আমার প্রিয় পোস্ট

গতকাল বিকেলের একটি উদ্দেশ্যমূলক প্রচারনা বিষয়কঃ

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১২

শেয়ারঃ
0 0 0

গতকাল ২২শে অক্টোবর দুপুর ৩টা ।
নীলক্ষেতে তেহারি খেয়ে আমি আর কলিগ কাটাবনের রাস্তা দিয়ে কাটাবন মোড় পার হয়ে হাতিরপুল আসলাম । কোন প্রকার অস্বাভাবিকতা চোখে পরেনি, স্বাভাবিক জ্যাম, রিক্সায় সুন্দরী, বাইকে ইয়োইয়ো পোলাপান, হাতিরপুলের রিক্সা’রিক্সায় টক্কর; কোন কিছুই অস্বাভাবিক দেখলামনা ।

অফিসে ফিরলাম । তখন ইকজ্যাক্ট ৩টা ২০। ফ্রেশ হয়ে পিসি'তে বসতে বসতে সাড়ে তিনটা । সামু'তে ঢুকলাম ।
একটা পোস্ট আসল একটা পোস্ট আসল ...


অবিশ্বাস করার কোন কারণই নাই। গত দশমাসে আওয়ামী লাইঠাল বাহিনি তথা ছাত্রলীগ, এমন কোন কুকাম নাই যা করে নাই। সেই তুলনাই এটা অনেক মামুলি। সাম্প্রতিক ছাত্রলীগের এরকম কুকর্ম দেখতে দেখতে আমরা হয়রান। তার উপর নুর তাপসের উপর বোমা হামলার সুযোগে নিজেদের মাসল'পাওয়ার ঝালিয়ে নেয়ার সুযোগ'টাই বা কে ছাড়ে।

তবে অবাক লাগলো, নিজেতো ঐ জায়গা দিয়েই এলাম, কিছু দেখলাম না ক্যানো? আবার নিজেকে বেশ ভাগ্যবানও মনে হল। যাক, গ্যাঞ্জাম শুরু হওয়ার আগেই ফিরতে পেরেছি।

যাই হোক, একটু পরে একজন নিয়মিত ব্লগারেরও কমেন্ট পড়লো সেই পোস্টে। আরো নিশ্চিত হওয়া গেলো।



ভেজাল করলো অফিসের ড্রাইভার, ৪:১৫’র দিকে সে ফিরে আসলে জিজ্ঞাস করলাম কোন দিক দিয়ে আসলেন। বললো শাহবাগের দিক থেকে। "কোন গ্যাঞ্জাম, ভাঙ্গাভাঙ্গি ?" ... অবাক হয়ে বললো "নাহ এরকম কিছু দেখিনাই'তো"।
আধাঘন্টা পর আরেকজন আসলে তাকে জিজ্ঞেস করলাম রাস্তা ঘাটে মারামারি ভাঙ্গাভাঙ্গি কিছু হচ্ছে কিনা ? সেও অবাক হলো, নাহ সে দেখেনি কিছুই।

অবশ্য সামু'তে শাহবাগের ভাঙ্গাভাঙ্গির খবর'য়ালা পোস্ট আসতেই থাকলো। কমেন্টও পরতে থাকলো একটার পর একটা।
এবং আশ্চর্যজনক ভাবে সব গুলোর টাইটেলই একইরকম ।

১. Click This Link
২. Click This Link
৩. একজন তো ... নিজের পোস্টই গায়েব করে দিয়েছেন।
অবশ্য শেষ রক্ষা'টা হয়নি।




খেয়াল করার মত ব্যাপার এই সব নিক খুব বেশি একটা চোখে পড়েনা এবং একটা ছাড়া বাকি সব'কটা জন্ম নির্বাচন পরবর্তি সময়। তবে সেই নিয়মিত ব্লগার'কে দেখা গেলো প্রায় সবখানেই।

অবশ্য ব্লগার মোজাম্মেল প্রধান পুরো বিষয়টি সন্ধ্যা ৬:৩২'এ পরিস্কার জানিয়ে দেন ঘটনাটা আসলে কি ঘটেছে। তার পোস্টে ব্লগার কাব্যের মন্তব্যে আর কোন সংশয়ই থাকেনা একটা নির্দিষ্ট' গ্রুপ উদ্দেশ্যমূলকভাবে এমন মিথ্যা প্রচারনা চালাচ্ছে।

কারা এমন কুকর্মটি করছে জানতে খুব ইচ্ছে করছে ।
আওয়ামী আকাম-কুকামের সীমা-পরিসীমা নাই। তাদের প্রতি কুকামে প্রতিবাদী ব্লগার'রা ব্লগ লিখে, প্রতিবাদ জানায়। বেশির ভাগই হয় বস্তুনিষ্ঠ। এমন কি যেসব ব্লগার রাজনৈতিক মতাদর্শে এন্টি-আওয়ামী, তাদের দু'একটা পোস্টে অতিরঞ্জণ'দোষ থাকলেও কখনোই দেখিনি এরকম একটা আপদমস্তক ডাহা মিথ্যে প্রচারনা চালিয়ে যেতে।



... ... এরা কারা হতে পারে কারো কি কোন ধারনা আছে ?

... ... কি ঘটেছে যে এরকম করতে হবে?

... ... প্রসংগতঃ বলা উচিত, ব্লগ কর্তৃপক্ষের কি উচিত নয় এই প্রচারক'দের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা ?

