আমার প্রিয় পোস্ট

সাবধান, জামাত আপনার ঘরে ঢোকার চেষ্টা করছে!!!!!

২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২২

শেয়ারঃ
0 0 0

এক.
সমাজের মৌল কাঠামো হিসেবে যেকোন কালে অর্থনীতির একটি প্রচন্ড শক্তি থাকে। থাকে সংস্কৃতিরও। আবার সাংস্কৃতিক প্রকাশের মাধ্যমগুলো কতটা শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে তার ধরনটা ঠিক করে দেয় একটি আর্থনীতিক ব্যবস্থায় উৎপাদনের উপায় ও উপকরণের মালিকানা যাদের হাতে তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশ্বাস। যে কারণে উৎপাদন শক্তির এ মালিকানাটি যখন কোন ভাবে কোন একটি মাত্রায় প্রতিক্রিয়াশীল-সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির হাতে গিয়ে পড়ে, তখন তাদের মালিকানাধীন সাংস্কৃতিক মাধ্যমগুলোও (ব্যাপক অর্থে সংবাদপত্র, বেতার, টিভি, সিনেমা ইত্যাদি) অত্যন্ত স্বাভাবিকভাবে নানা ফন্দিতে-চলনে-বলনে সে রাজনৈতিক-সাংস্কৃতিক আদর্শ (মূল্যবোধ বিচারে অবশ্যই অনাদর্শ) প্রচারে লিপ্ত হয়। আর এ রাজনৈতিক (অপ)শক্তিটির বিরুদ্ধে যদি ব্যাপক মাত্রায় একটি দেশের অভ্যন্তরে খুন-ধর্ষণ, রাস্ট্রদ্রোহীতা, এবং যুদ্ধাপরাধের মতো প্রমানিত অভিযোগ থাকে তখন এটি প্রচার কৌশলে অনেক বেশি কৌশলী হয়। বিভ্রান্তমূলক হয়। নিজ পরিচয় আড়াল করে উৎপাদন শক্তির মালিকানায় অর্জিত উৎবৃত্তমূল্যটাকে বিনিয়োগ করে। সে বিনিয়োগের মূল লক্ষ্য থাকে মানুষের সহজ-সরল বিশ্বাস ও অনুভূতির সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা তার চেষ্টা চালিয়ে যাওয়া। সাম্প্রতিক কালের এ ধরনের সফল উদাহরণ ৭১ এর পরাজিত শক্তি জামাতে ইসলামী.এবং তার উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান...............।
দুই.
ব্যাপারটি খোলাস করে বলা যাক। এটি আজ সবার কাছে স্পষ্ট যে, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের ক্ষমতাকেন্দ্রীক এক নিষ্টতার সুযোগে জামাত ক্রমাগত বাণিজ্যিক ও আর্থনীতিক প্রতিষ্ঠান তৈরি (ব্যাংক, সংবাদপত্র, এনজিও, ইত্যাদি) করেছে এবং বাণিজ্য ও উৎবৃত্তমূল্যের পরিমাণটা রীতিমত হিসেব করার মতো। আর সে অর্থনৈতিক সক্ষমতার হাত ধরে বিভিন্ন সাংস্কৃতিক মিডিয়ার মাধ্যমে জামাত এখন আপনার ঘরে ঢোকার চেষ্টা করছে। অবশ্যই নিজের পরিচয়টা আড়াল করে। তার একটি উদাহরণ কিছু দিন আগে শুরু করা 'দিগন্ত' টিভি। গতকাল হঠাৎ করে বাসায় দেখি চ্যানেল হিসেবে 'দিগন্ত' টিভি দেখা যাচ্ছে। নাম দেখে বুঝা যায় এটি নয়াদিগন্ত এর মালিকানাধীন একটি প্রাইভেট চ্যানেল। আর নয়াদিগন্ত এর সাথে যারা ব্যবস্থাপনার সাথে যারা সরাসরি যুক্ত তাদের সবাই জামাতের কেন্দ্রীয় নেতা, যেমন মীর কাসেম আলী।
গতকাল যে প্রোগ্রামটি চলছিল তাতে এনকর হিসেবে দায়িত্ব পালন করছিল, বদর বাহিনীর প্রধান নিজামীর মেয়ের জামাতা। শুরুতে চ্যানেলটি নানা ইসলামী অনুষ্ঠান প্রচার করছে। ধারণা করা যায় বাংলাদেশের সহজ সরল মানুষের ধর্মীয় অনুভূতিটাকে পুঁজিকরে দর্শক বাড়াবার কৌশলটা হাতে নিয়েছে। আর এ সব অনুষ্ঠানের মাঝে মাঝে নিশ্চিতভাবে রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আসবে এবং অবশ্যই কৌশলে এবং সুক্ষভাবে................
একটি উদাহরণ দেয়া যায়। দৈনিক নয়াদিগন্ত থেকে মাসিক যে প্রকাশনাটি বের হয় সেখানে ফরহাদ মাজহার, সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ছাপা হয় নিয়মিত। এ দুজনের বিপুল পাঠক রয়েছে। সুতরাং পত্রিকার কাটতিটা বাড়ে। পরিচয়টা আড়াল করা যায। কিন্তু পাশাপাশি প্রতিটি সংখ্যায় এমন কিছু লেখা থাকে যা প্রত্যক্ষ-পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের আদর্শের সাথে সাংঘর্ষিক.........। আবার উপরোক্ত দু'জন লেখকের লেখার সে অংশগুলোই বোল্ট/ইনসার্ট করা হয়, যেগুলো তারা আত্ম সমালোচনার অংশ হিসেবে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ শক্তির বিকাশমান পথের সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন। এতে সাপ মারারও চেষ্টাটা অব্যাহত থাকে কিন্তু লাঠিটাও তাদের পুঁজিতে জমা থাকে।
আরেকটি উদাহরণ দেয়া যেতে পারে। কিশোরকন্ঠ নামে একটি শিশু পত্রিকা বের করে ছাত্র শিবির। প্রকাশ করা হয় কেন্দ্রীয় দপ্তর থেকে। কিন্তু পত্রিকাটির কোথাও শিবিরের নাম গন্ধও পাওয়া যাবে না। পত্রিকার প্রচ্ছদ দেখলে শিশু-কিশোরর আগ্রহী হবে। আর পত্রিকার ভেতরে থাকে জামাত-শিবিরের রাজনৈতিক মতবাদ সংক্রান্ত নান লেখা।
তিন.
এতদিন এটি ছিল সীমিত পরিসরে। প্রাইভেট টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আপনার ঘরে ঢোকার চেষ্টাটা ব্যাপক আকারে শুরু হল। এটি নিশ্চিত যে, চ্যানেলটি সংবাদও প্রচার করবে এক সময়। টক শো থাকবে। এ ভাবে আপনি না চাইলেও গত দু'দশকে জামাত যে অর্থনৈতিক উৎবৃত্ত তৈরি করেছে তার পুরোটাই ব্যবহার করবে আপনার ঘরে প্রবেশ করবার জন্য। সুতরাং সাবধান। আপনি সাবধান হোক...........অপরকে সাবধান করুন।

 

প্রকাশ করা হয়েছে: তাৎক্ষণিক প্রতিক্রিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫০
খালিদ মাহমুদ বলেছেন: আপনার ভাই মুইরদ থাকলে আপনে ওদের সাথে সমান তালে পাল্লা দেন। তর্ক করেন। তুলে ধরেন আপনার চেতনা ঠিক না ওদেরটা। এভাবে কান্দাকাটি করলে চলবে? নিজের যোগ্যতা বাড়ানতে মননিবেশ করুন এসব আজাইরা প্যাচাল না পাইরা

নিজামীর মেয়ের জামাতা রেডিও বাংলাদেশ এবং বিটিবি তে নিয়মিত প্রোগ্রাম করে তখন আপনার লাগে না।
২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: অবশ্যই আমার লাগে। তবে নিজামীর জামাতা সে জন্য নয়। আদর্শের কথা বলে অনাদর্শ প্রচারের চেষ্টা করে বলে....
বিটিভিতে প্রোগ্রাম করে? কখন? শুধু জোট সরকারের আমলে...ইদানিং সে আবার অধ্যাপকও লিখে। এটি হাস্যকর যখন প্রভাশক অধ্যাপক লিখেন। অবশ্য গুরুজনকে অনুসরণ করে করে। যেমন আপনাদের গোযম। তিনিও কখনও অধ্যাপক ছিলেন না। তুবু লিখেন। কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হয়ে যেমন আপনাদের অনেক নেতাই প্রিন্সিপাল লিখেন। এ সব দেখলে অবশ্যই লাগে। আপনার লাগে না? লাগার তো কথা!

বীর শ্রেষ্ঠকে বলছি, আচ্ছা সত্যি করে বলূনতো আপনার আগের নিকটা কী ছিল।

২. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০২
হিমালয়৭৭৭ বলেছেন: রঙ্গা, বঙ্গা, ভুতো রেিড আছে, জামাআত েঢাকার চেষ্টা করলেই লেলিয়ে দেব......
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: হা হা............লেলিয়ে দেবো.............

৩. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৪
মেঘবাজি বলেছেন: বীর শ্রেষ্ঠ আর খালিদ মাহমুদ নামক দুইটা জামাতি ছাগুর লাইগা কিচু কাঠাল পাতা বরাদ্দ করা হউক, ইহারা ক্ষুধার্থ
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: এতে যদি ক্ষুধা নিবারণ হয় তাহলে হয়তো চালের বাজারে একটি ইতিবাচক প্রভাব পড়লেও পড়তে পারে....রোজার আগে তাহলে এটি একটি ভাল খবর হিসবে সবাইকে পুলকিত করবে............

৪. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৬
হিমালয়৭৭৭ বলেছেন: বীরশে্রষ্ঠ সাহেবের ছবিটা দারুণ....গোলাম আযমকে দাড়ি ছাড়া অনেকটা উনার মতই লঅগবে.......
৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: হা হা

৫. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৯
খালিদ মাহমুদ বলেছেন: আমার বাম একবারে নষ্ট হয়ে গেছে। এই সরকারের বিরুদ্ধে মামলা করব। তবে আমি বাম কান দিয়ে মোবাইল কমিউনিকেশন করতে পারি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


লজ্জা রাখি কই। ছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃ
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: লজ্জা রাখি কই। ছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃছিঃ
আপনার জন্য করুনা হয় এই ভেবে যে পোস্টের প্রসঙ্গ ছেড়ে ভিন্ন ভিন্ন বিষয়ের অবতারণা করছেন।
আপনার জন্য আলকুরানের বানী..........'আল্লাহ ওদের মনে মোহর মেরে দিয়েছে'। এ জন্য সত্যটা দেখতে পান না। গোলামের মিথ্যাটা বুঝতে পারেন না..........মার্কস বলেছেন, আপনাদের ধর্মের আফিম খাইয়ে রাখা হয়েছে........দোয়া করি মোহর ও আফিম থেকে মুক্তি পান।

৬. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১২
শিমু নুমান বলেছেন: আপনার সন্তান যদি এই আদর্শ লালন করে তখন কি করবেন।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আপনার মতাদর্শিক অবস্থান টা পরিস্কার নয়। কী বলতে চাইলেন।
.................................................................................................
আমার সন্তান এ আদর্শ লালন করার প্রশ্নই আসে না। তার সে রকম সামাজিকায়নেরই কোন সুযোগ নেই। ঐ যে বললাম, ঘরে ঢোকার চেষ্টা করছে বিকল্প কৌশল হিসেবে...সে পথটা বন্ধ করতে হবে..সামাজিকভাবে...রাজনৈতিকভাবে। এখানে রাষ্ট্রেরও দায়িত্ব আছে। আপনারও। যদি আপনি সে দলের না হয়ে থাকেন...

৭. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৫
দখিনা বাতাস বলেছেন: বীর শ্রেষ্ঠ নাম নিয়া এইডা পুরান কোন ঘাপাংচু। শালারা নতুন নতুন নিক নিয়া আইতাছে আজকাল।
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: দখিনা বাতাস বলেছেন: বীর শ্রেষ্ঠ নাম নিয়া এইডা পুরান কোন ঘাপাংচু। শালারা নতুন নতুন নিক নিয়া আইতাছে আজকাল।

৮. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৫
বিগব্যাং বলেছেন: পোষ্টের পর্যবেক্ষণের সাথে একমত...
অনুগ্রহ করে বীরশ্রেষ্ঠ বুকা০দাকে ব্লক করুন@মুনীর উদ্দীন শামীম
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে..............

৯. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬
কানা বাবা বলেছেন:
হাহ্ হাহ্ হাহ্... ভালোই ফ্যান্টাসি...
৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: আসেন বাবা সবাই মিলে শামিল হই....

১০. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২০
শিমু নুমান বলেছেন: শুভ পথ চলা শুরু হোক ডিটিভি। এত ভয় কিসের যদি আপনার আদর্শ ভালো হয়। তাহলে মানুষ সেই আদর্শই গ্রহন করবে। নিজের উপর কনফিডেন্স নাই।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: শিমু নুমান..........নিজের ওপর কনফিডেন্স নেই..এটি আপনার অনুসিদ্ধান্ত। ভুল মতাদর্শের অর্থনীতি যখন শক্তিশালী হয় তখন গোটা জাতির জন্য সেটি ভয়ানক। জামাত এত কিছু না করে নিজ নামে প্রচার করুক। বলুক আমরা ৭১ এ এ করেছি...তা না করে বর্ণচোর হিসেবে আবির্ভূত হওয়াটা কি অন্যায় নয়? আপনার কি মনে হয়।

১১. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৩
মেঘবাজি বলেছেন: বিগব্যাং বলেছেন: পোষ্টের পর্যবেক্ষণের সাথে একমত...
অনুগ্রহ করে বীরশ্রেষ্ঠ বুকা০দাকে ব্লক করুন@মুনীর উদ্দীন শামীম

সাথে বাকি ছাগলদের গদাম লাথি মারার অনুরোধ রইলো :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৯

লেখক বলেছেন: হা হা...............

১২. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৯
শিমু নুমান বলেছেন: আমি ডিটিভির বিরোধিতা করি না। বরং এটা এই আবহেলিত জনপদের প্রতি আর্শীবাদ হিসেবে আসছে।
নয়াদিগন্ত যেমন নিরপেক্ষ সংবাদ প্রচার করে ঠেক তেমনি ডিটিভিও
মাবাবা ভাইবোন অথাৎ সপরিবারে আনুষ্ঠান উপভোগ করতে পারে সেই আনুষ্ঠানই উপহার দিবে।
ডিটিভি যদি বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার করতে পারে তবে এটা বাজার পাবে নিশ্চিত।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: টয়লেট প্যাপার কমদামে ছেড়েও কিন্তু বাজার পায়নি। সার্কূলেশন বাড়েনি। সুবিধা ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় সরকারি বিজ্ঞাপন। তাছাড়া অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জামাতের নিজস্ব ঘরানার বিজ্ঞাপন। উৎবৃত্তমূল্য লুন্ঠনের বড় অংশ এতে বিনিয়োগ। এ আর কি। সে বিনিয়োগ এখানেও হবে...যেটি আমি আমার মূল পোস্টে বলেছি।

১৩. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৯
মানবজমিন বলেছেন: ভালো লিখেছেন...। বি এন পি তো শেষ...। ওদের এখনো হুস হয়নি...। জামাত যে ওদের কতো বড় সর্বনাস করছে...। আঃলীগ এর পক্ষে আগামী ২০ বছর পরে জামাত এ টেক্কা দেয়া সম্ভব না...। নির্মম হ্লেও সত্যি কথা এই যে, জামাতের সাংগঠনিক কর্মকান্ড অন্য যে কোন দলের তুলনায় অনেক গুছানো...।

অনেক দেরি হয়ে গেছে...। ৭৫ থেকে ০৮ অনেক লম্বা সময়।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ...............

১৪. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৪
হলদে ডানা বলেছেন: আপনি ডিটিভি মানুষের ঘরে ঢুকবে এই ভয়ে তটস্থ, আর ছাত্রশিবিরের একজন কর্মী হিসেবে সশরীরে আমি যে বহু মানুষের ঘরে ঢুকে তাদের সন্তানদের বের করে আনছি আমার সাথে, তা ঠেকাবেন কিভাবে? গতকালও এক ভদ্রলোকের বাসায় গিয়ে তার সন্তানের রিপোর্ট দেখে এলাম। ছেলেটা কদিন পরেই কর্মী হবে। ওর বাবা নিজে আমাকে বললেন, দেখ বাবা, আমি নৌকায় ভোট দেই, তবে তোমরা যা কর খারাপ না। তিনি তার সন্তানকে আমাদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত। এগুলোকে আপনি কি দিয়ে ঠেকাবেন?

