....................................................................
আর কি আসবে যেই নদীটা রিয়ার তার কাছাকাছি?
নিজের বুক চিরে দেখি আপেলাভায় মগ্ন
পাখিশূন্য রাত, ভোরের রোদ উঠা পালকে সাজিয়ে রাখি
নির্ঘুম মুখোশের দাহ।
বুননের চোরা চোখে হারানো নৌপথ
আজো খুঁজে ফেরে বাদামী আড়াল, উন্মাদনার বৈঠায়
আবারও কি পালের ছায়া নিঃস্তব্ধ চুম্বনে
উড়তে চাইবে?
মুগ্ধতার পাখা থেকে উড়ে যাওয়া শব্দের হরিয়াল
ফিরে এসেছে ঘড়িহীন কবজির দাগে;
তাকে কি শীতের কালো বেণীতে মানাবে আর?
মনোরোগীর জানালায় আলো জ্বলছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