 

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৬
বিডি আইডল বলেছেন: এই গুজব টাকি ব্লগের বাইরে ছিল?
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৩

লেখক বলেছেন: গুজব'টা ব্লগের বাইরে থাকলে আগেই কানে আসত। সন্ধ্যায় রাস্তায় বের হয়ে খবর নেই ... বাসের কন্ডাকটরের কাছে খবর নেই ... সবাই উলটা আমাকে সন্দেহের চোখে দেখছিল ।

২. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৫
দন্ডিত বলেছেন: মাইনাস কে দিছে? গুজব ছরানো চক্রের একটা হদিস পাওন যাইব:)
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন

হোরাস্‌
ড়ৎশড়
হোদল রাজা
শয়তান
অপ্রয়োজন
আকাশ অম্বর
বিডি আইডল
বিবর্তনবাদী
বিন্দু উদ্ভিদ
সবাক
নির্ঝর নৈঃশব্দ্য
জামাল ভাস্কর
পাপী ০০৭
কাজলভোমোরা
দূরের মানুষ
ইশতিয়াক অাহমেদ
নাহিদ মাহমুদ
দুরের পাখি
রাহা
দন্ডিত

৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৫
শয়তান বলেছেন: আরেকটা ব্যাপার বাদ পরে গেছে । ঠিক ঐ সময়েই কিন্তু হোম মিনিস্ট্রি থেকে প্রেস নোট এ জানানো হয় সাংবাদিকদের হিজবুত দের নিষিদ্ধ ঘোষনা করার কথা ।

এখন হিসাব মিলান :)
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: বুলস আই


বিকেল সারে চারটা বা পাচ’টার দিকে ব্লগার অণৃণ্য একটা পোস্ট দেয় হিজবুত তাহরীর নিষিদ্ধ করা নিয়ে, সেটি মিনিট খানেক পরে ড্রাফটে নেয়। উনি সম্ভবত নিশ্চিত ছিলেননা ।

পরে সন্ধ্যা ৬:১১ নিশ্চিত হয়ে রি’পোস্ট করেন ।

৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৫
বিডি আইডল বলেছেন: আর কেউ আপডেট দেয় কিনা দেখি...
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: আরো আপডেট ? কিসের ?

৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৮
ইশতিয়াক অাহমেদ বলেছেন: মনির ভাই, এরা আমার আপনার ভাই...
যুগে যুগে আমি আপনি না থাকি...এরা থাকবেই...
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: হুমমম ... এরা নিঃসন্দেহে থেকেই যাবে । তবে সনাক্ত করে এদের সম্পর্কে সাবধান থাকাটা দায়িত্ব ।

৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৯
হোরাস্‌ বলেছেন: কে যেন দাঙ্গা পুলিশের দৌড়া দৌড়ি দেখছে.... তিনিই ভাল বলতে পারবেন মনে হয়।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: নিয়মিত ব্লগার কিরিটি রায়'কে দেখা গেছলো সে সময় প্রায় সব পোস্টেই দৌড়াদৌড়ি করতে ।

৭. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩০
পাপতাড়ুয়া বলেছেন: এরা কারা হতে পারে?

যারা আতংক ছড়াতে চায়।আতংক ছড়িয়ে যারা নিজের আখের গুছাতে চায়।


মডু ভাই নিরব কেন??
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন:
তিন নং কমেন্ট এবং প্রতিত্তর দ্রষ্টব্য ...

৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আমিও ওই সময় শাহবাগে ছিলাম। কোনো ঝামেলা দেখি নাই। ব্লগে পোস্ট দেখে অবাক হইছি।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: ঝামেলা হলে না দেখবেন ।

তার আগের দিন রাত থেকেই তাপস'এর জন্য লীগ, ছাত্রলীগ বেল'ছাড়া কিছু মিছিল বের করছিল । আর কিছু চোখে দেখি নাই ।

৯. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩৬
আকাশ অম্বর বলেছেন: হুম। আজব ব্যাপার তো!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: আজব নয়, অকালকুষ্মান্ডদের পরিকল্পিত হোয়াক্স ।

১০. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪০
বিবর্তনবাদী বলেছেন: আমি তখন ব্লগে বসা। মা আর ছোটবোন গেছে নিউমার্কেটের দিকে। আমি টেনশনে পড়ে ফোন করলাম। অথচ ওরা তেমন কিছুই দেখল না। টিভিতেও, বিডিনিউজে কোথাও কোন খবর নাই। ঐ পোস্টগুলার কোনটাকে কে যেন বিডিনিউজকেও দোষ দিচ্ছিল ঢিলামির জন্য।

আসলে এই খবর গুলোতে প্যানিক হওয়া উচিত না। কিন্তু আপনার প্রিয় মানুষেরা যখন ঐসব এলাকার কাছেধারে থাকে তখন আপনি টেনশনে না পরেও পারেন না।ব্লগ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এর আগে ভূমিকম্প, পিলখানার ঘটনা এগুলোর খবর আমরা প্রথমে ব্লগেই পেয়েছি কিন্তু। এইটারই সুযোগ লোকে নেয়। :|
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: কোন খবরেই আমিও কিছু পাইনি ।

নিয়মিত দুয়েক'জন ব্লগার'কে দেখলাম লাইভ নিউজ সাইটগুলো'কে এই ফাকে সাম্রাজ্যবাদের দালাল টালাল বলে আটেনশন ডাইভার্ট করার চেষ্টা করতে ।

আমার অফিস ঐ এলাকাতে হওয়ায় বেশি টেনশনে ছিলাম ... বাস পাবো'তো ? জ্যাম কি রকম হবে এসব নিয়ে ...

১১. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪১
হোদল রাজা বলেছেন: আমি সত্যি ভাবছিলাম। ঢাকা্য ফোনও করছি ভয়ে ভয়ে।

পাকিস্তান আমলের তেলাপুকা ভালো ভাবে একটিভ। ব্লগ একটা শাখা।

পিলাস আপনাকে!!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

এবার আসুন ভাবি ... এই নির্দিষ্ট গ্রুপ'টিকে কি করা যায় তা নিয়ে ।

১২. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৩
অ্যামাটার বলেছেন: হুম, ধরা খাইসিলাম।...কান নিয়েছে চিলে!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: এদের থেকে সাবধান থাকবেন । এবং অবশ্যই এদের সাথে তাল দেয়ার আগে কনফার্ম হয়ে নেবেন ।


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

অ্যামাটার বলেছেন: "কিরিটি রায় বলেছেন:...আর শালা বিডিনিউজের হাল দেখেন..

এই রকম ক্রাইসিস মুমেন্টর খবর নাই.. তো কি বালের অন লাইন নিউজ!!!!!

বিডিনিউজের ৫.৪৪ মিনিটে টপ রিপোর্ট হল... নির্বাচন... তাপস... বিশ্ব ব্যাংকের...