কথা হচ্ছে আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে হবে। সুন্দর আদর্শ নিয়ে মাঠে নামুন। অন্যের বিরুদ্ধে অসত্য অপপ্রচার থেকে বিরত থাকুন অতপর দেখুন, পাবলিক কার আদর্শ গ্রহণ করে। সব চ্যানেলই তো বাম-কর্মীতে ভরা। একটা অনাগত চ্যানেল নিয়ে এতটা ভীতির কি নিজেদের আদর্শের দুর্বলতা প্রমাণ করেনা? আসতে দেন। নিজেদের আদর্শের ভীত কতখানি মজবুত একটু যাচাই করার সুযোগ নিন।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: জনাব...........আপনার ক্যারিশমা দেখে অবাক তো হতে হবে। তবে গতকাল আপনি যে বাসায় গিয়েছেন সেখানে কি বলেছেন, আপনাদের নেতা ৭১এ কী করেছিল। নিশ্চই বলেন নি। বলেছেন...ইসলামের কথা...আমি কিন্তু আমার পোস্টে এ ধরনের মিথ্যাজীবিতার ব্যাপারে বলেছি।
দিগন্ত চ্যানেলে যদি আপনাদের ৭১ এর দিনলিপি তুলে ধরেন আমারতো কোন আপত্তি থাকবার কথা নয়। আমি অভিনন্দন জানাবো...মূল আদর্শটা জনসমক্ষে আপনারা কখনও বলেন না। বলেন না বলেই তো বিভ্রান্ত ছড়ায়। সে সুযোগটা নেন....
.........................................................
আমি আমার পোস্ট-এ কোন ক থাটা অসত্য বলেছি দয়া করে বললে আমার উপকার হতো...................
আশা করি আপনি বলবেন....

১৫. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৪
খালিদ মাহমুদ বলেছেন: দুঃখ হয় যখন দেখি আমাদের দেশনেত্রী জুতুর ফিতার কন্যা বাংলাদেশের সবচেয়ে বড় রবজাকার গোলাম আজম এর পায়ে ধরে সালাম করে। আর উনার মেয়ে পুতুল কে একজন ক্ষাতনাম রাজারের ছেলের সাথে বিয়ে দেয় ওয়াজেদ মিয়ার আপত্তি করছিল রাজাকার বলে।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আল্লাহ তোমাকে নাপাকিস্তান থেকে হেদায়েত দান করুক!!!!!!!!!!!!!!

১৬. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৬
শিমু নুমান বলেছেন: ডিটিভিকে টেরিষ্টরিয়াল সম্প্রচারের সুযোগ দিতে হবে। এই ডিটিভিই হবে বাঙ্গালী সংস্কৃতির ধারকবাহক।
জনস্বার্থে
ডিটিভিকে টেরিষ্টরিয়াল সম্প্রচারের সুযোগ দিতে হবে।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: 'বাঙালী' সংস্কৃতি...........আপনারাতো বাঙালী সংস্কৃতিতে আস্থা রাখেন না.........প্রায় বলেন এটি নাকি 'শিরক' এর সংস্কৃতি........তো ডিটিভিতে যাদের টাকা ইনভেস্টমেন্ট রয়েছে তারা তো এখনও 'পাকি' সংস্কৃতিতে আস্থাশীল...টেরিস্টিয়াল সুবিধাটা সেদেশে চাইলেতো পারেন!!!!বাংলাদেশে কেন?

১৭. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৮
শিমু নুমান বলেছেন: কাল আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হবে। মহামান্য রাষ্টপতি উদ্ভোধন ঘোষনা করবেণন। আনুষ্ঠানটি যদি কাছ থেকে সরাসরি দেখার সুযোগ পেতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: যে রাষ্ট্রপতি নিজে.......................????????

১৮. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৬
স্বপ্নশিকারী বলেছেন: জামাতীদের সবকিছুই ব্যান।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: সব কিছুই ব্যান.............ব্যান মোবারক!!!!

১৯. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৭
হলদে ডানা বলেছেন: আরেকটি বিষয়, আপনাকে যিনি ব্যান করেছেন তিনি ব্লগার বর্ণ। আপনি সেখানে অত্যন্ত নোংরা ভাষায় গালি দিয়েছিলেন। জবাবে দেখলাম বর্ণ বেশ ভদ্রভাবেই আপনাকে ব্লক করেছে। তার স্থলে অন্য কেউ হলে হয়তো আপনাকে পাল্টা গালি দিত।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: বীর শ্রেষ্ঠকে জিজ্ঞেস করেছিলাম...........উত্তর দেয়নি। আপনাকে জিগাই.........আমার ধারণা আপনি সত্যি বলবেন........এই যে বর্ণ, বীরশ্রেষ্ঠ, এগুলো কি এক লোক.....ভিন্ন নিক-এ। আমার কিন্তু ব্যাপক সন্দেহ হয়................................................
আমি কিন্তু বর্ণকে গালি দেয়নি....আমি রাজাকারদের গালি দিয়েছি। বুঝলাম না এটি বর্ণের গায়ে লাগলো কেন...আপনিও কেন বলছেন আমার গালিটা ছিল নোংরা..........যতটুকু মনে পড়ে আপনার সাথেতো আমার বিভিন্ন বিষয়ে তুমুল বিতর্ক হয়..তো আমি তো আপনাকে বা আপনি আমাকে এখন পর্যন্ত ব্যান করেন নি.............বিষয়টি আসলে চিন্তার...........ফ্যাসিজমের..........ফ্যাসিজমের যতগুলো প্রকাশ আছে তার মধ্যে একটি হচ্ছে অপরের কন্ঠরোধ........যেমন ৭১ এর শেষের দিকে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙ্গলীর কন্ঠরোধ করতে চেয়েছিল ৭১ এর পরাজিত শক্তি...

২০. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১২
রাঙা ঠোঁট বলেছেন: এখানে বিশাল আলুচোনা চলিতেছে...
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: ঠিক বলেছেন..............

২১. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩
হলদে ডানা বলেছেন: আমি স্পেসিফিকালি আপনার পোস্টের অসত্যের ব্যাপারে বলিনি, বলেছি আপনার বিপরীত মতের বিরুদ্ধে যৌক্তিক বিরোধিতা করুন, কিন্তু অসত্য বা অপপ্রচার থেকে বিরত থাকুন। এখানে বাম মিডিয়াগুলোর অসত্য অপপ্রচারের কথা বলেছি।

আমার কথা হচ্ছে উভয়ে সমানভাবে আদর্শ প্রচার করুক, এরপর অপেক্ষা করুক জনগণ কারটা বেছে নেয়। কিন্তু দুখজনক বিষয় হচ্ছে এদেশে ইসলামী আন্দোলন আজীবন মিথ্যা প্রচারণার শিকার হয়ে আসছে। জ্বি, এটাই বলতে চয়েছি।

আর হ্যা, ওই ভদ্রলোক একটি ঢাকা শহরের একটি পরিচিত উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: সে আদর্শ প্রচারের প্রশ্নে নিশ্চই আপনারা গোলামের ৭১ এর দিনলিপিও তুলে ধরবেন। নিজামীরটাও। অথবা যে আদর্শের অবস্থান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরুধীতা করেছিলেন সেটিও....যদি এমনটি হয় ভালোয় হয়...আমরা অপেক্ষা করতে চাই জনগণ কোনটি বেছে নেয়....কিন্তু আপনারাতো সেটি না করে শুধু 'ইসলামের' কথা বলেন...........কিন্তু ইসলাম আর জামাতে ইসলামীতো এক নয়।

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য এবং মন্তব্যের জন্য।

২৩. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৭
হটডগ বলেছেন: বীর শ্রেষ্ট শালা সেই রাজা(কার)মশাই, যে আবাল্টা গতকাল বিদায় নিসে। মাঙ্গির পুত একটা।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: লা জবাব!!!!!!!!

