পুরনোকালের বৃষ্টির শব্দে
এখনো যারা গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে
মমিদের হাস্যধ্বনি;
তাদের বুক পকেটের মাপে স্বপ্নের মুদ্রণশিল্প বিকশিত
হয় কফিনের ছায়াঘেষা সংহতির ফ্রেমে।
শীর্ণ দেহখণ্ডে অগ্নিদাহের সিংহরা নাচে, কাঠকয়লায়
কষাণো হাড় -মাংশের স্তূপে শিহরিত
বেণীর দিগন্ত ভাসে।
আমরা জীবাশ্ম সংগ্রহশালায়
নতুন বৃষ্টির শব্দে ধুলোলাগা উলুধ্বনি
মোমালোতে সাজাই;
ঝাঁকে ঝাঁকে পদপিষ্ট পোকারা বালুর ওষ্ঠে জাগে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