এতবড় ইস্যু রেখে এইসব বালছাল .. কি সরকারের দালালী মানে ইয়েলো জার্ৎি শুরু হইছৈ নাকি!!!!!!!"---

হা হা হা, তৌফিক ইমরোজরে তাইলে চিনেন না আগেথেকে?! কয়েকদিন আগে এখটা টকশো-তে পিএসসি'র তাৎপর্য ও ফযিলত বর্ণনা করছিল, সাথে বিজ্ঞ যুক্তিপূর্ণ ব্যাখ্যাঃ তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটি ক্যামনে কি করে নিজেদের ফায়দা হাসিল করছে...

অতি উৎকৃষ্ট মানের দালাল যাকে বলে!

১৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫১
ইউনিটি বলেছেন: chatra leage k kobe ban kora hoibo........
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: আমারে দ্যাশের পেছিডেন বানান । ছাত্রলীগ'রে এক্কেরে সোলেমানি ব্যান মারুম

১৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৭
অনন্ত দিগন্ত বলেছেন: হ্যা, কালকে ঐ সব পোষ্ট দেখে প্রিয়জনদের কয়েকজন রে ফোন দিসিলাম আপডেট জানার জন্য আর যদি এমনটা হয় তাহলে যেন ঐ দিকে না যায় সে জন্য ... সবাই মোটামুটি ঝাড়ির উপরে রাখসিল আমারে ... কারন যে কয়জনরে ফোন দিসিলাম সবাই শাহবাগের আশে পাশেই ছিল সারা দিন ... একজন তো উল্টা সামুরেই গাইল দিলো :|
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১৫

লেখক বলেছেন: যারে যারে জিজ্ঞাইছি সবাই যেমনে সন্দেহের চোখে দেখতেছিল ... কি আর কমু ... কন্ডাক্টার'রে জিগাইলে আশেপাশের পাব্লিক এমন ভাবে তাকাইলো ... নিজেরে পুরা ভোদাই মনে হইল ।

১৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০০
ভেবে ভেবে বলি বলেছেন: এটা আমার মাথায় আসেনি। কাল এইসব মারামারির নিউজ দেখে টেনশনে পড়ে গেছিলাম কিন্তু পরে দেখি হয়নি কিছুই। এখন বুঝলাম আসলে ঘটনা। :)
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: হুমম ... এতক্ষনে বুঝলেন ! ! আগেই ভেবে ভেবে বোঝা উচিত ছিল ।

১৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০০
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আজব দেশে বাস করছি। গুজব ছড়িয়ে লাভ কি? এসব ব্লগারদের বিরুদ্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়া উচিত।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২১

লেখক বলেছেন: এসব ব্লগারদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অবশ্যই পদক্ষেপ নেয়া উচিত।

১৭. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৩
দূরের মানুষ বলেছেন: হু , আমার নাম দেখলাম মনে হয়। আমিতো প্লাস/মাইনাস কিছুই দেইনাই। চিন্তা করছিলাম ব্লগে গুজব ছড়ায়ে কি কি ফায়দা হতে পারে।


আমি বর্তমানে ধানমন্ডি ৫ নং রোডে আছি।কাল কিছুই শুনিনি দেখিনি সব স্বাভাবিক ছিলো।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২২

লেখক বলেছেন: আপনাকে সন্দেহের তালিকাই রাখিনাই ... ...

১৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৬
দূরের মানুষ বলেছেন: আচ্ছা আবার ্যখন এসেই পরলাম তো এবার একটা প্লাস দেই। :)
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: সাম্প্রতিক লিস্টে নাম উঠিয়ে দিলে খুব বেশি টেনশন করবেন না ...

১৯. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৮
হোরাস্‌ বলেছেন: পোস্টটা স্টিকি হওয়া উচিৎ আলোচনা এবং ব্লগারদের সচেতনা বৃদ্ধির জন্য।



অট: লিস্টের উপরে নিজের নাম দেখতে ভালই লাগতেছে ... :)
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: হুমমম ... আমারো নিজের নাম দেখতে ভালো লাগে ... ;)

২০. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১১
শয়তান বলেছেন: মনির ব্লগের ফীডব্যাকে পোস্টটার এক কপি পাঠায়া দেন । কতৃপক্ষের এইসব কান্ডকারখানা জানা উচিত!!!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: ওক্কিস ...

২১. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১২
অলস ছেলে বলেছেন: গতকাল ঐসময় ব্লগে ছিলাম। কিন্তু অথেনটিক কোন কিছু না পাইয়া কুপাকুপি করতে পারি নাই। যদি ছবি বা একদম শিউর কোন সুত্র পাইতাম, তৈলে কি আম্বালীগকে পালিশ করার এই সুযোগ ছাড়তাম মনে করেন? ;)

এখন হাল চাল দেইখা, এইসব ভালো লাগলো না। খারাপ কিছু রে খারাপ কিছু দিয়া আটকানো যায় না।

--------

অ.ট. ওস্তাদ। আপনে আওয়ামী লীগরে খারাপ বলতাছেন, বেপার কি? উপদেষ্টা ইমাম সাবের সাথে দেখা করা দলে আপ্নি ছিলেন না?

যাউকগা, সেইটা ব্যাপার না। ব্যাপার হইলো এইসব গুজব বাজ দের ফাসি চাই ;)
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৮

লেখক বলেছেন: হে হে ... "আমি আর্জেন্টিনা হইলে তুমি ব্রাজিল হইবেনা কেনো" ... টাইপের মনমানসিকতা নিয়া ঘুরলে অফটপিকে এরথেকে ভালো কোন চোখটিপি আশা করিনা ।


হ, সেই দলে ছিলাম ... এরথ্যে ভয়ঙ্কর কাহিনি আরো পাইবেন টেনশনের কিছু নাই ।

তা ব্রাদার এইবার একটা উত্তর দ্যান ... যেই লক্ষ্য নিয়া ফিল্ডে অ্যাকটিভ আছি সেইটা কি আপনের কাছে রাজনৈতিক মনে হইতাছে ?

