somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল ও গুগল টুলস

১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এটি একটি বিজ্ঞাপনমূলক পোস্ট!

আমি একটা অলস লোক। নানান কাজের সঙ্গে যুক্ত থাকার আমার খায়েশ অনেক দিনের। আলসেমির জন্য কোন কাজই ঠিকমতো হয় না। তবে, নানান কাজে যুক্ত থাকার খায়েশের একটা অংশ পূরণ হয় গুগলের কারণে।
গুগল নিয়ে আমার নানান ধরণের আগ্রহ আছে। একটা হলো আমেরিকার আইটি শিল্পের বিকাশ। সিলিকল ভ্যালিতে ওরা প্রায় নানান কায়দায় এক্সপেরিমেন্ট করে। গুগল নিয়ে আমার কিছু লেখাও আছে। মাঝে মধ্যে মনে হয় লাইন ধরে কিছু গ্যারাজ বানালে মনে হয় ভাল হয়!
গুগলের প্রতি আমার আর একটা আকর্ষণ হলো এর নানান টুলস। বিনে পয়সায় পাওয়া যায় এবং ব্যাপক কাজের। এর মধ্যে মেইল, টক, ডকের ব্যবহার করে না এমন লোক পাওয়া মুশ্কিল। নন-প্রফিট হলে গুগলের এপসও পাওয়া যায় বিনে পয়সায়! গণিত অলিম্পিয়াড ও বিডিএসএনের জন্য মেইল ডোমেইন আমরা সেখান থেকে পেয়েছি। আমার মাঝে মধ্যে মনে হয়, বিশেষ করে আমাদের যানজটের কারণে, গুগল ব্যবহার করে অফিসগুলোর প্রোডাক্টটিভিটি অনেক বাড়ানো যায়। সেটা খুবই ছোট-খাটো কিছু টিপস ব্যবহার করে। আমরা যে কেন করি না তা আমরা অনেকে জানিনা। যদিও ঘটনাগুলো আমরা সবাই জানি।
ডকের কথায় ভাবা যাক। এই কোলাবোরেটিভটুলসটা কিন্ত যে সমস্ত অফিসে প্রতিদিনই প্রচুর চিঠিপত্র লিখতে হয়, তাদের জন্য ব্যাপক সুবিধা দিতে পারে। খালি সাহস করে লিখলেই হয়।
আধুনিক অফিস মানে কানেক্ট, কমিউনিকেট এন্ড কোলাবোরেট। সঙ্গে সিনক্রোনাইজেশন। আউটপুট বাড়ানো যাবে কয়েকগুণ। তবে, মনে রাখতে হবে এগুলো সঙ্গে সঙ্গে হয় না।
গুগলের কাছ থেকে সবচেয়ে বেশি যেটা শেখার তাহল কালচার। কাজের পরিবেশ তৈরি করা যাতে কর্মীরা আনন্দের সঙ্গে কাজ করে।
আমার খুব ক্ষুদ্র অভিজ্ঞতা আমি সিটিডির অনুরোধে মেয়ার করতে রাজি হয়েছি একটি একদিনের কর্মশালার মাধ্যমে। আগামি শনিবার ১৭ ডিসেম্বর প্রথম আলো জবসে এটি হবে। হাতে কলমে দেখানোর কোন ব্যাপার নাই বলে সবাইকে শেখানো হবে না। ফিলসফিটা ধরিয়ে দেবো। টিউটোরিয়ালও থাকবে। তবে, আমি আগে বলেছি ধরতে হবে কালচারটা। সেটা ধরার জন্য আমি সাহায্য করতে পারবো মাত্র।

আগ্রহীরা কোর্সের বিস্তারিত এখান থেকে পাবেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×