যার গভীরে প্রোথিত অণুবীজ ফেটে গেছে
সে এখন সময়ের অন্তহীন স্রোতে মিশে যাচ্ছে
তার নীলাধারে
ডুবে গেছে জল পথের রূপসী দাগ
অনুতপ্তের ফলকে ভেসে ওঠে লুপ্ত নগর
আঘাতের চিহ্নগুলো অন্য কোথাও
ফুল হয়ে উঠছে, ঢেউ চিরে জেগে উঠছে
তবু পাখিদের ডানা
হাওয়া তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে বনপথে
যার গভীরে গুহালিপি আজও অনন্ত প্রভাত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



