somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

W.W.F.-এর রেস্‌লিং এবং ধর্মের পৌরানিকতা ...

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় রেস্‌লিং দেখতাম ।
দেখতাম না বলে খেতাম বলাই ভালো ।
মিলমাস্‌কারাস্‌, আর্নিল্যান্ড, মাইটি মোংগোল ...
এই নাম গুলো এখনো মনে আছে ।
মিল্‌মাস্‌কারাসের সিংগেল লেগেড ফ্লাইং কীক এখনো চোখে লেগে আছে।
মনে আছে তুলনামূলক কম শক্তিশালী বন্ধু তপু আর ছোট ভাই নয়ন'কে কত যে এই কীক মেরে খাটে ধরাশায়ী করতাম তার হিসাব নাই ।
এই রেস্‌লিং করতে করতে একদিন খাট'টাই ভেঙ্গে গ্যালো ।
সে বহুকাল আগের কথা ।

অনেক বড় হয়ে বাসায় যখন স্যাটেলাইট চ্যানেল আসল তখন আধুনিক মার্কিনীদের রেস্‌লিং ফাত্‌রামী দেখলাম । এক ধরনের অখাদ্য সার্কাস্‌ ।
যদি'ও মোড়কের ঝিক্‌মিকিতে সেই মিলমাস্‌কারাসের রেস্‌লিং থেকে অনেক ধাপ এগিয়ে ।
জটিল জটিল সব কাহিনী, নাটক; এই মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তো ঐ পা ভেঙ্গে হাস্পাতালে পাঠিয়ে দিল; এই এর বউ ভাগিয়ে নিয়ে গেলো তো ঐ অর চাকরি চলে গ্যালো ... কত কি !
মানুষকে ধোকা দিয়ে, বোকা বানিয়ে, কাহিনী ফেদে, নাটক বানিয়ে ব্যবসা করা ... খুব খারাপ কিছু না বোধহয় ।
যতযাই হোক ... মানুষতো "স্বেচ্ছায়" এসব দেখছে, টিকিট কেটে কিম্বা স্যাটেলাইট -এর মাসিক ভাড়া দিয়ে ।

যাই হোক ... এবার আসি আসল প্রসঙ্গে ...
এই রেস্‌লিং নাটকগুলো আসল না নকল ... অভিনয় না বাস্তব ... সাজানো না স্বতঃস্ফূর্ত ... বন্ধুমহলে এই বিষয়ে ব্যাপক বিতর্ক আছে।
বিতর্ক থাকবেই বা না ক্যান ?
প্রাতিষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনা এটা যে স্রেফ অভিনয় ... মার্কিনরা বিবেচনাটা ছেড়ে দিয়েছে বুদ্ধিমানদের উপর ।
ভাবখানা এরকম আপন বিবেচনা যা বলে সেটাই ।
আর সবাই যেহেতু বোঝে এটা নকল সেহেতু নতুন করে আর রেস্‌লিং গুলোর আসলত্ব নিয়ে প্রশ্ন করাটা শুধু বাতুলতাই নয় ... শ্রমাপচয়'ও বটে।

কিন্তু ... গাধাদের বুঝায় কে ?

সমাজে তিন ধরনের মানুষ আছে ...
১ ... যারা বিশ্বাস করে রেস্‌লিং আসলে ভন্ডামী ।
২ ... যারা বিশ্বাস করে রেস্‌লিং আসলেই সত্যি ।
৩ ... যারা রেস্‌লিং'কে ভালবেসে ফেলেছে,(যে কোনো কারনেই হোক) ... তাই বিশ্বাস করতে ভয় পায় যে রেস্‌লিং আসলেই ভন্ডামী ।


... ধর্ম, ধর্ম বিশ্বাস এবং ধর্মের পৌরানিকতা গুলো'ও ক্যান জানি আমার কাছে ঐ মার্কিন রেস্‌লিং'এর থেকে বিশেষ আলাদা কিছু মনে হয় না ।

একই ভাবে সমাজে তিন ধরনের মানুষ আছে ...
১ ... যারা বিশ্বাস করে ধর্ম, ধর্ম বিশ্বাস এবং ধর্মের পৌরানিকতা ... আসলে ভন্ডামী ।
২ ... যারা বিশ্বাস করে ধর্ম, ধর্ম বিশ্বাস এবং ধর্মের পৌরানিকতা ... আসলেই সত্যি ।
৩ ... যারা ধর্ম, ধর্ম বিশ্বাস এবং ধর্মের পৌরানিকতা'কে ভালবেসে ফেলেছে,(যে কোনো কারনেই হোক) ... তাই বিশ্বাস করতে ভয় পায় যে ধর্ম, ধর্ম বিশ্বাস এবং ধর্মের পৌরানিকতা আসলেই ভন্ডামী ।

আমি সর্বদাই প্রথম ধরন"ভূক্ত ।
আপনি ? ...

২০টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×