"তথ্য প্রযুক্তি প্রতিদিন
এগিয়ে চলেছে বেশ
কিউবি ল্যাপটপ মেলা সার্থক হোক
সাবাস বাংলাদেশ।"
-- স্থপতি ইয়াফেস ওসমান
সোনারগাঁ হেটেলের পার্কিং-এ একটা নতুন ভেন্যু হয়েছে। সেখানে আজ সকাল থেকে শুরু হয়েছে ল্যাপটপ মেলা।
দেশে ল্যাপটেপর ব্যবহার বাড়ার যে কয়টা চাক্ষুস কারণ আছে, এই মেলা তার একটা। ৪৩টি স্টল, ৪টা মিনি প্যাভিলিয়ন, ১১ টা প্যাভিলিয়নে রয়েছে। সব মিলিয়ে ব্যপক অবস্থা।
২০০৮ সালে দেশে ল্যাপটপসহ ছোট কম্পিউটার বিক্রি হয়েছে ৪৮০০০। আর ২০১১ সালে খালি নেটবুক, ইবুক এসব বিক্রি হয়েছে ২ লক্ষের বেশি।
মালয়েশিয়ার মতো দেশগুলোতে ল্যাপটপ, ট্যাবলেটের বিক্রি ডেস্কটপকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। আমাদের দেশেও মনে হয় ছাড়িয়ে যাবে।
যাদের ল্যাপটপ কেনার ইচ্ছে তারা তো যেতে পারেন। যাদের কেনার ইচ্ছে নেই তারাও যেতে পারেন হালের এই পন্যটির নানান ভেরিয়েশন দেখার জন্য।
বলা বাহুল্য দেখতে দেখতে দেখার চোখ হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

