আমার প্রিয় পোস্ট

মুনীর উদ্দীন শামীম

ব্লগিং: একটি সংক্রামক ব্যারাম!!!!!

২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২১

শেয়ার করুন:                   Facebook

গত এক সপ্তাহের প্রায় প্রতিদিন ভেবেছি, আজ ব্লগে মোটেও যাব না। ভুলেও ঢুকবো না। পারি নি। সকালে এসেই কম্পিউটার ওপনে করেই ভাবি, ঠিক আছে, বেশিক্ষণ থাকবো না, একটু দেখি কী আছে ব্লগে..। তারপর যথারীতি কাজে লেগে পড়বো। লগ ইন না করে পড়ি..এর লেখা, ওপর লেখা। আস্তে আস্তে লোভ বাড়ে। বাড়ে নেশাও। ব্লগীয় নেশা। কিছু মজার লেখা পেয়ে যাই। কিছু সিরিয়াস লেখা। বিতর্কিত লেখা। মজার মজার মন্তব্যও। নিজের অজান্তেই কখন লগইন করি মনে থাকে না। পড়তে থাকি একটার পর একটা পোস্ট। বেলা বাড়ে। সময় যায়। অফিসের কাজ পড়ে থাকে। জমে যায় কাজ-কর্ম। একটার পর একটা। বাড়িতে অপেক্ষা করে সবাই। কখন ফিরবো সে জিজ্ঞাসা ও ভাবনায় সময় কাটে মা-বউ এবং মেয়ের। তবু ব্লগিং এর নেশার নিমগ্নতা কাটে না।
আজ খুব সিরিয়াস ছিলাম সিদ্ধান্তে। কিছুতেই ব্লগের ধারে কাছে যাওয়া যাবে না। প্রায় চার ঘন্টা নিজকে লুকিয়ে রাখতে সক্ষম হয়ে ছিলাম। মনে হলো কী যেন মিস করছি। কী যেন পড়া হয়নি আজ। তারপর আর কি? লগ ইন আর লগ আউট। চলতে থাকলো অবিরত......কয়েকবার। নিজেকে দায়িত্বশীল বানাবার চেষ্টা করি। বলি, খবরদার, পড়ছিস, পড়। কিন্তু কোন পোস্ট নয়।
বেলা গড়িয়ে যায়। এখন বিকেল। কিছুক্ষণ কর্মস্থল ত্যাগ করতে হবে। বাধ্যতামূলকভাবে। চাইলেও বেশি সময় অফিস করা যাবে না। ভাবলাম শেষ বিকেল। একটা পোস্ট ছাড়লে তো মন্দ হয় না। লোভে পাপ-পাপে মৃত্যু। না আমার মৃত্যু হয়নি। কিন্তু অফিসের কিছু সমযের মৃত্যু হযেছে। বিনিময়ে জন্ম নিয়েছে এ ক্যাচাল-ব্লগিং: একটি সংক্রামক ব্যারাম। সত্যিতো, এটি ব্যারামের মতো ব্লগীয় ভালবাসার সীমানায় বন্দী করেছে। প্রতিদিন..প্রতিনিয়ত। নতুন ভাবে। আরও গভীরভাবে। ক্ষতি কি...চলুক এ রোগাক্রান্ত জীবন...চলুক এ সংক্রাম রোগের বিস্তার...আরও গভীরতায়...

 

প্রকাশ করা হয়েছে: তাৎক্ষণিক প্রতিক্রিয়া  বিভাগে ।

 

  • ৪৩ টি মন্তব্য
  • ২৫৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৮
comment by: সুরভিছায়া বলেছেন: সহমত পোষন করছি।অ নে ক ধন্যবাদ।
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!!!!!!!

২. ২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
comment by: কঁাকন বলেছেন: শিরোনামের সাথে ১০০০% সহমৎ
৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ...........

৩. ২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: ভাইরে, বড় বিপদে আছি....এ এক জটির নেশা.....আল্লাহপাক আমাদের হেদায়েত করুক।

সবাই বলেন আমিন !!
৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: ছুম্মা আমীন...................আল্লাহ সহায় হোন........হেদায়েত করুন...হাহা............
আপনাকে ধন্যবাদ!!!!

৪. ২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: হিহিহি!! আমি পারি! আমার ইচ্ছে হলেই আমি কম্পিউটার বন্ধ রেখে দেই! দিনের পর দিন!! সূর্যপূত্র হাদাটা ঘুর ঘুর করলে কি?!! আমি একদম আসিনা! তোমরা আমার মতো হলেই তো পারো! চাঁদের দেশের লোকজন কম্পিউটারের চাইতে পৃথিবীর আলো বেশী পছন্দ করে!!--- চাঁদ কন্যা
৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: আপনার অনেক যোগ্যতা..............এ যোগ্যতা পুজনীয়..........
চেষ্টা করে দেখি...................
অনেক ধন্যবাদ...............

৫. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৭
comment by: বিবর্তনবাদী বলেছেন: প্লিজ আমাকেও কেউ ব্লগিং এর মরণ ছোবল থেকে বাচান। সামনেই আমার মাস্টার্স পরীক্ষা। কি যে হবে? :((:((:((:((:((
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: এ মরন ছোবল থেকে বাঁচাবার টিকা আবিস্কারের চেষ্টা চলছে!!!!

৬. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮
comment by: কানা বাবা বলেছেন:
কুনুপোর্কার রেপা চারা মিচা কতা কউনেল্লিগা মাইনাচ...
কুন্ জার্নালে পাইচেন ইসব, হেইটার্লিন্কু দ্যান্...
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ 'বাবা' । তো মাইনাচের কথা বলে ডর দেখালেন কিন্তু মাইনাচ দিলেন না.........হো হো...........একদম 'বাবা'র মতো আচরণ!!!! হা হা........

৭. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০১
comment by: গরীব মানুষ বলেছেন: সিগারেট খাওয়া আর ব্লগে আসা একই ....................
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: হা হা..........উপমাটা জব্বর !!!!

৮. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
comment by: সুখী মানুষ বলেছেন: সহমত
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ......................

৯. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮
comment by: মোঃ শিহাবুর রহমান বলেছেন: এক্কেরে আমার মনের কথা কইলেন ভাইজান !আপনার অফিস, আর আমার সামনে জীবন
মরণ পরীক্ষা ।কিসসু পড়া হইতাছে না ব্লগের জ্বালায় ।এখন দিনের পোস্ট পড়া শেষ হইয়া
গেলে ,বইসা বইসা পুরান পোস্ট গুলা পড়ি ।

এদিকে পরীক্ষার প্রিপারেশন গোল্লায় গেল !ব্লগেই আমারে খাইল !আল্লা বাচাও
৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: হা হা.................
আপনাকে ধন্যবাদ

১০. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০১
comment by: লাল দরজা বলেছেন: মরার ব্লগে যেদিন থেকে লিখেছি এ নাম
সে দিন থেকে ব্লগই জীবন ব্লগই আমার প্রান ;)
৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: চালিয়ে যান....................
লাল সালাম এবং ধন্যবাদ!!

১১. ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১২
comment by: কৌশিক বলেছেন: মাঝে মাঝে স-১ মুভিটার মত মনে হয়, হাত কেটে ফেললে মনে হয় ব্লগিং থেকে মুক্ত হওয়া যাবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৫

লেখক বলেছেন: এ ফর্মূলাটা এপ্লাই করে দেখতে পারেন...আপনি সফল হলে আমিও ভাবতে পারি...হো হো

১২. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৭
comment by: অলিক স্বপ্ন বলেছেন: কথা সত্য.................অতীব সত্য..........এবং ..............
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ সত্যবাদীর সাথে থাকবার জন্য এবং পড়ে সহমত প্রকাশ করবার জন্য......

১৩. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৯
comment by: জেরী বলেছেন: ১০০% ঠিক।ছুটির দিন গুলোতে ব্লগিং করতে না পারলে খারাপ লাগে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৮

লেখক বলেছেন: তার মানে আপনিও আমার মতো বসের চোখ ফাকি দিয়ে.....হা হা

১৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৩
comment by: চাঙ্কু বলেছেন: ব্লগিং: একটি সংক্রামক ব্যারাম!!!!!

১০০০০০০০০০০০০০০০০০০০০% হাচা ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৬

লেখক বলেছেন: তয় সাবধান ব্লগাডিকশন থেকে এবং দ্রত নিয়ে নিন ভার্সূয়াল এন্টিবাযেটিক....হা হা

১৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪২
comment by: আইরিন সুলতানা বলেছেন:
সহমত ....
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে.....

১৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আসলে সত্য কথা। আমার ঘরের কোন কাজ হয়না.......।সারাদিন ব্লগ আর ব্লগ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: ব্লগাডিকশন থেকে মুক্তির জন্য এখন পর্যন্ত কোন চিকিৎসা আবিস্কার হয়নি....আবার এটি সংক্রামকও। সুতরাং আগামী শতকের মধ্যে ব্লগের মহামারিতে আক্রান্ত হবে সারা বিশ্ব.....অতএব সাবধান!!!!

১৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৯
comment by: একজন ব্লগার বলেছেন: বিদায়ী পোস্ট একটা লিখে রেখেছি। কবে যে পোস্টাব, জানি না।:(
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: কেন রে ভাই..............কী হয়েছে....

১৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
comment by: কৌশিক বলেছেন: যাইস না যাইস না
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: আমারও সে কথা....................যাইস না যাইস না

১৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
comment by: অনিশ্চিত বলেছেন: এই রোগাক্রান্ত জীবন অবশ্য অনেক সময় ভালোলাগে না।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: তবু রোগটা চলতে থাকে....ভর করে থাকে এ যেমন এখন আমার ওপর ভর করেছে ভীষনভাবে....হা হা

২০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার বস আমাকে নাম দিয়েছে ব্লগ এডিক্ট ...
কবে যে চাকরী থেইকা বাইর কইরা দেয় এর জন্যে ...
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: এক কাজ করেন...আপনার বসকেও ব্লগের উপকারিতা সম্পর্কে বুঝান..একটা একাউন্ট খুলে দেন। সাথে আমাদের জানান..কোন নিকটা আপনার বসের। আমরা সবাই মিলে তার মধ্যেও এডিকশনটা সংক্রমিত করে দেই। তারপর সুখে-দুখে দু'জনে ব্লগিং করতে থাকুন...

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন:

২১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
অনেক কষ্টে অফিসে বইয়া ব্লগিং থেকে ফিইরা আসছি। মনে হইত হারাম খাইতেছি, অফিস তো আমার সময়টা ট্যাকা দিয়া কিনে।

কিন্তু বাসায় আইস্যা তো পারতেছি না... অনেক কাজকাম জইম্যা থাক্তেছে...কি করন যায়?
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: বাসায় ব্লগিং করলে কিন্তু বাসার খাওয়াও হারাম হয়ে যাবে...তো হারাম খাওয়া থেকে সাবধান!!! হো হো....
ধন্যবাদ আপনাকে।

 



 


লড়াই টা যখন মুক্তির.....,
চিন্তার মুক্তির,
বুদ্ধির মুক্তির,
শৃঙ্খল মুক্তির
এবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ গণমানুষের........
তখন এ লড়াই
পৃথিবীর প্রাচীনতম লড়াই,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৯৯৫২