আমার প্রিয় পোস্ট
- শর্তাবলী - হাসান মাহবুব
- বুড়া লোল-পুরুষদের জন্য গ্রুপ- সকলে অতি স্বত্বর যোগাযোগ করুন - নিধিরাম সর্দার
- পছন্দের কিছু গজল - জগজিৎ সিং - মে ঘ দূ ত
- ক্ষ্যাত (TM) গ্রুপের ১০১ তম সদস্য উদযাপন (আরেক্টি ক্ষ্যাতিশবুডিয় পুস্ট) - কাক ভুষুন্ডি
- একটি ঐতিহাসিক (লুল) গানের লিরিক - অন্যরকম
- প্লাস্টিকের ফুল আর খেলনা একতারার গল্প - হাসান মাহবুব
- রাঙ্গামাটি ভ্রমণ: পথের কথা - গৌতম রায়
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- সত্যালাপ - হেমায়েতপুরী
-
ঈদ ও পূজা উপলক্ষে একখানা স্বপ্নদৃষ্ট পোস্ট
- আশরাফ মাহমুদ
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- প্রচেষ্টা - ১
- নাফিস ইফতেখার
- পোস্টার(গল্প) - হাসান মাহবুব
- আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিকথা(বিশাল গিয়ানি পোস্ট
) - হাসান মাহবুব
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- আবোল-তাবোলঃ ৫ ( বৌদি সকাশে ২৮তম বিসিএস প্রিলি! ) - তায়েফ আহমাদ
- ছুটাগল্প: বিকেল থেকে গোধূলি বাদ দিলে যা থাকে, তা-ই জীবন - গৌতম রায়
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- জীবনে একটি বুক রিভিউ লিখেছিলাম, সেই গল্প বলি আপনাদের... - গৌতম রায়
- সন্তানের সিজার বনাম নর্মাল ডেলিভারী; বাস্তবতার প্রেক্ষিত - ডালটন
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- বাগেশ্রী: মধ্যযামিনীর রাগ - ইমন জুবায়ের
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
Thank you very much for teaching me the new policy! I'd just love to spit on it!

আমার গান, আমার মান্না দে... 
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৫

রীতু ফোঁপাতে ফোঁপাতে বললো “দ্যাখ, রঞ্জুদা খুব ভালো করে জানে আমি ওর জন্য পাগল, তাই আরও বেশি করে পাগল করছে আমাকে। ওর একটা অ্যাফেয়ার আছে, সেকথা পর্যন্ত সে আমার কাছে স্বীকার করেনি! ও ভেবেছে কি! শুধু সে আমাকে পাগল করতে পারে? আমি তাকে পাগল করতে পারি না!... (আবার ফোঁপানি)...
তখন সবেমাত্র আমরা এসএসসি লেভেলের বালিকা, কেমিস্ট্রি ক্লাস চলছিলো সেদিন। ঐ লেভেলে কেমিস্ট্রি তেমন ক্রিটিকাল কোনও বস্তু নয়, কিন্তু তাই বলে ক্লাসের মধ্যে এমন কান্নাকাটি... বাধ্য হয়ে বললাম, তুই ক্লাসে সিনক্রিয়েট করিসনা মা, যা করার বাইরে গিয়ে কর। রীতুর কষ্ট দেখে খারাপ লাগতো, আর আমি নিজে রঞ্জুদা লোকটাকে ঠিক চিনতাম না বলে সেভাবে কখনও ওকে মানা করতে পারিনি। সবসময় বলতাম, আরে ধুর, রঞ্জুদা তোকে নাকে দড়ি দিয়ে ঘোরালেই হলো নাকি? তোর ভালোবাসার একটা মূল্য আছে না? ঐ পোলা যতই ঝামেলা করুক, তুই শুধু মান্না দে’র মত গেয়ে যাবি...
তুমি নয় না-ই কাছে আসলে, আমায় না-ই বা ভালোবাসলে
তাই বলে আমি কেন ভালোবাসবো না?...
আমি কেন কাছে আসবো না?
কি বিপুল বিশাল স্পর্ধিত উচ্চারণ! বয়স যত কমই হোক না কেন এটা ঠিকই বুঝতাম যে বাস্তবে মানুষ এভাবে পারে না, একতরফা ভালোবাসা এভাবে বয়ে বেড়ানো যায় না, এটা গল্পে কবিতায় গানে সম্ভব, রিয়াল লাইফে সম্ভব নয়... অথচ তাও কি পরিমাণ ভালো লাগতো গানটা শুনতে! আসলে এটা হচ্ছে কন্ঠস্বরের জাদু... স্বয়ং মান্না দে গেয়েছেন বলে কথা, ভালো না লেগে আর উপায় কি?
সেই বয়স থেকে শুরু মান্না দে কে নিয়ে পাগলামি, আজও যার সামান্যতম পরিবর্তনও হয়নি। ও, ভুল বললাম বোধহয়, পরিবর্তন হয়েছে, তবে শুধু বেড়েই গেছে, কমেনি। এরকমই আরও অজস্র গান আছে যেগুলো অনেক অনেক ভালো লেগেছে কিন্তু সংরক্ষণ করা সম্ভব হয়নি। কিছুদিন আগে আমার প্রোফাইলে মান্না দে’র ‘এরই নাম প্রেম’ গানটার কলি দেয়া ছিলো, অনেকেই লক্ষ্য করেছেন হয়তো, ওটাও সেরকমই একটা গান। শুনতে এত ইচ্ছে করে কিন্তু কোথায় পাবো বলুন? এই গানগুলো অনেক রেয়ার হয়ে গেছে এখন, ‘এবার ম'লে সুতো হবো তাঁতীর ঘরে জন্ম লবো ’ কিংবা ‘ললিতা ওকে আজ চলে যেতে বল না ’ গানগুলো পাওয়া যত সহজ, ‘এরই নাম প্রেম’ কিংবা ‘একি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়’ গানগুলো পাওয়া অত সহজ নয়। এরকমই ‘পাওয়া সহজ নয়’ আরেকটা গানের খানিকটা লিরিক শেয়ার করি (খুবই আফসোস হচ্ছে সুরটা শেয়ার করতে পারলাম না বলে)
কাল কিছুতেই ঘুম এলো না
ঐ চোখ, ঐ মুখ, ঐ মৃদু হাসিটি মন থেকে মোছা গেলো না।
আজকে যেভাবে হোক খুঁজবো তাকে
জানবো সে অপরূপা কোথায় থাকে
ভাল করে দেখবো সে চঞ্চলাকে... কেন তার নেই তুলনা?
এখন লিখতে বসে এরকম আরো অজস্র গান মনে পড়ে যাচ্ছে। সেই যে ‘বড় একা লাগে এই আঁধারে, মেঘেরও ছায়া আকাশ পারে ’ অদ্ভুত প্রশান্তিময় একটা গান, একা বসে চুপচাপ না শুনলে এই গানের আমেজটাই ধরা যাবে না। আবার খুব দুষ্টুমি মেজাযের গান আছে ‘চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি/ কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি ’... অথবা ‘বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে’ । আচ্ছা উত্তম-সুচিত্রার ঐ ছবিটার নাম কি কেউ বলতে পারবেন যেখানে উত্তম হচ্ছেন আঁকিয়ে, তিনি কাঁধে রংতুলির ঝোলা ঝুলিয়ে ক্যানভাসের সুচিত্রার ছবি আঁকতে থাকেন আর সুচিত্রা দেবী ট্রে তে করে চা-নাশ্তা নিয়ে বাঁকা কোমর দুলিয়ে হেঁটে আসেন, তারপর ক্যানভাসের দিকে তাকিয়ে মরমে মরে যান, আর ব্যাকগ্রাউন্ডে মান্না দে তুমুল গেয়ে ওঠেন ‘তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ/ পায়ে পায়ে ছড়িয়ে চলো যৌবনেরই ছাপ ’... এসনিপ্স থেকে খুঁজে পেতে আরও একটা ইন্টারেস্টিং গানের সন্ধান পেলাম, সেটা হলো যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা । ![]()
আনন্দের বা মজার গানের পাশাপাশি অনেক স্যাড সং বা কষ্টের গানও আছে মান্না দে’র, সেগুলোও সমান চমৎকার। ‘যে ক্ষতি আমি নিয়েছিলাম আমি নিয়েছিলাম মেনে/সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে? ’... তারপর ‘আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম ’... কিংবা ‘ক’ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে?/ পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে?’ (কি সুতীব্র শ্লেষ! ঠিক কতখানি ভালোবাসলে এমন তীব্র শ্লেষে তা উচ্চারণ করা যায়?)। আরও আছে ‘তুমি আর ডেকো না, পিছু ডেকো না/ আমি চলে যাই, শুধু বলে যাই, তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না...’ এটাও অনেক কষ্টের একটা গান। তারপরে আছে ‘সে আমার ছোটবোন, বড় আদরের ছোটবোন ’ (এই গানটা আমি পারতপক্ষে শুনি না, খুব কষ্ট হয় শুনলে, নিজের ছোটবোনকে খুব ভালোবাসি আর সে খুব ভালো গান গায় বলেই কিনা কে জানে)। তারপর ধরুন ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো?/ কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো...’
কিছু কিছু গান নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে গেছে। বাবাকে দেখতাম ‘সবাই তো সুখী হতে চায় ’ গানটা শুনলে কেমন যেন নস্টালজিক আর স্বপ্নালু হয়ে যেতেন। আমার বন্ধু অরিত্র, মান্না দে’র গাওয়া ‘খুব জানতে ইচ্ছে করে/ তুমি কি সেই আগের মতই আছো, নাকি অনেকখানি বদলে গেছো ’ গানটা খুব পছন্দ করতো, প্রায়ই বলতো- একবার গা তো গানটা! এরকমই একদিন অরিত্র গাইতে বলেছে, আমিও গেয়ে যাচ্ছি, অন্যসব বান্দর পোলামাইয়াগুলা ‘কি প্যানপ্যানানি প্রেমের গান রে বাবা!’ বলে হাসাহাসি শুরু করে দিলো, এক ফাঁকে ওদের হাহাহিহি দেখে আমিও একটু হেসে ফেলেছিলাম বোধহয়, আর অরিত্র’র সে কি রাগ! ‘তুই আমার এত প্রিয় একটা গানকে এভাবে রেপ করে ছেড়ে দিলি... তুই পারলি?... থাক, আর গাইতে হবে না, যথেষ্ট হয়েছে!!!’ আমি একেবারে বোকা হয়ে গিয়েছিলাম ওর রাগ দেখে।... একটা সময় ছিলো যখন ২বোন একসাথে বেণী দুলিয়ে স্কুলে যেতাম আর গলা মিলিয়ে ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই ’ গানটা গাইতাম, আসলে গাইতে মজা লাগতো কারণ এতবড় একটা গান, সবগুলো কথা ঠিকমত মনে থাকতো না, কাজেই কার কতটুকু মনে আছে আর কে কতটুকু ভুলে গেছে এই নিয়ে চুলোচুলি করার মধ্যেই বেশি আনন্দ ছিলো। ![]()
আমার দ্বিতীয় মায়ের খুব প্রিয় ছিলো 'শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই, আমি তাই চাই/ চাইনা বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর ... এই গানটা আমি চিনতাম না, তার কাছ থেকেই আমার এই গানটার সাথে প্রথম পরিচয়। এরকম আরো একটা গান আছে, খুব তীব্র রোমান্টিক: 'আমার একদিকে শুধু তুমি পৃথিবী অন্যদিকে/ এদিকে একটি একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম ' এই গানটা না শুনলে আসলেই অনেক বড় মিস হয়ে যেত।
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই গানটার একটা বর্তমান এবং আধুনিক ভার্শন বেরিয়েছে আমি জানতাম না, জানানোর এবং লিঙ্ক দেয়ার কাজটা করেছেন আমাদের রাতমজুর আঙ্কেল।
আর আমি আজ আকাশের মতো একেলা গানটা নিজে মিডিয়াফায়ারে আপলোড করে তবেই লিঙ্ক দেয়ার মত মহৎ কাজটি করেছেন কবি নির্ঝর নৈঃশব্দ্য।
আর আমি অনেক খুঁজেও দীপ ছিলো শিখা ছিলো গানটার লিঙ্ক পাচ্ছিলাম না, বিমার পুরনো সবগুলো পোস্ট ঘেঁটে সেটা বার করে এনে দিয়েছেন হামাগুড়ি সাহেব।
রামী চন্ডিদাসের ২ টি গানের লিঙ্ক এবং একই সাথে চাঁদের আশায় নিভায়েছিলাম যে দীপ আপন হাতে গান দু'টির লিঙ্ক দিয়ে সহায়তা করেছেন ব্লগার ধানসিঁড়ি। ![]()
অনেক গানের কথা বললাম, তাও আরও অনেক অনেক গান বাকি রয়ে গেলো। এই মুহুর্তে মনে পড়ছে খুবই মেলোডিয়াস আরও দু'টো ট্র্যাক এর কথা--- একটা হচ্ছে 'আমি যে জলসাঘরের বেলোয়ারি ঝাড় ' আর আরেকটা হচ্ছে 'আমি যামিনী তুমি শশী হে, ভাতিছো গগন মাঝে ' - সারাজীবন শুনলেও পুরনো হবে না, গানগুলো এমনই। পাঠকদেরকে অনুরোধ করবো তাদের পছন্দগুলোও শেয়ার করতে, আর লিঙ্ক পেলে দিয়ে দিতে। আর বাংলা গানের মত হিন্দি ভাষায়ও মান্না দে’র অজস্র সুন্দর সুন্দর গান আছে, তার মধ্যে থেকে আমার খুব পছন্দের কয়েকটি তুলে দিলামঃ
১. কৌন আয়া মেরে মন কে দুয়ারে পায়েল কি ঝঙ্কার লিয়ে ('দেখ কবিরা রোয়া' মুভি থেকে, বড়ই মধুর সঙ্গীত)
২. এক চতুর নার ('পাড়োসান' মুভি থেকে, এক্কেবারে দম ফাটানো হাসির একটা গান- যেমন কথা তেমন সুর আর ঠিক তেমনি কোরিওগ্রাফি, মান্না দে আর কিশোর কুমারের ডুয়েট, মুভি যদি হয় মাস্ট সি, তাহলে আমি বলবো এটা আ মাস্ট লিসেন সং!)। গানটির ভিডিও লিঙ্ক দিয়েছেন জিরো আরণ্যক দা । ![]()
৩. জিন্দেগি ক্যায়সি হ্যায় পহেলি হায় ('আনন্দ' মুভি থেকে) এই গানটার কথা বলতে ভুলে গিয়েছিলাম, নুশেরা আপা মনে তো করিয়ে দিয়েছেনই, সাথে ইউটিউব লিঙ্কটাও দিয়ে দিয়েছেন । ![]()
৪ লাগা চুনরি মে দাগ (নুশেরা আপা ও মনজুরুল ভাইয়ের সৌজন্যে) ![]()
বাংলা মিউজিক ডট কম থেকে মান্না দে'র গানের মোটামুটি ভালো একটা কালেকশন পেলাম তাই সেই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখানে, আশা করি সবগুলোই ভালো লাগবে, বিশেষ করে 'সেই তো আবার কাছে এলে/এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে ?' গানটা তো না শুনলেই নয়! (এটা কিন্তু মান্না দে'র নিজের সুর করা গান)
বাংলা মিউজিক ডট কমে মান্না দে'র মোট ৪ টা অ্যালবাম আছে, সেগুলো হলোঃ
১. কফি হাউজের সেই আড্ডাটা
২. মিষ্টি একটা গন্ধ
৩. সব তোমারই জন্য
৪. সুপার হিটস
সবশেষে উত্তম কুমার-তনুজা জুটির অমর ছবি ‘এন্টনি ফিরিঙ্গি’র ‘চম্পা চামেলি গোলাপের বাগে/ এমন মাধবী নিশি আসেনি তো আগে’ গানটার একটা ভিডিও দিয়ে দিলাম, এই গানটি হচ্ছে মান্না দে’র কন্ঠসুধার আরেক মাইলফলক উদাহরণ, আর সাথে বোনাস হিসেবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরের মাধুরী আর উত্তম-তনুজার অনস্ক্রীন রোমান্স তো থাকছেই! ![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গানেরই খাতায় স্বরলিপি লিখে ;
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আট আনা বলেছেন:
ব্যাপক হিট পোস্ট, পেলাস, ছুকেছে লৈলাম। সে আমার ছোট বোন -- শুনতেসি.......... ( গানের তালে তালে ঠোট বাঁকাইয়া শিস দেওনের ইমো )
লেখক বলেছেন: ওরে স্ট্যান্ডার্ড দা... এই পুস্ট শু(!)কেসে লৈয়া আমারে ঋণী কৈরালাইলেন গো দাদা...