২৪. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৮
হলদে ডানা বলেছেন: আপনি কিন্তু বর্ণকে সেখানে তুই বলে সম্মোধন করে অতপর রাজাকার বলেছেন- বর্নের গায়ে না লাগার কোন কারণ দেখছিনা। আর যে শব্দগুলো সেখানে ব্যবহৃত হয়েছে তাতে অশ্লীল না বলার কোন কারণ দেখছিনা।

পরের বিষয়ে আসছি।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: দেখুন শ্লীলতা-অশ্লীলতার বোধটি তৈরি হয় সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনা থেকেও..............বর্ণের রাজাকার বিষয়ে নস্টালজিয়া না থাকলে বলতেই পারতেন তিনি রাজাকার নন মানে রাজাকারদের আদর্শের সাথে তার কোন সম্পর্ক নেই। ব্যস চুকে যেত....বরং তিনি কিন্তু একবারও বলেনি রাজাকারদের মহান দেশবিরুধী আদর্শের সাথে তার কোন সম্পর্ক নেই। এ বিষয়ে তার ধারাবাহিক মৌনতাকে আমি কি বলে ধরে নিতে পারি................

২৫. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৩
হলদে ডানা বলেছেন: যারা আসছে তারা আমাদের কে ভালভাবে বুঝে শুনেই আসছে। আমাদের অতীত বর্তমান ইত্যাদি বিষয়ে খোজ নিয়েই আসছে। আর ৭১-এ কার ভুমিকা কি ছিল সে বিষয়ে আমাদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। সে আমাদের সাথে এসে প্রচলিত লিটারেচারের সাথে এগুলো মিলিয়ে বুঝে শুনে দেখে ভেবে অতপর এ সংগঠনে শামিল হয়, হচ্ছে।

ইসলাম জামায়াতে ইসলাম এক ছিল কিনা সেটিও তারা ঘেটে-দেখেই আসছেন।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: কথাটা কিন্তু সত্যি নয়। আপনারা স্কুলের বাচচাদের একবারও বলেন না যে ৭১ এ কী করেছেন। তার বদলে 'হিকমত' হিসেবে ওদের 'কিশোর মনে ভাবনা জাগে পড়তে দেন। এই যে 'ফুলকুঁড়ি' আসর সেটি যে আপনাদের তা কিন্তু একবারও বলেন না। সম্পর্কটা তৈরি হলে টোপ ফেলেন....বিভিন্ন ক্যাডেট স্কুলে রাস্ট্রীয় নীতিমালাকে বিদ্যাঙ্গুলী দেখিয়ে মসজিদ কেন্দ্রীক সাংগঠনিক কার্যক্রম চালান। আপনাদের একটি লিটারেচারকি বলবেন, যেখানে জামাত নেতাদের ৭১ এর দিনলিপি রযেছে। নেই.............এবং দিতেও পারবেন না।

২৬. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৪
বিবেক সত্যি বলেছেন: @মুনীর উদ্দীন শামীম, আপনার প্রশ্নটা আবার ভেবে দেখেন...

হলদে ডানার প্রতি আপনার অভিযোগ, উনি শিক্ষকের বাসায় গিয়ে শুধু ইসলামের কথা বলেই তার ছেলেকে ভাগিয়ে এনেছেন.. ৭১ এর কথা বলেন নাই... কিন্তু আপনি কি খেয়াল করেছেন- উনি একজন সচেতন শিক্ষক যিনি নৌকার ভোটার । তিনি ৭১ এর ঘটনা জানেন না , এমন তো না... তাই না ?

হলদে ডানাদের থেকে সাবধান হবার আহবানের প্রতি আসলেই একাত্মতা জানালাম ... এদের সুন্দর ব্যবহারটাই খুব বিরাট একটা অস্ত্র.. যেটা অন্যরা পারতেছেনা... নৌকামার্কার ভোটার শিক্ষকের যে ছেলেটি হলদে ডানার কথায় মুগ্ধ হয়ে গেলো, গিয়ে দেখেন, সেই ছেলেটিকেই হলদে ডানাদের বিরোধী অথচ মুক্তিযুদ্ধের আদর্শের ধারক ছেলেরা হয়তো গালি দিয়েছে... কিংবা সিগারেট খাওয়া শিখাতে চেয়েছে... কিংবা হাতে ধরিয়ে দিতে চেয়েছে কোন অশ্লীল পত্রিকা...

সাবধান হওয়াটা খুব বেশি জরুরী.... হলদে ডানাদের আদর্শ যদি হয় সুন্দর-ভদ্র ব্যবহার (মুখোশ বললে বলতেই পারেন - আপনাদের ইচ্ছা...) অন্যদের কে বলেন, এদের চাইতেও ভদ্র ব্যবহার শিখতে- এদের চাইতেও সুন্দর আচরণ শিখতে...

(বারবার আপনার নাম ব্যবহার করার জন্য দু:খিত @ হলদে ডানা)
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: এটা আপনার কত নম্বর নিক..............আর কী কী নিক নিয়ে ব্লগাচ্ছেন দয়া করে বলবেন কি.................সাবধান......মিথ্য বললে কিন্তু হাবিয়া দোজক...................
............................................................................................
ব্যবহারটা অবশ্যই একটি অস্ত্র। যেমন বর্ণচোর হওয়া, তথ্য না বলা, কম তথ্য দেয়া, বিকৃত তথ্য দেয়া............যে কারণে আমি দিগন্ত টিভি সম্পর্কে বলেছি...........................................
..................................................

২৭. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৮
খালিদ মাহমুদ বলেছেন: দুঃখ হয় যখন দেখি আমাদের দেশনেত্রী জুতুর ফিতার কন্যা বাংলাদেশের সবচেয়ে বড় রবজাকার গোলাম আজম এর পায়ে ধরে সালাম করে। আর উনার মেয়ে পুতুল কে একজন ক্ষাতনাম রাজারের ছেলের সাথে বিয়ে দেয় ওয়াজেদ মিয়ার আপত্তি করছিল রাজাকার বলে।

কি ভাই কিছু কন। আপনার আদর্শিক নেত্রী সম্পর্কে।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: হাসিনা আমার আদর্শ এটি আপনার অনুসিদ্ধান্ত..........অথবা এ সুযোগে তাকে একটু গালি দেয়ার কসরত করলেন..........যা কিনা একটি জামাতি 'হিকমত'। এ হিকমত.........বেপর্দা হওয়াকে,,,,,,,,,,বেগানা নারীর সাথে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে একই ছাদের নিচে সময় কাটাতে আপত্তি করে না....................সত্যি হিকমতটা ভালই শিখেছেন..............

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: কি কউলেন বুঝা গেল না...হিকমত ছেড়ে ঝেড়ে কাশুন!!!

২৯. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩
হলদে ডানা বলেছেন: আপনি স্কুল ছাত্রদের এতটা সুবোধ ভাবলে ওদের প্রতি অবিচার করবেন। ওরা যথেষ্ট চালাক এবং মাথা ভালমন্দের পার্থক্য বুঝতে সক্ষম। তারা নিয়মিত পত্রপত্রিকা পড়ে, ৭১ এ জামায়াতের ভুমিকা নিয়ে আপনাদের লেখালেখি পড়ে, তারপর আমাদের কাছে এসে প্রশ্ন করে। সন্তুষ্ট হয়েই আমাদের সাথে সংহতি প্রকাশ করে।


আর হ্যা, ৭১ এ জামায়তের ভুমিকা নিয়ে অনেক লিটারেচার আছে। শুধু দুটি বইয়ের নাম উল্লেখ করছি, পলাশি থেকে বাংলাদেশ, জীবনে যা দেখলাম।
.........................
আর হ্যা, বুয়েট ছাত্র বিবেক সত্যির নিক বিষয়ে আপনার মন্তব্যে অবাক হলাম। সে আমার চেয়ে পুরাতন একজন ব্লগার- এই নিকে ব্লগিং করে যাচ্ছে। আপনার বিরোধী মতের লোকদের সংখ্যার ব্যাপারে এতটা খাট অনুমান করা বোধ হয় ঠিক হবেনা।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: আমি কিন্তু স্কুল শিক্ষার্থীদের অবশ্যই মেধাবী ভাবি........আমি বলেছি আপনাদের 'হিকমতি' ফর্মূলাটা সম্পর্কে...........যেমন ফুলকুঁড়িতে ভর্তি করবার সময় একবারও বলেন না এটি শিবিরের অঙ্গ সংগঠন। এর কেন্দ্রীয় পরিচালক বাধ্যতামূলকভাবে শিবিরের কর্মপরিষদ সদস্য।
..................................................................................................
যে দুইটা বইয়ের কথা বললেন তার দুটোই আমার পড়া। অনেকবার। এবং বলি দুটো বইয়ের বর্ণনায় 'হিকমতি' ফর্মূলাটা এপ্লাই করা হয়েছে। কিছু আবশ্যিক ইস্যু সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। যেমন এড়িয়ে যান আপনাদের দাওয়াতী কাজে.......................
.............................................................................................
আমি কিন্তু বিবেক সত্যির নিক নিয়ে বলিনি। কারণ এ নিকটির সাথে আমি পরিচিত................আমি শুধু জানতে চেয়েছি তার আর কতটা নিক আছে................................এ প্রশ্নটা আমি 'বীর শ্রেষ্ঠ' কে করেছিলাম। একবারও সে এ প্রসঙ্গ নিয়ে কথা বলেনি। আমরা ধারণা করার যথেষ্ট কারণ আছে যে 'বীর শ্রেষ্ঠ' আগে অন্য নিক-এ লিখতেন...

