর দুক্ষু নাই... পেরেম হইয়া গেছে গা... ![]()
বৃত্তবন্দী বলেছেন:
ফিলিম দেখি নাই। আমারে মাইনাস লেখক বলেছেন: তা তো বটেই, নইলে কি আর সেই তিনশো বছর আগের কাহিনী মানুষ আজও এত সাধ করে, এত ভক্তি নিয়ে পড়ে? ![]()
মুক্ত বয়ান বলেছেন:
দেখতে হইবে সময় করে। এখন তো অবসর। ট্যাকা-পয়সা খরচ কর্তে হইবে বুঝতেছি। ভাড়া আনতে হইবে!!! আহারে, হলে থাক্তে কত সুবিধা.. সব মুভি ফ্রি পাওয়া যায়। ল্যান থেইকা নামাও, আর ঘট কইরা কপি কর!!! অফটপিক: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। মন্তব্য নেবেন্না, তাই দিতে পার্লাম্না ওখানে।
লেখক বলেছেন: ক্যান, আর তো মাত্তর কয়টা দিন... হের পরে তো আবার হলে যাইবেন গা, তহন সব দেইখ্যা লইয়েন। ![]()
মুক্ত ভাইডি, আপ্নেরে ছোডভাইয়ের লাহান ভালা পাই, হেইদিন বাড্ডে পোস্ট দিয়া অনেক অপেক্ষা করছি আপ্নের শুভেচ্ছার লিগা... আমার পোড়া কপাল, শুভেচ্ছা পাইলাম কিন্তুক ঐ পোস্টে লইবার পারলাম না... বলগ জায়গাডা আসলে কষ্টের, এইডা বুইঝা গেছি। ভালা থাইকেন ভাইডি... আমার লাহান ভাইগ্য য্যান আপ্নের নাহয় এই দুয়া করি।
মুক্ত বয়ান বলেছেন:
হ্যাঁ, আপু। আমিও দেখেছি ব্যাপারটা। কিন্তু, একটা খারাপ স্মৃতি নিয়ে আলোচনাটা এখানে তুলতে চাইনি। তাই এড়িয়ে গিয়েছি। ভাল থাকুন।
ছোট ভাই যখন বলছেন.. তখন একখান ঝাড়ি খান!!!
এতক্ষণ নেটে কি?? যান ভাগেন, যান যান। রান্নাবান্না করেন গিয়া!!!
আর, আমার লিগ্গা এক্টু নিয়া আইসেন।
ঈদের পরে খামু নে।
ঈদ মোবারক।
লেখক বলেছেন: হায় হায়, ছোডভাইয়ে কয় কি? কই আমাগো লিগা আন্টির হাতের পাক করা খানা-খাইদ্য আইনা দিবো, তা না আমারেই কয় খাওন নিয়া আসার লিগা!
![]()
লেখক বলেছেন: ঈদ মোবারক ভাইয়ামণি। অনেক অনেক ভালো থাকুন আর অনেক অনেক মজা করুন। ![]()
নির্ভয় নির্ঝর বলেছেন:
আমার অতিপ্রিয় ব্লগীয় আপু, ঈদ মোবারক। আপনি কেমন আছেন? ভালো তো?
অনেকদিন(!) পরে, প্রায় ৬ দিন পরে ব্লগে ঢুকলাম।
লেখক বলেছেন: আমি আপনার অতিপ্রিয় ব্লগীয় আপু? বাহ, খুব ভালো লাগলো জেনে। A matter of great pleasure indeed ![]()
আপনাকেও ঈদ মোবারক। আমি ভালো আছি, ঈদের মজা টু দ্য ফুলেস্ট ডিগ্রি এনজয় করছি। আপনার কি খবর?... আর এতদিন ব্লগে ঢোকেননি কেন? সেদিন যে বললেন জিপি নেটের ফাটাফাটি অবস্থা?
বেওউল্ফ বলেছেন:
ও তাহলে নায়কটার নাম লিয়াম। আমি ওর টেকেন দেখেছি। টেকেন দেখলাম কেননা আমি ভেবেছিলাম এটা বোধহয় টেকেন ন্যাগ টুর্নামেন্ট গেমের সিনেমা। গেমের সিনেমা না হলেও চমৎকার একটা সিনেমা। যদিও কোথাও কোথাও চোখ বন্ধ করে টেনে দিতে হয়েছে। নায়কটির প্রচন্ড ব্যাক্তিত্য।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। টেকেন আসলেই দেখার মত একটা ছবি, তবে শিন্ডলার্স লিস্ট দেখলে ওর ব্যক্তিত্বের প্রখরতা আরো অনেক বেশি ভালোভাবে বুঝতে পারতেন। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস... আরও একটা কিন্তু দেখানোর কথা ছিলো, মনে পড়ে? ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