![]()
লেখক বলেছেন: কবে আপনার কাছাকাছি যেতে পারবো গুরু? ![]()
+++++++++
মান্না দে "তুমি কি সেই আগের মতোই আছো" -- ছোট বেলায় শুনে খুব আবেগী হৈসিলাম -- মনে পড়ে এখোনো ।
লেখক বলেছেন: থ্যাঙ্কস জিরো দা... আসলেই গানটা অনেক ইমোশনাল, শুনলে বুকের মধ্যে কেমন যেন ব্যথা করতে থাকে।
সাইফ হাসনাত বলেছেন:
প্রিয়তে রাইখা দিলাম...
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাইফ হাসনাত ভাই... ভালো থাকুন নিরন্তর। ![]()
শফিউল আলম ইমন বলেছেন:
কলেজে থাকতে খুন শুনতাম, ইদানিং শুনা হয় না তেমন। মাঝে সাঝে সময় পেলে কম্পিউটারের হাজারো ফোল্ডার থেকে মান্না দে' খোঁজে বের করি। আরো কতো কিছুই তো আগের মতো শুনা হয় না। অনুপ ঘোষালের গান খুব ভালো লাগত, এখনো লাগে। হেমন্ত, কিশোর কুমার, নচিকেতা, সুমন আরো কতোজন! এমনকি জেমস'র গান ও আগের মতো শুনা হয় না। অথচ কলেজে থাকতে জেমস বলতে এতো পাগল ছিলাম, বন্ধুরা মিলে জেমস গ্রুপ করেছিলাম।গানগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
কেমন আছেন?
লেখক বলেছেন: বাহ, অনেকগুলো পছন্দ মিলে গেলো দেখি। আমারও কিশোর, নচিকেতা দারুণ পছন্দ আর অনুপের তো আমি বিশাল ফ্যান! সময়ের সাথে সাথে এখন বোধহয় অনেক 'আধুনিক' হয়ে গেছি বলে আমারও এখন এই গানগুলো কম শোনা হয়। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, অন্য আরও অনেক গানের ভীড়ে হারিয়ে যেতে যেতেই হঠাৎ বিদ্যুৎচমকের মত এই গানগুলো মনে পড়ে যায়, আর তখন এত অস্থির লাগতে থাকে যে আর না শুনে পারা যায় না। ![]()
আমি ভালো আছি ইমন ভাই, আপনি ভালো আছেন? কেমন কাটলো লন্ডনি ঈদ? ![]()
মান্না দে শুনতে শুনতে বড় হয়ে ওঠা আমার,একদম পিচ্চিবেলা থেকেই মান্নাদের ভক্ত ,কারণটা মনে হয় আমার পিতাজী।
ভাল লাগলো পোষ্ট টা ,গান গুলোর সাথে অনেক পুরানো দিনে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আরে মম আপারও ভালো লেগেছে তাহলে? দারুণ... আমি ভেবেছিলাম এই পোস্ট বোধহয় অনেকের তেমন পছন্দই হবে না, আসলে মিউজিকের ব্যাপারে তো অনেকেরই অনেকরকম পছন্দ, কারোরই দোষ দেয়া যায় না। আর আমারও আপনার মত পিতাজীর পছন্দেই বোধহয় এই লাইনে আগমন... হাহাহা
![]()
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মম আপা। ভালো থাকুন। ![]()
আট আনা বলেছেন:
হে ভেবেভেবে,সপাই তো শু(ট)কি হতে ছায় -- গান্টাতে শুদু মিউজিক বাজে, কুনো ভোকাল নাই। ইহা ইচ্ছাকিরিত হৈলে সমস্যা নাই, না হৈলে লিংকুখানা ঠিক করিয়া দিয়া ঝাথিকে বাদিত করিবেন।
লেখক বলেছেন: হায় হায়, তাই নাকি? আচ্ছা আমি বোধহয় ভুল করে শুধু কারাওকে দিয়ে ফেলেছি... দাঁড়ান ঠিক করে দিচ্ছি এখুনি। ![]()
শফিউল আলম ইমন বলেছেন:
হুম ঠিক বলেছো। আমার ঈদ অনেক ভালো কাটছে। যদিও এতোটা আশা করি নাই। বিদেশে ঈদ করে অনেকটা ঈদে কিছু না করাতে অভ্যস্থ হয়ে গেছি। তারপর ভালোই গেছে।যাইহোক, তোমার ঈদ কেমন যাচ্ছে?
লেখক বলেছেন: আমার ঈদ ভালোই কাটলো... অনেকদিন পর মামার বাড়িতে ঈদ করার সৌভাগ্য হলো, খারাপ কি করে বলি? ![]()
এস এ মেহেদী বলেছেন:
ভালো লাগল পোষ্ট।+++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মেহেদী ভাই। ভালো থাকুন। ![]()
আমার গানটা পাইলাম ।
~~~~~~~~~~~~
Click This Link
@ সাবু তো সুখী হতে চায়
~~~~~~~~~
এক চতুর নার -- মান্না দে করা নাকি !!
এত মজার গান হিন্দি সিনেমায় কমই আছে --
মেহবুব -- আর কিশোর কুমার ---
যারা দেখেন নাই গ্রেট মিস ।
http://www.youtube.com/watch?v=9HwrMGpFaik
লেখক বলেছেন: আরে, এই গানের আবার ভিডিও আছে নাকি ইউটিউবে? জানতাম না তো! ![]()
আর 'এক চতুর নার' এর ভিডিও লিঙ্কের জন্য অনেক ধইন্যাপাতা যুক্ত তিমি মাছের ঝোল উপহার দেয়া হলো আপনাকে... দাঁড়ান, এই লিঙ্কটা পোস্টে অ্যাড করে দিচ্ছি। ![]()
কঁাকন বলেছেন:
উত্তম-সুচিত্রার ঐ ছবিটার নাম কি কেউ বলতে পারবেন যেখানে উত্তম হচ্ছেন আঁকিয়ে, তিনি কাঁধে রংতুলির ঝোলা ঝুলিয়ে ক্যানভাসের সুচিত্রার ছবি আঁকতে থাকেন আর সুচিত্রা দেবী ট্রে তে করে চা-নাশ্তা নিয়ে বাঁকা কোমর দুলিয়ে হেঁটে আসেন, তারপর ক্যানভাসের দিকে তাকিয়ে মরমে মরে যান, আর ব্যাকগ্রাউন্ডে মান্না দে তুমুল গেয়ে ওঠেন ‘তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ/ পায়ে পায়ে ছড়িয়ে চলো যৌবনেরই ছাপ ’...--- এই গানটা শিল্পী ছবির; এই ছবিতে উত্তম সুচিত্রার মিল হয়না, মারা যায় সম্ভবত তখন নাকি কোলকাতার সিনেমাহলে ভাঙচুর হয়েছিলো তাই নাকি পরবর্তী ছবি শপ্তপদীতে উপন্যাসটার শেষ বদলিয়ে রীণাব্রাউন আর কৃষ্নেন্দুর মিল করিয়েদিয়েছিলেন পরিচালক কোন রিস্কে না গিয়ে।মান্নাদের আরেকটা গান আমার খুব প্রিয় -- "যদি এখনো আমাকে শুধু ভালো লাগে, ভালো না বাসো মন্দ কী/ চোরা চাহুনীতে যদি দূর থেকে দেখ কাছে না আসো মন্দ কী"
লেখক বলেছেন: এই গানটা বোধহয় সার্চ দিলে ইউটিউবে পাওয়া যেতে পারে, আর সেখানে হয়তো মুভির নামও থাকতে পারে। আর সপ্তপদীতে কৃষ্ণেন্দু-রীনা মিলনের রহস্য তাহলে এই?... হা হা হা...
![]()
আপনার দেয়া লাস্ট গানটা শুনেছি বলে মনে পড়ছে না... কোনও লিঙ্ক দিতে পারবেন?
নুশেরা বলেছেন:
প্রিয় শিল্পীকে নিয়ে দারুণ পোস্ট সোজা প্রিয়তে।তুমি নিশ্চয়ই এই গানগুলোও শুনেছো--
দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললোনা,
পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন,
প্রখর দারুণ এই দীর্ঘ দগ্ধ দিন,
খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতো আছো,
এইতো আকাশ বেশ ছিলো,
আমি আজ আকাশের মতো একলা,
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ (তবুও তুমি আমার)...
কোনটা ছেড়ে কোনটা বলি!
হিন্দি ছবি আনন্দ-এ মান্না দের গাওয়া জিন্দেগি ক্যায়সি হ্যায় পহেলি না শুনলে মিস করেছো।http://www.youtube.com/watch?v=lVEtwPO6rk8&feature=related
বাংলা ছবি ছদ্মবেশীতে আশা ভোঁসলের গাওয়া "আরো দূরে চলো যাই"তে শুধু হামিং দিয়েছেন মান্না দে। সেটাও দুর্দান্ত। http://www.youtube.com/watch?v=3sWXISxU02M
মান্নাভক্তদের জন্য একটা সাবধানবানী। কফি হাউজের সাম্প্রতিক (দ্বিতীয়) পর্বটিতে এই চিরতরুণ কণ্ঠ বয়সের কাছে কিছুটা যেন নত। শুনলে মন খারাপ হতে পারে।
লেখক বলেছেন: নুশেরা আপা আমার কোনও পোস্ট প্রিয়তে নেবেন, এটা যে আমার কতদিনের স্বপ্ন ছিলো... আজকে সত্যিই খুব আনন্দ হচ্ছে। ![]()
আপনার দেয়া গানগুলো সবই আমার খুব প্রিয়। 'দীপ ছিলো শিখা ছিলো', 'পৌষের কাছাকাছি', প্রখর দারুণ অতিদীর্ঘ', 'খুব জানতে ইচ্ছে করে', 'যদি হিমালয় আল্পসের' সবগুলোই খুব সুন্দর, তবে 'এইতো আকাশ বেশ ছিলো' আর 'আমি আজ আকাশের মত একলা' এই দু'টো গান চিনতে পারলাম না। লিঙ্ক পেলে দেবেন প্লিজ।
'জিন্দেগি ক্যায়সি হ্যায় পহেলি হায়' শুনেছি তো আপা, ঐ গানটা আর ঐ মুভিটা (আনন্দ) দু'টোই একেবারে অবিস্মরণীয়! কিন্তু 'আরও দূরে চলো যাই'তে হামিং দিয়েছেন মান্না? এটা তো জানা ছিলো না! ![]()
আর আসলেই মান্না দে'র এখনকার কন্ঠে পুরনো গানগুলো শুনলে মনটা খারাপ হয়... চিরতরুণ সেই কন্ঠ আজ কোথায় হারিয়ে গেছে, না?
কঁাকন বলেছেন:
নাহ লিংক দিতে পারবো না ; গানটা আমার নিজের সংগ্রহেও নেই হার্ডডিস্কের সাথে সেটাও গেছে
লেখক বলেছেন: হুম... আসলেই দুঃখজনক। ![]()
কেএসআমীন বলেছেন:
প্রিয় শিল্পীকে নিয়ে অসম্ভব বাড়াবাড়ি রকমের ভাল পোস্ট
লেখক বলেছেন: কমেন্টটাও অসম্ভব বাড়াবাড়ি রকমের ভালো হয়েছে কিন্তু! ![]()
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
আমি দু:খ পেলেও খুশি হলাম জেনে......তুমি নিজের মুখেই বললে যেদিন...........