৩০. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৬
েছাটন বলেছেন: একটি উদাহরণ দেয়া যায়। দৈনিক নয়াদিগন্ত থেকে মাসিক যে প্রকাশনাটি বের হয় সেখানে ফরহাদ মাজহার, সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ছাপা হয় নিয়মিত। এ দুজনের বিপুল পাঠক রয়েছে। সুতরাং পত্রিকার কাটতিটা বাড়ে। পরিচয়টা আড়াল করা যায।
-----------------------------------------------------
এ ব্যাপারটা এই সব বড় বড় মাথারা. যারা দেশ জাতির আদর্শের কান্ডারী, তারা কেন বুঝে না কনতো? নাকি তাগো মধ্যেই ভেজাল ঢুইক্যা গেছে?
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: হয়তো তাই হবে...............

৩১. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০১
খালিদ মাহমুদ বলেছেন: আসেন ভাই আমরা সবাই জগন্য কন্ঠ পড়ি আর একুশে টিভি দেখি। বাকি যা কিছু আছে সব ফালতু। তাইলে লেখকের মনটা ভাল হবে।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: আপনার মন ভাল করার রেসিপিটা মন্দ না........তো জগন্ন কন্ঠ আর পড়েতে হবে না এখন থেকে শুনতে হবে........মানে আপনারা শুনবেন এবং দেখবেন 'দিগন্ত' টিভিতে....................হোহো

৩২. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৫
আঁধার রাতের মুসাফির বলেছেন: ডিটিভির মত একটা চ্যানেল এখন সময়ের দাবী। দেশের বেশির ভাগ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া আওলালীগ ও বামদের দখলে যেখান থেকে এরা অবিরাম মিথ্যার বেসাতী সাজিয়ে দেশবিরোধী এবং ইসলামপন্থী ও জাতীয়তাবাদ বিরোধী ক্লান্তিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে।

দিগন্ত টিভি সত্য ও সুন্দরকে সাথে নিয়ে দেশ ও জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আসার পথ দেখাবে - এটাই প্রত্যাশা।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: মুসাফির দাদা...............আপনার কাছেও একই প্রশ্ন...আপনার আর কোন নিক আছে কি না.............বোধ হয় আছে...নানান সময় নানা নামে আসেন.......হিকমতি ফর্মূলটা খারাপ না.................
..................................................................................................
আপনার প্রত্যাশাটা ফললে ভাল হতো.........তাতে ৭১ এর দিনলিপিটাও দৃশ্যমান হতো............কিন্তু তাতো করবেন না...মিথ্যার বেসাতি ছড়াবেন....
..................................................................................................
আচ্ছা বলুনতো 'হিকমত' হিসেবে আপনারা মিথ্যাটাকে 'জায়েজ' করনে তার জন্য পরকালের কো ন ভয় হয় না? আমার কিন্তু আপনার জন্য আপনাদের জন্য করুনা হয়...............................
........................................................................................
একটা আফিম খাইয়ে বুধ করে রাখা হয়। আর তাতে আপনারা 'শহীদ' হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। নেতাদের সব মিথ্যা-মেনে নেন। রগকেটে 'গাজী' হয়ে ফিরে আসেন................................
...................................................................................
মহান সৃষ্টিকর্তা আপনাদের 'হেদায়েত' দান করুক.........আমীন!!!

৩৩. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪
হলদে ডানা বলেছেন: একজন ছাত্র যখন কোন সংগঠনে যোগদান করে সে তো সেই সংগঠন সম্পর্কে ধীরে ধীরে সবকিছুই জানে। সে স্বেচ্ছায় যোগ দেয়। সংগঠনের সব কিছু সম্পর্কে জেনেই তো অগ্রসর হয়। আপনি মেধাবী, শুরুতেই আমাদের অনেক হিকমত ধরে ফেলছেন, সেই ছেলেটি দুদিন পরেও তা ধরতে পারলোনা?? ওর বিচক্ষণতার প্রতি অবিচার করা হলোনা?

ওই বই পড়ে আপনি হিকমতি ফরমুলা ধরে ফেললেন, ওরা তার কিছুই ধরতে পারলোনা?? এ সংগঠনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার চলে যাবার রাস্তা তো উম্মুক্ত। তারপরও তারা থাকে কিসের আশায়? এখানে থাকলে পয়সা তো পাওয়াই যায়না, উল্টো মাসে মাসে চাদা দিতে হয় (আশা করি আপনার অজানা নয়), এখানে থাকলে আহত হবার ভয় আছে, বিসিএসে প্রত্যাখ্যাত হবার আশংকা আছে- তারপরও কেন থাকে? অবশ্যই কোন আকর্ষণ আছে।

হ্যা, সে আকর্ষণ হচ্ছে এ সংগঠনের আদর্শ।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: এ সংগঠনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার চলে যাবার রাস্তা তো উম্মুক্ত। তারপরও তারা থাকে কিসের আশায়? .......................নিরাশায় বলতে পারেন...........আফিমটা অনেক শক্তিশালী এ অর্থে যে সে প্রশ্নকে অনুৎসাহিত করে..........মেনে নেয়ার সংস্কৃতি তৈরি করে...
.................................................................................................
চাঁদার কথা যেমন জানি আবার ফুলটাইমার হিসেবে জীবিকা অর্জনের নিশ্চয়তার কথাও জানি...সেটি কিন্তু আপনি বলেন নি...হয়তো এটাও হিকমত...
.......................................................................
বিসিএস-এ প্রত্যাখ্যাত? হাসালেন। আমি তো একজন কে জানি যিনি সাবেক শিল্পমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং ঢাকার একটি সরকারি কলেজে দিব্যি পড়িয়ে যাচ্ছেন.................................
আপনাদের প্রার্থী নিশ্চিত করার জন্য গত বিসিএস-এতো অপ্রাসঙ্গিকভাবে প্রার্থীদের নামাজের দোয়া-সরা ইত্যাদিও জিজ্ঞাসা করা হয়েছে.....
................................................................
আপনার সংগঠনের আদর্শ নেই তাতো বলিনি............কিন্তু আপনারা সে আদর্শটাযে নবীনদের কাছে বলেন না...শুধু ইসলাম, কোমলমতি শিশু-কিশোরদের ধর্মীয় অনুভূতিটাকে পুজি করেন......ব্যবহার করেন..
এটার জন্য নিশ্চই আপনারা পরকালে বিচারের মুখোমুখি হবেন...হা হা

৩৪. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৮
আরিফ থেকে আনা বলেছেন: @ হলদে ডানা, যদি বলি আকর্ষনটা বেহেস্তের টিকিট পাওয়ার জন্য?
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: হা হা..............ধন্যবাদ

৩৫. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯
আরিফুল হোসেন তুহিন বলেছেন: এব্যাপারে শিবিরদের একটি অনুকরনীয় আদর্শ আছে(কলিকালের জন্য পারফেক্ট)

সেটা পিছলামী।

ব্লগার বর্ন কে একবার প্রশ্ন করলাম,উনি বললেন গবেষনা করে উত্তর দেবেন।

Click This Link
সেই গবেষনা আজও শেষ হয় নাই।শেষ বিচারের আগে শেষ হবে বলে মনে হয় না।

এর আগে নিপুপাওয়ারফুল নামের একজনকে প্রশ্ন করলাম।সে উত্তর না দিয়ে ব্লক করে দিয়েছিল।

সবসময় বলেন গালাগালি করে আপনাদের বিরোধীরা যুক্তিতে আসে না।আর এটা বলেন না যুক্তিতে আসলে যে পিঠটান দেন সেটা তো আর উল্লেখ করেন না।এটা অবশ্যই ইসলামী আদর্শের বিরোধী।তাছারা আপনাদের বিপক্ষে কিছু বললেই সে ইসলাম বিরোধী হয়ে যায়!এই ব্লগেই বেশকিছু নিষ্ঠাবান মুসলিম পাবেন যারা জামাতকে ঘৃণা করে ।

আর যুক্তিজ্ঞানহীন অসহনশীল শিবিরকর্মী এই ব্লগেও কিছু পাওয়া যায়।

আর কেউ আপনাদের কিছু বললেই সে নাকি আওয়ামীপন্থী হয়ে যায়!আজব !!

