দখিন দিকের পথে
জোনাকির আলো কেটে কেটে তৈরি হচ্ছে সরুপথ,
জবা ফুলের পাশে দাঁড়িয়ে
তুমি দেখছো মৌতাত, সূর্যাস্তের দিকে ছুটে যাচ্ছে
ম্রিয়মাণ শিকারির দল।
শিকারিদের ফেলে যাওয়া স্মৃতিশাস্ত্র খুলে দেখো
প্রতিটা পৃষ্ঠায় অনেক গুপ্ত ফোঁপানো শব্দ,
অস্ত্রশস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, দাগ দিয়ে রাখো।
সূর্যাস্তের পর মৌন
শ্লেটে টুকে রাখো সান্ধ্যমুখ, হলফনামার বক্ষে
গেঁথে দাও স্মৃতিশূন্য সাকি,
দেখতে থাকো ময়ূর, উন্মাদের চুলের ভিতর
উড়িয়ে দাও বিস্রস্ত ভোর।
গ্রহণ করো, নির্ঝরণীর মথিত হলপনামা
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



