somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"দেখেছি তার কালো হরিণ চোখ ৩"

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে বৃষ্টি পড়ছে। আফতাব ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে রয়েছে। মা কয়েকবার খাওয়ার জন্য ডেকে গেছে। কিন্তু আফতাবের ক্ষুধা নেই। বুকের ভিতরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। ভয়ে নাকি সংশয়ে আফতাবের মনের ভিতরেও কালো মেঘ জমেছে। মেয়েদের দিকে ও একদমই তাকায় না। কিন্তু প্রথম যেদিন তনুকে দেখলো সেদিনই বুঝে গিয়েছিল এই মেয়ে তাকে কেন জানি আকর্ষণ করে। যতক্ষণ তনু পড়া বুঝে আফতাব ওর দিকে তাকায় না, কিন্তু ও মাথা নিচু করলেই আফতাব একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। ওর খাতার দিকে শান্ত দৃষ্টি, ওর কপালের কাছে পড়ে থাকা চুল, ওর একটা উচুঁ থাকা দাঁত , যেটা ওর হাসির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় শতগুণে। ওর রূপে মুগ্ধ আফতাব। কিছুতেই বোঝাতে পারেনা নিজেকে। শেষ পর্যন্ত আজ ও তনুর ম্যাথ বইয়ের ভাঁজে রেখে এসেছে ওর হৃদয়ের কথা। জানে ও এর পরিণাম খারাপও হতে পারে। তনুর মা জানলে ওর নামে কেলেংকারী ছড়াবে, তাতে ওর ভয় নেই। ওর ভয় যদি তনু ওকে ভুল বুঝে!!!

তনুর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও ভয়ে ভয়ে চিঠিটা খুলল।
" তনু,
জানি হয়তো এই চিঠি পেয়ে তুমি আমাকে অনেক খারাপ একজন মানুষ মনে করবে, যে কিনা নিজের ছাত্রীকে চিঠি দেয়। কিন্তু বিশ্বাস করো, আমার আর কোনো উপায় ছিলো না। আমি আর পারছিলাম না এই বোঝা নিয়ে ঘুরতে। হ্যা, আমি তোমাকে ভালোবাসি। তুমিই সেই প্রথম মানুষ যাকে দেখে আমার হৃদপিন্ডটা থমে গিয়েছিল কয়েক মুহুর্তের জন্য। নিজেকে বুঝিয়েছি অনেক , কিন্তু পারিনি তোমার মোহ থেকে বাঁচতে। ঘুমাতে পারিনা , খেতে পারিনা, পড়তে পারিনা। মাথার ভিতর শুধু দুটো চোখ ঘুরে। তোমার চোখ। তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পারিনা, সাহসে কুলায় না। আমি অনেক ভিতু মানুষ। সারাক্ষণ হারানোর ভয়ে থাকি। জানি তোমার এটা বয়স না। কিন্তু তোমাকে হারানোর ভয়েই আমি এখন এগুলো বললাম। তোমাকে আমি এরপর শুধু একদিনই পড়াতে আসবো। তারপর আর তোমাকে পড়াব না। কারণ এসব বলার পর তোমাকে পড়ানো আমার উচিত না। যদি পারো আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর দিও।
আফতাব।"
কি করবে এখন তনু?? কাকে বলবে? মাকে? নাহ। মাকে বলাটা উচিত হবে না। মা রেগে গিয়ে অনেক ঝামেলা করতে পারে। মিতুকে কি বলবে কথাটা? ও তো বলে দিতে পারবে তনুর এখন কি করা উচিত। মাথাটা কাজ করছে না তনুর। শরীরটা অবশ লাগছে। কেনো এমন একটা কাজ করলো স্যার? ধুররর। এমন না যে আফতাব স্যার মানুষটা খারাপ। খুব ভালো ছেলে, এলাকার সবাই তাকে ভালোবাসে। দেখতেও ভালো, পড়াশুনাতেও ভালো। এমন একটা মানুষ কেনো তার প্রেমে পড়লো? বুঝতে পারছে না তনু। তার মাঝে উনি নাকি পড়ানোও ছেড়ে দিবে । সামনে টেস্ট পরীক্ষা আর এখন এসব ঝামেলা। নতুন স্যারই বা পাবে কোথায়? কান্না পায় তনুর। সেই কান্না কি স্যার হারানোর কান্না নাকি কিশোরী মনের আবেগের কান্না তা সে নিজেও জানেনা। শুধু দুচোখ দিয়ে বৃষ্টি ঝড়ে পড়ে। বাহিরে আকাশ কাঁদছে আর ঘরের ভিতর একটা কিশোরী মেয়ে তার প্রথম আবেগের ধাক্কায় কাঁদছে। কার কান্না যে বেশি সুন্দর কেউই তা বলতে পারবে না হয়ত।


** কালকে লিখতে পারিনাই। খুবই দুঃসময় যাচ্ছে। কিন্তু আজ জোর করেই সময় বের করলাম। বলা যায় নিজের সময় ডাকাতি করলাম এটা লেখার জন্য। কিন্তু বেশি সময় নাই তাই অল্প অল্প করেই হোক জীবনের গল্প। আরেকটা কথা, আমার জানালার পাশেও এখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। **

" দেখেছি তার কালো হরিণ চোখ ১"

" দেখেছি তার কালো হরিণ চোখ ২"
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×