লেখক বলেছেন: আমি মানুষ চেয়েই করেছিলাম ভূল, তুমি ছিলে শুধু রঙ করা পুতুল/ আমার ভূল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে... আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে ... ![]()
আবু সালেহ বলেছেন:
জটিল পোস্ট হইছে......গানে গানে হিট......+++
Eid Mubarok Eid Mubarok Eid Mubarok
Eid Mubarok Eid Mubarok Eid Mubarok
লেখক বলেছেন: হাহাহা... অনেক ধন্যবাদ সালেহ ভাই, আপনাকেও অনেক অনেক ঈদ মোবারক। ![]()
পারভীন রহমান বলেছেন:
প্রিয় শিল্পীকে নিয়ে পোস্ট ... খুব ভাল লাগলো। গত বছর মান্না দের একটা গানের অনুস্ঠানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল কিন্ত পরে মনে হয়েছিল এই বয়সে উনি যেভাবে গান করেন সেটা না শুনলেই ভাল হতো।
বয়সতো কম হয়নি মান্না দের, সেটা উনি মন থেকে মানতে পারছিলেন না বোধহয়, আর তাই নিজের দোষ ঢাকতে অকারণেই যন্ত্রীদের বকছিলেন, অডিয়েন্স এর উপরও বিরক্ত ভাব দেখাচ্ছিলেন, যা ভাল লাগেনি।
তবুও এই গুণী শিল্পী আমাদের জন্যে যা গেয়েছেন তার তরুণ বয়সে তার জন্যে মান্না দে কে জানাই ফুলেল শুভেচ্ছা ও ভালবাসা।
লেখক বলেছেন: আসলে বড় বড় গুণী মানুষগুলোর দোষগুলোও বোধহয় অনেক বড় হয়, তাই এমন হয়েছে। ব্যাপারটা জানা ছিলো না। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ পারভীন আপা। ![]()
লেখক বলেছেন: প্রিয় পোস্টে! হাহাহা... অনেক অনেক ধন্যবাদ। আর সেই 'সুন্দরী গো দোহাই দোহাই মান কোরো না' শুনলেই মন কেমন কেমন করে উঠতো, না? ![]()
রোবোট বলেছেন:
মাননা দে কে নিয়ে পোস্ট দিতে চেয়েছিলাম। আপনি দিয়ে দিলেন। প্রতিবাদে মাইনাস দিলাম। হলুদ কার্ডও দেখালাম।নিচের গান গুলো শুনেছেন কি?-
"গহন মেঘেরও ছায়া ঘনায় .."
"রিমঝিমঝিম বৃষ্টি..."
"এত ভালোবেসে তবু মিটলোনা সাধ.."
"সোনালী রং মেখে ..."
"সুন্দরীগো দোহাই দোহাই ..."
চটুল গান
"এমন বন্ধু আর কে আছে.."
"জীবনে কি পাবোনা.."
মাননা দে কিছু নজরুল গীতিও গেয়েছেন, জানেন নিশ্চয়ই।
লেখক বলেছেন: মাইনাসের জন্য উত্তম জাঝা, আর হলুদ বাতির জন্য তেভ্র ফ্রতিবাধ জানানো হইলো ![]()
আপনার দেয়া গানগুলো সবই শুনেছি (শুধুমাত্র 'এত ভালোবেসে তবু মিটলো না সাধ' বাদে), এত ভালো লাগে... ঠিক যেন একটা যাদুর স্পর্শের মত।
আর মান্না দে'র নজরুল গীতিও শুনেছি, ওগুলোও খুব সুন্দর, দেখি এই পোস্টের সাথে যোগ করে দেয়া যায় কিনা। মনে করিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
দারুণ একটা পোষ্ট, প্রিয়তে না রেখে উপায় নেই!!
লেখক বলেছেন: একি! এতদিন আমি ফ্লাইং ভাইয়ের পোস্ট প্রিয়তে নিতাম, আর আজ ফ্লাইং ভাই আমার পোস্ট প্রিয়তে নিয়ে নিলো! জোস তো! ![]()
ফেরারী পাখি বলেছেন:
যদিও মান্নাদের মোটামুটি সব গানেরই কালেকশন আমার কাছে আছে। তবুও পোষ্টটা প্রিয় নিলাম, প্রিয় শিল্পিকে সম্মান জানিয়ে এবং প্রিয় শিল্পিকে নিয়ে লেখার জন্য।এই গুণী শিল্পির কথা ভাষায় প্রকাশ করা যাবেনা।
এখন শুনছি "মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে।"
লেখক বলেছেন: ফেরারী পাখি আপা এই নিয়ে দ্বিতীয়বারের মত আমাকে ঋণী করলেন... জানিনা এই ঋণ শোধ করবো কিভাবে... আচ্ছা আপনাকে আমার আরেকটা প্রিয় গানের লাইন শোনাই (এটা নিশ্চয়ই আপনারও অনেক প্রিয়)!
তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রুও তুমি একজন
তাই তোমাকেই ভালো লাগে... তোমাকেই ভালো লাগে। ![]()
লেখক বলেছেন: স্বপ্নিক এটা যে আমার কি প্রিয় গান আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তোমারও ভালো লাগে দেখে খুব ভালো লাগলো। ![]()
ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বলো, লাজেই যদি আগুন ঢাকে!
কবে আর আসবে সময় বাসবে ভালো, ভাসবে ময়ূরপঙ্খী ভেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারাবেলা... ![]()
হাসান মাহবুব বলেছেন:
মান্না দে কে নিয়ে কখনও কোন ফ্যাসিনেশন ছিলোনা। তবে কমন কয়েকটা গানতো শুনসিই। কফি হাউজ, আর ছোট বোন। এই দুইটা গানের জন্যেই তিনি প্রিয় শিল্পী হতে পারেন। তবে তার আরো দুইটা প্রিয়....খুব প্রিয় গান আছে আমার, যেগুলো এই লিস্টে দেখলামনা,আমি তার ঠিকানা রাখিনি,ছবিও আঁকিনি, কোথা সে জানিনা...মন তবু তারই কথা বলে..
এই গানটা আমার চাই। অনেকদিন শুনিনা।
আরেকটা হৈলো,যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ..
শোনোনাই এই দুইটা?
লেখক বলেছেন: আচ্ছা... 'বুরকা পরা মেয়ে পাগোল করিচে' থেকে মান্না দে'র দিকে নজর ফিরেছে তাহলে? উন্নতি হচ্ছে দেখি! ![]()
এই গানদু'টো শুনবো না? কি যে বলেন... এই নিন আপনার আমি তার ঠিকানা রাখিনি ... এই ফোল্ডারে যতগুলো গান আছে সবগুলো শুনবেন হামা, প্লিজ!
কাব্য বলেছেন:
শুধু লেখাটাই যে বড় হইয়াছে তাহা নহে, লেখার কমেন্টগুলাও অনেক অনেক বড় হইয়াছে।বিশাল সময় বাহির করিয়া,পড়িতে হইবেক লেখক বলেছেন: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনতে হবে, ফাঁকি দেয়া চলবে না কিন্তু! এবার ঈদের ছুটিতে এটাই হোমওয়ার্ক থাকলো, কেমন? ![]()
লেখক বলেছেন: হ্যাঁ, সুমধুর পোস্ট তো বটেই, ম্যাভেরিকদা কমেন্ট দিয়েছেন যে! ![]()
কাঙাল মামা বলেছেন:
মান্নার গান খুব একটা শুনা হয় না, তারপরেও লিরিক্স দেখে ৫টা গান ডাউনলোড দিলাম....শুনে দেখি......লেখক বলেছেন: ভালো করে শুনে দেখো ছোটমামা... ভালো লাগবেই। কোন ৫টা শোনা হলো জানিও, তারপর আরও ৫টা আমি বেছে দেবো, কেমন? ![]()
অপ্সরা বলেছেন:
আপুনি......থুক্কু ব্লগীয় বোন ....এই না হলে বোন আমার!!
মান্না দে আমার অনেক অনেক অনেক ভালোবাসার একজন মানুষ!
তবে সবচেয়ে ভালোলাগার গান
ক ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারোনি...
পোস্ট টা প্রিয়তে নিচ্ছি। শুনবো বলে।
লেখক বলেছেন: তাই তো বলি, এতদিন আমার ব্লগীয় বোন আমার অন্য পোস্টগুলোতে কমেন্ট করেননি কেন... এবার বুঝলাম
প্রিয়তে নিয়ে আমাকে লজ্জায় ফেলে দিলেন বোন। আর আপনার পছন্দের গান দু'টো আমারও ভীষণ পছন্দ, না মেনে পারলাম না। ![]()
সহেলী বলেছেন:
প্রিয়তে থাক প্রিয় কিছু গান একসাথে ।" আমার একদিকে শুধু তুমি , পৃথিবী অন্য দিকে .... " -- এটা নেই কেন ? মাইনা......................স !
লেখক বলেছেন: প্রিয়তে নেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সহেলী আপা
'আমার একদিকে শুধু তুমি' গানটা আমার কি যে প্রিয়, বলে বোঝানো যাবে না... কিন্তু কোনও লিঙ্ক পেলাম না, এতই দুর্লভ একটা গান। আচ্ছা ঠিক আছে, লিঙ্ক ছাড়াই অ্যাড করে দিচ্ছি, এমন একটা গান না দেয়াটা ঠিক হবে না, তাই না? ![]()
লেখক বলেছেন: হায় হায় বৃত্তদা, অন্যরা প্রিয়তে নিয়েছে বলে আপনিও নিয়ে নিলেন? নাহ, বাঙালির অসদুপায় অবলম্বন (নকলপ্রথা) আর গেলো না দেখছি! ![]()
লেখক বলেছেন: দারুণ জিনিস তো রামু দা... দেয়ার লাইগা ধইন্যা! ![]()
কাঙাল মামা বলেছেন:
চাদ দেখতে গিয়ে - জোসস লিরিকস! কৌন আয়া মেরে মন কে দুয়ারে পায়েল কি ঝঙ্কার লিয়ে
বড় একা লাগে এই আঁধারে, মেঘেরও ছায়া আকাশ পারে
এই ৩টাই ভালো লাগছে। সবাই তো সুখি হতে চায় লিংকের টা তো ইন্স্ট্রুমেন্টাল।
লেখক বলেছেন: বাহ, এই তো ছোটমামা দারুণ একটা কাজ করে ফেলেছেন! আমি জানতাম আপনার ভালো লাগবে, গানগুলো এমন যে ভালো না লেগেই পারা যায় না। এখানে হিন্দি গানের ঠিক আগে আমি যে কয়েকটা বাংলা গানের লিঙ্ক দিয়েছি (আমার দ্বিতীয় মায়ের পছন্দ থেকে শুরু করে পরপর কয়েকটা) ওগুলোও শুনে দেখুন মামুজান, নিশ্চয়ই ভালো লাগবে। ![]()
'সবাই তো সুখী হতে চায়' গানটার শুধু কারাওকে দিয়ে ফেলেছিলাম, এখন ঠিক করে দিয়েছি। ![]()
অ্যামাটার বলেছেন:
মান্না দে; আমার কাছে কেবলই একজন কিংবদন্তী'র নাম না; একটা স্বপ্নের নাম। কোনও কিছু পরিমাপের যেমন একটা আদর্শ থাকে, একটা বেঞ্চমার্ক থাকে; আমার কাছে সংগীতশিল্পী'র পারদর্শীতা মাপার একক হল মান্না দে। বাংলা সংগীতের শ্রেষ্ঠ শিল্পী কে; এই প্রশ্নে হয়ত অনেকগুলো নাম আসে; হয়ত কিশোর কুমার, হেমন্ত মুখপাধ্যয়, সতীনাথ মুখপাধ্যয়, জগন্ময় মিত্র, অনুপ ঘোষাল, শ্রীকান্ত আচার্য; আরও অনেকগুলো নাম ্উঠে আসবে; তবে আমার ভোটটা যাবে মান্না দে'র কাছেই। আমি শুনিনি, মান্না দে'র এমন কোনও 'ভার্জিন' গান মনে হয় নাই! গতবছর চীনমৈত্রীতে যখন কনসার্ট করে গেল; অত্যাধিক দামের কারণে টিকেট নিইনি। তবে এখন আফসোস হচ্ছে, বয়স৯০ বছর, কোনওদিন দেখা বোধহয় আর হলো না!
লেখক বলেছেন: হ্যাঁ, আমিও অনেক দাম বলে আর সময় করে ওঠা হয়নি বলে শো দেখার সৌভাগ্য অর্জন করতে পারিনি... কিছু কিছু মানুষ আছে যাদের কথা চিন্তা করলে জোর করে মাথা নত করার প্রয়োজন নেই, আপনাআপনিই শ্রদ্ধায় মাথা নুয়ে আসবে, পরম শ্রদ্ধায় চোখ ভরে উঠবে জলে... আসলেই মান্না দে সেরকম একটা নাম। ![]()
আকাশনীল বলেছেন:
অসাধারন পোস্ট আপু
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আকাশনীল ভাই, গানগুলো শুনে দেখুন, ভালো লাগবে আশা করি। ![]()
বৃত্তবন্দী বলেছেন:
নারে বাপ, কয়েকটা পছন্দের গানের লিংক সহজে পাওনের আশায় নিছি। লেখা যে খুব ভালো হৈছে তা কিন্তু কৈ নাই লেখক বলেছেন: লেখা ভালো হতে হবে না তো... শুধু আপনারা প্রিয়তে নিলেই আমি খুশি! (কলার ঝাঁকানোর ইমো) ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
খাইছে......। এই পোস্ট খাতাচিহ্নিত (বুকমার্কড=================
আপনার একটু পচানি দিলাম।
লেখক বলেছেন: থেঙ্কু থেঙ্কু...
কিন্তু পঁচানি দিলেন! কই? নতুন পোস্টে?
লেখক বলেছেন: ক্যালকুলেটর লইয়া আমু নাকি? ![]()
আপনার পোষ্ট পেয়ে পুরোনো গান গুলো আবার শুনতে ইচ্ছে করছে।
লেখক বলেছেন: তাই? তাহলে তো খুবই ভালো কথা... আমি বাংলা মিউজিক ডট কমের যে লিঙ্কগুলো দিয়েছি, ওখান থেকেই শুনে নিতে পারেন। ![]()
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, গৌতম বাবু। ![]()
লেখক বলেছেন: হেঁহেঁহেঁ... সবই আপনাদের দোয়া, ভাইসাহেব!
![]()
রোহান বলেছেন:
বাপরে এতো গান দেইখা শুইনা ভয় খাইলাম অট: আগের পোষ্টে একটা পিচকীরে দেখলাম সেরাম কিউট ঐডা কিডা
লেখক বলেছেন: না না ভয় খাইলে চলবো না গানগুলান হুইন্যা দ্যাখতে অইবো তো ![]()
দোস্ত আমার ছেয়ারা মুবারক অখন খ্রাপ হৈয়া গ্যাছে, কিন্তুক এককালে ভালাই আছিলো ![]()
শাওন৩৫০৪ বলেছেন:
বাহ, দারুন পোষ্ট-সমৃদ্ধ যারে বলে আর কি...ব্যাপক।এত কিছুই যখন করলেন,একটা ছোটো কাজ কৈরা দিলে খুব ভালো লাগতো...
কফি হাউজের নাকি ২য় ভার্ষন বের হইছে, মান্নাদের কন্ঠেই..এখন পর্যন্ত বাইর করতে পারিনাই...পারেন যদি...
লেখক বলেছেন: থ্যাঙ্কস বিলাই দা... জানেন, কফি হাউজ গানটার ২য় ভার্শন বের হয়েছে আমি জানতামই না, কিন্তু রাতমজুর দা লিঙ্ক দিয়ে দিয়েছেন বলে জানা হলো। উপরে ৩০ নম্বরে রাতমজুর দা'র কমেন্ট দেখুন, ওখানেই পেয়ে যাবেন। ![]()
লেখক বলেছেন: তাই না? আসলে মান্না দে'র গান মনে হয় এমনিতেই আমার মাথার ভেতরে ঢুকে যায়, কষ্ট করে বুঝতে হয় না। ![]()
মনজুরুল হক বলেছেন:
তোমার পোস্ট সোজা প্রিয়তে গো কন্যা। মান্না দে আমার কাছে মিথ। আর সেই মিথ নিয়ে আরো কেউ মিথস্ক্রিয়া করবে তা কি করে হয়! সম্ভবত গুরুর সব গান(দু'একটা এ্যালবাম ভুলক্রমে বাদ যেতে পারে) আমার কাছে আছে। লিংকে আছে গোটা পঞ্চাশেক। বাকি সব এলপি ডিস্ক, ক্যাসেট, সিডিতে। তবে আফসোস তোমরা দেখি বাংলা গানের কথাই বেশি বলছ! হিন্দী আর মারাঠীর ভান্ডারের খোঁজ পাওনি বোধহয়!
নুশেরার বলা "আনন্দ" ছবির গানটির সাথে গত বছরের অদ্ভুত সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে আছে.....মনে পড়ে গেল।
দেখি কাল দুএকটা গান দিতে পারি কিনা।
* পুছো না ক্যায়ছে মান রায়নে বিতায়ী
* কাসমে ওয়াদে পেয়ার বাফা
* ছম ছম বাজে রে পায়েলিয়া
* কত দূরে আর নিয়ে যাবে বলো
* জাগো নতুন প্রভাত জাগো সময় হলো
নাহ্ থামাটাই যে দুষ্কর হয়ে যাচ্ছে....থামলাম।
লেখক বলেছেন: হাহাহা... অনেক ধন্যবাদ মনজুরুল ভাই, হ্যাঁ, মান্না দে'র হিন্দি গানগুলোও অনেক অনেক ভালো লাগে। আপনি যে গানগুলোর কথা বললেন তারমধ্যে 'জাগো নতুন প্রভাত' শুনেছি। হিন্দি গানগুলোর মুভির নাম বলতে পারবেন কি? তাহলে হিন্দি মুভি সং এর কোনও অ্যালবাম থেকে ডাউনলোড করে নিতে পারতাম। ![]()
চাচামিঞা বলেছেন:
মান্নাদের এই ছবিটা আগে কোনোদিন দেখি নাই।
লেখক বলেছেন: আমি তো ছবিটা দেয়ার পর থেকে ভাবছি, ভুল করে মান্না দে'র জায়গায় মুকেশ কিংবা মোহাম্মদ রফি কিংবা শ্যামল মিত্রের ছবি দিয়ে ফেললাম না তো? ![]()
অপ্সরা বলেছেন:
শুনো ব্লগীয় বোন আমার.......আমার এমন অনেক প্রিয়জনের পোস্টে কমেন্ট করিনা আমি। যেমন ধরো মনজুরুল ভাইয়া। তার পোস্টে কমনেট করিনা অথচ সে আমার পোস্ট না পড়লে আমি পোস্টই লিখবোনা এই হুমকি দেওয়া আছে। তারপর কালপূরুষ ভাইয়া না পড়লেও রাগ লাগে। তবে তাদের পোস্টে বিশেষ করে মনজুরুল ভাইয়ার পোস্টে কমেনট করিনা কেনো জানো?
আসলে পারিনা। তার এত কঠিন লেখা গুলো আমার মাথায় ঢোকেনা।আমি সেসবে কমেন্ট করার যোগ্য নই আসলে।
তোমার পোস্ট গুলো ও কিন্তু মাঝে মাঝে খটমট লাগে।তাই পারিনা আসলে।
লেখক বলেছেন: হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলেছেন। অনেক সময় অনেক ভালো পোস্ট পড়েও ঠিক কমেন্ট করার মত কথা মাথায় আসে না, আর দায়সারা গোছের কোনও কমেন্ট লিখতে ইচ্ছেও করে না। এইবারে বুঝছি। ![]()
নুশেরা বলেছেন:
@ ভেভেব-- "আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম"এর কথা কেউ বলেনি!?!@ মনজুভাই-- আনন্দের গানটার একটা অনুবাদ করার অনুরোধ রইলো। সঙ্গে সম্ভব হলে স্মৃতিচারণ
আচ্ছা, "লাগা চুনারি মে দাগ" মান্না দে'র গান, তাইনা?
লেখক বলেছেন: 'আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম' এর কথা অন্য কেউ বলেনি... কিন্তু আপা, আমি নিজেই তো পোস্টে এই গানের কথা বলেছি, প্রথমে লিঙ্কটা পেয়েছিলাম না, পরে সেটাও দিয়ে দিয়েছি। স্যাড সং গুলোর মধ্যে আছে দেখুন। ![]()
মনজুরুল ভাই অনুবাদ করলে বেশ হয় কিন্তু। আর হ্যাঁ, লাগা চুনরি মে দাগ মান্না দে'র গান। ![]()
আপা প্রোফাইলের ছবিটা কি আপনার? মোটামুটি তাকিয়ে থাকার মত সুন্দর ![]()
হাসান বায়েজীদ বলেছেন:
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ,.... কথায় কথায় যে রাত হয়ে যায়...এই দুইটা গান সেরাম লাগে।প্রিয়তে নিলামলেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান বায়েজীদ ভাই, ভালো লাগলো খুব। ![]()
লেখক বলেছেন: হায় হায় প্রসূনবাবু, আপনিও! ধইন্যা! ধইন্যা!!
![]()
পাথুরে বলেছেন:
ভার্সিটি-
হলের (এক্সটেনশান) সামনে এক চিলতে উঠোন,
একটা চাঁদ রাত,
কিছু রাত জাগা আড্ডাবাজ,
এলোমেলো কথা- কিছু সুর, কিছু বেসুরো..
"কফি হাউজের সেই আড্ডাটা..."
কিংবা
"যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ"......
এক টুকরো স্মৃতি....
লেখক বলেছেন: তোমার এক টুকরো? আমার যে অজস্র অজস্র টুকরো, পাথুরে!
মনজুরুল হক বলেছেন:
হ্যাঁ নুশেরা, "লাগা চুনারি মে দাগ" মান্না দে'র গাওয়া। সে এক অদ্ভুত ঘটনা! শেরওয়ানির খোঁটায় দাগ লেগেছে বলে ঘরে যেত শংকা হচ্ছে! কিন্তু জীবন সংসারে মনে-মানসিকতায় এত এত দাগ নিয়ে কি করে "বাবুল কা ঘার"(এই দুনিয়া) থেকে "শাশুরাল"(ওই দুনিয়া) যাবে?
"জিন্দেগি ক্যায়সে হ্যায় পাহেলি"র অনুবাদ(ঠিক অনুবাদ নয় ভাবার্থ) দেওয়ার চেষ্টা করব। সমস্যা সময় নিয়ে!
লেখক বলেছেন: এটা কোন ছবির গান ভাইয়া? এরকম কোনও কোরিওগ্রাফির কথা মনে করতে পারছি না।... আর অনুবাদের জন্য সময় নিন, নো প্রব। সময় নিলে কোনও কাজ করলে তা ভালো হবার সম্ভাবনা বেশি থাকে। ![]()
মনজুরুল হক বলেছেন:
নুশেরার সৌজন্যে গানটা হাতের কাছেই পেয়ে গেলাম। ভালই হলো, পোস্টটা আরো সমৃদ্ধ হোক।
লাগা চুনর্রি মে দাগ
লেখক বলেছেন: থ্যাঙ্কস আ লট মনজুরুল ভাই। যোগ করে দিচ্ছি। ![]()
শয়তান বলেছেন:
মান্না দে কে বাংলা গানেই বেশী ভালো পাই
লেখক বলেছেন: এইটা এক্কেবারে আমার মনে কথা বলছেন। হিন্দি গানে মান্না দে কে যত ভালোই লাগুক, সেটা কখনও বাংলা গানগুলোর ধারেকাছেই আসতে পারে না।
মনজুরুল হক বলেছেন:
@শয়তান এবং লেখক। নিঃসন্দেহে মান্না দে'র বাংলা ভাল লাগেবে। তবে আসল মান্না দে কিন্তু বাংলা নয়, হিন্দী!!
বোম্বেবাসী কাকার বাসায় উঠে ওখানকার কুস্তির আখড়ায় ভর্তি হওয়া মান্না দে গান গাইবেন তা নিজে তো নয়ই কাকাও ভাবেন নি! কাকা(নাম মনে আসছে না) টুকটাক ফিল্মে কাজ করতেন। সে সময় বাংলার আর এক লিজেন্ড সলীল চৌধুরী তখন "দো বিঘা জমিন" ছবির সঙ্গীত পরিচালক। তার ইচ্ছাতে মান্না দে'র হিন্দি গানের গোঁড়াপত্তন। সে সময় মোঃ রফি, সায়গল, জয় কিষাণ, মুকেশ, তালাতদের জয়জয়কার! তারই মধ্যে এক ভিন্ন মাত্রা নিয়ে হাজির হলেন মান্না দে। লতাজীর বাবা আম্বেদকার মান্নার গান শুনে তাকে নতুন করে তালিম দিলেন।................
রাজকাপুরের লিপে তখন মুকেশ অনবদ্য। হঠাৎ বরসাত হিট করে গেল। তারপর রাজকাপুরের "মেরা নাম জোকার" সুপার ডুপার হিট। শুধু ভারতে নয়, সুদূর রাশিয়ায় পর্যন্ত। সেই মেরা নাম জোকারের....পাহেলি ঘন্টা গানটা মান্না দে কে একটানে বসিয়ে দিল "আম্ছি মুম্বই" এ।
অনেক পরে দেশে (কোলকাতায়) ফিরে গাইলেন...সুন্দরী গো দোহাই দোহাই মান করো না.... এটাই বাংলায় তার প্রথম হিট গান। বাংলায় সম্ভবত হাজার পাঁচেক গান। আর হিন্দিতে আছে আঠারো হাজার প্রায়!!
শেখ মুজিব কে নিয়ে....."সাড়েসাত কোটি বাঙালির হে বিধাতা তোমায় নমস্কার"
এটা শুনেছেন? পল্লিগীতি।
লেখক বলেছেন: কাকার নাম ছিলো কৃষ্ণচন্দ্র দে, উনি নিজেও অনেক গুণী শিল্পী ছিলেন, খুব অল্পবয়সে অন্ধ হয়ে যান।
শয়তান বলেছেন:
আঠারো হাজার প্রায় এর বেশীরভাগ নিশ্চই সিনেমার প্লেব্যাক ??
মনজুরুল হক বলেছেন:
না। গজল, ভজন, উড়িয়া, মারাঠী, কন্নড়, পাঞ্জাবী, অসমিয়া তেলেগু ইত্যাদি। মোদ্দা কথা হলো ক্লাসিক্যাল বেইজ এর উপর বাংলা খুব একটা হয়না। কিন্তু হিন্দি ফিল্মি, কিন্তু ক্লাসিক্যাল বেইজ, এমন গানই মান্না দে কে বিখ্যাত করেছে। সেই জন্যই বলেছি-
আসল মান্না দে পেতে হলে হিন্দি।
রাতফুল বলেছেন:
ওরে....কতো গান....কফি হাউজের সেই আড্ডাটা' গানটা অনেক ভালো লাগে।
প্রিয় পোস্ট। মাঝে মাঝে শুনবো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাতফুল। মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ভালো থাকুন। ![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
শুধু একটা গানই মান্না দে কে আমার সবচেয়ে কাছে টেনেছে, এখনো টানে প্রতিনিয়ত ... " কফি হাউজের সেই আড্ডা" ... শুধু যদি এই একটা গান ই দিতেন তবুও প্লাসের সাথে সাথে প্রিয়তে নিয়ে রাখটাম আপনার এই লেখাটা ...অসম্ভব সুন্দর একটা পোষ্টের জন্য অজস্র ধন্যবাদ ...
লেখক বলেছেন: ঐ গানটা তো এমনিতেই অসাধারণ... কিন্তু মান্না দে'র অন্য গানগুলো কেমন লাগে? ওনার আর কোনও পছন্দের গান নেই আপনার?
