ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য জনপ্রিয় সফটওয়্যার (ব্র্উাজার) ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন অনেকেই। কিছু কাজ করলে আরো সাবলীলভাবে ইন্টানেটে কাজ করা যাবে।
১। মনিটরে ব্রাউজারের জায়গা যখন ছোট থাকে, তখন একে বড় করতে চাইলে F11 চাপুন। আগের অবস্থায় ফিরে আসতে চাইলে আবার F11 চাপুন।
২। কোন ওয়েবপেইজে শব্দ খুঁজতে চাইলে Ctrl+F চাপুন।
৩। চালু অবস্থায় ব্রাউজারটি বন্ধ করতে চাইলে Ctrl+W চাপুন।
৪। ওয়েব সাইট দেখছেন এমন সময় হিস্টোরি (অতীতে যে সব সাইট দেখেছেন) দেখতে চাইলে F8 চাপুন।
৫। কোন ওয়েব পেইজের ঠিকানা সংরক্ষণ(Save) করতে চাইলে Ctrl+D চাপুন, দেখবেন ওয়েবসাইটি ফেভারিট তালিকায় যুক্ত হয়েছে।
৬। ব্র্াউজারের কোন ওয়েবপেইজ অন্যকাউকে ই-মেইলের মাধ্যমে পাঠাতে চাইলে FileSendPage by e-mail ব্যবহার করে পাঠাতে পারবেন।
৭। ওয়েবপেইজে স্লাইড করতে চাইলে তীর চিহ্নিত অ্যারো কি ব্যবহার করুন। আর ওয়েব পেইজে শীর্ষে বা শেষে যেতে চাইলে Home এবং End কী ব্যবহার করুন এবং দ্রুত স্লাইড করতে চাইলে Page up, Page Down কি ব্যবহার করুন।
৮। ওয়েব পেজের কোন ছবিকে ডেস্কটপের পটভূমি বা ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে চাইলে ছবিটির ওপর মাউসের ডান বোতাম কিক করুন এবং Set as Wallpaper সিলেক্ট করুন।
পোস্টটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন আশা করছি।
সকলে সুস্থ ও ভাল থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

