somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থার্ড পার্টি রিক্রুটমেন্ট : ক্রীতদাস প্রথার প্রত্যাবর্তন

০২ রা জুন, ২০০৯ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে এক ধরনের কম্পানি গজিয়ে উঠেছে।তারা মানুষকে দেশের নামকরা প্রতিষ্ঠানে চাকরি দিচ্ছে।এই কম্পানিগুলোর গ্রাহক হচ্ছে বাংলাদেশের সব নামকরা বহুজাতিক প্রতিষ্ঠানগুলো।অবশ্য এই ধারাটি শুরু হয়েছিল বেশ আগে।তখন এই কম্পানি গুলো সরবরাহ করতো শুধুমাত্র সিকিউরিটি গার্ড।তারপরে এরা ক্লিনার,ড্রাইভার ইত্যাদি সাপ্লায়ার হয়ে দাড়ায়। গ্রামীন ফোনের যে সিকিউরিটি গার্ডটি আপনাকে সালাম ঠুকলো তার পোষাকে কি লোগো দেখেছেন তা একবার মনে করে দেখুন।তা গ্রামীন ফোনের নয় ! সারাদিন,সারা বছর সে গ্রামীন ফোনে চাকরি করলেও তার বেতন কিন্তু সে গ্রামীন ফোন থেকে পায়না। মজার ব্যাপার হচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান বা দেশজ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় শতভাগ নিরাপত্তাকর্মী এখন এভাবে নিয়োগ দেয়া হচ্ছে। একই ভাবে ড্রাইভার,ক্লিনাররাও চাকরি পাচ্ছে। তাদের চাকরি, বেতন,বদলি,প্রত্যাহার এ সবই করে তাদের নিয়োগদাতা থার্ড পার্টি রিক্রুটিং এজেন্সী গুলো।এই কম্পানি গুলোর শিকার ছিল মূলত শিক্ষাক্ষেত্রে অনগ্রসর একটি জনগোষ্ঠী।তবে এখন আর তা নেই।তারা তাদের শিকার ক্ষেত্র পাল্টাচ্ছে।এখন তাদের টার্গেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা সবে মাত্র পাশ করা শিক্ষিত বেকাররা।

এদেশে ভালো একটা চাকরি পেতে অনেক অপেক্ষা করতে হয় (অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই এই অপেক্ষা বিফলে যায়)।তাই যে কোন চাকরিই বেকারদের কাছে গুরুত্ত্বপূর্ন।ঠিক এই সুযোগটাই রিক্রুটিং এজেন্সীগুলো নেয়।তারা নাম মাত্র বেতনে এদের কে রিক্রুট করে।তারা এই লোকগুলোকে নিয়োগ দেয় বিভিন্ন কম্পানির কাস্টোমার কেয়ারে,কলসেন্টারে,ফিল্ড ওয়ার্কের মত কাজে।গ্রামীন ফোনের CDM(Customer Demographic Management) ডিপার্টমেন্টের পুরো কাজ এদের দিয়ে করানো হয়।

এই রিক্রুটেড লোকগুলোর সাথে ওই প্রতিষ্ঠানগুলোর হাতে গোনা অল্প কয়েক জন লোক ও একসাথে কাজ করে। মজাটা হচ্ছে যোগ্যতা ও কাজ এক হলেও রিক্রুটিং এজেন্সীর এমপ্লয়ীরা বেতন পায় তাদের সাথে কাজ করা মূল প্রতিষ্ঠানের কর্মচারীদের চারভাগের একভাগ । সে টাকা দিয়ে জীবন নির্বাহ তো দুরের কথা,হাত খরচের টাকা ও হয়না।এছাড়া তারা কোম্পানির নিজস্ব সুযোগ সুবিধার অধিকারী ও হয়না । তারা সেখানে কাজ করে পরাধীন, অধীকারহীন, অসহায় অবস্থায়।তাদের প্রতি মূল প্রতিষ্ঠানের কোন দায়ীত্ব নেই।সেই প্রতিষ্ঠানে সে বছরের পর বছর চাকরি করে অথচ পরিচয় পত্র বহন করে তার নিয়োগদাতা কম্পানিটির (ভাবুনতো টেলিটকের অফিসে লোকজন কাজ করছে একটেল লেখা পরিচয় পত্র ঝুলিয়ে!)। মাসে একবার রিক্রুটিং এজেন্সীর লোকেরা অফিসে এসে টাকা দিয়ে যায়।

এমন অনেক এমপ্লয়ী আছে যারা তাদের রিক্রুটিং এজেন্সীর ঠিকানাটাও জানেননা। ফোনে চাকরি,ফোনেই নিয়োগ।মূল অফিসে যাবার প্রয়োজনটাও নেই।

বাংলাদেশে এই ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্য সম্ভবত মার্কেট এক্সেস,পিপলস্কেপ সবচেয়ে প্রভাবশালী।এরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে অচিরেই নিজের জন্য একজন জেনারেল ম্যানেজার আর একজন পার্সোনাল সেক্রেটারি পানির দরে কিনতে পারবো!

জয় হোক দাস ব্যবসার। দাস ব্যবসা জিন্দাবাদ!



সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৪৭
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×