somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা ধুমপান ত্যাগ করতে চান

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে বন্ধুদের ফাঁদে পড়ে বা নিজের মধ্যে বড় বড় ভাব আনার জন্য কিংবা ব্যর্থতায় ভুগে তারা কোন না কোনভাবে ধুমপানের অভ্যাসটা তৈরী করেন। ব্যাপারটা কিছুদিন উপভোগ করার পর যখন বুঝতে পারেন যে কাজটা তিনি ভুল করছেন, এই অভ্যাস তার ত্যাগ করা দরকার তখন অনেক অনেক দেরী হয়ে যায়। হাজার চেষ্টা করেও অভ্যাসটা ত্যাগ করা সম্ভব হয়না। আপনি যদি তাদের মত একজন হয়ে থাকুন তবে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন। এই পদ্ধতিতে অনেকের কাজ হয়েছে।

মনে প্রাণে বিশ্বাস করুন যে, আপনাকে অভ্যাসটা ত্যাগ করতে হবে এবং আপনি অবশ্যই সফল হবেন । আর যদি মনে করেন যে, আপনার দ্বারা অভ্যাসটা ত্যাগ করা সম্ভব হবে না, তাহলে আপনি কখনও পারবেন না।

এবার আসি কাজটা কিভাবে করবেন....................
আপনি চাচ্ছেন অভ্যাসটা ত্যাগ করতে, তার মানে আপনি অভ্যাসটা ছাড়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন ।
ধরি, আপনি প্রতিদিন ৪০টা সিগারেট পান করেন । আপনাকে মনে প্রাণে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি অভ্যাসটা আস্তে আস্তে কমিয়ে আনবেন। পরদিন পরিমাণটা ৩৮ -এ নামিয়ে আনুন এবং মনে মনে ঠিক করুন আপনি আজ ৩৮ টার বেশী সিগারেট পান করবেন না। এর পরদিন ৩৬টা, তার পরদিন ৩৪টা, এভাবে আস্তে আস্তে ৩২,৩০,২৮......................৪,৩,২,১,০। ব্যাস কাজ শেষ।

আপনি সিগারেট পান করার সময়টাতে পরিবর্তন এনে কাজটি করতে পারেন। যেমন : আপনি যদি ১টা সিগারেট খাওয়ার ২০ মিনিট অন্তর আরেকটি খান তবে এই সময়টাতে পরিবর্তন আনতে হবে । পরদিন খাবেন ২৫ মিনিট অন্তর, এর পরদিন ৩০ মিনিট অন্তর। এভাবে আপনাকে পুরো কাজটি আস্তে আস্তে শেষ করতে হবে। বাকী সময় বিরক্ত লাগলে চকলেট, চুইংগাম কিংবা হালকা স্ন্যাকস জাতীয় খাবার খান ।আশা করি আপনি এক মাসের মধ্যে এই অভ্যাস থকে মুক্তি পাবেন ।

অনেকে একাকীত্বের কারণে সিগারেট পান করেন। একাকী থাকলেই যে সিগারেট খাওয়া ছাড়া করার মত কোন কাজ নেই তা কিন্তু নয়। যখন একাকী থাকবনে তখন সোজা কম্পিউটারের সামনে বসে পড়ুন, আর ঢু মারুন বিভিন্ন ফোরামে। একসাথে কয়কেটি ফোরাম দেখত পারেন । এতে আপনার ব্যস্ততা বাড়বে, একাকীত্বের কথা আপনি ভুলে যাবেন। আমার এমন ও হয় যে, কোনদিকে যে সময় পার হয়ে যায় টের ও পাইনা। অনেক সময় চা বা কফি নিয়ে যদি বসি তবে ওগুলোর কথা আমি ভুলেই যাই । পরে দেখি ঠান্ডা পানি হয়ে গেছে । আমি আশা করি আপনি পারবেন । তো চলুন শুরু করা যাক ।

আমি মাদককে না বলেছি, আপনি বলেছেন তো ???
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×