somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" দেখেছি তার কালো হরিণ চোখ ৬"

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফতাব তার হলের রুমে বসে আছে। বইয়ের পাতায় মনোযোগ বসানোর তীব্র ইচ্ছা করছে ওর, কিন্তু পারছে না। ২ মিনিট পর পরই দুটি চোখ তার মনের ভিতরের সবকিছু উলটপালট করে দিচ্ছে। তনুকে পড়ানো বাদ দিয়েছে ও তিন মাস হলো। তনুর এস.এস.সি পরীক্ষাও শেষ হয়ে গেছে। কিন্তু তনুর জবাব সে পায়নি। চোখ ফেটে পানি বেরোতে চায়। নিজেকে সামলায় আফতাব। সামনে তার সেমিস্টার ফাইনাল। ভালো মতো না পড়লে ও হয়তো পাশ করবে না। তাহলে ওর মা অনেক কষ্ট পাবেন।আফতাবের বাবা নেই, মা ই অনেক কষ্টে ওদের তিন ভাইবোনকে মানুষ করেছেন । আফতাবকে নিয়ে অনেক স্বপ্ন মায়ের। একমাত্র ছেলে সে, তাই আশাও বেশি। দরজায় কড়া নাড়লো কে জানি। আফতাব দরজা খুলল। বড় ভাইরা এসেছে, দ্বীনের দাওয়াত দিতে। আফতাব কি ভেবে জানি বলে দিল এবার সে যাবে তাদের সাথে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তনুকে পেলে ও পুরোপুরি ভালো মানুষ হয়ে যাবে, নিজেকে বদলে ফেলবে।
তনু আজ খুলনা থেকে ঢাকায় এসেছে। রেস্ট নিয়েই মিতুকে কল দিল। অনেকক্ষণ কথা হল মিতুর সাথে ওর। ফোন রেখেই ওর আফতাব স্যারের কথা মনে হল। কি যেন ভেবে উনার নাম্বারে ফোন দিল তনু। ফোনের রিং বাজতেই তনুর বুক ধকধক করতে থাকল। আফতাব স্যার ফোন ধরে সালাম দিলেন। কিন্তু তনুর গলা দিয়ে কথা বের হচ্ছিল না। অনেকক্ষণ পর বলল ও," কেমন আছেন স্যার। আসলে পরীক্ষার পর আপনাকে বলা হয়নি পরীক্ষা ভালো হয়েছে।" এক নিঃশ্বাসে বলে গেলো তনু। আফতাব চুপ করে সব শুনল তারপর বলল," আমি জানি তুমি এগুলো বলতে আমাকে ফোন দেওনি। আমি কি তোমার যোগ্য না তনু?? আমাকে একবার বল, আমি আর তোমাকে ঘুরেও দেখবো না।" তনু কেঁপে উঠল। "আমি জানি না। আসলে আমি কিছুই বুঝতেছি না আমি রাখি।" তনু রেখে দিল। কিন্তু ওর মন থেকে সরাতে পারলো না আফতাবকে। পরদিন মা যখনচোটো ভাইকে নিয়ে কোচিং য়ে গেলো, তনু আবার ফোন করল আফতাবকে। তখনও ও হয়তো জানতো না কোন পথে পা বাড়াচ্ছে সে।
(***এই গল্পের পরের পর্বে কাহিনী এগিয়ে যাবে পাঁচ বছর সামনে। পাঁচ বছর পর এই চারজনের কি হবে তা জানবো আমরা। কাহিনী আগিয়ে দিব কারণ আগেই বলেছি আমি অলস। :) ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ***)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×