প্রতিদিন মাথা নীচু করে
বোবা নেমপ্লেটে ঢুকে আবার বের হয়ে আসি
একটু একটু করে ভুলে যাই
ঘাতকের শিস, অন্যমনস্ক বালুভূমি
ধুলোর মধ্যে গড়িয়ে যায় দেহ ছিন্ন ছায়া
বাঁশপাতার শব্দে
রূপসী দেয়ালে গেঁথে থাকা নদী
বিলবোর্ডের হাসিতে
উথলে ওঠে, করতলে সুহাসিনী ওড়ে
আমাদের পায়ের কাছে ছিঁড়ে যাওয়া রোদে
লিফট চায় সর্যে ফুলের হাওয়া
সবুজ ড্রাগন পড়ে থাকে মনোজঙ্গলে
আমরা আয়নাতে মুখ দেখি
পেনড্রাইভে তোমাকে সেভ করে রেখে
তৃষ্ণার্ত ব্লুঘুমে বল্লম ছুঁড়ে দিই
অদ্ভূত পিপাসার পেট চিরে
দেখি শুঁড়িখানা দরোজা খুলে দাঁড়িয়ে আছে
হলদে বনের পাখি
লোমকূপে দুলে ওঠে ফাঁকা মাঠের নিঃসঙ্গ বুলি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