আমি আওয়ামীলীগ বি এন পি দুইটাই অপছন্দ করি।
কিন্তু ঘৃণা করি জামাতকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...........

৩৬. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২১
হলদে ডানা বলেছেন: আপনি সবাইকে অন্য নিক থাকার দায়ে অভিযুক্ত করছেন। আপনার বা আপনাদের অন্য নিক নেই- কি কারণে এটি বিশ্বাস করবো??
২৮ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: আমি কিন্তু কোন অভিযোগ করিনি.............আমি শুধূ আপনাদের কারও কারও মেথডলোজিটা সম্পর্কে জানতে চেয়েছি নিজের জিজ্ঞাসার সমাধান পাবার আশায়......আরও কারও একাধিক নিক আছে কিনা সেটি বিশ্বাস করতে আমি আপনাকে একবারও বলিনি....
তবে এটাতো সত্য আপনারা একাধিক নিক নেন একটি অন্যতম হেকমত হিসেবে..............

৩৭. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৩
পল্লী বাউল বলেছেন: একটা বিষয় বুঝলাম না কেউ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই তাকে কেন আওয়ামীলীগার হিসেবে চিহ্নিত করা হয়। আওয়ামীলীগ ছাড়া কি মুক্তিযুদ্ধের পক্ষে অন্য কোন দল নেই। আমি তো আওয়ামীলীগ ছাড়া অন্য দলের অন্যককেই দেখি কথায় কথায় মুক্তিযুদ্ধা পরিচয় দিয়ে গর্ব বোধ করে । ব্যাক্তি নিয়ে নয় আর্দশ নিয়ে বিতর্ক করুন।
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে..............................
এটি ভীতি থেকে....ভাবে এতে বোধ হয় আ'লীগ লাভবান হয়ে যাচ্ছে..এ জন্য আ'লীগও দায়ী...তাদের কেউ কেউ মুক্তিযুদ্ধটাকে দলীয় সম্পত্তি মনে করে............অথচ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেশির ভাগ মানুষ ছিলেন সাধারণ, প্রান্তিক (ক্ষমতা কাঠামোর বিচারে)

৩৮. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫০
কেবলা কান্ত বলেছেন: জলে, স্থলে, অন্তরীক্ষে জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চাই
৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: চলছে লড়াই চলবে.........................

২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: চৌর্যবৃত্তির ভাল উদাহরণ..................নামটাও চুরি............আবার কামটাও চুরি..................
নকল হইতে সাবধান..........এবং চোরের জন্য আমাদের অযুত করুনা..........

৪০. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
দখিনা বাতাস বলেছেন: এই পোষ্টে অনেক গুলা ঘাপাংচু কমেন্ট করছে। আমি ঘাপাংচু গো একটা লিষ্ট বানাইতে চাইছিলাম, এখন আর কষ্ট করতে হইবো না। তবে কেন জানি মনে হইতাছে, সব গুলা নিক আর ঐ বীর শ্রষ্ঠ ঘাপাংচু একই মাল।

@ লাল পিপড়া।

চোর শ্রেষ্ঠ এর জায়গা মত একটা বিষ কামড় দিসেন দেহি ;) ;) ও তো মনে হয় কয়দিন নিজামীর গেলমান গিরি করতে হইবো না।এই বিষ কামড়ে বাতাস লাগলেই জ্বলবো, গেলমান গিরি তো দুরের কথা :) ;)
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৬

লেখক বলেছেন: হা হা............................

৪১. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১০
মানবজমিন বলেছেন: আমি যে স্কুলে পরতাম সেটা ছিলো শিবির তৈরির কারখানা...মনে আছে একবার কিছু শিবির কর্মি আমাদের সবার হাতে একটা ফরম দিলো এবং বল্ল পুরন করার জন্য...তো আমরা সবাই পুরন করে জমা দিলাম...। এরপর তারা বল্ল আমরা সবাই আজ থেকে ইসলামি ছাত্র শিবিরের কর্মি। আমরা যেহেতু তখন নিন্তই ছোট তো আমরা একটা সংগঠণের কর্মী হিসাবে নিজেদের খুব গর্ব বোধ করতাম...।

যখন বুঝতে শিখলাম, নিজে থেকে ইতিহাস জানার চেষ্টা করলাম তখন জামাত কে ঘৃনা করা ছারা অন্য কোন কারন খুজে পেলাম না।

এটা নির্মম হলেও সত্যি যে কোন ছাত্র সংগঠনের কর্মী থেকে শিবির অনেক পরিকল্পিত...অনেক দেরি হয়ে গিয়েছে...। ছাত্র দল এবং লীগ দুটির ই এদের কাছে অনেক শিখার আছে...

হ্লদে পাখি কে আমার একটি প্রশ্ন আপনারা কি মনে করেন না আপনারা ইসলাম কে ব্যবহার করছেন...৭১ এ জামাত যা করেছে তা তো অন দা রেকর্ড আপনাদের সংগ্রামে পাবেন। এদের দালালি করার মানে কি...।

ইসলামি কালচার শিখাবেন ভালো কথা সবাই কে সত্যি টা জানান...ভন্ডামির তো কোন মানে হয় না...যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করেন না কেন??? ইসলাম কি বলে??? গু-আজম কেন পাকিস্তানের পাসপোর্ট নিয়ে এ দেশে এসেছিলো???
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৫

লেখক বলেছেন: যখন বুঝতে শিখলাম, নিজে থেকে ইতিহাস জানার চেষ্টা করলাম তখন জামাত কে ঘৃনা করা ছারা অন্য কোন কারন খুজে পেলাম না।
.................................................................................................
আর ওরা সাধারণত বুঝতে দেয় না। আড়ালে-আবডালে রাখে। ধর্মটাকে প্রধান পুঁজি করে...এ কৌশলের কারণে কোমলমতি শিশুরা অনেক সময় বিভ্রান্ত হয়। এবং হচ্ছে..................

৪২. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২২
মানবজমিন বলেছেন: যেহেতু শিবির দের স্কুলে পরেছি সেহেতু ছোট বেলা হিন্দুদের দেখতে পারতাম না...ইন্ডিয়ার নাম শুনতে পারতাম না...আমার স্কুল বন্ধুরা এখনো তাই...কারন ওরা শিবিরের একনিষ্ঠ কর্মী। ব্রেনওয়শ যাকে বলে...। ওরা টার্গেট করে কোমলমতি শিশু...আশা করি হ্লদে পাখি আমার সাথে একমত হবেন। তর্কের খাতিরে শুধু তর্ক করবেন না...। আমি আপনাদের মাঝেই বড় হয়েছি আপনাদের আমি ভালো করে চিনি...
০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: সাম্প্রদায়িক সামাজিকায়নের এটি উৎকৃষ্ট উদাহরণ যা আপনি বললেন। শিক্ষা যেখানে মানুষকে একতাবদ্ধ হতে শেখাবে সেখানে যদি সাম্প্রদাযিক ঐনৈক্য ও মতভেদ তৈরিতে ভূমিকা রাখে তাহলে প্রকৃতি শিক্ষার উদ্দেশ্যটাই থাকে না। জামাত-শিবির এবং তাদের পরিচালিত বিদ্যায়তনগুলো কোমলমতি শিশুদের এভাবে বিভ্রান্ত করে..
আপনাকে ধন্যবাদ......................।

৪৩. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৩
প্রবাস কন্ঠ বলেছেন: ভয় লাগতাছে !!!!

সাবধানে থাইকেন ;)
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: ভয়ের কারণটা কি...........আপনার ইনটেনশন ঠিক বুঝা গেল না

৪৪. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:০৪
প্রশ্নোত্তর বলেছেন:


গুড পোষ্ট। +

শালার ফিরুজ্জার দেখি লাজ-শরমের বালাই নাই, নয়া নয়া নিকে খালি আইতেই আছে। এত জুতার বারি, গদাম লারা - কোন লাজ নাই শালা বেজন্মার। আর হইলদা গুয়ের কথা শুইনা পিশাব আইসা পরছেঃ আরে মাxরxদ তর নিযামি-আযম খাঙ্কীর পোলা বাপগো জিগা অগো উদ্দেশ্য কি? তর মত বলদের বুঝাইছে যা তুইও মাইনষের বাড়ি বাড়ি গিয়া উগরাইয়া দিয়া আইতাছোস!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: লা জবাব

৪৫. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১১
এস্কিমো বলেছেন: এখানে দেখি শিবিরের পুলাপান একটা মিছিল দিয়া গেল।

লাল মিয়ার বিখ্যাত উক্তি - জামাত শিবিরের সাথে বিতর্ক করা আর খাসীকে ভায়েগ্রা খাওয়ানো সমান।

পোস্টে +
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হা হা

৪৬. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৭
তালপাতার সেপাই বলেছেন: শামীম ভাই, আপনার ঈমান টা কি ঈদানিং পুষ্টিহীনতা ভুগছে? নিজের ঈমানের জোর থাকলে, জামাত আপনার কিছুই করতে পারবো না। এ সব রাজনৈতিক পদাবলী,।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: না ভাই আমার 'ঈমন' এর পুষ্টিহীনতায় আক্রান্ত হওয়ার কোন কারণ নেই। আমি মিডিয়ার বর্ণচোরগীরি করার কথা বলেছি।

১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই.................

৪৮. ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৩
শওকত হোসেন মাসুম বলেছেন: এতোগুলা জামাত-ছাগু! পোস্টে অবশ্যই প্লাস।
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে..................

৪৯. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
আবদেল্লাহ ফাইসাল বলেছেন: মেঘবাজি বলেছেন: বীর শ্রেষ্ঠ আর খালিদ মাহমুদ নামক দুইটা জামাতি ছাগুর লাইগা কিচু কাঠাল পাতা বরাদ্দ করা হউক, ইহারা ক্ষুধার্থ
++++++++++
০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: লা জবাব!!!!!!!!!!!!!!!!!

৫০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯
আদৃতা আবৃত্তি বলেছেন: আবদেল্লাহ ফাইসাল বলেছেন: মেঘবাজি বলেছেন: বীর শ্রেষ্ঠ আর খালিদ মাহমুদ নামক দুইটা জামাতি ছাগুর লাইগা কিচু কাঠাল পাতা বরাদ্দ করা হউক, ইহারা ক্ষুধার্থ
++++++++++
০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: লা জবাব!!!!!!!!!!!

৫১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭
সুশান্তু সরকার বলেছেন: আমার মনে হয়েছে একটি গভীর লেখার বিপরীতে কিছু অপ্রাসঙ্গীক আলাপ হয়েছে;
নিজ পরিচয় আড়াল করে উৎপাদন শক্তির মালিকানায় অর্জিত উৎবৃত্তমূল্যটাকে বিনিয়োগ করে। সে বিনিয়োগের মূল লক্ষ্য থাকে মানুষের সহজ-সরল বিশ্বাস ও অনুভূতির সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা তার চেষ্টা চালিয়ে যাওয়া। এটা ইতিহাস এবং প্রতিটি দেশের জন্যই সত্য
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ সুশান্ত আপনাকে................

৫২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৪
তামিম ইরফান বলেছেন: ঢুকার চেষ্টা করলেই কাঁটা ওয়ালা বুটের গদমা লাথ্থি দেওয়া হইবে ছাগুদের:)
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: লা জবাব

৫৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৬
নুশেরা বলেছেন: কী লেখা, আর কাণ্ডজ্ঞানহীন অপ্রাসঙ্গিক তর্ক কোথায় নিল বিষয়টাকে!
তার্কিকরা লেখাটা কতটুকু পড়েছেন, সন্দেহ হয়। মুনীর ভাই, আপনাকে শ্রদ্ধা। এই ভাবনার জন্য, এমন লেখার জন্য।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আপনাকেও শ্রদ্ধা এবং ধন্যবাদ!

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!!!

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!!!!!!!!!!!

৫৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫
নাহিদ মাহমুদ বলেছেন: কিশোরকন্ঠ নামে একটি শিশু পত্রিকা বের করে ছাত্র শিবির। প্রকাশ করা হয় কেন্দ্রীয় দপ্তর থেকে। কিন্তু পত্রিকাটির কোথাও শিবিরের নাম গন্ধও পাওয়া যাবে না। পত্রিকার প্রচ্ছদ দেখলে শিশু-কিশোরর আগ্রহী হবে। আর পত্রিকার ভেতরে থাকে জামাত-শিবিরের রাজনৈতিক মতবাদ সংক্রান্ত নান লেখা। ....................................... তা দাদা, জামাত-শিবিরের পত্রিকাতে কি হাসিনা বিদেশে গিয়া কি কি মৌজ করতাছে তা দিতে হবে? তাবেলে সব গুনা মাফ তো, না?


এতদিন এটি ছিল সীমিত পরিসরে। প্রাইভেট টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আপনার ঘরে ঢোকার চেষ্টাটা ব্যাপক আকারে শুরু হল। এটি নিশ্চিত যে, চ্যানেলটি সংবাদও প্রচার করবে এক সময়। টক শো থাকবে। এ ভাবে আপনি না চাইলেও গত দু'দশকে জামাত যে অর্থনৈতিক উৎবৃত্ত তৈরি করেছে তার পুরোটাই ব্যবহার করবে আপনার ঘরে প্রবেশ করবার জন্য।.............................................. দাদারে, তুমার ঘরের রিমুটও মৌলবাদী নাকি? মানে তুমি দাদা যখন মৌলবাদী চ্যানেল চেন্জ কর, তখন চেন্জ হয় না? ভালো না লাগলে দেখবেন না দাদা। নাকি বদর বাহিনীর জামাই এর চেহারা দেখার পর বাসার লোকজন আর চ্যানেল চেন্জ করতে দেয় না?

দাদারে ভয়টা কিসের?

বীর শ্রেষ্ঠ বলেছেন: আপনার ভাই মুইরদ থাকলে আপনে ওদের সাথে সমান তালে পাল্লা দেন। তর্ক করেন। তুলে ধরেন আপনার চেতনা ঠিক না ওদেরটা। এভাবে কান্দাকাটি করলে চলবে? নিজের যোগ্যতা বাড়ানতে মননিবেশ করুন এসব আজাইরা প্যাচাল না পাইরা।

বাঙালী আবাল জাতি না। প্রয়োজনে বাঙালী যে খুব ভালো পুন্দাইতে পারে তার জাতীয় প্রমান বর্তমান সরকার। তাই কমু, নিজের পশ্চাতদেশ চুলকাও। অন্যেরটা বাদ দিয়া।

খালিদ মাহমুদ বলেছেন: আপনার ভাই মুইরদ থাকলে আপনে ওদের সাথে সমান তালে পাল্লা দেন। তর্ক করেন। তুলে ধরেন আপনার চেতনা ঠিক না ওদেরটা। এভাবে কান্দাকাটি করলে চলবে? নিজের যোগ্যতা বাড়ানতে মননিবেশ করুন এসব আজাইরা প্যাচাল না পাইরা।

"এভাবে কান্দাকাটি করলে চলবে? নিজের যোগ্যতা বাড়ানতে মননিবেশ করুন এসব আজাইরা প্যাচাল না পাইরা।"



২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: বুঝলাম না এ লেখার সাথে হাসিনার সম্পর্কটা কোথায়....যে ভাবে হাসিনার প্রসঙ্গ এসেছে এবং যে ভাষাটি প্রয়োগ করা হয়েছে তার পাকিফর্মূলার। এ অভিধান মগবাজারে তৈরি। এটি মনে করিয়ে দেয় ৭১ এর আখ্যান।
...............................................................................................
ধর্মের মোড়কে কালো টাকা, তা দিয়ে মিডিয়া সন্ত্রাস যদি যোগ্যতা হয় কি বলার আছে? তো সাহস থাকলে নিজ নামে চ্যানেল নিয়ে আসেন। তারপর দেখা যাবে।...............
পুনশ্চ: ইতোমধ্যে দিগন্ত টিভির মাল খাওয়ানো যাচ্ছে না যে তা প্রমাণিত। এ মাল বেশি দিন চলবে না....

