আমি আর কোনো ছায়াচিত্রে দাঁড়াতে চাই না।
বাইরে এসে দেখছি অপেক্ষা করছে
দূরের বাঁশ পাতা থেকে উড়ে আসা সবুজ পোকা।
বহু মানুষের পায়ের শব্দ মিলিয়ে যাচ্ছে
কাছের অসুস্থ ডাকবাক্সে।
ভাসমান পথশিশুদের চোখে-মুখে ছড়িয়ে পড়ছে
ট্রেন ছেড়ে যাওয়া ঘন্টাধ্বনি।
পাতা থেকে রোদ সরে গেলে দেওয়ালে
হুড়মুড় করে ভেঙে পড়ছে
সামাজিক বন্ধন।
কিছুক্ষণ চুপ করে ইশারার বেণী খুলছে
নিঃস্ব ল্যাম্পপোষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



