somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুয়েত মৈত্রী হলে যুব দিবস : মানুষই আসল তবু...

১৫ ই আগস্ট, ২০১১ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হলে একটি সেমিনারের আয়োজন করা হয়্। সারাদেশে টিআইবির ইয়েস গ্রুপ রয়েছে। মৈত্রী হলের ইয়েস গ্রুপ এই সেমিনারের আয়োজন করে, ১৪ তারিখে। আমার সৌভাগ্য হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার।
হলের কমনরুমে ছোট্ট ছিমছাম অনুষ্ঠান। হলের প্রভোস্ট শুরু করে দিয়ে গেলেন। মনে করিয়ে দিয়ে গেলেন, বদলের লড়াই‌-এ সামনে থাকে য়ুবরা।
একটি চমৎকার উপস্থাপনা ছিল। বিষয় বন্তু ছিল : বাংলাদেশের যুবদের অর্জন ও চ্যালেঞ্চ। দুইজন মিলে উপস্থাপনাটি করেছে। সেখানে যুবদের সামাজিক অবস্থান, তাদের শক্ষিমত্তা আর চ্যালেঞ্চগুলো অনেক ডেটা, ছবি আর উদাহরণ দিযে তুলে ধরা হয়েছে। কয়েকটি বিষয় প্রেজেন্টাররা আমাদের মনে করিয়ে দিয়েছেন যার মধ্যে আমাদের দেশে যুবদের সংখ্যাগরিষ্ঠতা, প্রযুক্তিকে আলিঙ্গনে তাদের সহজাতবোধ এবং রুখে দাড়ানোর মানসিকতা। এসেছে মুক্তিযুদ্ধে যুবদের ভূমিকা। চ্যালেঞ্চদের মধ্যে জোর দেওয়া হয়েছে শিক্ষাকে সব্রাগ্রে। সামজিক বিষয়গুলোও এসেছে। নেতৃত্বের বিকাশের জন্য তারা স্ব-উদ্যোগী হয়ে কী কী করছে তার কথাও এসেছে। সক্ষেপে খুবই গোছানো কী-নোট স্পীচ।
আমার বলার সময় আমি দেখলাম ওরা প্রায় সবই বলে ফেলেছে, তাই নতুন কিছু তেমন বলতে পারলাম না। ঘুরে ফিরে তারুন্যের জয়গাঁথার গাইলাম।
প্রশ্নোত্তর পর্বে একটি মেয়ে (আমি দু:খিত যে তার নাম স্মরণ করতে পারছি না) বললো- একাত্তর সনে যোগাযোগের মাধ্যম বলতে রেডিও আর জন থেকে জনে। তাই দিয়ে আমরা সকলে সকলের কাছে ছিলাম। একত্রিত হয়ে শত্রুর মোকাবেলা করেছি। আর এখন কাছে থাকার কত আয়োজন : টেলিফোন, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক। কিন্ত জাতি হিসাবে আমরা শত বিভক্ত! কেন?
আমরা সবাই মিলে তার এই কথার উত্তর খোজার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পেরেছি কী না জানি না। কারণ আমরা বলেছি, “শেষ বিচারে মানুষই আসল। সব ধরণের প্রযুক্তি কীভাবে ব্যবহার হচ্ছে সেটাই মুখ্য। প্রযুক্তির নিজের কোন ক্ষমতা নেই পরিবর্তনের!”
এটা জানা কথা। নে সময় আমার বলতে মনে ছিল না মিসরের কথা। সেখানে ৩০ বছরের জালিম শাসকের বিরুদ্ধে একত্রিত হওয়ার রসদ জুগিয়েছে ঐ প্রযুক্তি। কিন্তু, আমাদের দেশে একই প্রযুক্তি আমাদের একত্রিত হওয়ার ব্যাপারে তেমন একটা সহায়তা করছে না। কারণ, আমাদের সমস্যা মানুষে। মানুষই আসলে লড়াই করে, অস্ত্র করেনা।
কবির ভাষার
“হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার
তিন মিললে হয় বিজয়,
মানুষই আসল তবু
নইলে পুরো অপচয়।“

এই মানুষ নির্মানে আমরা কতোটা কাজ করছি? আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ - এগুলো কি মানুষ তৈরি করে? নাকি অবয়বে আমরা কেবল মানুষ থেকে যাচ্ছি!

আজকের প্রথম আলোতে দিলারা বেগমের কথা পড়ে এই কথাগুলোই আবার মনে পড়লো।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×