৫৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
নাহিদ মাহমুদ বলেছেন: পুনশ্চ: ইতোমধ্যে দিগন্ত টিভির মাল খাওয়ানো যাচ্ছে না যে তা প্রমাণিত। এ মাল বেশি দিন চলবে না....


একটা গল্প বলি।

প্রথম যখন জাহাজ নামানো হয় পানিতে হয় তখন নিন্দুকেরা বলেছিল, "এ জাহাজ ভাসবে না"।

জাহাজ ভাসল।

তখন নিন্দুকেরা বলেছিল, "এ জাহাজ চলবে না"।

জাহাজ চলল।

তখন বীর নিন্দুকেরা বলেছিল, "এ জাহাজ থামবে না"।

জাহাজ থেমেছিল কিনা তা কারো অজানা না।

(গল্পটা এমনি বললাম। কোনো ঘটনার সাথে সম্পর্কিত ভেবে বসবেন না। ;) )
১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: গল্পটা ভাল। তো রাজাকারিতার জাহাজ চলে কিনা আপনিও অপেক্ষা করুন.............

৫৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
অপ্রিয় কথা বলেছেন: জামাতিদের ঘরে ঢোকার একটা উদাহরন দিই।
হাইস্কুলে এক মফস্বলের স্কুলে পড়তাম।বরাবর আমি সেই স্কুলে ১ম হতাম।আমার ছোট চাচার বন্ধু শিবির করতেন।আমাকে প্রতিমাসে প্রথম প্রথম কিশোর কন্ঠ ফ্রি দিতেন।আমি তো জানতাম না এটা কোন সংগটনের পত্রিকা।যাই হোক ইসলামের প্রতি আমার দুর্বলতা আমাকে বইটির প্রতি আগ্রহ করে দেয়।সেখানে পড়তাম বাংলাদেশের সশ্রস্র মুক্তিযোদ্ধা (!!!!!!!!!) কবি আল মাহমুদ সহ অনেক ইসলামী চিন্তাবিদের নাম।যাদের নাম আর নাইবা বললাম।মাঝে মাঝে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হত।কোন রকম গোল্লা বা টিক চিহ্ন দিয়েও আমি সব সময় ১ম হতাম কোন জানিনা কোন ক্যারিশমাতে।কয়েকদিন দিন পর নিয়ে গেল ফুলকুড়ি নামক তাদের ই এক সংগঠনের পিকনিকে।সেখানে কি চলল?প্রশিক্ষন।ইসলামী কায়দায় চলার প্রশিক্ষন।আর চলল ব্রেন ওয়াশ।কয়েকদিন পর আমাকে বানিয়ে দিল শিবিরের সাথী।
আমার বন্ধু বান্ধব + পরিবার তো আমাকে অনেক বুঝাল এরা ৭১ এর ঘাতক।
যাই হোক ব্রেন ওয়াসের কারনে আমি তো তখন আমার উপরে নাই।
এভাবে আমি নিজের অজান্তে শিবিরের সদস্য হয়ে গেলাম।
এরা যদি গোপনে ব্রেন ওয়াশ করার সুযোগ না পেত তবে হয়ত আমি কথনও তাদের সংগঠনে যোগ দিতাম না।

ভার্সিটিতে আসার পর যখন ইন্টারনেটের সান্নিধ্য পেলাম তখন মোটামুটি বুঝলাম বাতির নিচে অন্ধকারটা কি?
যাই হোক পুরো ইতিহাস ব্লগে লিখব লিখব করে লেখা হচ্ছে না।পড়াশুনা,থিসিস,অলসতা এর চাপ।ব্রেন ওয়াশেরটা নিয়ে লিখতে হলে পাতার পর পাতা ভরে যাবে। তাই সিরিজ বের করব।তবে ৭-৮মাস পর।তাই এখন আর না।কারন তখন আমার ভার্সিটি জীবন শেষ হবে আর স্বাধীন ভাবে লিখতে পারব।

তবে শেষ কথা বলি "সাবধান, জামাত আপনার ঘরে কার্বন মনোক্সাইড এর মত ঢোকার চেষ্টা করছে!!!!!"
এদের প্রতিহত করুন।
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে..................আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করুন!!!

৫৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭
লুকার বলেছেন:

নিজেদের পরিচয় গোপন করে এভাবে বাচ্চাদের ব্রেন ওয়াশ করে আর ভাইরাস ছড়ায়? বর্ণ ক্রিমিনাল দেখি। খুনি মিথ্যুক ধর্ষক আর ভন্ডের দল নিজেদের বলে সৎ মানুষ!!

@অপ্রিয় কথা
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!!!!!!!!!!!!!!
ধর্মের মোড়কে এ ভাইরাস ছড়ানোর কৌশলগুলো অভিনব এবং বিভ্রান্তিকর!!!!!!!!! কখনও ৭১ এর কথা ভুলেও বলে না...........

৬০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬
নাভদ বলেছেন:
তথ্যবহুল পোস্ট.. ধন্যবাদ।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!!!!!!!!!

০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: রতনে রতন চেনে...........!!!!

৬২. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৭
রাফা বলেছেন: চমৎকার তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ।

এই রাজাকারের ছানা পোনারা স্বাধীনতার স্বপক্ষের নিকে লিখে মানুষকে বিভ্রান্ত করে।তাহলে এদের বাপ দাদারা ধর্ম ও মিথ্যাকে আশ্রয় করে ড্রইংরুম কেনো বেডরুমেও ঢোকার চেষ্টা করবে কিন্তু কোন দিনই সেই চেষ্টা সফল হবেনা ইন্‌শাআল্লাহ।তার সবচাইতে বড় প্রমাণ শুধূ জামাত নয় এমনকি জিয়ার দল বিনপিও বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ব্যার্থ চেষ্টা চালিয়েছে ,সফল হয় নাই ,ছাই দিয়ে আগুন চাপা দেওয়া যায় না।
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: এটি তাদের পুরনো কৌশল, প্রকাশটা হয়তো নতুন। সব সময় মোড়কের ভেতর থেকে এরা মানুষকে বিভ্রান্ত করে। ব্লগিং এর ক্ষেত্রেও তাই। স্বাধীনতা-মুক্তিযুদ্ধ এর সাথে সম্পর্কিত বিভিন্ন শব্দ নিক হিসেবে বাছাই করে। তারপর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে নানা বিভ্রান্ত ছড়ায়....
.................................................................................................
আপনাকেও ধন্যবাদ!!!!!!!!!!!

৬৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৮
১৯৭১ আমার চেতনা বলেছেন: রতনে মাঝে মাঝে মদনও চেনে...........!!!!

@মুনীর উদ্দীন শামীম
০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৩

লেখক বলেছেন: মদন যদি কারও নাম হয়ে থাকে তো তাকে মানুষ হিসেবে চেনার মধ্যে অকৃতিত্বের কিছু দেখার অবকাশ নেই বলে মানাটা একজন সুস্থ্য মানুষের সুস্থ্য মানসিকতার পরিচয়। আর যদি সেটি কোন (না)পাকি চিন্তা ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় তাহলে অন্য কথা...............সুতরাং রতনের রতন চেনার মাঝেও কোন দোষ নেই.........রতনের মদন চেনার মাঝেও কোন দোষ নেই..............

০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:১০

লেখক বলেছেন: সুন্দর আত্ম-বিশ্লেষণ!!!!!!!!!!!!!!!!!!! হা হা

 

মোট সময় লেগেছে ১.০৯৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লড়াই টা যখন মুক্তির.....,
চিন্তার মুক্তির,
বুদ্ধির মুক্তির,
শৃঙ্খল মুক্তির
এবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ গণমানুষের........
তখন এ লড়াই
পৃথিবীর প্রাচীনতম লড়াই,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