২২. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১৪
পাপতাড়ুয়া বলেছেন: শয়তানের আন্দাজ ভালো।আফটারাল,শয়তান শয়তানের খবর ভালো জানবো। ;)

হিয্যুত কে জায়গায় জায়গায় প্রতিরোধ।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৩

লেখক বলেছেন: হিয্যুত কে জায়গায় জায়গায় প্রতিরোধ।

২৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১৫
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: গুজব না হয় বুঝলাম। কিন্তু ঐ এলাকায় যানবাহন চলাচল কমেছিল কেন আর পুলিশি তৎপরতার কারন পরে জানতে পেরেছিলেন কিছু?
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৬

লেখক বলেছেন: "যানবাহন চলাচল কমেছিল" এবং "পুলিশি তৎপরতার" ... এইদুটোর কোনটাই আমি দেখিনি ... এ পর্যন্ত প্রমানও পাইনি ... গতকাল বিকেলের বিশেষ নিক গুলো ছাড়া আর সবাই ভিন্ন কথা বলছে ।

২৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১৯
লুকার বলেছেন:

সামুর উচিৎ গুজব প্রচারের বিষয়টা সত্য হলে ঐ ব্লগারদের কাছে কৈফিয়ত তলব করা।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৭

লেখক বলেছেন: সহমত ।

২৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৫
বিডি আইডল বলেছেন: আপডেট মানে যারা গুজব টা বাইরে শুনেছেন বা কথিত দেখেছেন তাদের কাছ থেকে আরো কোন খবর পাওয়া যায় কিনা....আমি যেটা নিশ্চিত হতে চাচ্ছি..গুজবটা ব্লগ থেকে বাইরে গেল না বাইরে থেকে ব্লগে এসেছিল...
২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:০০

লেখক বলেছেন: আমি বাইরে পাইনি । অন্য কোথায়ও না । ধারনা করি প্রচার'টি ব্লগ'থেকেই শুরু হয়েছে । আর অন্যান্য ব্লগের খবর জানিনা ।


এটা নিশ্চিত হয়ে আছি ... প্রচার'টি ছিল উদ্দেশ্য'মূলক ।

২৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৬
সবাক বলেছেন:
শয়তানরে দোররা মারা হোক। ;)

হিজবুতের ওজু নষ্ট করবার লাইগা তেনারে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। ;);)

মিয়া ভাই, খাড়াও ক'দিন একটু অবজারবেশনে রাখি, তারপর ঠ্যালা!

যেহেতু তুমি প্রমানসহ দিছো, সামুর উচিত অফিসিয়াল যাচাই কইরা সবগুলারে লালাবাত্তি দেখানো।




তুমার মাঝে বুদ্দিজীবী হওনের বিশাল সম্ভাবনা। জাতির গুরুত্বপূর্ণ দিকে নজর বেশি।



বি: দ্র:
বুদ্দিজীবী'র স্থলে সফল গবেষক পইড়া নিও ;)
২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: ঐ নিক গুলারে লালবাত্তি দেখাইলে কিন্তু লাভ নাই ... খুব ভালো হয় যদি এব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায় ...

২৭. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৯
বিডি আইডল বলেছেন: ডোন্ট মাইন্ড একটা পার্সোনাল প্রশ্নঃ এই পোষ্টের কন্টেন্ট কি আপনার তৈরি করা?
২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: এটা পুরোপুরি আমারই তৈরী কন্টেন্ট ...

এধরনের প্রশ্ন ক্যানো মনে হল জানতে পারি ?

২৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৪
হাসান মাহবুব বলেছেন: এই নিকগুলার উপর ব্যবস্থা নেয়া হোক। চিনে রাখলাম কয়েকটাকে। কিরিটী রায় তো নিয়মিত ব্লগার। সে ঐরকম কথা কেন বলল তাকে ব্যাখ্যা করতে হেব।
২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: সাধারণত ঐ সময়'টা ব্লগে ২৫০ জন থাকে । এরকম ২৫০ জন'কে আতঙ্কিত করাকে হালকা ভাবে নেয়ার কোন যুক্তিই নেই ।

২৯. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৫
মহাকালর্ষি বলেছেন: এরা নির্ঘাৎ শকুন পলিটিশিয়ান! এসব করেই বিকৃত আনন্দ বোধ করে!

তো চলে ক্যামন আপ্নের?
ভালো থাকুন।
২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৩

লেখক বলেছেন: খালি আনন্দ করার জন্য এরকম'টা করবে আমার'তা মনে হচ্ছে না । তাদের লক্ষ্য ছিল ।



মোটামুটি চলছে । নতুন প্রোফাইল পিক ... ব্যাপার কি ?

ভালো থাকবেন ... নিয়মিত থাকবেন ।

৩০. ২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪১
বিডি আইডল বলেছেন: কিছু না এমনিতেই...নেভার মাইন্ড...
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: ইট'স ওক্কে

৩১. ২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৯
অলস ছেলে বলেছেন: রাজনীতিবিদগো লগে কুলাকুলি করেন, আবার এই প্রশ্ন কেনু? একি শুনিলু দাদা মন্থরার মুখে? :(
রাজনীতির সাথে সংশ্লিষ্ট কাউরেই বিশ্বাস করতে পারিনা। এমনকি বাংলাদেশের যে কোন রাজনীতিবিদের পোলার শাশুড়ে যেই রিকসায় উঠছে, সেই রিক্সা্ওয়ালা্ও ফেরেবে পৈড়া চুর হইতে বাধ্য। চালাইতে থাকেন, ল্যাঞ্জা না কি কয় জানি, কথাটা কিন্তু আপ্নারাই বেশি ব্যবহার করেন। আম্বালীগকে পছন্দ করি না, কেবল এই কারণেই প্রচুর কথা শুনতে হইছে। অখন পুরা দেশটারে *** র উপ্রে রাখছে, মানুষ কিছু তো বলবোই।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: গুল্লা বেশি আসিতেছে, বিশেষ কারণে উত্তেজিত কি ? আফটার অল আপনে অভিজ্ঞ ব্লগার ।


দেশ'টা অলওয়েজ তিন তারার উপ্রেই আছে, তয় আমি আর্জেন্টিনা হইলে সব দোষ ব্রাজিলেরই বটে ।

৩২. ২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:০০
অমি রহমান পিয়াল বলেছেন: আমি তো ভাবছি আরো কাটাবন বুঝি শিবিরমুক্ত করা হইতেছে, তাই এই প‌্যানিক। যাক নিজের সোগা নিজে মারলো আর কি! এখন বাঘ বাঘ চিল্লাইলেও পাবলিক কইবো ফাকে যা। মাগার কিরিটি রায়! ওহ ঠিকই আছে
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: হা হা হা হা হা ... প্রান খুইলা হাসলাম আপনার মন্তব্য দেইখা ।

৩৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৩
জনৈক আরাফাত বলেছেন: আমি ঐ সময় ধানমন্ডি ১ এ ছিলাম। ব্লগে নিউজ পড়ে ভাবলাম বাড্ডার দিকে এখন যাওয়া ঠিক হবেনা। কারণ, যাইতে হয় ফাল্গুনে শাহবাগ দিয়া। সন্ধার পর বাসের লাইনে দাড়ায়া দেখি উলটা দিকে শাহবাগ থেকে বাস আসেনা। ভেবে নিলাম, মারামারি কাহিনী সত্য। কিন্তু, কাউরে জিগাই নাই। এখন মনে হয় কাহিনী অন্যরকম। /:)

গুজব ছড়ানিদের ব্যবস্থা নেয়া হোক। একমত। X(
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: ফীডব্যাকে পুরা পোস্ট পাঠাইছি ... দেখি কি করে ।


(এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেয়া হয় নাই)

৩৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৯
পুরাতন বলেছেন: এরকম করে কি লাভ হলো?
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: উদ্দেশ্য'তো একটা অবশ্যই ছিল ...

৩৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬
নাজমুল আহমেদ বলেছেন:


দালালগো কাছ থিকা ভালো আর কি আশা করা যায়
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: হুমমম ... তবে বেশি নাদান দালালী হয়া গেছে

৩৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪০
ভুরিদত্ত বলেছেন: ইউটার্নের কেসটা বুঝতে পারলে হিট-রাজনীতির সব পাতানো খেলা বুঝতে পারবে।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: না, এটা অন্য কেস । আমি মোটামুটি নিশ্চিত ।

৩৭. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৩
একরামুল হক শামীম বলেছেন: নিকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: শাস্তি চাই, তবে তাদের কৈফিয়ত'টা শোনা দরকার । কেন তারা এরকম কাজ করলো ?

৩৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৮
মামুন বিদ্রোহী বলেছেন: কিরিটি রায়ের পুঙ্গি বাজান হউক...
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: কিরিটি রায় ভালোই নেচেছেন ... কিন্তু নিজে কোন পোস্ট দেননি ...

৩৯. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৪
রোহান বলেছেন: ভিন্ন হইলো অনেক পুরানা ছাগু। দেখেন হের পোষ্টে আবার সোহায়লা রিদওয়ানে কি কয়, গাড়ির সিলিন্ডার নাকি ফুটছে।

এইগুলান হইলো হিজবুত তেহারীর ছাগু গুলানের কাম। আর হেই পোষ্টে একদল লোকে আবার প্লাসায়া আইছে.... আমার পরিচিত অনেকরে ফুন দিয়া ধরা খাইছি, হেরা অবাক হইয়া কয় কিরে ভাই কি কও...

এই গুলানরে নিক সুদ্ধা ব্যান করা দর্কার...
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: ছাগু'দেরও একটা কোয়ালিটি থাকে, এই নিক গুলার একটারও সেটার ধারেকাছে কিছু দেখিনা ।

হিজবুত্তি ছাগু হওয়ার চান্স ৯৯% ।

- - - - - - - - - - - - - - - - - -
প্রাসঙ্গিক মন্তব্যঃ

২০. ২৩ শে অক্টোবর,
২০০৯ রাত ১২:৫৯

সোহায়লা রিদওয়ান বলেছেন:
এসব কিভাবে শ্রুতিমধুর ব্যাপার হয় ?! আমি বের হতে পারলামনা এই সঙ্গীতানুষ্ঠানের জন্য ? একটা গাড়ির সিলিন্ডার বার্স্ট এর জন্য একশ গাড়ি ভেঙ্গে ফেলতে হবে ?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

অফটপিকঃ আপনারে বিশেষ ধইন্ন্যা দেয়া হইলো।
বুইঝা নিয়েন ক্যান ... ;)

৪০. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫০
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: নিয়মিত ব্লাগের নিয়ম মানা পোস্ট গুলি পড়লেই তো বিষয় পরিস্কার।
তিনি নারীর সতীত্ব থেকে সব কিছুই পরিস্কার বুঝিয়ে দিতে পারেন।

তার সাথে আরেকজন হলেন ধীবর। তার পোস্টে যান, পাহাড়িদের অধিকার নিয়ে 'দারুন' মত রাখেন।

______________-

তাদের প্রত্যেকটি পোস্ট প্রতিক্রীয়াশীল। প্রত্যেকটি পোস্ট যুক্তি'র ধার ধারে না।

ফীডব্যকে বলে লাভ নেই , বলে দেখেছি, সব পোস্টই বেঁচে-বর্তে থাকে।
একযোগে কনডেম করলেই উপযুক্ত হবে মনে হয়।
________________________

এইখানে কসন নিয়ে রাখি: আমাদের অভ্যন্তরীন ব্যাপারে নাক গলাবেন না টাইপের কোনও মন্তব্যের কোনও অবকাশ এখানে নেই কারন কেউ আলাদা না, প্রত্যেকে সম্পৃক্ত এবং সকীর্ন করে বল্লেও, পাশের বাড়ির আগুন, নিজের বাড়িতেও ছড়ায়, এবং ছড়াচ্ছে।
__________________

মনির চলুক । গন প্রতিরোধ। সব বিচ্ছিন্নতাকামী, প্রতিক্রীয়াশীলতা'র বিরুদ্ধে।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: দীপঙ্কর'দা আপনের এত সুন্দর সহজ সরল মন্তব্য আমার জীবনে এই প্রথম দেখলাম ।


ইহাদের প্রতিক্রিয়াশীল'তা প্রমান করে ক্রিয়া তবে হচ্ছে কিছুটা হলেও ...

