somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুনির হাসান
আয়েশ করে, আলসেমিতে...

চাকরি খুঁজব না, চাকরি দেব : উদ্যোক্তা হাট

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইউটিউবে শ্রেয়ার গান আর কীবোর্ডে উদ্যোক্তা হাটের গল্প। গতকাল ৩ অক্টোবর বিকেলে বেসিসে ছিল উদ্যোক্তা হাটের প্রেস কনফারেন্স। ভাল হয়েছে। শেষ মূহুর্তে বিডিভেঞ্চারের শওকত ভাইও এসে যোগ দেন।
উদ্যোক্তা হাট একটি নতুন জিনিষ, তবে আইডিয়া অনেক পুরাতন। সম্প্রতি আমি জানতে পেরেছি বাংলাদেশে উদ্যোক্তা তৈরিতে সবচেয়ে বেশি অবদান আমাদের গ্রামীণ হাটবাজারের। এই হাটগুলো প্রতিবছর দেশে প্রায় ৫০ হাজার উদ্যোক্তা তৈরি করে। যুগ যুগ ধরে তারা সেটি করে আসছে।
মে মাসে চট্টগ্রামে হয়ে যাওয়া উদ্যোক্তা উৎসবের পর সেটা থেকে ছোট আয়োজনের জন্য আমি একটা নামের কথা ভাবছিলাম যেটা কীনা কেবল মেলা নয়। এবং আমার মনে হয়েছে হাট হলেই সবচেয়ে ভাল হয়। এতে ঐতিহ্যের প্রতি সম্মান যেমন দেখানো যাবে তেমনি হাটের ব্যাপারটাও ধরা যাবে।
উদ্যোক্তা হাট আসলে চাকরি খুঁজব না, চাকরি দেব গ্রুপের নতুন উদ্যোগ। পরীক্ষামূলকও। ছোট আকারে একটি প্ল্যাটফর্ম যেখানে কয়েকজন উদ্যোক্তা একত্রিত হয়ে তাদের পণ্য বা সেবার পসরা সাজিয়ে বসতে পারবে। সেগুলো তারা বিক্রিও করবে। তবে, বিক্রিটাই একমাত্র উদ্দেশ্য নয় যেমনটি নয় আমাদের গ্রামীণ হাটে। ক্রেতা বিক্রেতা সেখানে শুধু সদাই করতে যান না। যান খবরের জন্য, কুশলাদি জানা ও জানানোর জন্য, নিজেদের নেটওয়ার্ক বড় করার জন্য। তেমনি উদ্যোক্তা হাটের উদ্যোক্তা এবং দর্শকরাও সেখানে কেবল বেচা-বিক্রির জন্যই যাবেন না। বরং যাবেন খোঁজ খবর নিতে, উৎসাহ দিতে। কেও হয়তো নতুন অনুপ্রেরণা পাবেন, কেও দেবেন। নেটওয়ার্কিং হবে ভেঞ্চার কোম্পানি বা আইপি টেলিফোনির সঙ্গে। ই-কমার্সের উদ্যোক্তারা হয়তো খুঁজে পাবে তাদের কাঙ্খিত কুরিয়ার কোম্পানি।


শওকত ভাই বইমেলার কথা তুললেন প্রেস কনফারেন্সে। তিনি বিশ্বাস করেন একদিন বইমেলার মত উদ্যোক্তা হাটও বিকশিত হবে। ই-কমার্স, ইন্টারনেটের সঙ্গে এই হাটে মিলন হবে মুড়ি-মুড়কির আর সালোয়ার কামিজের, জুয়েলারির সঙ্গে আসবাবের সর্বোপরি অনুপ্রেরণার সঙ্গে উৎসাহের, ভালবাসার সঙ্গে দায়িত্বের এবং চাকরি না খুঁজে চাকরি দেওয়ার!

উদ্যোক্তা হাটের জয় হোক।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×