আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- নতুন কমিউনিটি ব্লগ (আমরাবন্ধু, নাগরিক ব্লগ, চতুর্মাত্রিক) - ক্ষেতমজুর
- লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় 'ফেমিনিনিটি' উৎপাদন: বাজার- পুরুষতন্ত্রের একটি 'পরিমিত' রূপ - মুনীর উদ্দীন শামীম
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- বিজ্ঞাপন-হাটে হঠাৎ সংবাদ: টিভি সংবাদের কর্পোরেট ব্র্যান্ডিং - ফাহমিদুল হক
- তাহলে এইবারের বস্তি পোড়ার জন্য আমরা চাঁদকে দোষারোপ করতে পারি - অন্যমনস্ক শরৎ
- মনির হোসেনের পোস্ট ধরে কিছু আলোচনা: বিষয়- নারীর নারীত্ব ও সতীত্ব (উৎসর্গ: মনির হাসান ও সালাউদ্দীন শুভ্র) - নাস্তিকের ধর্মকথা
- লুঙ্গি কাহিনি- বাকি অংশ - অরূপ রাহী
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা এবং বাংলা চলচ্চিত্রে পুরুষতান্ত্রিক ভুতের আছর (জেন্ডার প্রেক্ষিত থেকে মনপুরা ছবির একটি পোস্টমর্টেম ) - মুনীর উদ্দীন শামীম
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- বাংলা ব্লগ: ভাষা, সংস্কৃতি চর্চা ও এক্টিভিজমের নতুন পাটাতন - মুনীর উদ্দীন শামীম
- বাংলায় ইমেইল করুন, http://www.emailbangla.com/ - ডিমওয়ালা
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- মুক্তিযুদ্ধের শহীদদের নিবেদিত রাজাকার বিষয়ক ছড়াগুচ্ছ - মুনীর উদ্দীন শামীম
- আনু মুহাম্মদকে হত্যার হুমকি: ধর্মীয় জঙ্গীবাদ, মৌলবাদ ও বিশ্ব জ্বালানী বেনিয়াদের অদৃশ্য সুতোয় গাঁথা হিংস্রতার পুনপৌনিকতা - মুনীর উদ্দীন শামীম
- এক্স বসের ভালবাসার ধরন আর পদ্ধতিসমূহ ঠিক আগের মতোই আছে, এতটুকুন বদলায় নি - মুনীর উদ্দীন শামীম
- বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের পাঁচালিঃ কৃষির সামরিকীকরণ? (৩য় পর্ব) - দিনমজুর
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- পদত্যাগের খবরে ব্যারিস্টার মইনুল হোসেন কে লেখা 'অপারাজিতা'র শেষ চিঠি - আদৃতা আবৃত্তি
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
মুক্তিযুদ্ধের শহীদদের নিবেদিত রাজাকার বিষয়ক ছড়াগুচ্ছ
০২ রা মার্চ, ২০০৮ সকাল ১১:৫০
(এ ছড়াগুলো ব্লগে আগেই পোস্ট করা হয়েছে। তবে আলাদা আলাদা ভাবে। মহান স্বাধীনতার মাস উপলেক্ষ্যে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ছড়াগুলো একসাথে পোস্ট করা হলো। সকল মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষের সকল শক্তির জন্য বিনম্র লাল সালাম)
এক. বাচ্ছু রাজাকার
সে দিন পাড়ায় ঘুরতে দেখি
বাচ্চু রাজাকার
নাদুস-নুদুস বেশ হয়েছে
শরীর তাজাতার।
পোলাও কোর্মা বিরিয়ানী
খাচ্ছে মাছ ও খাসি
সকাল বিকাল গা টিপে দেয়
ডজন খানিক দাসী।
হেরেম খানায় ফুরফুরে সে
চারটা বিবি নিয়ে
একটা ডিভোর্স হলে পরে
করবে আরেক বিয়ে।
কোন বিবিটা তালাক দিবে
ভাবছে তড়িঘড়ি
বিয়ের আগেই কিনছে এবার
কামবর্ধক 'বড়ি'।
নাদুস-নুদুস শরীর তবু
বয়স হলো ভার
'বড়ি' ছাড়া কীভাবে সে
চালাবে সংসার?
বাণী বয়ান করা এখন
বাচ্চু মিয়ার পেশা
মন থেকে তার যায়নি মুছে
পাকিস্তানী নেশা।
তাইতো দেশে বাচ্চুরা চায়
পাকিস্তানী 'ক্যু'
-বিচার তোদের হবেই হবে
'ছু মন্তর ছু'-
দুই. মতি তুই রাজাকার
মতি তুই রাজাকার জানি তোর মতিরে
বেগমের কোলে বসে করেছিলে গতিরে
হয়েছিলি মন্ত্রী
আসলেতো যন্ত্রী
হয়ে তুই করেছিলি শিল্পের ক্ষতিরে।।
পাট খেয়ে মাঠ খেয়ে খেয়েছিলি কৃষিরে
বেগমের সাথে তবু কাটে দিবা-নিশিরে
তোর বিচারের দাবি
'মতি তুই কবে যাবি'-
শুনে ভয়ে করেছিস বিছানায় 'হিসি'রে।।।
তিন. তুই রাজাকার
তুই রাজাকার তুই রাজাকার
ওয়াক থু তোর গালে
হারামী তোর বিচার হবে
দু'হাজার আট সালে।
আলবদরের জারজ পোনা
ছাড়বি দেশের মাটি
তোদের তাড়া করতে রেডি
কুত্তা, বিড়াল, লাঠি।
কায়েদী আজম নানারে তোর
গোলাম আজম বাবা
হারামজাদা বুঝবি এবার
বাংলা মায়ের থাবা।।
চার. একজন কনভার্টেট রাজাকারের সংক্ষিপ্ত জীবনপঞ্জি
এক.
মানিক সোনা যৌবনে
আইন-কানুনের বালাই ছাড়া
মধু খেতেন মৌ-বনে
সোনা বুড়ো হলো রে
আইন-কানুনের সওদা করে
চক্ষু টলোমলো রে।
দুই.
বছর খানিক আগে সোনার
পকেট ছিল 'জিরো'
সোনার এখন ভাবখানা সে
একাই দেশের 'হিরো'
সকাল বিকাল স্বপ্নে বিভোর
করবে নতুন 'বিয়া'
রাজাকারের সাথে সোনার
চলছে পরকিয়া
আলবদরের প্রেমের মাতম
বইছে সোনার প্রাণে
'যুদ্ধাপরাধ' এ দাবিটার
বোঝেন না তাই মানে
বিদেশ ফেরত মানকি সোনা
লক্ষী টেরা চোখ
বুকে কেবল উথাল-পাথাল
পাকিস্তানী শোক।
তিন.
সোনা মানিক বুড়ো মানিক
রাজাকারের 'রোমিও'
আর ক'টা দিন সবুর করো
খেতে হবে 'হোমিও'।
পাঁচ. মগের পোলা গোলাম-মতি
এক.
মগের পোলা গোলাম মতির
মগবাজারে বাস
হুরপরীদের নেশায় কাটে
নিশি বার মাস
দিনের বেলা ভাবখানা নেয়-
ওরাই সাধক-ঋষি
ওদের মুখে চলতে থাকুক
'ওয়াক থু' আর 'হিসি'
দুই.
এই মাত্র খবর এলো মানিক মিয়ার পোলা
পালিয়েছে কাঁধে নিয়ে রাজাকারী ঝোলা
বক্তৃতাতে পাকা ছিল
আলবদরের কাকা ছিল
এখনতো সে পাবে না আর শান্ত্রি-সেপাই-ঠোলা
আর কত দিন করবি সোনা নদীর পানি ঘোলা!!!!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ ;
প্রকাশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
৫+
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
রাহা বলেছেন:
কমপাইল করার জন্য ধন্যবাদ, শোকেসে তুলিয়া রাখিলাম...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: তুই রাজাকার তুই রাজাকার
ওয়াক থু তোর গালে
তুই হারামির বিচার হবে
দু'হাজার আট সালে।।
লেখক বলেছেন: আলবদরের জারজ পোনা
ছাড়বি দেশের মাটি
তোদের তাড়া করতে রেডি
কুত্তা, বিড়াল, লাঠি।
লেখক বলেছেন:
রাশেদ বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
কাজ করে খাই বলেছেন:
চমৎকার!
লেখক বলেছেন: ধন্যবাদ
ফকির ইলিয়াস বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: আপনার ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
যীশূ বলেছেন:
চমৎকার!
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!!!!!!!!!!!!!!!
অন্তু বলেছেন:
কঠিন খোচামাইসিন।
লেখক বলেছেন: হা হা!!
নিহন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ......................আপনাকে
কঁাকন বলেছেন:
প্রিয় পোষ্ট
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
লেখক বলেছেন: কাব্যিক এবং গাণিতিক (ইনফিনিটি অর্থে) প্লাস পেয়ে খুশী হইলাম!!!
কষ্ট করে পড়বার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