তিন নং প্যাড়া'টার জন্য বিশেষ ধইন্যা

মোদ্দা কথাঃ চলুক গন প্রতিরোধ সব বিচ্ছিন্নতাকামী, প্রতিক্রীয়াশীলতা'র বিরুদ্ধে।

৪১. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৭
রোহান বলেছেন: কাকশালিখচড়াইগাঙচিল : চলুক গন প্রতিরোধ। সব বিচ্ছিন্নতাকামী, প্রতিক্রীয়াশীলতা'র বিরুদ্ধে।

সোহায়লা নিকের ছাগু বৈশিষ্ট আছিলো, পোষ্টের লিংক মনে নাই। ক্যাচাল হইছিলো এর লিগা মনে আছে।

ধইন্যা পাতা গৃহীত ;)
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ছাগু আসে ছাগু যায় ... হিসাব রাখিনা ...
এখন আর খুব বেশি বেইলও দেইনা ... হয়রান লাগে ।





গ্রহনের লেইগা আবার ধইন্যা ...

৪২. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০০
ভুরিদত্ত বলেছেন: পুতুলনাচিয়েরা এক্ষেত্রে অবশ্যই আলাদা। আমি যে ঈঙ্গিতটা দিতে চেয়েছি সেটা হলো হিটই শেষ কথা। দ্যাট এক্সপ্লেন্স এই চোখ থাকতে অন্ধত্বের ব্যাপারটা।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: হুমম ... হিটই শেষ কথা।

আর এই অন্ধত্ব থাকলেও ভালো কিছুর আশা নিয়ে একটা চেষ্টা করলাম ।

দেখি কি হয় ...

৪৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৫
আল্লাহ রাখা বলেছেন: ভাবছিলাম লগইন করবো না..... আমার এক ছোট ভাই জইনরে লগইন ব্যান কইরা রাখছে..... জইন আমারে ফোনে কইলো ভাই কালকের পোস্ট গুলা তো দেখছেন... আমি তো পারতেছিনা,আপনি একটা পোস্ট দেন....
ভাই আপনাকে ধন্যবাদ..... আমিও সামুর কাছে জবাব চেয়ে একটা পোস্ট দিব।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ... সামুর জবাব দেয়ার কিছু নেই ... আমার আগ্রহ ঐ গুজব ছড়ানো পার্টির জবাব কি দেবে সেটা নিয়ে ... সামু বড়জোড় তাদের ব্যান করতে পারে ... বা জবাব দিতে বাধ্য করাতে পারে ...




অ.ট. জইন'কে ব্যান করার কি হইলো ... আজব ! !

৪৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৫
সুনীল সমুদ্র বলেছেন:


ব্লগের সুবিধা গ্রহণ করে কেউ মিথ্যে প্রচারণার সুযোগ নেবে, এটা ঠিক নয়।
এসবের বিরুদ্ধে সজাগ থাকতে হবে সবাইকেই।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: ২৫০ ব্লগার'কে আতঙ্কিত করা - ইজ নট অ্যা ম্যাটার অফ জোক ...

৪৫. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২
রোহান বলেছেন: Click This Link

এইডা দেইখেন, আমারে ব্লক মারছে...
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: পোস্ট মুইচ্ছা দিছে ... কি ছিল ... দেক্তারলাম্না

৪৬. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৪
রোহান বলেছেন: ৭৫ এর ম্যাস মার্ডারে হেব্বি খুশি আছিলো এইখানে সবাই....

ধীবরের পোষ্ট ঘুইরা আইসেন, অনেক মজাক ;)
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: ব্যাচারীগো ছাইড়া দেন ... আর কিছু কইয়েন না ।
ব্যাটাগো কাপড় চোপড় তো খুলছেনই ... এইবার টানলে চামড়া'টা যাইব ... ;) :D

৪৭. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩২
মহাকালর্ষি বলেছেন: হেই হেই হেই! আপনিও তো সেই আগুন জ্বলা পিক-এ নেই!

যখন গিয়াছে উঠে পঞ্চমীর চাঁদ, বাঁচিবার হলো তার সাধ....তাই, আর কিছু না;)..

নিয়মিত থাকা যাচ্ছে না যে!
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: হা হা ... এত তাড়াতাড়ি নিঃশেষ ভাবছেন ক্যান আমাকে ..X( X( X( ...


কি আর করা সবাই বদলায় যে ...


ঘুরে ফিরে আসবেন ... মায়া খুব খারাপ জিনিষ দাদা ।

৪৮. ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৪
অরণ্যচারী বলেছেন: ব্লগে ঢুকি না কয়েক দিন... অনেক মজা মিস্কর্তেছি। :(
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: মজাই মজা । আর সবথেকে মজা হইলো হিজবুত্তি গুলা সুর পাল্টাইতাছে ... হা হা হা হা ...

৪৯. ২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৭
কিরিটি রায় বলেছেন: আহ পোষ্টে যারপরনাই আক্রমনাত্বক ভাষা এবং সুশীল সমাজের আবেগ দেখে বিমোহিত!!!!!

কি অদ্ভূত এক জোট... সেই কান নিয়েছৈ চিলৈর মতো। যিনি লেখলেন আর যারা মন্তব্য করলেন... কে কতটুকু যাচাই করে দেখৈছেন???

যিনি অভিযোগ করলেন তার দাবীর অথেনটিসিট কতটুকু???

গুজব ছড়ানো মুটিভ না.. ঘটনা জানতে চাওয়া...
ছাত্রলীগের গুনকীর্তন জাতি যথেষ্ট জানে.. বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় বন্ধ.. আন্ত-কোন্দলে জনগনের হয়রানী কিছূই অবিদিত নয়....
আর সেই ইসূতে আলোচনা হলো.. তাতে উনার গাত্রদাহ দেখে মনে হল.. বারবণিতার গায়ে হাত দিলে সতিপনার প্রতিক্রিয়ার মতো:):)

ধর্ম, আস্তিকতা, নাস্তিকতা, দেশাত্ববোধ, রাজনীতি ইত্যাদি নিয়ে তার সাথে আমার যোজন দূরত্ব.. যেখানে যুক্তি হেরে যায়.. সেখানে এই ধরনের স্থুল ইস্যুতে এমন জোরালৌ বিতর্ক... বেশ উপভোগ্যই বটে!!!!

হাসান মাহবুব বলেছেন: এই নিকগুলার উপর ব্যবস্থা নেয়া হোক। চিনে রাখলাম কয়েকটাকে। কিরিটী রায় তো নিয়মিত ব্লগার। সে ঐরকম কথা কেন বলল তাকে ব্যাখ্যা করতে হেব।

অবশ্যই।

এবং ঐ দিন আমি এলিফেন্ট রোডে থেকে কিছূ এক্সেসরিজ নিয়ে বের হয়ে যা নিজ চোখে দেখেছি তাই বলছি।

মাল্টি প্লান থেকে হেটে হেটে শাহবাগ আসতে হয়েছে.. শখে বা ডায়াবেটিসের ভয়ে নয়...;) গাড়ী ছিলো না তাই....

এবং তখনই দাঙ্গা পুলীশ দৌড়ে যাচ্ছীল।

এবং ফোনের মাধ্যমে যা জেনছিলাম .. তা হলো ব্যারিষ্টার তাপসের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ ভাংচুর করছে.......

তা নিয়ে এত জল ঘোলা হলো যে .....হা হতোম্যি!!!!!

প‌্যানিক আর গুজবের চেয়ে ছাত্রলীগ নামধারীরা দেশকে, শিক্ষাখাতকে যে হারে ধ্বংস করছে তার প্রিতরোধে লেখনি চালান...অক্যাত কিরিটির ব্যবচ্ছেদের চেয়ে জাতির কাছৈ তা জরুরী।




২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: আপনার পোস্টেই আলোচনা হোক তাহলে ।

৫০. ২৬ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
তিক্ত বলেছেন: কিরিটি রায় ইস অলওয়েস বস ।
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: ও কিরিটি রায় তাইলে আপনের বস

৫১. ২৬ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
তিক্ত বলেছেন: দেশ টা যদি সামু ব্লগার দের হাতে ছেড়ে দেয়া হয় তারা সব চেয়ে ভাল চালাবে । একটা অনুরোধ থাকবে আপনারা সকল সামু ব্লগাররা মিলে একটা রাজনৈতিক দল খুলেন ।
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: আপনারা কইলেন যে বড় ? ? আপনার কি আগে থেকেই রাজনৈতিক দল আছে ... ;)

৫২. ২৬ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
এ. এস. এম. রাহাত খান বলেছেন: :) এটা খুব অস্বাভাবিক বযবহার না ভাই!!!!ব্লগের শুরু থেকে দেখতেছি
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: আবার জিঙ্ঘায় ... তবে তাদের পারফর্মেন্সে হতাশ । হাটুতে জোর নাই ... হা হা হা হা ...

৫৩. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৯
রাগ ইমন বলেছেন: আপনি বা আপনার পরিচিত কেউ ভোটার ফর্ম পূরন করেছিলেন?

তাহলে আপনার সচেতনতা কাম্য এইখানে

Click This Link
৫৪. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪১
মুকুট বলেছেন: ঘটনা যাই হোক, গুজব ছড়ানো ঠিক না
২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: হাসো ক্ক্যালা ? কিছ্যে ?

২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: প্রিয়াইছি ... সেইরকম পোস্ট ।

৫৭. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩১
ভুরিদত্ত বলেছেন: ক্যাশে এখনো দেখাচ্ছে বস।

ডিলিটেড পোস্ট দেখতে চাইলে গুগলের সার্চবক্সে ক্যাশ লিখে কোলন দিয়ে পুরো লেখার ইউআরএলটা ( অ্যাড্রেস ) দিয়ে দেবেন। কোলনের ডাঁয়েবাঁয়ে যেন কোনো স্পেস না থাকে।

cache:http://www.somewhereinblog.net/blog/bookmark/29031409

২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: আসেনাই কিছু ... The webpage cannot be displayed

৫৯. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫১
নৌশীন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৬০. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৩
juddhobaaj বলেছেন: monir da,see ur gmail account.i sent u the list....
৬২. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৭
juddhobaaj বলেছেন: দাদা,আমার পাপী০০৭ ব্যান করছে।তার প্রতিবাদ করায় বুদ্ধিজীবী দা জেনারেল।পোস্টও নাকি গায়েব!!!!!



এসব কি হচ্ছে???
০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: এভাবেই চলছে । এভাবেই চলে । এর মাঝে আমাদের থাকতে হয় ...


প্লে কুল ... মাথা গরম না করে ... গেরিলা আক্রমনে অভ্যস্ত হতে হবে ।

আর ব্যান জেনারেল এটা নিয়ে ভাবার দরকার নেই ।

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: এইতো চলছে ...

৬৪. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯
শয়তান বলেছেন: ডজদেওন্টাউচিতহয়নাই
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: ডজ না ডোজ ? বুঝিনাই ... পুস্টের লেইগা ওয়েট কর্তে থাকলে স্যরি ... আইজকা ইনশাল্লাহ ...

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: দেখতেছি ... পর্যবেক্ষনে আছে ...

০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: :D

৬৭. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫২
শাওন৩৫০৪ বলেছেন: এইসব গুজব সামুর বন্ধ করা উচিৎ হবেনা...কিন্তু এইসব পোষ্ট গুজব বিভাগে থাকতে হবে, আমরা তাইলে মজা করতে পারবো....
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: ভালো আইডিয়া ... গুজব বিভাগের মডারেটর কারে বানান যায় ...

৬৮. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
শয়তান বলেছেন: আমার ধারনাই সঠিক হৈলো আবার
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: আজকে দিমু নাকি ? ... :D ;)

৬৯. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫০
রোহান বলেছেন: Click This Link

এইডা দেখেন অনেক মজা ;)
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: দেখলাম ... উনি যে ভলান্টিয়ারি খাটে ... কোন টেকা'পসা নেয়না মনে হয় ।

৭০. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
আল্লাহ রাখা বলেছেন: ছাগাইডেশন...... একটা কমন সিনড্রম

একটা ভয়াবহ...... সিনড্রমের কথা এত দিন অজানাই থেকে গেছে লুকচোক্ষুর আড়ালে।অবশ্য এখন এটা ধ্রুব এক সত্য............. নতুন সিনড্রম ছাগাইডেশন। এটা এমন এক সমস্যা যা থেকে পরিত্রাণের উপায় এখন পর্যন্ত ব্লগ জগৎ এ অমীমাংসিত...... দীর্ঘ দিন ধরে ছাগাইডেশন সিনড্রম নিয়ে গবেষণার ফলে এটাই শেষ পর্যন্ত বের হয়ে এসেছে যে..... মডারেশন প্রক্রিয়াটা এমন ভাবে ছাগলদের দ্বারা বা ছাগু সম্প্রদায়ের প্রভাব দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে যে ..... তা আর মডারেশন নামক নীতিমালা ভিত্তিক কিছু থাকে না,তখন এটা হয়ে পরে ছাগাইডেশন। এই ছাগাইডেশন নামে চলতে থাকে...... ছাগুদের পুনর্বাসন।রাখাল নিধন ক্ষেত্র বিশেষে তাদেরকে খোয়াড়ে বন্দি করে আবাসিক করে ফেলা। অনেক তথাকথিত রাখালের নাম উদাহরণ দেয়া যাবে...... আদতে ওরা এখন খোয়াড়বাসি..... আবাসিক,ছাগু পালের বৃদ্ধ কুকুর। এই ছাগাইডেশন রোগের উৎপত্তি সাধারণত দেখা যায় ছাগু সংস্পর্শে আসার ফলেই হয়,ক্ষেত্র বিশেষে লুকানো ছাগুদের দ্বারা,আর অহরহ এটা হয় আবাসিক বৃদ্ধ ছাগু পালের সাথে থাকা লোম ওঠা কুকুর দ্বারা। আমি চেষ্টা করে যাচ্ছি এর প্রতিশোধক বের করার ..... যদিও জানি এখন পর্যন্ত যা দাড়িয়েছে তা অমিমাংসীত।তবুও চেষ্টায় আছি। আপাতত এর থেকে নিরাপদে থাকার উপায় হল... খুব খেয়াল করে চলবেন আর চেষ্টা করবেন ভুলেও ছাগু ব্লগে পা মাড়াবেন না,আবাসিকদের থেকে সাবধান,আর লুকানো গুলাতো ভয়াবহ.... উপার ওয়ালার উপর আস্তা রাখবেন।এই আর কি..... আল্লাহ মাবুদ রক্ষা কর মালিক এই ছাগাইডেশন সিনড্রম থেকে। ছাগাইডেশন...... একটা কমন সিনড্রম একটা ভয়াবহ...... সিনড্রমের কথা এত দিন অজানাই থেকে গেছে লুকচোক্ষুর আড়ালে।অবশ্য এখন এটা ধ্রুব এক সত্য............. নতুন সিনড্রম ছাগাইডেশন। এটা এমন এক সমস্যা যা থেকে পরিত্রাণের উপায় এখন পর্যন্ত ব্লগ জগৎ এ অমীমাংসিত...... দীর্ঘ দিন ধরে ছাগাইডেশন সিনড্রম নিয়ে গবেষণার ফলে এটাই শেষ পর্যন্ত বের হয়ে এসেছে যে..... মডারেশন প্রক্রিয়াটা এমন ভাবে ছাগলদের দ্বারা বা ছাগু সম্প্রদায়ের প্রভাব দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে যে ..... তা আর মডারেশন নামক নীতিমালা ভিত্তিক কিছু থাকে না,তখন এটা হয়ে পরে ছাগাইডেশন। এই ছাগাইডেশন নামে চলতে থাকে...... ছাগুদের পুনর্বাসন।রাখাল নিধন ক্ষেত্র বিশেষে তাদেরকে খোয়াড়ে বন্দি করে আবাসিক করে ফেলা। অনেক তথাকথিত রাখালের নাম উদাহরণ দেয়া যাবে...... আদতে ওরা এখন খোয়াড়বাসি..... আবাসিক,ছাগু পালের বৃদ্ধ কুকুর। এই ছাগাইডেশন রোগের উৎপত্তি সাধারণত দেখা যায় ছাগু সংস্পর্শে আসার ফলেই হয়,ক্ষেত্র বিশেষে লুকানো ছাগুদের দ্বারা,আর অহরহ এটা হয় আবাসিক বৃদ্ধ ছাগু পালের সাথে থাকা লোম ওঠা কুকুর দ্বারা। আমি চেষ্টা করে যাচ্ছি এর প্রতিশোধক বের করার ..... যদিও জানি এখন পর্যন্ত যা দাড়িয়েছে তা অমিমাংসীত।তবুও চেষ্টায় আছি। আপাতত এর থেকে নিরাপদে থাকার উপায় হল... খুব খেয়াল করে চলবেন আর চেষ্টা করবেন ভুলেও ছাগু ব্লগে পা মাড়াবেন না,আবাসিকদের থেকে সাবধান,আর লুকানো গুলাতো ভয়াবহ.... উপার ওয়ালার উপর আস্তা রাখবেন।এই আর কি..... আল্লাহ মাবুদ রক্ষা কর মালিক এই ছাগাইডেশন সিনড্রম থেকে।
১০ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: সামাল্কে ...

৭১. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০০
গোঁপা বলেছেন: ওস্তাদ , একটা নতুন পোস্ট দেন
৭২. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৫
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: বস আপডেট দেন।


তারপর কি হইলো...


যাহারা রটাইয়াছে, তাহাদের কি কোন বক্তব্য পাওয়া গেছে?


মডুরা কি কোন ব্যবস্থা নিয়েছিলেন।
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: আসলে কোন আপডেট নাই .. খুব বেশি আশাও করিনা ।

ব্লগ কোন ব্যাবস্থা নেয় নি ... নিত্য নতুন ইস্যু'তে এটা হারিয়ে গেছে ..


অবশ্য কিরিটি রায় একটা পোস্ট দিয়ে আমাকে তার প্রতি মনযোগী হওয়ার থেকে ছাত্রলীগের আকাম কুকামের প্রতি বেশি মনযোগী হতে বলেছে ...

৭৪. ১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:৪৪
নির্ণয় বলেছেন:
শাহবাগে মারামারি হওয়ার গুজবটা ব্লগের বাইরেও ছিলো। আমি বাইরে থেকেই পেয়েছি - মুখে মুখে ছড়িয়েছে।
১৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: আমি বাইরে পাইনি .. উলটো যাকেই জিজ্ঞেস করেছি এমন ভাবে তাকাইছে নিজেই লজ্জায় পরে গেছলাম ।

 

মোট সময় লেগেছে ১.০৫৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাঝসাগরে হারিয়ে যাওয়ার মজা হছে, যে কোন একদিকে গন্তব্য ধরে নেয়া যায় ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