রাতের শহর
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাতের শহরে
দেখার সীমানা ভেঙে ঢুকে পড়ো
সবুজ দস্তানায়,
ঠেলছে ক্ষয়ে যাওয়া আলো
গোপন করোনা নিশ্চুপ গলিতে
খুলে ফেলো তোমার দেহ।
হাড়ের শব্দে কুঠারে জ্বলে ওঠে
বন্যতার করতালি
মনো জঙ্গলে উড়ে যাওয়া
পাখিটারে বেঁধোনা বেঁধোনা
পিঠের আকাশে উড়াও একাকি
হর্ষ কৌমের ধুলো।
হারিয়ে গেছে যে প্রতিবেশি
যেসব আয়নায় ভাসছে নদীর মুখ
অবুঝ দস্তানায়
স্পর্শ তুমি রাখো।
মঙ্গল সন্ধ্যা ডুবে গেছে কবে
ফিরে আসবে না
কখনো হয়তো সূর্যাস্তের সিঁড়ি,
এলায়িত করিডোরে
ডেকো না আর
জানালার শিকে স্বপ্ন ঝুলিয়ে
নিজেকেই নিজে দেখো।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন