বোবাদের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে যে মধু মালতী, তাঁর চোখের তারা
সেবার পুরোহিতের হাত থেকে খসে পড়া ফুলের পাতায় বেড়াতে গিয়ে
আর ফিরে আসেনি।
আরো যেসব মধ্যরাতের নথ, চুলের কাঁটা, ভাঙাচুড়ির নীল বাক্স - যৌন
কাতর চোখের সীমা থেকে উড়ে গেছে দূরের মেঘে, তাদের জন্য শোক বইয়ের পাতা খুলে বসে আছি আমি।
পুরনো গাছের গুড়িতে লেগে থাকা ষোড়শীর স্পর্শ আজ যেদিকে ছুটে চলেছে সেদিকে বন্দুকের নল তাক করে আছে কসাইয়ের হাসি, আমরা তাঁর অন্তর ভেদ করে তুলে আনছি আয়না ও রকমারি ছুরি।
গোপনে গোপনে প্রস্তুত হচ্ছে গোয়াল পাড়ার মেয়েরা, সে কথাও শুনেছি, শুনেছি তাদের হাতে অজস্র উল্কি; বাঘ-সিংহ, আমি তাদের জন্য শুকনো পাতার মচমচ শব্দ জড়ো করে রেখেছি, যেদিকে তারা উড়াবে ডানা সেদিকেই উড়িয়ে দেবো শব্দব্রক্ষ্মের তুড়ি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