ভাইজান আমার একটার পর একটা পোস্ট প্রিয়তে নিয়ে নিয়ে ঋণী করে ফেলছেন আমাকে... টায়ার্ড লাগে না আপনার? ![]()
কাঙাল মামা বলেছেন:
ইস্নিপস বিষয়ক আপনার একটা প্রিয় পোস্ট দেখলাম। ঐটা আমার কাছে এক ঝামেলা মনে হয়। এটা দেখেন, একটা লিংক পেস্ট করবেন, ওরা আপনাকে ডাউনলোড লিংক দিবেhttp://trivuz.com/esnips/
নাহলে আপনার যদি আইডিএম ইন্সটল করা থাকে, আর সেটা যদি মজিলার সাথে ইন্টিগ্রেটেড থাকে, তাহলে ইস্নিপস এর ঐ পেজ খুল্লে প্লেয়ারের উপরে একটা ডাউনলোড অপশন দেখতে পারবেন। ঐটা দিয়েই আমি করি।
লেখক বলেছেন: ছোটমামা, তুমি যে লিঙ্কটা দিলে, ওটা আমার ঐ প্রিয় পোস্টেই দেয়া আছে, কমেন্ট অংশে দ্যাখো, ত্রিভুজ সাহেব যে কমেন্ট দিয়েছেন ওখানে উনি এই পদ্ধতিটা দিয়ে দিয়েছেন। আসলেই তুলনাহীন। আমি অনেকবার ব্যবহার করলাম। এখন কথা হলো, এই জিনিসটা চিরকালই এভাবে কাজ করবে কিনা। ![]()
আর বিগত বেশ কিছুদিন ধরে আমি আইডিএম নিয়ে অসম্ভব ঝামেলার মধ্যে আছি, কিছুতেই প্রোপারলি ইনস্টল হচ্ছে না। ফ্লাইং ডাচম্যান ভাই আমাকে অনেক হেল্প করলেন কিন্তু অবস্থা সেই আগের মতই। অশেষ ঝামেলার পোহানোর পর অবশেষে আমি এখন বাধ্য হয়ে এফডিএম ব্যবহার করা শুরু করেছি, দেখি লাভ হয় কিনা। নাহলে আবার তোমার কাছে ধর্ণা দিতে হবে। ![]()
লেখক বলেছেন: আপনাকেও লেট ঈদ মোবারক স্পর্শহীন ভাই। আর প্রিয়তে নেয়ার জন্য বারবার ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকুন, এই কামনা করি। ![]()
গৌতম রায় বলেছেন:
একটা জিনিস খুব ভালো লেগেছে- আমরা যারা টুকটাক লেখালেখি করি, তাদের অধিকাংশই অলসগোছের। রেফারেন্স তো দেই-ই না, এমনকি লেখার বিভিন্ন অংশকে যে লিংক দিয়ে সাজিয়ে দিবো অন্যদের সুবিধার জন্য, সেটাও আমরা অনেকে করি না। আপনার এই লেখায় দেখলাম অনেক কষ্ট করে প্রচুর লিংক দিয়েছেন। এই কষ্টটুকুর জন্য ধন্যবাদ এবং এ ধরনের কষ্ট করার মানসিকতা যেন আগামীতেও থাকে, সেই অনুরোধ থাকবে।অনুরোধ রাখতে পারলে চা খাওয়ানো হবে।
লেখক বলেছেন: গৌতমবাবু, এর আগে আপনি যে কমেন্টটা দিয়েছিলেন, সেটা পড়ে আমার একটু মন খারাপ হয়েছিলো... আপনি আমার অনেক প্রিয় একজন ব্লগার, আপনার কাছ থেকে এমন শীতল মন্তব্য পেলে একটু খারাপ তো লাগাটাই স্বাভাবিক (অবশ্য আমি খুব ভালোভাবেই বুঝতে পারি ওরকম শীতল মন্তব্য আপনি ঠিক কি কারণে করেছিলেন, আর সেজন্য কোনওভাবেই আপনার দোষ দেয়া যায় না-সেটাও আমি অবশ্যই স্বীকার করি)।......... তো অবশেষে আপনার একটা উষ্ণ প্রশংসামূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। আপনার শুভকামনা সত্যি হোক, সেই চেষ্টাই করবো। আর এই লিঙ্কগুলো যদি আপনার সামান্যতমও কাজে লাগে তবে তো আমি ধন্য। ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, মেহবুবা আপা। নিয়ে যাবার মত কিছু যে দিতে পেরেছি আপনাকে, এখানেই আমার এই পোস্টের সার্থকতা। ![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
মান্না দে এক টা বস আমার আপু+দুলাভাই এঁর জন্য পাগল। আপুর কারণেই এঁর গান শোনা শুরু করছিলাম
অনেক গুলা গানের লিঙ্ক এক সাথে পাইলাম । থ্যাঙ্কু আপু
লেখক বলেছেন: বাহ, মজার তো! আগে আপনার নিজের আপুর কারণে গানগুলো শোনা শুরু করেছিলেন, এখন এই ব্লগীয় আপুর কারণে আরেক দফা শুনে ফেলুন! ![]()
গৌতম রায় বলেছেন:
কী করবো আপু, অধিকাংশ সময়েই হয় কমেন্ট করার সময় পাই না, না হলে মুড থাকে না। নিজের লেখার কমেন্টগুলোতেও একই অবস্থা। তবে সব লেখা কিন্তু জমিয়ে রাখি- যেগুলোতে যা কমেন্ট করবো বলে ভাবি তার কোনোটাই মিস হয় না আমার। যখন সময় পাই বা মুড আসে, তখন আস্তে আস্তে সবগুলোতে কমেন্ট করতে থাকি।আমার ন্যাচারটাই এমন যে!
মন খারাপ করানোর জন্য দুঃখিত। নেন, আজকে আমি আপনাকে চা খাওয়ালাম। বলেন, দারুণ চা হইসে!
লেখক বলেছেন: আরে আরে, রিয়াল চায়ের থেকে দেখি ভার্চুয়াল চায়েই স্বাদ বেশি! ![]()
আগে জানতাম না! ![]()
পল্লী বাউল বলেছেন:
ধন্যবাদ সহকারে সোজা প্রিয়তে।
লেখক বলেছেন: থ্যাঙ্কস বাউলদা, ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো জেনে। ![]()
ভালো থাকুন।
ঠিক কোন বয়সে মান্না দে আমাকে খেয়েছিল, মনে নেই, তবে ৮/৯ বয়সের কাছাকাছিই হবে। পারিবারিক আবহের কারণেই এমনটা হয়েছে। বাসায় কোন সময় কোন গান বাজছে, আমার কানে ঠিকই অনুরণন তুলতো। অদ্ভুতুড়ে শোনালেও, ঐ বয়স থেকেই সুর আমাকে খুব বেশি টানতো। হয়তো অনির্বচনীয় সেই সব সুরের কারণেই মান্না দে আমার ভেতর বসত গড়লো!
গানের বিষয়ে আমি সর্বভুক প্রজাতি হলেও সফট টোনই আমাকে বেশি টানে। কলেজজীবনের দিকে একজন মুরুব্বী শ্রণীর বড় ভাই বললেন, 'মান্না দে'র গান লাইফটাকে স্লো করে দেয়, বেশি শুনো না'।
আরে কয় কি! আত্মা নিয়া টানাটানি করে যে সুর, তারে শুনুম না! গোল্লায় যাক উপদেশ!
বিগত প্রায় ৮/৯ বছর আর সেই ধ্যান নিয়ে গান শোনা হয় না। তবু মান্না দে বলে কথা! আপনি এত কষ্ট করে পোস্টালেন, আর আমি হামলে পড়বো না!?
২০০৮-এ শেরাটনের উইন্টার গার্ডেনে প্রথম আমার এই গুরুর সাথে সাক্ষাৎ, আমার আরেক মান্না পাগল বন্ধুর সাথে আবশ্যিকভাবে ছবি তোলা!
মান্না'র গানে প্রিয়, ভালো লাগা ইত্যকার কোন তকমা দিতে আমি রাজি নই।
যে গানটা দিয়ে আপনি শুরু করেছেন, ওইটা ছিল আমার একসময়কার জাতীয় সঙ্গীত! অসাধারণ সুর ও কথার কারণে! বিশেষ করে 'নদী কেন ভরবে না জোয়ারে....' টানটা...উফ! অসহ্য! কে কত এ্যাক্যুরেট টান দিতে পারে, তাই নিয়ে বন্ধুদের মাঝে কনটেস্ট লেগে যেত!
মান্না দে'র আত্মজীবনী- 'জীবনের জলসাঘরে'-এর ভূমিকায় নিজের বয়ানে তাঁর কথা- 'আমি একজন সঙ্গীতশিল্পী। সঙ্গীতই আমার ধ্যান, জ্ঞান, ঈশ্বর এবং প্রাণবায়ু'।
এমন করে যে সঙ্গীতকে নেয়, সে তো সঙ্গীতকে ছাড়িয়ে যাবেই!
মান্নার বহু গানের সাথে বহু রকম স্মৃতি এলোমেলো হয়ে আছে। মনজুরুল হক সহ আরও অনেকে দারুণ সব স্মরণ এনে দিলেন তাঁদের মন্তব্যে। সবার প্রতি কৃতজ্ঞতা।
যেমন মঞ্জু ভাই মান্নার কয়েকটি হিন্দী গানের কথা বললেন, যার মাঝে
'পুছো না ক্যায়ছে মান রায়নে বিতায়ী' তো অসাধারণ! এই সুরেই নজরুলের 'অরুণকান্তি কে গো যোগী ভিখারী' গানটা অনুপ জালোটা সহ আরও অনেকে গেয়েছেন। অতীব অসাধারণ সুর! এক্কেরে অ্যাবর্জিন!
আর 'বড় একা লাগে' - চৌরঙ্গী ছবিতে উত্তমের অভিনয়ে সেরম!
তবু মাঝে মাঝে মনে হয়, মান্নার অনেক গানেই উত্তমের এক্সপ্রেশন আরও বেটার হতে পারতো! যেমন এ্যান্টনি ফিরিঙ্গির 'আমি যে জলসাঘরের' এখানে উত্তমকে একেবারেই লাগেনি!
মান্না দে'র গান নিয়ে আর কি কমু! কইছিলাম না আরেকটা পোস্ট হইয়া যাইবো!
মান্না দে'র জন্মদিন ১ মে। বাবা পূর্ণচন্দ্র দে আর মা মহামায়া দে'র ছেলে মান্নার জীবনসঙ্গীনী সুলোচনা দে। দুই মেয়ে সুরমা ও সুমিতা। মান্না দে'র ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে-ই মূলত তাঁর গানের প্রেরণা ও গুরু।
অতীব দুঃখের সাথে কোন লিংক ছাড়াই আমার কিছু বাছাই দিলাম:
৫০ দশক:
- কত দূরে আর নিয়ে যাবে বল
- হায় হায় গো রাত যায় গো(মান্না দে'র এক সাক্ষাৎকারে জেনেছিলাম এই গানটা ভিনদেশী একটা গানের সুরে)
- তুমি আর ডেকোনা
- তীর ভাঙা ঢেউ
-আমি আজ আকাশের মত একলা (একলা থাকলে এখনও ভাসায়)
-চাঁদের আশায় নিভায়েছিলাম (চাঁদের আলোয় খুব বেশি একা হলে, সেরম!)
- আমি সাগরের বেলা
-মেঘলা মেয়ে মেঘেরি সাজ
-একই অঙ্গে এত রূড়
- ও আমার মন যমুনার
-আমি নিরালায় বসে
৬০দশক:
- আমার না যদি থাকে সুর
- জানি তোমার প্রেমের
-চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে (গানটা পুরা দেখা যায়!)
- এক ঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর (সেই এ্যাবর্জিন!)
-সেই তো আবার কাছে এলে
- হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই
- এই তো সেদিন তুমি আমারে
-দরদী গো
- রিম ঝিম ঝিম বৃষ্টি (বৃষ্টি নিয়ে অসাধারণ মান্না সৃষ্টি)
- আমি তার ঠিকানা রাখিনি
- রঙ্গিনী কত মন
- ললিতা
৭০ দশক:
-এ তো রাগ নয় গো
- সুন্দরী গো (সেরম রোমান্টিক!)
- চাঁদ দেখতে
- ক ফোঁটা চোখের জল
- আজ আবার সেই পথে (পরে কে যেন গেয়ে বিখ্যাত হলো!)
- অপবাদ হোক না আরও (সো ডেসপারেট! সো ডেডিকেটেড!)
-বেশ তো তাই হোক
-কথা দাও
-রাত জাগা দুটি চোখ (পুরা মাদক!)
-এ কী অপূর্ব প্রেম দিলে (এই গানে আমি বহুবার মরেছি!)
-তুমি অনেক যত্ন করে
-তুমি একজনই শুধু বন্ধু
-যদি কাগজে
-ওগো বরষা তুমি (বৃষ্টি নিয়া আরেকখান!)
- আমার ভালোবাসার রাজপ্রাসাদে (চুর হয়ে যাই)
-যখন কেউ আমাকে (কি কথা! কি সুর!)
-জড়োয়ার ঝুমকো থেকে (কিসের তে কি! ভাবা যায়! নমস্য)
-ও কেন এত সুন্দরী (নো কমেন্ট!)
-ও চাঁদ, সামলে রেখো (চাঁদের রাতে মাস্ট সং)
-আমার একদিকে শুধু তুমি (আর কিছু লাগে না! একটা গানই যথেষ্ট!)
- কী দেখলে তুমি আমাতে
-তুমি নিজের মুখেই
-স্বপন যদি মধুর এমন (ধ্যান ও বেদনার কাব্য)
- ওই মহাসিন্ধুর ওপার থেকে (ডিএলরায় আর মান্না দে যখন এক!)
- প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন (বুকের খুব গভীরে বাজে, লাগে)
-গহন মেঘের ছায়া (মন ভালো করা সুর)
-স্বপনে বাজে গো (কেমন যেন রিনিঝিনি)
- না না যেও না (অনন্য প্রেমালু কাব্য)
-কে তুমি তন্দ্রহরণী (সেই মেরে ফেলা টাইপ গান!)
- আমি ফুল না হয়ে (অতি কমন, তবু সেরম!)
-এ নদী এমন নদী (আহা!)
- আমায় আকাশ বলল (উপমা কাব্য)
- শুধু একদিন ভালোবাসা (কথায় এত প্রেম, সুরে এত প্রেম!)
৮০+৯০+ হাত যে ব্যথা করছে...
উক্কে, উহা নয় পরসমাচারে...পরে আবার আমু........
একবারে এত--- না না, টিক না টিক না টিক না!!!
কি ঠিক কইলাম না?
মান্না দে রে লইয়া আমিও একখানা পোস্টাইতে চাই! গানে গানে ভপালোবাসা টাইপ! আন্নেগো দুয়া ছাই! য্যান, ছত্তর কামিয়াব হইথে ফারি! আলস্য নমস্য কাব্য!
পোস্টে পিলাস! শিকেয়....
অট: ঈদের খাওনে মন্তব্য এমন রিষ্টপুষ্ট হইছে, আমার কিন্তুক ধুষ নাই!
