somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও শাবিপ্রবির আইটি কার্নিভাল

২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৮ সালে জাকারিয়া স্বপন প্রথম দেশে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। সেটি হয়েছিল ঢাকা শেরাটনে। ৫০ দল অংশ নিয়েছে। এরপর সরকার এই দায়িত্ব নেয়। ১৯৯৯ সালে বুয়টে আর ২০০০ সালে ঢাবিতে হওয়ার পর মনে হয়েছিল যে এটি নিয়মিত হবে। কিন্ত হয় নাই। ২০০৩ (বা অন্য সময়) একবার সাউথ ইস্টে আর একবার চট্টগ্রামের আইআইইউসিতে জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়েছে। এরপর নানান উদ্যোগ হলেও সেগুলোকে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা বলা মুশ্কিল। এর পাশাপাশি অবশ্য আইসিপিসির ঢাকা কেন্দ্রের প্রতিযোগিতা হয়েছে। এবছর থেকে আবার এনসিপিসি হবে বলে মনে হচ্ছে। শাবিপ্রবিতে ১৬ তারিখে একটি সংবাদ সম্মেলন হয়েছে যেখানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। সংবাদ সম্মেলনের তথ্যগুলো সবার সঙ্গে শেয়ার করে রাখলাম। আমি কিছু যোগবিয়োগ করেছি।

-----
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে National Collegiate Programming Contest (NCPC) আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশের সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। একেক বছর একেক বিশ্ববিদ্যালয় হেবস্ট হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই.) বিভাগকে এই প্রতিযোগিতা আয়োজন করার অনুমতি দিয়েছে। সি.এস.ই. বিভাগ NCPC সহ আরো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আগামী ৮, ৯, ১০ এপ্রিল ২০১০ তারিখে তিনদিন ব্যাপী CSE Carnival 2010 আয়োজন করতে যাচ্ছে। NCPC এর পাশাপাশি অন্যান্য প্রোগ্রামগুলো হলো Laptop Fair, Software Exhibition ও World Cyber Games Competition। CSE Carnival 2010 এর উদ্ভোধনী অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী এবং সমাপণী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রদান করেছেন।
জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা / National Collegiate Programming Contest (NCPC) : এ প্রতিযোগিতায় কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন ধরণের অনেকগুলো গাণিতিক সমস্যা দেয়া হয় যা প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। সাধারণত প্রতিযোগিতাটি ৫-৬ ঘন্টার হয়ে থাকে এবং কম্পিউটারের মধ্যে কোডিং করে সমাধান করতে হয়। এতে বাংলাদেশের সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। এতে পুরষ্কার হিসেবে ল্যাপটপ/নগদ টাকা ও ক্র্যাস্ট দেয়া হবে।
ল্যাপটপ ফেয়ার / Laptop Fair : সিলেটে এই প্রথমবারের মতো Laptop Fair হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তিনদিন ব্যাপী এ মেলা চলবে যাতে সিলেট ও ঢাকার সব কম্পিউটার ব্যবসায়ী তাদের পণ্য নিয়ে স্টল দিবেন। এই মেলায় বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া সব শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ ছাড়!
গেইমিং প্রতিযোগিতা / World Cyber Games Competition (Sylhet Region) : World Cyber Games (WCG) প্রতিবছর ঢাকায় কম্পিউটারের গেইমিং প্রতিযোগিতার আয়োজন করে যাতে দেশের সব প্রতিযোগীরা অংশ নেয়। তবে এইবার সিলেট অঞ্চলের প্রতিযোগিতা CSE Carnival 2010 এর সাথে হয়ে যাবে এবং এই প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় গিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নিবে। সিলেট অঞ্চলের বিজয়ীরা পুরষ্কার হিসেবে সিলেট-ঢাকা-সিলেট বিমান টিকেট পাবে!
সফটওয়ার প্রদর্শনী / Software Exhibition : এতে বাংলাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ তাদের বানানো সফটওয়ার প্রদর্শন করবেন। বিচারকদের মতামতে বিজয়ীদের পুরষ্কার হিসেবে ল্যাপটপ/নগদ টাকা ও ক্র্যাস্ট দেয়া হবে।
http://www.sust.edu/csecarnival ঠিকানায় অনুষ্ঠানের বিস্তারিত সমযসূচী ও অন্যান্য তথ্য জানা যাবে।


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×