ছন্দ শিক্ষিকার কাছে আমি হলুদ ফুলের দুঃখ,
আমাকে দেখলে তিনি বিলাপগ্রন্থের পাতার ভেতর গুজে
রাখেন ক্রন্দন, চিরুনিতে উঠে আসা চুলে
দেখেন দস্যুতা।
দেখেন ক্রুশ কাঠের বিভাবরী।
আমি আড়বাঁশির পাশেই ফেলে রাখি পাখিদের ভাঙা বাসা,
ধূপপাত্র, কুমারী মেয়েদের নাকের ফুল।
তুমি ওড়ো একাকি পথহারা শোকার্ত চোখে।
সন্ধ্যায় বিলুণ্ঠিতার কাছে গিয়ে বিলাপের দেহ খুলে
দেখি - ছন্দ শিক্ষিকা ঘুমিয়ে আছেন,
আমি তাঁর ঘুমন্ত মুখের ছবি আঁকি, দেখি তাঁর কেশে
উড়ে আসতেছে অনেক পাখির ঝাঁক।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



