নগ্নবক্ষের ঈষৎ উজ্জ্বলতায় সামান্য বিবর্ণ গৃহকোণে
বিস্মিত মোহ – জাগ্রত দৃষ্টির ঢেউ ভেঙে
বাহুলগ্নে ভেড়ে – যেখানে শস্যঘ্রাণ খচিত আনন্দধাম
স্পর্শে লুপ্ত হয় শিহরিত অঙ্গইচ্ছাভঙ্গি
নিভন্ত ছিন্ন অন্তরাল আবারও বিন্যস্ত মেঝেতে
সজ্ঞ্চার করে বিভ্রম
আমাদের অবচেতন বৃষ্টিদৃশ্য ক্ষণকালের অনুপম নৈঃশব্দ্যে
কম্পিত আলোর বর্ণশোভা স্তনযুগলে স্থির হয়
আমরা শৈলীশয্যায় প্রতিক্ষণের অনুভবে
প্রত্যক্ষ করি চন্দ্রিমা প্লাবন, স্তূপীকৃত অজস্র ফড়িঙ ডানা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


