প্রথমে ওরা ধর্ষণ করেছিল কিশোরীটিকে
পরবর্তীতে খুন করা হল- গর্ভবতী হওয়ার অপরাধে
অনাগত সন্তানটি ধর্ষকদের কারোরই ছিল
অর্থাৎ পিতার হাতে পুত্রও খুন হল, মায়ের সাথে।
এরপর ক্ষমতাবান বড় নেতা নির্দেশ দিল
মেয়েটির পিতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিতে
স্বাক্ষী জোগাড় হল, দ্রুত চার্জসীট দিল পুলিশ
সব ব্যবস্থাই হল, মেয়েটির পিতাকে জেলে পুরতে।
সূর্য কখনো বাংলাদেশে উদিত হয় না
সূর্য দিবারাত্র অবিরাম আলো ছড়ায়
সভ্য দেশগুলোতে; আর বাংলার আকাশে
উদিত হয় অন্ধকার, প্রতিটি ভোর বেলায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


