উডল্যান্ড জুতার উপর দাঁড়িয়ে আছি। পায়ের নখে ঝিলিক মারছে ওলে, লরিয়াল, জরদানা। পায়ের লোম একটা একটা করে তুলে ফেলবেন না, ভিট তো রয়েছেই।
'লিভ ইন' জিন্সের ভেতরে অন্দর কা মামলা, তারো ভেতরে জন্ম নিরোধক পরিধান। আর যদি জন্মেই যায়, একগাদা জনসন লিস্ট, মিল্ক লোশন, শ্যাম্পু, বেবিঅয়েল, সেরেলাক, হাগি প্যাম্পারস . ...
সে অন্য প্রসঙ্গ। লাইনে আসি, গায়ে বিড়াল চোখ, ভেতরে একটু জাটাক স্প্রে করে নিন, ভেরি ভেরি গোল্ড, ভেরি সেকসি (বেগানা নারীকূল স্বল্পবসনে সাগর পেরিয়ে দৌড়ে আসছে আপনার দিকে কল্পনা করুন, শিৎকারের অ্যাম্বিয়েন্ট মিউজিক কল্পনা করতে ভুলবেন না, অইটাই আসল)
গলায় আপন জুয়েলার্স, কানে নোকিয়া, সাথে টক টাইম ফ্রি, পুরুষদের গালে জিলেট, বুড়া মশলা (ওল্ড স্পাইস), আর ললনাদের ফেয়ার এন্ড লাভলি, ল্যাকমে, ওলে, গারনিয়ের।
ঠোঁটের রঙ এখন কবির কল্পনাতেও ওয়াইএসএল, সামান্য ভেতরে ঝকঝকে দাঁত তো নয় রীতিমতো ক্লোজআপ, চোখে রে-ব্যান বা মাশকারা, মাথায় সানসিল্ক বা লিভন .......
আমরা কি আর আমরা আছি? সার উঠা কে জিও, গলায় ঢালো কোকাকোলা। খাওয়া শেষ হলে পথচলতি মেয়েদের পশ্চাতদেশ মেপে নাও বোতল দিয়ে, মেয়ের মা এসে হাজির হলে উঠাও পেট বোতল।
মেরা জুতা হ্যায় জাপানি
পাতলুন হ্যায় ইংলিশস্তানি
... ...
বলুন তো আপনার নাম কী?
একেই বলে বিজ্ঞাপন বিদ্যা। হুম।
মন্তব্য: ও আল্লা! এত্তোবড় আকাশ তুমার! ফোর কালার বিজ্ঞাপনের জন্যি ভাড়া দিলি কিন্তু পাইত্তে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


