somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" দেখেছি তার কালো হরিণ চোখ ১৫ "

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতেই এইচএসসি পরীক্ষা চলে আসল। মিতু আর তনুর আর কারো দিকে তাকানোরই সময় ছিল না। মাঝে মাঝে পড়া নিয়ে দুজনের ফোনে কথা হলেও কেউই কাউকে জানতে দেয়নি আসলে কি হয়েছে এই কয়টা দিনে ওদের জীবনে। দুজনই ভেবেছে এসব বলার সময় এটা না। একবার পরীক্ষাটা হয়ে যাক। অনেক কথা বলার সময় পাবে। এটা বলা যতটা শজ, করা কিন্তু ততটাই কঠিন। মনের মাঝে যখন ঝড় চলে তখন বাইরের দুনিয়ার কোনো একটা মানুষের বড় প্রয়োজন হয় সে ঝড় থামানোর জন্য। মনের ভিতরে কথা পুষে রাখার মত বড় কষ্ট আর কিছুই নেই। মিতু তাও শ্রাবণের সাথে কথা বলে একটু হালকা হতো।কিন্তু মেয়েদের একটা বড় সমস্যা আছে । একটা মেয়ে যেভাবে আরেকটা মেয়েকে বুঝে হয়তো কেউই সেভাবে তাকে বুঝে না।
পরীক্ষাটা শেষ হলো অবশেষে। কিন্তু মিতুর সাথে তনুর দূরত্ব ঘুচল না। দুজনই এক জায়গায় ভর্তি হল কোচিং করার জন্য কিন্তু আলাদা ব্যাচে। এরই মাঝে একদিন কোচিং এর একটা ছোটো বিষয় নিয়ে দুজনের মধ্যে বড় একটা ঝগড়া হয়ে গেলো। আসলে ঝগড়াটা হয়তো হত না, কিন্তু ঐ যে কারো রাগ অন্য কারো উপর ঢেলে দেওয়া বলে না!! দুইজনই সেই কাজটা করল। মনের সব রাগ ঝাড়লো একজন আরেকজনের উপর। কথা বন্ধ হয়ে গেলো দুজনের। হ্যা, ঐটাই ছিল শেষ কথা ওদের। তারপর আসলে কেটে গেছে ৩টা বছর। কিভাবে যে কেটে গেছে নিজেরাই জানেনা ওরা। মাঝেখানে ফেসবুকে একটু যোগাযোগ ছিল। কিন্তু তারপর ওটাও ছুটে গিয়েছিল। অনেক অভিমান ছিল দুজনেরই দুজনের উপর। আজ মুখোমুখি বসে ওদের মনে অনেক প্রশ্ন। চুপ করে থাকার মধ্যেও অনেক জিজ্ঞাসা।
তনুই মুখ খুলল," মনে আছে তোর? এইচএসসি পরীক্ষার আগে ১৪ই ফেব্রুয়ারীতে আমরা দুজন রিকশা নিয়ে ঢাকা ভার্সিটিতে ঘুরেছিলাম।" "হুমম। আর রিকশা থামানোর পর দুজন যখন হাটছিলাম সামনের ঐ রাস্তাটায় তখন তোর একটা স্যান্ডেল ছিঁড়ে গেলো। তারপর তুই খালি পায়ে ঢুকলি ফালুদা খেতে । সবাই আমাদের দিকে তাকাচ্ছিল। আর আমরা একটা ফালুদা শেয়ার করে খাচ্ছিলাম।",বলতে লাগলো মিতু। "হুমম, আর খাওয়া শেষে তুই বললি আমার একটা স্যান্ডেল তুই পড় আর একটা আমি পড়ি। দুজনেরই এক পায়ে জুতা থাকবে। আমরা এভাবে হাঁটছিলাম আর রাস্তায় সবাই আমাদের দিকে তাকিয়েছিল। পাগল ভাবতেছিল দুইজনকে", বলেই হাসতে থাকল তনু। দুজনের হাসির শব্দে আশেপাশের প্রেমিক প্রেমিকের জোড়াদের প্রেম কিছুটা কমে গেলো। কিন্তু দুজনের হাসি থামলো না। ঠিক আগের মতই দুজন আশেপাশের সব মানুষের বুড়ো আংগুল দেখিয়ে হা হা হি হি করতে লাগল। অনেকদিন পর রাস্তার সব মানুষকে নিয়ে দুষ্টুমী করল, কয়েকটা জুটিকে ডিস্টার্ব করল, সামনের রিকশা দিয়ে যাওয়া যাত্রীদের সালাম দিয়ে ভড়কে দিল। বিকেলটা কিভাবে জানি কেটে গেলো স্বপ্নের মত করে। খুব ভালো সময় কাটলো ওদের। ঠিক হলো পরদিন আবারো বের হবে। অনেক কথা বলবে দুজন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×