কুমড়া ফুল
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের দিনটা খুব ব্যস্ততায় কাটছে। সকালে উঠে খুব ভোরে গেছি আবদুল্লাহপুর, মাছের বাজারে। ফেরার সময় বিক্রমপুর মিষ্টির দোকান থেকে পরোটা হালুয়া কেনার জন্য গাড়ি থেকে নামতেই হাতিরপুল বাজারে পেয়ে গেলাম আমার প্রিয় ফুল - কুমড়া ফুল।
ভেবেছিলাম কাটাবন থেকে একটা ফুলের তোড়া কিনবো। তা সেটা আর করতে হলো না। বাসায় ফিরে গৃহকত্রীকে কুমড়া ফুলের শুভেচ্ছা জানালাম!
মায়াবতী হাসলো কীনা বুঝলাম না, তবে দুপুরে খেতে বসে ফুলের ভাজিটা ঠিকই পেলাম।
মনে হয়, এই কালে কুমড়া ফুলের শুভেচ্ছা দিলে উভয় কুল রক্ষা পায়। কারণ শুভেচ্ছার তোড় শেষ হলে সেটি রান্না করে খাওয়া যায়।
কুমড়া ফুলের জয় হোক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন