মন কি যে চায় যত ছুটাছুটি করে রোদের ভিতর বৃষ্টির ভিতর
ততই আরো ছুটার নেশা জাগে মন বাঁধা পড়ে কাঁটাগুল্মে
হরিৎ ভীষণ ছায়া কেটে
কেটে দূরের নয় নিকটের তন্বীমাদুলির আড়চোখি
ইশারা কোষের পৃষ্ঠাতে লেপটে থাকে
ডানার শক্তি চুম্বন আটকে রাখে
ভোমর কোন কথা বলে না নৈঃশব্দ্য দু’ভাগ হয়ে তৈরি করে
তিলসুড়ঙ্গের পথ
তার মধ্যে ছলাকলার গুহাচিত্রে বিদূষী পায়ের নূপুর
শব্দ শুনি
আর দু’ভাগ হয়ে সুন্দর ছুরি হয়ে উঠি
তার সীমানা প্রাচীরে কত কিছু দুলে দুলে
ক্ষণিকের মোহ চিরে
দ্বীপান্তরিত শাঁখার অবয়বে সন্ধার ঘন্টাধ্বনি হয়
আবার মিলিয়ে যায় ঠাঁই মেলে না কোথাও
কখনো দাঁড়িয়ে কখনো গড়িয়ে গড়িয়ে কখনো বা একেবারে নিশ্চুপ
সবুজপাতার শিরাতে শিরদাঁড়ার
সদানন্দ নদীপথ ‘ছবি’ হয়ে ওঠে লাল পায়ে গভীর রাত ছুঁয়ে যায়
মায়ার গিট খুলে
অপরূপ আয়নাগুলোতে
কাছের গাঢ় স্পর্শের খয়েরি পালকগুলো ভেসে ওঠে
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



