এ পাড়ার আব্দুল ও পাড়ার গলিতে
তিন কেজি চাল-ডাল আনবে সে থলিতে
এই ভেবে গিয়েছিল বিডিআর বাজারে
দাম শুনে জান খানি ছুটে যায় মাজারে
সংবাদ ছাপা হয়-আব্দুল নেই রে
ছেলে-মেয়ে-বউ কাঁদে হারিয়ে খেই রে
আব্দুল বেঁচে গেছে নেই প্রাণ শরীরে
বাকীরা যে বেঁচে মৃত, ভাবে-কী যে করি রে
পেট খালি, বুক খালি, নেই টাকা পকেটে
বেঁচে যাবে তবু চড়ে মৃত্যুর রকেটে।।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