লেখক বলেছেন: এটা ঠিক হলো না মহাকাল বাবু (পুরো নামের ঝামেলায় আর গেলাম না, এনিটাইম ধরা খাইয়া যাইতে পারি
)... এটা একেবারেই ঠিক হলো না। কমেন্ট দিয়েছেন ঠিক আছে, কিন্তু অতি অবশ্যই পোস্টও দিতে হবে। আপনি যদি চান হুবহু এই কমেন্টটাই পোস্টে তুলে দিতে পারেন, কোনও অসুবিধে নেই। আর সেক্ষেত্রে যদি মনে করেন যে এখানে এই কমেন্টটা রাখবেন না, তাহলে আমাকে বলুন, আমি কমেন্টটা সরিয়ে দিচ্ছি (অবশ্যই সেটা হবে আপনার অনুমতি সাপেক্ষে, তার আগে নয়)। কিন্তু প্লিজ, পোস্ট দিতেই হবে, সেটা আজ হোক আর কাল হোক। এভাবে ফাঁকি দেয়াটা একেবারেই মেনে নেয়া গেলো না।
লেখক বলেছেন: আপনার এই কমেন্ট পড়ে আমি মাথা ঠিক রাখতে পারছি না... কি যে অসহ্য সুন্দর সব গান! আর কত যে স্মৃতি মনে পড়ে গেলো! ... কোথায় লুকিয়ে ছিলো এই গানগুলো এতদিন? আবার কি ফিরে পাবো কখনো এদের?... দরকার... গানগুলো আমার ভীষণ ভীষণ দরকার... ওহ, পাগল পাগল লাগছে এখন!
হাসান মাহবুব বলেছেন:
@মহাকালর্ষি, আপনের কমেন্টটাকেই আরেকটু ঘষামাজা কৈরা পোস্টায়া দ্যান। আগাম পেলাচ।
লেখক বলেছেন: হামা, ভালো হচ্ছে না কিন্তু! মহাকাল বাবুর সাথে কথা বলতে হলে উনার ব্লগে যান। আমার ব্লগে এসেছেন, এখন আমার সাথে কথা বলুন। ![]()
আমি কিন্তু কাউকে কোন প্রতিশ্রুতি দিইনি যে পোস্টামু। একখান সলাজ খায়েশ আছিল, হেইডা কইছি আর আমার আলসেমী থেইকা মুক্তি পাওনের লাইগা আপনে গো কাছে দোয়া চাইছি! এখন দেখা যাক, আপনাদের দোয়ার জোর কত
@হাসান মাহবুব, আপনি কি ভেবে ভেবে কোন কাজ করতে পারেন না! ছি! ছি! এখন দেখেন তো উনি রেগে কেমন আগুন! ম্যাচটা যেন কোথায়...যাক এই চান্সে আসেন সিগারেট ধরাইয়া লই!
ঘষামাজা না রে ভাই, দ্রিমু য্রখন...আগাম ধন্যবাদ!
লেখক বলেছেন: উফ! অসহ্য! রাগে আমার গা জ্বলে যাচ্ছে!
![]()
হাসান মাহবুব বলেছেন:
যথা আজ্ঞা।
লেখক বলেছেন: ধুর! ![]()
লেখক বলেছেন:
বিড়িখোরদের কান্ড দেখলে
মেজাজটা যায় চরম জ্বলে
মান্না দে'র গানের কথা বলে
আমায় ক্ষেপাতে বাধে না তাহলে! ![]()
লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন, হে কবি! ![]()
হেমায়েতপুরী বলেছেন:
সে আমার ছোটবোন, বড় আদরের ছোটবোন - .... আহা!! কফি হাউজতো আর গান নেই... নস্টালজিয়ার প্রতিক হয়ে উঠেছে।
লেখক বলেছেন: কিছু কিছু গান কখনো পুরনো হয় না, এই গান দু'টো আসলে তারই একেবারে জ্বলন্ত উদাহরণ। ![]()
লেখক বলেছেন: লিঙ্ক দিলেন না যে? খুব খারাপ! ![]()
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
প্রিয়তে রাখলাম। মান্না দে সেই কৈশোরকাল থেকে আমার প্যাশন। অনেক ধন্যবাদ তাঁকে নিয়ে পোস্ট দিলেন বলে। ভালো থাকবেন।
লেখক বলেছেন: থ্যাঙ্কস মোস্তফা ভাই, মান্না দে আমারও অনেক বড় একটা প্যাশনের নাম। আপনিও ওনাকে এত ভালোবাসেন বলেই এভাবে আমার লেখাটাকে এপ্রিশিয়েট করতে পারলেন। থ্যাঙ্কস আ লট অ্যাগেইন! ![]()
লেখক বলেছেন: হ্যাঁ ময়েজ ভাই, সর্বনাশা... ভীষণ সর্বনাশা। এখানে ৬৫ নম্বরে মহাকালর্ষির কমেন্টের জবাবে দেয়া আমার ২য় রিপ্লাইটা দেখুন, তাহলেই বুঝবেন যে আমি-আপনি-আমরা, কি পরিমাণ মান্না প্রেমে আসক্ত!
লেখক বলেছেন: আঙ্কেল, ঐ পোস্টে ঠোক্কর মারা হলো।
আর আপনি 'কফি হাউজের' গানটার যে নতুন ভার্শন দিয়েছিলেন সেটা এতদিন পোস্টের সাথে অ্যাড করা হয়নি বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানের সাথে অ্যাডিত হইলো। ![]()
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
"আমি আজ আকাশের মতো একেলা
কাজলমেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়"
http://www.mediafire.com/myfiles.php
আপলোড কইরা তারপরে লিঙ্ক দিলাম। এইবার হইছে?
!
লেখক বলেছেন: আপনি এত ভালো! ঝান্থাম না তো! ![]()
লেখক বলেছেন: সম্মানের সাথে মূল পোস্টে যোগ করা হলো এবং কৃতজ্ঞতা স্বীকার করা হলো। ![]()
মেজাজটা যায় চরম জ্বলে
মান্না দে'র গানের কথা বলে
আমায় ক্ষেপাতে বাধে না তাহলে!'
রাগের আগুনে সামান্য বিড়ি ধরিয়েছিলাম
তাতেইএমন ছন্দ-বদ্ধ কাব্য পেলাম!!!
আবার যদি ধরে আগুন
জেনে রাখুন
গ্রিলের আছে সব আয়োজন!
এবার আসা যাক সংযুক্তি পর্বে...খাড়ান, কইষা একখান দম লইয়া লই!
আগেরটাতে বেশ কিছু বানান ভুল ছিল, এবারও হতে পারে, কারণ শুরু হতে যাচ্ছে...
৮০ দশক:
- মা মাগো মা
-আমায় চিনতে কেন পারছ না মা
-তুমি আর আমি আর আমাদের সন্তান (প্রকৃতি, প্রেম, ফসল আর সন্তান-অসাধারণ!)
-মাঝরাতে ঘুম ভেঙে যায় (শিউরে ওঠা, হাহাকার, ভেসে যাওয়া)
-আমি আজীবন শুধু ভুল করে গেছি
-তোমার্ ওই হাসিতে (আরেকখান মাদক!)
-দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি
-দীপ ছিল শিখা ছিল
-লাল মেহেদীর নকশা হাতে (পাগল করা!)
-নিন্দুকে যা বলছে বলুক (সেই ডেসপারেট বাট ফুল ডিভোশন!)
-তুমি নয় নাই কাছে আসলে (আপনার প্রথমটা!)
-সবাই তো সুখী হতে চায় (খুবই কমন, তবু যেন কেমন!)
-কাল কিছুতেই ঘুম এলো না (প্রথম অনুভূতির এত সুন্দর প্রকাশও হয় সুরে!)
- পৌষের কাছাকাছি (শীত এলে মনে পড়বেই, স্মৃতি থাকুক বা না থাকুক!)
-সে আমার ছোট বোন (এটা তো অন্য কিছু!)
- কফি হাউসের
-যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
-ভোমরা রে (দারুণ চটুল সুর!)
-কতদিন দেখিনি তোমায়
-মেনেছি গো হার মেনেছি (অদ্ভুত সুন্দর!)
- যদি হিমালয় (এটাও কমনে চলে এসেছে)
-আমি কি আর ভালো হব না (এটা যেন কোন মুভিতে দেখেছলিম...?)
-সোনাতে কলন্ক ধরে না
-যদি এখনও আমাকে শুধু ভালো লাগে (তন্ময়তায় চরম!)
-খুব জানতে ইচ্ছে করে
-জবাবা চেয়োনা (প্রহেলিকাময় প্রেম!)
-দুঃখ আমাকে দুঃখী করেনি (কথা সুরের বিরল মেলবন্ধন!)
-নেই কিছু আর হারিয়ে যাওয়ার (খুব ভালো লাগার)
-কে জানে শ্যাম ছিল নিলাজ (মান্নার প্রায় সব গানে বাঁশির কাজ তো থাকেই, তবে এই গানটাতে যেন পাগল করে ছাড়ে!)
-ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না হলে (এত চরম সত্য মান্নার কণ্ঠে মধু হয়ে ঝরে!)
-আমি আকাশ হতে পারি (অনন্য সৃষ্টি!)
-এই রাত না যদি শেষ হয়
-মিষ্টি একটা গন্ধ
-যদি প্রশ্ন করি সবচেয়ে
-অনেক কথা বলেও তবু....
আসলেই শেষ করা যাচ্ছে না! শালার আশির দশকে গুরুজী কত যে গান গাইছেন...বুঝছি, আবার আহন লাগবো!
ব্যাক টু দ্য ফিউচার.....
লেখক বলেছেন: পোস্ট না দিয়ে কমেন্ট দিলে কিন্তু এবার আমি সত্যিসত্যি কমেন্ট মুছে দেবো! কসম বলছি! ![]()
মাগার, পোস্ট দেওনের খ্যামতা না তাকলে কমেন্টাইতেও পারুম না, এ কেমুন কতা!!! এ কুন দ্যাশত আইলাম! ৌ((
না গো, যাই গা...আর কয়ডা দিন জীবন দেহনের শক আছে গো!
লেখক বলেছেন: দেখুন মহাকাল বাবু, আমি পরিস্কার বুঝতে পারছি যে বিপুল পরিমাণ 'ঠ্যালা' না মারলে আপনার হাত দিয়ে পোস্ট বেরোবে না, কাজেই আই হ্যাভ টু বি দ্যাট মাচ স্ট্রিক্ট, রাইট? তাড়াহুড়া নাহয় না-ই করলেন, কিন্তু সময় করে রোজ একটু একটু করে লিখে জমাতে থাকুন, তারপর সুযোগমত একদিন পুরোটা পাবলিশ করুন! আপনি আমার এই পোস্ট প্রিয়তে নিয়েছেন, আমিও তো অপেক্ষায় আছি আপনার ঐ পোস্টটা প্রিয়তে নেবার!
লেখক বলেছেন: আমি তো আছি ভালো... কিন্তু আপনি যে একেবারে গায়েব হয়ে গেলেন ব্রাদার!
ঘটনা কি বলেন তো?
এনিওয়ে, আপনার 'বিপুল ঠ্যালা'র জন্য কৃতজ্ঞতা। কোনকালে মান্না দে'কে নিয়ে আমি পোস্ট দিতে পারলে আপনার এই পোস্টটাকে ভালো রেফারেন্স হিসাবে কাজে লাগানো যাবে, কি বলেন?
আপনার সুবাদেই তো আমার অনেকটা এগোনো হলো, তাই আপনার প্রতি আবারও সবিশেষ কৃতজ্ঞতা। ডোন্ট টেইক ইট আদারোয়াইজ!
ভালো থাকুন সর্বদা।
লেখক বলেছেন: হ্যাঁ, পোস্ট প্রিয়তে নেয়াটা আসলেই দারুণ ব্যাপার, আমার পোস্ট যখন কেউ প্রিয়তে নেয় তখন আমি নিজে অসম্ভব আলোড়িত হই (আমি অবশ্য এমনিতেই একটু ফালপাড়ুনি টাইপের)
যদিও 'কেউ এই পোস্ট প্রিয়তে নেবে' এই চিন্তা করে পোস্ট দেয়া হয় না, আমার এই পোস্ট যে ২৫ জন মানুষ প্রিয়তে নেবে, লেখার সময় কি আমি সেটা ভাবতেও পেরেছিলাম?
এই পোস্ট আপনার রেফারেন্স হিসেবে কাজে লাগানোতে আমার কোনওই আপত্তি নেই। এটা তো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, তাই না? আর সত্যি করে বলি, আপনি মান্না দে'কে নিয়ে পোস্ট দিলে সেটা আরও অনেক সমৃদ্ধ হবে, কেন জানেন? কারণ ওনার এমন অনেক গান আপনি চেনেন যেগুলো আমি চিনিই না! যেমন ৮০'র দশকের পরের দিকের যে গানগুলোর নাম আপনি লিখেছেন সেগুলোর অনেকগুলো আমি ধরতেই পারলাম না!
আই অ্যাম নট টেকিং এনিথিং আদারওয়াইজ... কিন্তু পোস্টটা দিয়ে ফেলুন, মহাকাল বাবু। অনেক তো অপেক্ষা করালেন, আর কত?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তাহসিন ভাই। ভালো একটা কাজ করতে পেরেছি ভাবতেই ভালো লাগছে। আপনার অনুপ্রেরণা ভবিষ্যতে কাজে লাগানোর চেষ্টা করবো। ![]()
শওকত হোসেন মাসুম বলেছেন:
প্রিয়তে না রাখাটা অন্যায়। মিষ্টি একটা গন্ধ আর তুমি কি আগের মতোই আছো তো আমার এক সময়ের জাতীয় সঙ্গীত ছিল।
লেখক বলেছেন: এতদিন আমি মাসুম ভাইয়ের পোস্ট প্রিয়তে নিয়ে এসেছি, আর আজ মাসুম ভাই আমার পোস্ট প্রিয়তে নিলেন... দিনটা আসলেই মনে রাখার মত। ![]()
কাঙাল মামা বলেছেন:
শুক্রবার ধানমন্ডি রবীন্দ্রসরোবরে একটা গেট টুগেদার আছে, যাচ্ছেন নাকি?
লেখক বলেছেন:
ইচ্ছে তো আছে, দেখি কি হয়। তুমি যাবে না ছোটমামা?
কাঙাল মামা বলেছেন:
মনে হয়। এবারো শিওর না। তবে এবার পার্টনার জুটছে একটা, সে যাইতে চায়.....
