বন্ধু দিবসে আমার দুই কাছের বন্ধুকে শুভেচ্ছা !!!!!!!
০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার দুই জন বন্ধুর ছবি দিলাম। দুই জনের মাঝে বিস্তর ব্যবধান। বয়েসের, পছন্দের। একজন এ প্রজন্মের। অন্যজন সে প্রজন্মের। শুধু একটাই মিল। তারা দু'জনই আমার কাছের বন্ধু। আপনজন। সে শৈশবে বাবাকে হারিয়েছি। বলা যায় জন্মের পর। মুক্তিযুদ্ধের সময়। পাক হানাদার বাহিনী বাবাকে খুন করে। আমার বয়স তখন চার কি পাঁচ মাস। সে থেকে আমার মা পরম মমতায়-সংগ্রামে-কষ্টে আমাদের মানে আমরা তিনভাইকে আগলে রেখেছেন। সাহস যুগিয়েছেন। শান্তনা দিয়েছেন। বলা যায় আমাদের এ পরম বন্ধুই আমাদের বেড়ে উঠার ক্ষেত্রে পথ দেখিয়েছেন। আলো জ্বালিয়েছেন চোখের সামনে। সে আলোকিত পথ মাড়ি দিয়ে আজ আমার বেঁচে থাকা। আলো দেখা। স্বপ্ন দেখা।
আমার দ্বিতীয় বন্ধুর নাম অরিত্রী। ভীষন দুষ্টু। 'নিষেধ মানি না' যার একমাত্র পরিচয়। প্রতিটি বিষয়ে যে অনায়সে না করে যায়। তবু সেই এখন আমার প্রতিদিনের সাথী। তার সহচর্য আমাকে মুগ্ধ করে। আন্দোলিত করে। মাঝে মাঝে বিরক্তিরও জন্ম দেয়। বিরক্তি-আর ভালবাসার হাতছানিতে পরিপূর্ণ করে সে আমাকে প্রতিদিন-প্রতিনিয়ত।
আজ বন্ধু দিবসে আমার এ পরম দু'বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা। একই সাথে ব্লগের সকল বন্ধুদের জন্যও রইলো অনেক শুভ কামনা। জয় হোক বন্ধত্বের ও ভালবাসার................................
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন