আর কয়েক ঘন্টা পর মাদ্রাসার অন্ধকার থেকে, বিশাল সব "দা","চাপাতি",
মতান্তরে যেগুলোর নাম বিসমিল্লাহ ছুড়ি; - হাতে বেড়িয়ে আসবে কিছু মানুষ ... বয়সে বেশির ভাগই সদ্য গোফ গজানো তরুন ... যে বয়সে সব কিছুই ধংস করতে ইচ্ছে করে ... ভাংতে ইচ্ছে করে ... তছনছ করে নিজের মত করে বানিয়ে নিতে ইচ্ছে করে ...
সারাবছর এই একটা মাত্র দিনই ... তাদের সুযোগ হয় ...
বীরসেনার মত রাস্তা, পাড়া; মহল্লা; শহর - দাপিয়ে বেড়ানোর ...
এক একটা যেন ওমর ... খোলা তরবারী হাতে কল্লা নামিয়ে দেবে এখনি ...
হাজার হাজার লাখ লাখ গরু ছাগল ভেড়া ... বোধশুন্য, জ্ঞানশুন্য অজাতশত্রু প্রানী ... কারো কোন ক্ষতি করেনি কোনদিন ... বড়জোর বিনা অনুমতিতে গাছের কচি পাতা খেয়েছে ... তাদের'কে আজকে আমরা উৎসর্গ করবো ...
একটা গরুর সামনে আরেকটা গরুকে, একটা ছাগলের সামনে আরেকটা ছাগল'কে ... জবাই করবো ... সারা গায়ের চামড়া ছাড়িয়ে ... চামড়াদালালের কাছে বিক্রী করে দেব ...
রান"টা যাবে বেয়াইয়ের বাসায়, সিনাটা নিয়ে রাখবো ফ্রিজে ...
কুজটা বিকেলের মধ্যে টিকিয়া হয়ে যাবে ...
এই একটা দিন মনে করিয়ে দেয়ার দিন ... কোন একদিন আমরা প্রস্তরযুগে ছিলাম ...
শেষ করার আগে কোন মোবারকবাদ জানাবনা ...
শুধু বলবো ... এই জবাই উৎসবে সবাই সহি সালামতে থাকুন ...
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