লেখক বলেছেন: আসলে আমিও শিওর না। পার্টনার জোটানোর তালে আছি। দেখি কাউরে পাই কিনা ![]()
আহমেদ রাকিব বলেছেন:
বিশাল পরিশ্রমী পোষ্ট। এবং খুব ভালো কালেকশনও বটে। ব্যক্তিগত ভাবে মান্নাদের বাংলা গান গুলোর মধ্যে মিষ্টি একটা গন্ধ, কফি হাউজ, যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ, সে আমার ছোট বোন এই গুলো আলাদা ভাবে সব সময় মনে থাকে। আর নুশেরা আপু, মঞ্জুরুল ভাইয়ের সৌজন্যে পছন্দের কিছু হিন্দী গানের শিল্পীও যে তিনি জানলাম। পোষ্ট প্রিয়তে।
লেখক বলেছেন: দারুণ সম্মানিত বোধ করছি। ![]()
অন্ধ দাঁড়কাক বলেছেন:
ক্লাস টেনের মেয়ে প্রেম নিয়ে কান্নাকাটি করে!!!!!মান্না দে এরকম দুষ্টু ভাষায়ও যে গান গেয়েছেন জানা ছিলনা।
এরকম ব্যাপক পোস্ট দেয়ার জন্য অসংখ্য ধইন্যা।
লেখক বলেছেন: আমি লগআউট করে চলেই যাচ্ছিলাম, আপনার কমেন্ট দেখে আবার লগইন করলাম। ![]()
দাঁড়কাক বাবু, ক্লাস টেনের মেয়েরাই প্রেম নিয়ে সবচেয়ে বেশি কান্নাকাটি করে, ঐ বয়সটাই যে ওরকম!
আর মান্না দে'র দুষ্টু ভাষার গানের কথা কি আর বলবো... আচ্ছা আপনি শুধু গানের কলি পড়েই এরকম বলছেন? গানগুলো একবার হলেও শুনে দেখুন, তারপর বুঝবেন যে আসলে সেগুলো কি জিনিস! সিম্পলি, হ্যাটস অফ টু হিম।
আর এই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। থ্যাঙ্কস! ![]()
লেখক বলেছেন: ঐ মিয়া, তোমার কি দেয়ার মত কমেন্টের এতই অভাব পড়ছে! এত দায়সারা গোছের কমেন্ট দাও কেন বলো দেখি!
নুশেরা বলেছেন:
ভেভেব, কোন্ কোন্ গানের লিঙ্ক জোগাড় হলোনা মন্তব্যে তার একটা আপডেট দিও। দেখি আমার কাছে থাকলে মিডিয়াফায়ারে তুলে দেবো। "আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো" শুনছিলাম আজ; তখন মনে হলো কথাটা।
লেখক বলেছেন: প্রস্তাবে অসম্ভব খুশি হলাম আপা। আমি একটু গুছিয়ে নিয়ে আপনার পোস্টে গিয়ে জানিয়ে আসবো, কেমন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ![]()
নুশেরা বলেছেন:
না না, এখানেই আপডেট রেখো। যার কাছে থাকবে হয়তো দিয়ে যাবেন। আমি একবার চেষ্টা করলাম হিসাবটা করার; স্মরণশক্তি এতো খারাপ হয়ে গেছে যে পোস্ট পড়ে কমেন্টে আসতে আসতে বেশীরভাগ গানের কথাই ভুলে যাই লেখক বলেছেন: আপা আপনি ৬৫ আর ৭৮ নম্বর কমেন্টে মহাকালর্ষির দেয়া গানগুলোর নাম দেখতে পারেন, ঐ গানগুলোর অনেকগুলোই দারুণ সুন্দর কিন্তু লিঙ্ক খুঁজে পাওয়া খুবই দুরূহ। ওগুলোর মধ্যে থেকে আপনার কাছে যা আছে সব দিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করবো একটা নতুন পোস্ট দিয়ে সবগুলো আপডেট করে দেয়ার। আর আপনার সাজেশনগুলো তো সঙ্গে থাকবেই সবসময়। ![]()
দীপান্বিতা বলেছেন:
চলে এলাম!Wao! আপনিতো দারুন ভক্ত!...
মান্না দে বললেই আমার ‘এন্টনি ফিরিঙ্গি’র ‘আমি যামিনী! তুমি শশী হে’ গানটা মনে আসে......এছাড়া ‘কে তুমি! নন্দিনী’ আমার খুব প্রিয়......আরো কত যে আছে!................এইতো ক’দিন আগে মান্না দে সন্ধ্যা মুখ্যার্জিকে নিয়ে পোগ্রাম করে গেলেন!.........পূজোয় প্যান্ডেলে সে সব কথাও বারবার হচ্ছিল!
লেখক বলেছেন: আসলেই এই গানগুলোর আবেদন কখনো পুরনো হবে না। আমার যদি আপনার মত মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায়কে একসাথে দেখতে পাওয়ার সৌভাগ্য হতো!...
দীপা আপনার কাছে কি মান্না দে'র কোনও গানের লিঙ্ক হবে? এমন গান যে গানের লিঙ্ক আমি এখানে দিতে পারিনি?... থাকলে প্লিজ দেবেন। আমি আরও ভালোভাবে চেষ্টা করবো এই পোস্টটা ঢেলে সাজিয়ে দিতে। খুব ভালো হয় আপনার সহায়তা পেলে। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস, চেষ্টা করছি আর্কাইভটাকে আরও সমৃদ্ধ করার। সাহায্য প্রার্থনীয়। ![]()
বৃত্তবন্দী বলেছেন:
থিংকিং থিংকিং সেইং আছেন কেরাম???
লেখক বলেছেন: ট্র্যাপ্ড ইন আ সার্কেল, আছি সেরাম! ![]()
সহেলী বলেছেন:
এই কূলে আমি আর ওই কূলে তুমি , মাঝখানে নদী ওই বয়ে চলে যায় ......এটা মনে হয় দেখতে পাচ্ছি না !
লেখক বলেছেন: এটা আছে আপা, বাংলা মিউজিক ডট কমের প্রথম যে অ্যালবামটার নাম দিয়েছি (কফি হাউজের সেই আড্ডাটা), ঐ ফোল্ডারে পাবেন। তারপরেও আমি খুঁজে দেখবো অন্য কোথাও পাই কিনা। আপনিও পেলে জানাবেন। ![]()
সাইফুর বলেছেন:
এতগুলো গানের লিংক!! গ্রেট
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমার ব্লগে কচ্ছপ ভাইকে স্বাগতম। ![]()
দীপান্বিতা বলেছেন:
হেই, ভেবে ভেবে বলি! এক্ষুনি খবরে শুনলাম মান্না দে ‘দাদাসাহেব ফালকে’ পুরষ্কার পেলেন! লেখক বলেছেন: ওয়াও, দারুণ খবর! খুব ভালো লাগলো জেনে... হি রিয়েলি ডিজার্ভস ইট, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ এত ভালো একটা খবর দেয়ার জন্য। ![]()
আচ্ছা, ফেসবুকে আমার সব ব্লগবন্ধুদের জন্য একটা আইডি খুলেছি। আপনিও আমন্ত্রিত। খুব ভালো লাগবে আমাকে অ্যাড করলে। ![]()
Click This Link
ইমন জুবায়ের বলেছেন:
চাঁদের আশায় নিভায়ে ছিলাম
যে দীপ আপন হাতে,
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙ্গিনাতে ...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই। গানটা চিনতে পারলাম না... লিঙ্ক থাকলে দেবেন প্লিজ। ![]()
লেখক বলেছেন: ২য়টা তো পেয়েছি, ১মটা অনেক হন্যে হয়ে খুঁজছিলাম... থ্যাঙ্কস হামা। দাঁড়ান, অ্যাড করে দিই। ![]()
নুশেরা আপা এই গানগুলোর লিঙ্ক বার করে মিডিয়াফায়ারে আপলোড করে দেবেন বলেছেন, দেখেছেন? হামা... ... কি যে ভালো লাগছে আমার! ![]()
হাসান মাহবুব বলেছেন:
বিমার সবগুলা পোস্ট ঘাঁইটা বাইর করলাম। মান্নাদের এই দুইটা গানই ছিলো। খুশী হৈছো অনেক? এইবার নাচো লেখক বলেছেন: হ, অনেক খুশি হৈছি! অনেক অনেক অনেক খুশি হৈছি! সেই যেইদিন আমার বাড্ডেতে হামা নামের একটা লোক পুস্ট দিয়া আমারে বাড্ডে উইশ করছিলো, হেইদিন যেমুন খুশি লাগছিলো, আইজকাও তেমুন খুশি লাগতাছে! ![]()
হামা, ৯৮ আর ৯৯ নাম্বার তো দিলেন, এইবার ১০০ নাম্বারটাও দিয়া ফালান না পিলিজ! ![]()
হাসান মাহবুব বলেছেন:
ভেবে ভেবে পরী হয়া গেলা শেষপর্যন্ত? নস্টালজিক হৈলাম। পরী নিয়া একসময় বেশ কয়েকটা লিরিক লিখসিলাম। আমার প্রোফাইল পিকচার কতা কয়।
লেখক বলেছেন: তাই? তাইলে অখন ভেবে ভেবে পরীটারে লয়া আরেকখান লিরিক লিখ্যা ফালান... Then you need not miss the old you, right? ![]()
হাসান মাহবুব বলেছেন:
লিক্তে পার্লে তো আর এই অবস্তা হৈতোনা। আমি ভাব্তেসি সব পুস্ট ড্রাফ্টামু, আর ড্রাফ্টের্গুলা ফিরায় আনুম একদিনের্জন্যে
লেখক বলেছেন: একদিন যে বড় কম হৈয়া যায় ভচ! আম্রার লাহান আম্নের ভক্তকূলের কতা একবার ভাইবা দেহেন, ভাইবা ভাইবা হেরপর কন। ![]()
লেখক বলেছেন: ঠিক বলেছেন জিরো দা, আমার নিজেরই এখন কেমন যেন হয়রান হয়রান লাগে!।... কিন্তু নতুন পোস্ট কি নিয়ে দেবো বুঝি না তো, মাথায় গোবর সারের উপস্থিতি বেশি যে! ![]()
লেখক বলেছেন: কি! এখনো হোমওয়ার্ক হয়নি? তাহলে এখন আপনার নিজের প্রোফাইল পিকের মত করে কান ধরে দাঁড়িয়ে থাকুন! ![]()
জেরী বলেছেন:
আপু,এতগুলো গান একসাথে???...+++
লেখক বলেছেন: হেল্লো জেরীদি, কি খবর? ভালো আছেন? হ্যাঁ, যা যা পেলাম সব দিয়ে দিলাম। আর আপনার কাছেও থাকলে দেবেন, কেমন? ![]()
লেখক বলেছেন: নাহ, আইজকাইল্কার পুলাপাইনরা দেহি মুরুব্বি মানে না! ![]()
নক্ষত্রের কান্না বলেছেন:
মান্না দে মানেই রক্তে টান ধরানো এক নেশা। অন্তত বছর দশেক আগে এমনই ছিল মান্না নামটির অনুভব। তবে তাঁর বাংলা গানই আমাকে সবসময়ই অনেক বেশি টেনেছে। কিছু কিছু গানতো ছিল রীতিমতো অবসেশন। যেমন, আমি ফুল না হয়ে, পউষের কাছাকাছি, তুমি আর ডেকোনা, তুমি নিজের মুখেই বললে যেদিন, কথা দাও আবার আসবে, ও আমার মন যমুনার, আমি আজীবন শুধু ভুল করে গেছি, ...ইত্যাদি।
আমার ছাত্রাবস্থায় মান্না দে'র গান আমি যেখানে যা পেয়েছি সব সংগ্রহ করেছি। কিন্তু সেগুলো ক্যাসেটে। পরে এমপিথ্রি সব পাই নি।
এখানে অনেক গানের উল্লেখ দেখলাম। এর প্রায় সবই শোনা এবং সংগ্রহেও আছে।
একটা অসাধারন গানের উল্লেখ লক্ষ্য করলাম না,
কতনা নদীর জন্ম হয়
ওরে একটা কেনো জাত হয় না।
আর একটা কেনো গঙ্গা হয়না।
কত রং এর হয় যে ধেনু, দুধের রংতো সাদা।
যে মাটিতে ফলে ফসল, সেইতো আবার কালা।
দুধের সাদা ছাড়া রং হয়না বাউল গানের জাত হয়না
আর একটা তাই গঙ্গা হয়না।
ভিন্ন বৃক্ষে দুটি ফসল ফুটলো গো এক সাথে
একই পুজায় লাগে তারা এক পুজারীর হাতে।
ওরে ফুলের কোনো জাত হয়না বাউল গানের জাত হয়না
আর একটা তাই গঙ্গা হয়না।
** স্মৃতি থেকে লিখলাম সামান্য ভুল ত্রটি থাকতে পারে।
এ গানটার এমপি থ্রি পাইনি। ক্যাসেটে আছে।
মানানা দে'র অবিস্মরনীয় কিছু পদাবলী আছে রামী-চন্ডিদাস গীতিনাট্যে। যারা মান্না দে ভক্ত তারা এটা অবশ্যয় শুনবেন। সন্ধ্যা মুখার্জির সাথে পুরো ব্যাপারটা হয়ে উঠেছে অনবদ্য।
কত শত গানের কথা মনের পর্দায় ভেসে উঠছে। মনটা চলে যাচ্ছে অন্য কোনো এক সময়ে।
এমন একটা চোখ ভিজিয়ে দেওয়া পোষ্টের জন্য লেখিকাকে অভিনন্দন।
লেখক বলেছেন: অনেক ভালো লাগলো এমন একটা মন্তব্য পেয়ে, আর এই পোস্ট যে মানুষের চোখ ভিজিয়ে দিতে পেরেছে এটা ভেবেও আপ্লুত হলাম। রাম চন্ডিদাস গীতিনাট্যের ব্যাপারটা জানা ছিলো না, এখন তো রীতিমত শুনতে আগ্রহ হচ্ছে। আসলে এই পোস্ট দেবার সময় আমার নিজেরও অজস্র গানের কথা বারবার মনে পড়েছে, কিন্তু লিঙ্ক না থাকায় দিতে পারিনি।
এরকম 'এনকারেজিং' একটা মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, দোয়া রাখুন। ![]()
নক্ষত্রের কান্না বলেছেন:
আমার আগের কমেন্টের একটা কারেকশন:গানটির প্রথম ৪ লাইন হবে এমন,
কতনা নদীর জন্ম হয়
আর একটা কেনো গঙ্গা হয়না।
কতনা মানুষ জন্ম লয়
ওরে একটা কেনো জাত হয়না
লেখক বলেছেন: আবারও ধন্যবাদ। এই গানটা আমি চিনতে পারলাম না। খুব ভালো হয় যদি লিঙ্ক দিতে পারেন, আমার নিজের তো শোনা হবেই, প্লাস মূল পোস্টে সম্মানের সাথে সেটা যোগও করে দেয়া হবে। ![]()
ইমন জুবায়ের বলেছেন:
চাঁদের আশায় নিভায়ে ছিলামযে দীপ আপন হাতে,
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙ্গিনাতে ...
এটি মান্না দে-রই একটি গান।
লিঙ্কটা অনেক খুঁজলাম নেটে-পেলাম না।
লেখক বলেছেন: এটাই আসলে খুব কষ্ট দেয় ইমন ভাই। আমি নিজেও খুব ভালো ভালো কিছু গান খুব খুঁজলাম কিন্তু পেলাম না। জানি না কখনও আদৌ পাবো কিনা। ![]()
নক্ষত্রের কান্না বলেছেন:
রাম চন্ডিদাস ছিল রেকর্ডের ২ পার্টে ...... শুনুন,রাম চন্ডিদাস ১
Click This Link
রাম চন্ডিদাস ২
Click This Link
লেখক বলেছেন: কি ব্যাপার, এই লিঙ্কগুলোর কোথাওই তো রামী চন্ডিদাসের কিছু পেলাম না, যা আছে সবই লেটেস্ট হিন্দি মুভির গান। আর তাছাড়া দু'টো একই লিঙ্ক, কোনও পার্থক্যও নেই। এটা কেন দিলেন বুঝলাম না।
নক্ষত্রের কান্না বলেছেন:
১. আমি "ভাইজান"২. কোনো কারনে সম্ভবত লিঙ্ক কপি করতে ভুল হয়েছিল, রামী-চন্ডিদাসের এই লিঙ্কটা দেখুন, Click This Link
(আমি প্লে করে দেখেছি ঠিক আছে)
৩. টুকটাক ভুলগুলো আমার খুব অশ্বস্তিকর মনে হয়, আবার তাড়াহুড়ার কারনে অনেক সময় ভুল হয়ও, যতটুকু পারি সংশোধন করার চেষ্টা করি এই আর কি
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সম্মানের সাথে যোগ করে দেয়া হলো। ![]()
নক্ষত্রের কান্না বলেছেন:
চাঁদের আশায় নিভায়ে ছিলাম যে দীপ আপন হাতে,শুনুন এই লিঙ্কে,
Click This Link
লেখক বলেছেন: এই গানটা আমার চেনা ছিলো না। বড় অদ্ভুত সুন্দর গান, আর পুরনো রেকর্ডিং তো শোনার মজাই আলাদা। খুব ভালো লাগলো। ধন্যবাদ জানবেন। ![]()
কাব্য বলেছেন:
হোম-ওয়ার্ক খম্ফিট।অনেক গানই শুনছি।তয় কফি হাউজের ছাড়া অন্য গুলাও যে অর গাওয়া,তাতো ঝানতাম নাহ
"ক ফোঁটা চোখের জল" গানটা শুনতে মনচাইতেছে
লেখক বলেছেন: বাহ, খুব ভালো কাজ করেছেন। সিরিয়াসলি খুশি হলাম। আর ঐ গানটার (মানে ক'ফোটা চোখের জল) লিঙ্ক তো এখানে পোস্টের মধ্যেই দেয়া আছে, শুনে নিন। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু! ![]()
কাব্য বলেছেন:
হ গানটা শুইনা ফেলছি।তয় অনেক স্লো লাগছে।তয় ভালো গান।
শুধু ভালোবাসাই নয়,কোনো কিছুই এম্নিতেই পাওয়া যায় না,কষ্ট করে অর্জন করে নিতে হয়।
লেখক বলেছেন: খুবই সত্যি কথা... কার উক্তি এটা?
লেখক বলেছেন: বুঝছি, তার মাইনে এডি আপ্নেরই উক্তি! ![]()
লেখক বলেছেন: ![]()
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
এতক্ষণে বুঝলাম আপনার এত এত মন্তব্য পাওয়ার রহস্য! সেটা হচ্ছে, আপনি খুবই কষ্ট করে পোস্ট দেন। বোঝাই যাচ্ছে, আপনার অনেক সময়। ভালো থাকুন। অনেক অনেক শুভকামনা।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। অনেক শুভকামনা রইলো আপনার জন্যও।
পন্ডিত বলেছেন:
একজন মান্না দে ভক্তের ধন্যবাদ নিন
লেখক বলেছেন: আপনিও একজন মান্না দে'র ভক্তের পক্ষ থেকে সুস্বাগতম জানুন। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কিউ! থ্যাঙ্কিউ!
![]()
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:
৫০ তম প্লাস দিলাম। মান্না দেরে ভালা পাই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: এই পোস্ট লিখে আমি যতটা আপ্লুত হয়েছি ততটা আজ পর্যন্ত অন্য কোনও পোস্ট লিখে হইনি। আপনাদের মত অসংখ্য ব্লগারদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে সেটাই বারবার মনে করিয়ে দেয়।
ভালো থাকুন, প্রতিনিয়ত।
সহেলী বলেছেন:
দুটো গান , পারলে দিও .....: " তুমি অনেক যত্ন করে আমায় দু:খ দিতে চেয়েছো , দিতে পারনি ....."
" বারে বারে শুধু আঘাত করিয়া যাও ,তুমি ধরা দেবে বলে আশা করে রই... " ।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ এই পোস্টে নক করার জন্য। ১ম গানটা আমার নিজেরই খুব পছন্দ, কিন্তু খুবই দুঃখজনকভাবে কোনো লিঙ্ক খুঁজে পেলাম না। আর ২য় গানটা আমি আসলে চিনিই না।
অবশ্যই চেষ্টা থাকবে গানগুলো খুঁজে বার করার। দেখি কিছু করতে পারি না। ![]()
মহলদার বলেছেন:
"না না যেও না শেষ পাতা গো শাখায় তুমি থাক" গানটি খুঁজছি। সংগ্রহে থাকলে অনুগ্রহ করে লিংক দিয়েন। অগ্রিম ধন্যবাদ।
লেখক বলেছেন: মিউজিক ডট কমে খুঁজে পেলাম না ভাই। দেখি এস্নিপ্স কিংবা মিডিয়াফায়ার খুঁজে পাই কিনা, পেলে অবশ্যই জানাবো।
গানের দাবী জানিয়ে রাখার জন্য আপনাকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। ![]()
টুমটি বলেছেন:
গান আমার তেমন শোনা হয়না......কিন্তু ''কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই'' এবং ''সে আমার ছোটবোন,বড় আদরের ছোটবোন'' এই দুইটা গান শুনলে বুকটা ভারী হয়ে আসে......মাঝে মাঝে চোখে পানি চলে আসে।
রাজর্ষী বলেছেন:
plus
নুশেরা বলেছেন:
@ সহেলী-তোমার পছন্দের প্রথম গানটা (তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো) তুলে দিলাম-
http://www.mediafire.com/?mmlnkvnfgmb
দ্বিতীয় গানটা হলো "আমি সাগরের বেলা তুমি দুরন্ত ঢেউ বারে বারে শুধু আঘাত করিয়া যাও/ ধরা দেবে বলে আশা করে রই তবু ধরা নাহি দাও/বারে বারে শুধু আঘাত করিয়া যাও"; পাবে এখানে , শিবনাথ খানের ফোল্ডারে আরো অনেক ভালো গান পাওয়া যাবে।
সহেলী বলেছেন:
@ নুশেরা , লাগবে না তোমার লিঙ্ক দেয়া ।ভেবে ভেবে বলিকে বলব , যত তাড়া তাড়ি পারে মুছে দিতে এসব !
নুশেরা বলেছেন:
প্রিয় সহেলী, ভেভেব-কে সুলেমানী বান মারা হয়েছে, তুমি চাইলেই সে মুছতে বা জুড়তে পারবেনা কিছু। ওকিডোকি, তোমার না লাগে নিওনা; ভেবুকে কথা দিয়েছিলাম, সেই কথা রাখাটা কর্তব্য মনে করেছি; যার ইচ্ছে হয় শুনতে পারবেন।
সহেলী বলেছেন:
১২৯ নং মন্তব্য করেছি @ নুশেরাকে ।
নুশেরা বলেছেন:
@ সহেলী- তোমার প্রথম প্রশ্নটা বরং সুরভিছায়াকে কোরো, ভালো উত্তর পাবে। দ্বিতীয় প্রশ্নে বিস্ময় জানালাম। আমি দিই আড্ডাপোস্ট আর বিজ্ঞাপন; সেখানে তোমার আবার কী বলার দরকার পড়লো! সামলে, বাঘে কামড়াবে
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
আমি চিরতরে দূরে চলে যাবো তবু আমারে দেবো না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইবো কেশ বেণী যাবে যবে খুলিতে...
আর একটা তথ্য শেয়ার করার লোভ সামলাতে পারছিনা। কফি হাউজের মইদুল কিন্তু বাস্তব চরিত্র। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রথম বাঙ্গালি প্রিন্সিপাল স্বাধীন্তার পরে। এই তথ্য, এবার এফ,সি,সির ৫০ বছর পুর্তির অনুষ্ঠানে পাওয়া।
দীপান্বিতা বলেছেন:
কি খবর! ....আপনার 'মেঘ বলেছে যাবো যাবো'-তে কোন লেখা দেখছি না!
সুবিদ্ বলেছেন:
আহ!! মান্না দে...একবারই উনার উপর মেজাজ খারাপ হয়েছিল যখন জানলাম যে উনি কখনো কফিহাউজে যাননি!! জাস্ট এ্যাজ এ প্রোফেশনাল সিঙ্গার উনি গানটা গেয়েছেন...
জগতের লীলা বোঝা ভার।
গানচিল বলেছেন:
আপনি মান্না দে'র বিরাট ফ্যান। অথচ " যদি এখনো আমাকে শুধু ভাল লাগে"- গানটা না শুনার অপরাধে আপনাকে ক্ষমা করা যায় না। গানটা আপনারই প্রিয় আরেকটা গান ("খুব জানতে ইচ্ছে করে" - পুজা ৮৫" ) একই এ্যালবামের গান।...যদি এখনো আমাকে শুধু ভাল লাগে
ভাল না বাস মন্দ কি
চোরা চাওনিতে যদি দুর থেকে দেখ
কাছে না আস বেশ বেশ
তাই বা মন্দ কি !!
যদিও মুখের ভার পাথর করে
ঘুরো-ফেরো সারাদিন নিজের ঘরে
যদি চোখের তারায় শুধু হাসো একবার
মুখেই না হাসো মন্দ কি !!
তোমার জানালার পর্দাটা
বাতাস উড়িয়ে দিয়ে পালায় যখন
আমার এ ঘর থেকে তোমার ঘরটা দেখি
ভরিয়ে নয়ন ।
দেখি আয়নার সামনেতে দাঁড়িয়ে থেকে
কাউকে না দেখে শুধু দেখ নিজেকে
যদি আমাকে ভাসাও আরো স্বপ্নে তোমার
নিজে না ভাসো মন্দ কি !!
যাইহোক মান্নার কাকা কৃষ্ণচন্দ্রের গান আপনার কাছে কেমন আছে ? আমার কাছে মাত্র ৪০টার মত আছে। আরো খুজছি।
অতি সাম্প্রতিককালে গ্রামীন ফোনের এ্যাডের সৌজন্যে নতুন করে হিট করা ইন্দ্রানী সেনের রিমেক " আজ আবার সেই পথে দেখা হয়ে গেল" যেটার মুল শিল্পী মান্না দে, সেই গানটা আপনার লেখাতে অনুপস্হিত থেকে গেল।
গানচিল বলেছেন:
আরেকটু প্যাচাল পেড়ে নেই। মান্না দে বাংলা গান শুরু করেন ১৯৫৩ সাল থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারো লেখা ও নিজের সুরে ঐ বছর " কত দুরে আর নিয়ে যাবে বল" এবং "হায় হায় গো রাত যায় গো" গান দুটো রেকর্ড করেন এবং সাফল্য পান। পরেরটা তো ইতিহাস। অসংখ্য হিট গান তৈরী করেছেন। সিনেমার গান ছাড়া ১৯৯০ সাল পর্য্যন্ত উনার গাওয়া প্রায় সব ভাগ গানই আমি সংগ্রহও করেছি।তবে আমার মতে উনি জীবনের সেরা গানগুলো গেয়েছেন ৮১ থেকে ৮৯ সালে। ৮১ সালের "দীপ ছিল শিখা ছিল" লাল মেহেদীর নক্সা হাতে" ৮২ সালের "সবাইতো সুখী হতে চায়, "পৌষের কাছাকাছি, কাল কিছুতেই ঘুম এলোনা ৮৩ সালের "কফি হাউস" যে ক্ষতি আমি নিয়েছিলাম " ৮৪ সালের "যদি হিমালয় আল্পসের,সোনাতে কলংক ধরেনা, ৮৫ সালের "দুঃখ আমাকে দুঃখী করেনি, খুব জানতে ইচ্ছে করে, যদি এখনো আমাকে,কে জানে শ্যাম, ৮৬ সালের "মিষ্টি একটা গন্ধ, এত ভালবেসে তবু, এই জীবনের বেশীটাই দুঃখ, যদি প্রশ্ন করি, অনেক কথা বলেও তবু, সোনালী রং মেখে, ৮৭ সালের, "সবক'টা গান...৮৮ সালের যে সমাধি বেদীটার ঠিক উপরে , শুধু তোমার ভালবাসা পেয়ে ,এই রাত শেষ রাততুমি চিঠি লিখে ভুলে গেলে ৮৯ সালের "সোনার এ দিনগুলো" তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে" আর ৯৩ সালের "সব তোমারই জন্য, তোমার কান্না "----গানগুলো মান্নার আগের যে কোন গানের চেয়ে অনেক উঁচু মানের। কি কথা কি সুরে ।এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত।আপনি হয়ত আমার সাথে একমত নাও হতে পারেন।
গানচিল বলেছেন:
# ১২১ নং এ সহেলীর গানটা হলআমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ
বারেবারে শুধু আঘাত করিয়া যাও
ধরা দেবে বলে আশা করে রই
তবু ধরা নাহি দাও
বারেবারে শুধু আঘাত করিয়া যাও !!
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন:
বেশ আবেগ দিয়ে লিখেছেন, ঠিক যেমন মান্না জী আবেগ দিয়ে গেয়ে থাকেন । খূব সুন্দর একটা পোস্ট । আসবেন আমার ঘরে ।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
স্মৃতিগুলো বড্ড কাঁদায়...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























