বার্তা নিয়ে পৌছে গেছে, তাঁকে তীর-ধনুকের বিষাদ মিশ্রিত
বেদনাসমূহের সামনে দাঁড় করিয়ে রাখো,
লোকচক্ষুর আড়ালে যেসব হরিণ শাবকের বুকের ধুকপুক সংগ্রহ করেছি,
তার কাছে জড়ো করো মায়া-বিভ্রম,
আড়চোখে দেখে নিচ্ছে সওদাগর, বাজুক ব্যক্তিগত চিঠির বাক্সে
মৃত সৈনিকের প্রাক্তন হাহাকার।
তুমুল বৃষ্টিপাতের রাতে যারা পশুবলির দৃশ্যে হারিয়ে ফেলেছে
ব্যক্তিগত ডাকঘর,
তাদের জন্য রেখে যাচ্ছি দস্যু দূরবীণ, অন্তপুরের মেইল ট্রেনে
আসছে ফুলগন্ধের চালান,
কালো শোকের মোড়ক খুলে তোমাকে দেখবো আজ,
সেই বার্তার সাদা পালকে ভরে তুলবো
আমার ভাগাড়।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


