somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"দেখেছি তার কালো হরিণ চোখ ২০"

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হ্যালো, আপনি কি রাহাত সাহেব বলছেন?" "জ্বি, বলছি। আপনি কে?" "আমি কে তা আপনি বুঝে যাবেন। কিন্তু আপনি যা করতে যাচ্ছেন তা অনেক বড় ভুল। আমি আপনার ভালো চাই, তাই আপনাকে সাবধান করতেই ফোন করলাম।" "কে আপনি? আর আমি কি করছি তা আপনি কিভাবে জানেন?" "আমি তনুর প্রথম স্বামী। তনুর সাথে আমার বিয়ে হয়েছিল। আমার মনে হয় আপনি ব্যাপারটা জানেন না।" "ও, আপনি কি আফতাব? আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই আফতাব সাহেব। আমি তনুর সম্পর্কে সব জানি। আর যদি কিছু নাও জানি তাহলে আমার মনে হয় না যে আপনার কাছ থেকে আমার কিছুই জানা দরকার। আর আপনিই তো বললেন, আপনার সাথে ওর বিয়ে হয়েছিল। মানে এখন আর ও আপনার সাথে নেই। তাই আমার মনে হয় আপনার উচিত ওর ব্যাপারে নাক না গলানো।" " আপনি জেনেশুনে ভুল করতে যাচ্ছেন। তনু ভালো মেয়ে না।" " সেটা কি আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি? আর ও যদি ভালো মেয়ে নাই হয় তাতে আপনার কি সমস্যা। আমার হবু স্ত্রী কি সেটা আমি বুঝব। আপনি না।" ফোন কেটে দিল রাহাত। এত অমানুষ কিভাবে হয় মানুষজন। নিজে তো মেয়েটাকে সুখে রাখতে পারেনি। তারপর আবার মেয়েটার জীবনে কোনো সুখ ও আসতে দিতে চায় না লোকটা।
রাহাত খুব ভালো করে বুঝতে পারে যে কেনো তনু নতুন কোনো রিলেশানে জড়াতে ভয় পেত। এই লোকটা নিশ্চয়ই ওর জীবনটাকে পুরো নরক বানিয়ে দিয়েছিল। তনুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায় ও। একটুতেই কত অবাক আর খুশি হয়ে যায় মেয়েটা। ওকে রিকশায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যখন তখন ওকে বেলুন কিনে দিয়েছিল। পুরা বাচ্চাদের মতো খুশি হয়ে গিয়েছিল মেয়েটা। শান্তার কাছে তনুর অতীত নিয়ে সবই শুনছিল রাহাত। তাই ও জানে আফতাব এখনও তনুকে শান্তিতে থাকতে দেয় না। কতবার তনুর ক্যাম্পাসে গিয়েও নাকি কত মানুষের কাছে তনুর নামে খারাপ কথা বলেছে। তনু নেহায়তই শক্ত মেয়ে। নাহলে হয়তো পড়াশুনাটাও হত না ওর। আর আফতাব তো তাই চাইতো।তনু প্রথমদিনই রাহাতকে বলে দিয়েছে যে সে আরো পড়ালেখা করতে চায়। তনুর চোখে তখন একটা চমক দেখেছে রাহাত। পড়ালেখাই ওর প্রথম ভালোবাসা বুঝে গেছে সে। ভাবতেই পারা যায় না যে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়েও এই কথাটা আফতাব বুঝতে পারেনি। চেয়েছে তনুকে পড়া থেকে দূরে সরাতে। হয়ত ও সফলও হতো যদি তনু ওর ভালোবাসার ফাঁদে সব ভুলে পা দিত। নিজেদের জাতির উপরই ঘৃণা আসে রাহাতের। এখনও মানুষ নারীকে সামনে এগুতে দিতে চায়না। তনুকেফোন দিল রাহাত। ওর সাথে কথা বললে হয়তো মনটা ভালো হয়ে যাবে। আজকে বাইরে ঘুরতে গেলে হয়তো আরও ভালো লাগবে। দেখা যাক ও রাজি হয় কি না। রাজি হলে সামনা সামনি ওকে আফতাবের কথা বলবে। আর বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলবে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল রাহাত। ভালো লাগলো অনেক সিদ্ধান্তটা নিতে পেরে।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×