somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্প

০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার হালহকিকত ভাল নয়, এটা নিয়ে দ্বিমতও নেই। ইতোমধ্যে বিভিন্ন গবেষণায় এর কিছু কারণও উদঘাটিত হয়েছে। উল্লেখযোগ্য কারণগুলোর একটি হলো শ্রেণীকক্ষে আনন্দময় বিজ্ঞান শিক্ষার অভাব। রয়েছে বিজ্ঞান শিক্ষা উপকরনের অভাব। আবার এটিও দেখা গেছে যে, প্রচলিত উপকরণ দিয়ে,কিছু ভাবনার ভিন্নরকম পরিবেশনার মাধ্যমে এই অবস্থার কিছু পরিবর্তন ঘটানো যেতে পারে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য আবাসিক ক্যাম্পের আয়োজন করে থাকে। এই ক্যাম্পগুলোতে শিক্ষার্থীদের উৎকর্ষ সাধিত হয়। সেরকম একটি চিন্তা থেকে দীর্ঘদিন ধরে আমরা বিজ্ঞান ক্যাম্পের কথা ভাবছি। তবে এই ক্যাম্পটি শিক্ষার্থীদের জন্য নয়, বিজ্ঞান শিক্ষকদের জন্য।

এই ক্যাম্পের সাধারণ উদ্দেশ্য দুটো। দেশে বিজ্ঞান শিক্ষাকে আনন্দময় করার ব্যাপারে শিক্ষকদের শ্রেণী পাঠদানকে আনন্দময় করার ব্যাপারে সাহায্য করা এবং একই সঙ্গে বিজ্ঞানের মৌলিক কিছু বিষয় সম্পর্কে শিক্ষকদের ধারণাগুলোকে বিকশিত করা। ক্যাম্পে একাধিক শেষন থাকবে : একমূখী বক্তব্য, হাতে কলমে বিভিন্ন ধারণার প্রকাশ, দেশীয় ও আন্তর্জাতিক সেরা পদ্ধতি (বেস্ট প্র্যাকটিস) এবং অভিজ্ঞতা বিনিময়। থাকবে গণআড্ডা, সিনেমা দেখা!

এই ধরণের একটি ক্যাম্প আয়োজনের জন্য অনেক টাকা লাগে, রিসোর্স লাগে। মানুষতো লাগেই। তবে, রিসোর্স পার্সনদের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা ভাল। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানে ওয়ালা অনেকেই আমাদের সঙ্গে আছেন। কাজে, সমস্যা ছিল খাওয়া দাওয়া, আবাসনের জন্য স্পন্সর পাওয়া। অবশেষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছে।

৭টি জেলার ৪২টি মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষককে এই ক্যাম্পের জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এই ক্যাম্পটি হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। ক্যাম্প শুরু হবে ২২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায়। সেদিন সন্ধ্যায় রিপোর্টিং, পারস্পরিক পরিচয় এবং নৈশভোজ। শুক্রবার সারাদিন এবং শনিবার দুপুর পর্যন্ত ক্যাম্প হবে। দুপুরের খাবারের পর ক্যাম্পের সমাপ্তি হবে। ক্যাম্পের নাম দেওয়া হয়েছে সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্প। সত্যেন বসু কারণ তিনি বিজ্ঞানী এবং শিক্ষক দুটোই ছিলেন। আর অনেকেই হয়তো জানেন এই দুনিয়াতে যতো বস্তু আছে সেগুলোকে বিজ্ঞানীরা দুইটি ভাগে ভাগ করেন। একদলকে বলা হয় ফার্মিয়ন আর একদলকে বোসন! বোসন হলো আমাদের বসুর ইংরেজি বোস থেকে পাওয়া!

এই ক্যাম্পটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। কারণ শিক্ষকদের জন্য ক্যাম্প আমরা আগে কখনো করিনি।
কারো কোন সাজেশন থাকলে এখানে লেখা যাবে।

সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×