আমি জীবনের কথা ভাবতে পারিনা
জীবন আমার কথা ভাবে
আমি হৃদয়ের কথা বলতে জানিনা
হৃদয় আমার কথা বলে
আমি সুখের সন্ধানে বেরুতে পারিনা
সুখ আমার সন্ধান করে
আমি দুখের জাল হতে বেরুতে পারিনা
দুখ আমায় জালে ভরে।
আমি সময়ের সাথে চলতে পারিনা
সময় আমায় ফেলে চলে
আমি বাতাসের মতো ছুটতে পারিনা
বাতাস ছুটে আমায় দলে
আমি পাহাড়ের মতো উঠতে পারিনা
পাহাড় আমায় দেখে হাসে
আমি সাগরের মতো গর্জাতে পারিনা
সাগর আমার উপরে গর্জে রোষে।
আমি আকাশের মতো সীমাহীন নই
তাই আকাশে হারিয়ে যায়
আমি পাখির মতো ডানাওয়ালা নই
তাই ধরায় বসে বসে গায়
আমি তারার মতো উজ্জল নই
তাই তারার হাসিতে হাসি
আমি স্রষ্টার মতো প্রেমময় নই
তাই তার প্রেমেতেই ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



