১. এক যুবক বাড়ি ভাড়া খুঁজছে।
বাড়িওয়ালাঃ কাকে চাই?
–বাড়ি ভাড়া হবে?
–আপনি কি বিবাহিত?
–না।
–তাহলে যান। ব্যাচেলরদের কাছে আমি বাড়ি ভাড়া দেই না।
মালিক মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। যুবক আবার দরজায় নক করল।
–আবার কী চাই?
–শুনুন, ব্যাচেলররা যদি এতই খারাপ তাহলে ব্যাচেলরদের কাছে মেয়ে বিয়ে দিবেন না যেন।
২. রাসেল ইদানীং প্রায়ই দেরি করে অফিসে আসে। একদিন বস্ তাকে ডেকে জিজ্ঞেস করেই ফেললেন, ‘তুমি প্রতিদিন এত দেরি করে অফিসে আস কেন?’
উত্তরে রাসেল বলল, ‘স্যার, যত দিন বেতন দিচ্ছেন না তত দিন দেরি হবেই।’
তার উত্তর শুনে বস্ তো থ। তিনি জিজ্ঞেস করলেন, ‘সময়মতো অফিসে আসার সঙ্গে বেতনের কী সম্পর্ক?’
রাসেল বলল, ‘সম্পর্ক তো অবশ্যই আছে। বেতন পেলে বাসে করে আসতাম, এখন হেঁটে আসি। দেরি তো হবেই।’
৩. বিচারপতিঃ আমি এবার এই মামলার রায় জানাব। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না। বলতে চাইলে আদালতকক্ষ থেকে বের হয়ে যান।
আসামিঃ স্যার, আমি কথা বলতে চাই, আমাকে বের করে দিন।
৪. চারিত্রিক সার্টিফিকেট
: কমিশনার সাহেব বাসায় আছেন ?
: কেন ?
: আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার |
: তিন মাস পরে আসেন, উনি নারীঘটিত কেসে ছয় মাসের জেলে আছেন |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



